সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নুরনগর আওয়ামী যুবলীগের নতুন কমিটির অনুমোদনে আনন্দ মিছিল

পলাশ দেবনাথ, নুরনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। নুরনগর ইউনিয়নে ৬১সদস্য বিশিষ্ট কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদিত হয়েছে। উক্ত আনন্দ মিছিলটি নুরনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নুরনগর পুরাতন মৎস্য সেটে এসে শেষ হয়। আনন্দ মিছিলের নেত্রীত্ব দেন নতুন কমিটির সভপতি মোঃ আনোয়ার ছায়াদাত ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (হলো)।এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, মেহবুব আলম সবুজ, আব্দুলাহ আল মামুন, আব্দুল আলিম, রফিকুল ইসলাম, শোকর আলী, নাজমুল, মোজাহিদ হোসেন বকুল, আব্দুর রশিদ, মুনির, আসীম, নিমাই, আকাশ সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত আলচনা সভায় নুরনগর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান কে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। নুরনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদনে আনন্দ মিছিলের একাংশ।
নুরনগর আওয়ামী যুবলীগের নতুন কমিটির অনুমোদনে আনন্দ মিছিল
পলাশ দেবনাথ, নুরনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। নুরনগর ইউনিয়নে ৬১সদস্য বিশিষ্ট কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদিত হয়েছে। উক্ত আনন্দ মিছিলটি নুরনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নুরনগর পুরাতন মৎস্য সেটে এসে শেষ হয়। আনন্দ মিছিলের নেত্রীত্ব দেন নতুন কমিটির সভপতি মোঃ আনোয়ার ছায়াদাত ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (হলো)।এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, মেহবুব আলম সবুজ, আব্দুলাহ আল মামুন, আব্দুল আলিম, রফিকুল ইসলাম, শোকর আলী, নাজমুল, মোজাহিদ হোসেন বকুল, আব্দুর রশিদ, মুনির, আসীম, নিমাই, আকাশ সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত আলচনা সভায় নুরনগর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান কে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। নুরনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদনে আনন্দ মিছিলের একাংশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার বোয়ালিয়া বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মমতাজ আহম্মেদের স্মরণ সভা
মেহেদী সোহাগ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন ও সহপাঠী মমতাজ আহম্মেদ ছিলেন একজন দেশপ্রেমিক ত্যাগী ও সদালাপী ব্যক্তি। তিনি শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে এলাকায় ব্যাপক প্রশাংসা অর্জন করেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা তথা কলারোয়াবাসী হারিয়েছে এক মহান রাজনীতিবিদ সমাজ সংস্কারক শিক্ষানুরাগী ব্যক্তিকে। মহান স্বাধীনতা যুদ্ধের একজন দেশপ্রেমিক সংগঠককে। এই কথাগুলি বলেন-সাতক্ষীরা জেলা এনটিভি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুভাষ চৌধুরী। শনিবার দুপুরে কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সহপাঠি ও ঘনিষ্ট সহচর সাবেক এমএলএ মমতাজ আহম্মেদের ৫র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ার এই কৃতি সন্তানের জন্মভিটা উপজেলার বোয়ালিয়া গ্রামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। নিবেদিত এই আ.লীগ নেতার স্মরণ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, জেলা আ.লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা এনটিভি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুভাষ চৌধুর, কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আলহাজ্ব আনিস উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক,  মমতাজ আহম্মেদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশু পার্কের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, আলহাজ্ব খায়বার হোসেন, প্রধান শিক্ষক শ্রী মধু সুদন পাল, প্রভাষক আলতাফ হোসেন, প্রফেসর আবুল খায়ের, অধ্যক্ষ আবির হোসেন, হোমিও প্যথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আঃ বারি, প্রধান শিক্ষক বদরুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু প্রমুখ। এ সময় অতিথিদের ‘মমতাজ আহম্মেদ স্মৃতি পদক ২০১৮’ প্রদান করা হয়। অনুষ্ঠানে এমএলএ মমতাজ আহম্মেদের বিভিন্ন স্মৃতি চারণ করেন। মরহুমের জ্যেষ্ঠ্যপুত্র বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যক্ষ এমএ ফারুকের সভাপতিত্বে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-সাতক্ষীরার জজ কোর্টের আইনজীবি এ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিব। পরে শেখ হাসিনার অনুদানে নির্মিত ৫০ লক্ষ টাকার স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বাম জোটের সম্ভব্য প্রার্থীদের প্রচারণা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাম জোটের দলীয় মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে সাতক্ষীরায় শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের সম্ভব্য প্রার্থীদের পাশাপাশি বামদলের প্রার্থীরাও নির্বাচনী জনসংযোগ, উঠান বৈঠক, পথসভা করছে। নির্বাচনে সুষ্ট পরিবেশ সৃষ্টি ও তফশীল ঘোষনা হলে বাম জোট জোরেসোরে প্রচারে নামবে বলে আশা করা হচ্ছে।
খোজ নিয়ে জানা গেছে জেলার ৪টি আসনে বাম ঐক্যজোটের সম্ভব্য প্রার্থী হিসেবে ৪ জন প্রার্থী মাঠে আছেন। এর মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ২ জন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের ১ জন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১ জন। তবে দলীয় ভাবে প্রার্থীতা ঘোষনা হলে আনুষ্ঠানিক ভাবে নেতারা নির্বাচনী প্রচারে নামবেন বলে জানা গেছে।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার সদর-২ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা ৪ (কালিগঞ্জ আংশিক – শ্যামনগর) মোঃ ইশারাত আলী, সাতক্ষীরা ১ (তালা Ñ কলারোয়া) আসনে ইউনাইটেড কমিউনিস্ট লীগের আব্দুল আজীজ, সাতক্ষীরা ৩ আসনে (দেবহাট, আশাশুনি- কালিগঞ্জ আংশিক) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এটিএম রইফ উদ্দীন সরদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানাগেছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কারাগারে

 

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কে আটক করেছে সদর থানাপুলিশ। শুক্রবার সন্ধ্যায় লাবসার নলকুড়াস্থ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি নলকুড়া এলাকার আব্দুল খালেক সরদারের ছেলে।
শনিবার বিকেলে নাশকতা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে সদর থানা পুলিশ নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যাটে-বলের দারুণ লড়াই করলো বাংলাদেশ-জিম্বাবুয়ে

খেলার খবর: সিলেটে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ব্যাটে-বলের দারুণ লড়াই দেখা গেল বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে। সফরকারীদের পাঁচ উইকেট তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। অন্যদিকে, শন উইলিয়ামস ও হ্যামিল্টন মাসাকাদজার অর্ধশতকের পর ভর করে দিন শেষে ৯১ ওভারে ২.৫৯ গড়ে ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান করেছে সফরকারীরা।

শনিবার সকালে সিরিজের প্রথম টেস্ট টসে জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। তবে শুরুটা একেবারে খারাপ হয়নি ওয়ানডেতে ধবলধোলই হওয়া মাসাকাদজাদের। ১০ ওভারে কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেন ৩৫ রান। ১১ তম ওভারের চতুর্থ বলে স্লগ সুইপ খেলতে গিয়ে পরাস্ত হন ব্রায়ান চ্যারি। এতে করে তাইজুলের বল গিয়ে তার মিডল স্ট্যাম্প ভেঙে দেয়। ১২ রান পর আবারও তাইজুলের আঘাত। এবার ৬ রান করা টেইলরকে শান্তর ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠালেন বাঁ-হাতি এই স্পিনার।

এরপর শন উইলিয়ামসকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক মাসাকাদজা। দলীয় ৮৫ রানে ভয়ংকর হয়ে উঠা হ্যামিল্টন মাসাকাদজাকে (৫২) সাজঘর পাঠান আবু জয়েদ রাহী। এরপর প্রতিরোধ গড়ে তোলেন জিম্বাবুয়ের মিডল অর্ডারের দুই তারকা শন উইলিয়ামস ও সিকান্দার রাজা। তবে তাদের সেই জুটি বড় হতে দিলেন না অভিষিক্ত নাজমুল ইসলাম অপু। দলীয় ১২৯ রানে রাজাকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন এই স্পিনার।

সিকান্দার রাজার বিদায়ের পর দলের হাল ধরেন শন উইলিয়ামস ও পিটার মুর। শেন উইলিয়ামসকে বিদায় করে বাংলাদেশকে স্বস্তি এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেট জুটিতে উইলিয়ামস পিটার মুরের সঙ্গে ৭২ রানের পার্টনারশিপ গড়েন। তবে ব্যক্তিগত ৮৮ রানে মেহেদি হাসান মিরাজের ক্যাচে এই বাঁহাতিকে ফেরান রিয়াদ। ১৭৩ বলে ৯টি চারে নিজের ইনিংস সাজান উইলিয়ামস।

দিনের বাকিটা সময় অবশ্য জিম্বাবুয়ের আর কোনো বিপদ হতে দেননি পিটার মুর (৩৭) ও রেগিস চাকাভা (২০)। টাইগার বোলারদের দেখেশুনে খেলে দিন শেষে করেন। স্বাগতিক বোলারদের মধ্যে তাইজুল দুটি উইকেট পান। এছাড়া রাহি, নাজমুল ও রিয়াদ একটি করে উইকেট নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চট্টগ্রামে শিবিরের কার্যালয়ে বিস্ফোরণ, চলছে পুলিশের অভিযান

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরার ডিসি রোডে শিবিরের কার্যালয় ঘেরাও করেছে পুলিশ। অভিযানের সময় পরপর চারটি বোমা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কার্যালয়ের ভিতরে কেউ হতাহত রয়েছে কিনা এখনো জানা যায়নি। শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ব্লক রেইড দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর শিবির কার্যালয়ের চারতলা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে শিবির কার্যালয় ঘিরে রাখে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন জানান, চারটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জেনেছি। শিগগিরই আমরা শিবিরের ওই কার্যালয়ের ভেতরে অভিযান চালাবো।
নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান জানান, আমাদের ধারণা যে চারটি বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি, সেটা আসলে বোমা ছিল। ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ফোর্সও ডাকা হয়েছে।
নগর পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, জানতে পেরেছিলাম, শিবির কার্যালয়ে অনেক সক্রিয় সদস্যরা ছিল। পুলিশ ব্লক রেইড চালালে তারা কার্যালয়ের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটায় এবং আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাম্পাফুল আট দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতক্ষীরা শেখ রাসেল সংঘ জয়ী

 

নিজস্ব প্রতিবেদক :
কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর হামিদ স্মৃতি ফুটবল ময়দানে আট দলীয় নক-আউট ফুটবল ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামের সভাপতিত্বে খেলায় একদিকে সাতক্ষীরা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ও অন্যদিকে পারুলিয়া ফুটবল একাদশ জোর প্রতিদ্বন্দিতা করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, কালিগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ হাসান হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম আশিকুর রহমান আশিক প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে এলো প্রথম বিদ্যুৎচালিত গাড়ি

অনলাইন ডেস্ক: দেশের বাজারে এসেছে প্রথম বিদ্যুৎচালিত গাড়ি। জার্মানিভিত্তিক গাড়ি নির্মাতা কম্পানি বিএমডব্লিউ এনেছে এই গাড়ি। বিএমডব্লিউ ৫৩০ই, বিএমডব্লিউ ৭৪০এলই এক্সড্রাইভ এবং বিএমডব্লিউ এক্স৫ এক্সড্রাইভ৪০ই মডেলের তিনটি বিদ্যুৎচালিত আইপারফরম্যান্স প্লাগ-ইন হাইব্রিড ভেহিক্যাল (পিএইচইভি) দেশের বাজারে উন্মোচন করলো বিএমডব্লিউ’র একমাত্র অনুমোদিত আমদানীকারক ও ডিলার এক্সিকিউটিভ মোটরস লি.। এই গাড়ি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটারের বেশি চলতে পারে।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বিএমডব্লিউ এর ডিলার এক্সিকিউটিভ মটর কার্যালয়ে এক অনুষ্ঠানে গাড়ি তিনটি উম্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মোটরসের অপারেশন বিভাগের ডিরেক্টর দেওয়ান মুহাম্মদ সাজিদ আফজাল, আফটার সেলস বিভাগের ডিরেক্টর মো. বজলুল করিমসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি বিএমডব্লিউ প্লাগ ইন হাইব্রিড গাড়ি নতুন আইপারফরম্যান্স মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বাংলাদেশের উপযোগী করে এটি বাজারজাত করছে এক্সিকিউটিভ মটরস। এটি কম জ্বালানি খরচ করে সর্বোচ্চ কর্মক্ষমতা প্রদান করে।
প্রতিটি আইপারফরম্যান্স গাড়ি কম কার্বন নির্গমন করে যেখানে গাড়ি চালনার সর্বোচ্চ উপভোগ্য বিষয়টি নিশ্চিৎ হয় যা বিএমডব্লিউ’র মতো ব্র্যান্ড থেকে আশা করা বাঞ্চনীয়। প্রতিদিন বিদ্যুৎচালিত গাড়ি চালানোর অভিজ্ঞতার পাশাপাশি অত্যাধুনিক ও অভিনব সব ফাংশনের ব্যবহার নিশ্চিৎ করা হয়েছে নতুন মডেলের গাড়িগুলোতে।
তেল ও বিদ্যুতের সমন্বয়ে এই মডেলের গাড়িতে এক লিটার জ্বালানিতে ৩৩ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে। সাধারণত অনেক মোটরসাইকেলেও প্রতি লিটার জ্বালানিতে ৩৩ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যায় না। অথচ বহুল প্রতিক্ষিত বিএমডব্লিউয়ের বিদ্যুৎচালিত গাড়িতে মাত্র এক লিটার জ্বালানিতে ৩৩ কিলোমিটারে অনায়াসে চলা সম্ভব।

বিএমডব্লিউ ৭৪০ এলই এক্সড্রাইভে ১২ ভল্টের ব্যাটারি রয়েছে। মাত্র সাড়ে তিন ঘণ্টায় ফুল চার্জে ৩০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে জ্বালানি তেল ছাড়াই। তেল ও বিদ্যুতে ভ্রমণের ফলে ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকবে।
এই মডেলের গাড়িতে জ্বালানি তেলের ক্যাপাসিটি ৪৬ লিটার। ঘণ্টায় সাধারণ গতি ১০০ কিলোমিটার, সর্বোচ্চ গতি ১৪০ কিলোমিটার।

দেওয়ান মুহাম্মদ সাজিদ আফজাল বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও নতুন গাড়ি আমদানি করছি। জলবায়ূ পরিবর্তনের কথা বিবেচনা করে আমরা আগামীতে আর কোনও পেট্রোলচালিত গাড়ি আনবো না। আমাদের বাজারেও আগামীতে বিদ্যুৎচালিত গাড়ির বাজার হবে।

তিনি বলেন, বিএমডব্লিউ ৭৪০ এলই এক্সড্রাইভ মডেলের হাইব্রিড গাড়িটি আমাদের নতুন ব্র্যান্ড। এটি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম। এতে স্থান পেয়েছে বিএমডব্লিউ এর নতুন সব সংযোজন।

‘সেভেন সিরিজের এই গাড়িটি একবার চার্জে ৪০ কিলোমিটার চলবে। চার্জ ফুরানোর পর এটির পেট্রোলচালিত ইঞ্চিন স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ওই ইঞ্জিন চালু হওয়ার পর সেখান থেকে আবার ব্যাটারি চার্জ নেয়া শুরু করবে। অর্থাৎ এক্সটার্নাল ও ইন্টারনাল দুই মাধ্যম থেকে চার্জ নিতে পারবে গাড়িটি।’
গাড়িটির তেলের ক্যাপাসিটি ৪৬ লিটার। এই তেল ও পুনরায় চার্জ করা ব্যাটারি দিয়ে গাড়ি সমন্বিতভাবে চলবে। ইঞ্জিন থেকে প্রায় ৩ ঘণ্টায় ব্যাটারি পুনরায় চার্জ হয়।
গাড়ি তিনটির প্রাথমিক দাম রাখা হয়েছে আড়াই কোটি টাকা পর্যন্ত। এর মধ্যে বিএমডব্লিউ ৭৪০ এলই এক্সড্রাইভ মডেলের দাম পড়বে দুই কোটি ১৮ লাখ টাকা।

সাজিদ বলেন, হাইব্রিড গাড়ির চেয়ে একধাপ এগিয়ে হাইব্রিড প্লাগ ইন গাড়ি। কেননা, হাইব্রিড গাড়ির ব্যাটারি চার্জ করা যায় না। কিন্তু হাইব্রিড প্লাগ ইন গাড়ির ব্যাটারি চার্জ দেয়া যায়। এতে করে জ্বালানি ছাড়াই ব্যাটারির সহায়তায় বেশ লম্বা দূরত্ব অতিক্রম করা যায়।
বিএমডব্লিউর নতুন তিনটি গাড়িতেই পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে সার্ভিস ওয়্যারেন্টি, রক্ষণাবেক্ষণ এবং বিনামূল্যে মেরামত সুবিধা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest