সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

সাত দফার বদলে এক দফার দিকে যাচ্ছে ঐক্যফ্রন্ট?

দেশের খবর: জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার আন্দোলন সম্মিলিতভাবে কার্যত এক দফার আন্দোলনে রূপান্তরিত হতে যাচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তার একক দাবির কথাই এখন বলছেন ঐক্যফ্রন্টের নেতারা। এক্ষেত্রে সংবিধানের সংশোধন ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিষয়েও বেশ নমনীয় মনোভাব দেখাচ্ছেন তারা।

অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বহুল প্রত্যাশিত সংলাপ অনুষ্ঠিত হয়। ড. কামাল হোসেন এ সংলাপ নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও অসন্তোষ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে এখন ধীরে ধীরে দাবির ব্যাপারে নমনীয় মনোভাব দেখাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানসহ ৭ দফার অন্য দাবিগুলো আদায়ে অনড় অবস্থান থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন তারা।
নির্বাচনকালীন সরকারের ক্ষমতা ও কাজ সীমাবদ্ধ হলে প্রভাবমুক্ত নির্বাচন হতে পারে বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘সরকার আছে কিন্তু সরকার ফাংশন করছে না। পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচনকালীন সরকারের ধরন এরকম। যারা ক্যাবল রুটের ফাংশন করবে, তার বাইরে কিছু করতে পারবে না। সেইভাবে হলে ঠিক আছে। তাদের সরকার থাকে, কিন্তু সরকারের হাত-পা ভেঙ্গে দেয়ার ক্ষমতা থাকে না। সংবিধানের মধ্যে থেকেও আমরা যা চাচ্ছি তা আদায় করা যাবে।’
৭ দফা একত্রিত হয়ে শুধু অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে এক দফায় রূপান্তরের আভাস দিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও। তিনি বলেন, ‘৭ দফাটা যদি আমরা একসঙ্গে এনে একদফার ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা উপলব্ধি করতে পারি, সেখানে তো আমি নির্বাচন করতে পারবো। সরকারের স্বদিচ্ছা থাকতে হবে। তাহলে সেই পথটা বের হয়ে আসবে।’
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দিতে পারলে বর্তমান সরকারে অনাপত্তির কথা আবারো জানালেন ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘সরকারে যারাই দায়িত্ব গ্রহণ করেন, শপথ নেন যে আমরা সংবিধান মেনে এবং সংবিধান অনুযায়ী আমাদের ক্ষমতা প্রয়োগ করবো, তাহলে আমাদের ধরেই নিতে হবে যারা শপথ নেন তারা শপথ ভঙ্গ করবেন না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন যদি করে, করতে চাইলে অবশ্যই করা যায়। আমরা তো সেটাই চাচ্ছি।’
তবে এ ব্যাপারে সরকারের সদিচ্ছা ও উদ্যোগ না থাকলে আন্দোলনের পথেই হাঁটবে জাতীয় ঐক্যফ্রন্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাকরিতে বয়স ৩৫: আন্দোলনকারীদের দাঁড়াতেই দেয়নি পুলিশ

দেশের খবর: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, পূর্বঘোষিত কর্মসূচি পালনের চেষ্টাকালে শাহবাগ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের লাঠিচার্জে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩ নভেম্বর) সাড়ে ১১টায় শাহবাগে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিক্ষোভ দেখানোর কথা ছিল বাংলাদেশ ছাত্র পরিষদের। সে অনুযায়ী তারা পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করে। সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এক পর্যায়ে পুলিশ তাদের পাবলিক লাইব্রেরির গেটের ভেতরে রেখে গেট আটকে দেয়। আন্দোলনকারীরা তখন গেট ভাঙার চেষ্টা চালায়। এরপর পুলিশ সেখান থেকে তাদের ধাওয়া দেয় ও ৫/৬ জনকে আটক করে।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাশ বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জে আমাদের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে মারাত্মকভাবে আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, আগামীকাল (রবিবার) সোহরাওয়ার্দী উদ্যানে একটি অনুষ্ঠান রয়েছে, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। সেজন্য এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ কারণে তাদের বলা হয়েছিল কর্মসূচি পড়ে করতে। সে জন্যই তাদের বাধা দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘দুপুরের দিকে আন্দোলনকারীদের পাবলিক লাইব্রেরির সামনের গেইটে থেকে সরিয়ে দেয়া হয়। এসময় সময় ৫/৬ জনকে আটক করা হয়েছে। তবে এখনও তাদের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি। পরে বিস্তারিত জানানো হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকার জন্য ভোট চাইতে দেশে আসছেন শাবানা

বিনোদনের খবর: চলচ্চিত্রের নন্দিত তারকা শাবানা। দীর্ঘদিনের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল ছবি। তার হাসি দর্শক হাসিয়েছে, তার কান্না রুপালি পর্দা ভর করে ছুঁয়ে গেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। সিনেমায় তার মাতৃত্বের আবেগ, হাহাকার এতটাই সাবলীল ছিলো যে তিনি হয়ে উঠেছিলেন আদর্শ মায়ের রোল মডেল।

কিন্তু নানা কারণে ২০০০ সালের পর সিনেমা থেকে নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছেন। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। স্বামী-সন্তান নিয়ে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্হান থাকেন তিনি।
নতুন খবর হলো আগামী মাসেই দেশে ফিরছেন কিংবদন্তি এ অভিনেত্রী। তবে কোনো চলচ্চিত্র প্রযোজনা করতে নয়, তিনি দেশে আসছেন আসন্ন জাতীয় সংসদ নিবার্চনের প্রচার-প্রচারণায় অংশ নিতে। সেজন্য কয়েক মাস তিনি বাংলাদেশে থাকবেন।
শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে এবারের জাতীয় সংসদ নিবার্চনে অংশ নেবেন। স্বামীর হয়ে প্রচারণা চালাতেই দেশে আসবেন শাবানা।

এর আগে শাবানা স্বামীকে নিয়ে কেশবপুরের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। সর্বশেষ গত ১৮ জুলাই যশোর উপজেলার সাগরদাঁড়ি ও স্বামীর জন্মভিটা বড়েঙ্গা গ্রামে এ মতবিনিময় করেন।
সেসময় মতবিনিময়কালে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাবানা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি শাবানাকে নিবার্চন করতে বলেন। তবে তিনি নিজে এ মুহূর্তে নিবার্চনে না আসতে চাইলেও স্বামী ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে নিবার্চন করবেন বলে ঘোষণা দেন।

ওইসময় এফডিসিতে গিয়ে চলচ্চিত্রের সহকর্মীদের সঙ্গে দেখাও করেন শাবানা। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি অভিনয়েরও প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে আবারও তিনি চলচ্চিত্রে নিয়মিত হতে পারেন বলে আশ্বাস দিয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জোভান-তিশার ‘রঙিন চিঠি’

বিনোদনের খবর: ভার্সিটির আড্ডায় গান চলছে। ফুরফুরে মেজাজে গিটার বাজাচ্ছে ‘কাব্য’। সঙ্গে চার-পাঁচজন বন্ধু। প্রায়ই ক্লাসের ফাঁকে এই গানের আড্ডা চলে তাদের। হঠাৎ করে একটি বাচ্চা ছেলে এসে কাব্যকে একটা রঙিন কাগজের চিরকুট দিয়ে যায়। কাব্য চিরকুটটি খুলে দেখে তাতে লেখা আছে গলাটা বেশ!

এ নিয়ে কাব্যের সঙ্গে সবাই মজা করে। গলাটা বেশ। কাব্য খুঁজে বেড়ায় বাচ্চা ছেলেটিকে। খুঁজে পায় না। কে দিয়েছে এই চিরকুট? মনে নানা প্রশ্নের ছাপ। এভাবে আরো কয়েক দিন কয়েকটা চিরকুট পায়। একদিন একটা রেস্টুরেন্টে খাচ্ছে কাব্য আর সুজন। একজন বেয়ারা এসে আরেকটা চিরকুট দিয়ে যায়। কাব্য বেয়ারাকে জিজ্ঞেস করে, কে দিয়েছে? বেয়ারা উত্তর দেয় চিঠি। কাব্য অবাক হয়ে জিজ্ঞেস করে, চিঠি কে দিল? বেয়ারা বলে তা জানে না। এমনি একটি গল্প নিয়েই এগিয়েছে ‘রঙিন চিঠি’ শিরোনামের একটি একক নাটকের দৃশ্যপট। কাব্য হাসানের রচনায় নাটকটি নির্মাণ করেছেন হাসান রেজাউল।

নাটকটির প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন জোভান ও তানজিন তিশা। আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, তাবাসসুম মিথিলা, মিলি বাশার, ফাহমিদা শারমিন ফাহমী, রচি ও আকাশসহ অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে আজ শনিবার রাত ৯টায় ‘রঙিন চিঠি’ নাটকটি এনটিভিতে প্রচারিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলার খবর: নেপালের কাঠমান্ডুতে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে অনুর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ । নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র থাকার পরে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
সেখানে বাংলাদেশ দলের গোলরক্ষক দুটি পেনাল্টি ঠেকিয়ে দেন। এতেই জয় নিশ্চিত হয়ে যায় লাল সবুজ জার্সিধারীদের।
শক্তিশালী ভারতকে টাইব্রেকারেই ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সে ম্যাচেও নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা ছিল।
অন্য দিকে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট পেয়েছিল পাকিস্তান। কিন্তু ফাইনাল ম্যাচে আর বাংলাদেশের যুবাদের বিপক্ষে পেরে ওঠেনি পাকিস্তানের যুবারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংলাপ শেষের আগে তফসিল নয়, ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

দেশের খবর: চলমান রাজনৈতিক সংলাপ শেষ হওয়ার আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত এ চিঠি জোটের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম পথিক ইসির প্রাপ্তি ও জারি শাখায় জমা দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম দিনে বাংলাদেশি বোলারদের আধিপত্য; জিম্বাবুয়ের লড়াই

খেলার খবর: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টের প্রথম দিনে আধিপত্য বিস্তার করে রাখলেন বাংলাদেশি বোলাররা। যে বোলিং লাইনআপে নেই সাকিব-মুস্তাফিজ কিংবা শফিউলরা। দিনশেষ সফরকারীদের ৫ উইকেট তুলে নিতে পেরেছে স্বাগতিক দল। মাসাকাদজার ৫২ এবং উইলিয়ামসের ৮৮ রানে ভর করে দিনশেষে ২৩৬ রান তুলেছে জিম্বাবুয়ে। খেলা হয়েছে মোট ৯১ ওভার।

আজ শনিবার সিরিজের প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানায় সফরকারী জিম্বাবুয়ে। দলীয় ৩৫ রানেই জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান চারি ১৩ রান করে বোল্ড হয়ে যান তাইজুলের বলে। ১২ রানের ব্যবধানে দ্বিতীয় আঘাত হানেন তাইজুল। এই বাঁহাতির ঘূর্ণিবলে নাজমুলের দারুণ ক্যাচে পরিণত হন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর (৬)।

ব্রেন্ডন টেইলর আউট হওয়ার পর শন উইলিয়ামসকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তৃতীয় উইকেট জুটিতে আসে ৩৮ রান। এর মাঝেই মাসাকাদজা ৯১ বলে ৪টি চার এবং ২ ছক্কায় হাফ সেঞ্চুরি পূরণ করেন। আবু জায়েদের বলে বোল্ড হওয়ার সময় তার সংগ্রহ ৫২ রান। জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন হয় দলীয় ৮৫ রানে।

জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতন ঘটে দলীয় ১২৯ রানে। সিকান্দার রাজাকে (১৯) বোল্ড করে দেন অভিষেক টেস্ট খেলতে নামা নাজমুল ইসলাম অপু। প্রথম টেস্ট উইকেট নিয়েই শুরু হয় অপুর বিখ্যাত ‘নাগিন নাচ’। এরপর শুরু হয়ে শন উইলিয়ামসের লড়াই। ১২৪ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। কিন্তু তিন অংকের খুব কাছে গিয়েও স্পর্শ করা হলো না উইলিয়ামসের।

কোনোভাবেই ভাঙা যাচ্ছিল না পঞ্চম উইকেট জুটি। পিটার মুরকে নিয়ে উইলিয়ামস জুটিতে তুলে ফেলেছিলেন ৭২ রান। সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন উইলিয়ামস। শেষ অবধি নিজেই বল হাতে তুলে নিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তার বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিলেন মেহেদী মিরাজ। আক্ষেপ জাগিয়ে থামল ১৭৩ বলে ৯ বাউন্ডারিতে গড়া উইলিয়ামসের ৮৮ রানের চমৎকার ইনিংস। দিনের বাকী সময়টা পিটার মুর (৩৭*) এবং রেজিস চাকাভা (২০) অবিচ্ছিন্ন থেকে কাটিয়ে দেন।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ১টি করে নিয়েছেন আবু জায়েদ, মাহমুদউল্লাহ এবং অভিষিক্ত নাজমুল ইসলাম অপু।

এদিন সাদা পোশাকে অভিষেক হয়ে গেল স্পিনার নাজমুল ইসলাম অপু এবং আরিফুল হকের। নাজমুলের অভিষেক অনেকটা অনুমিত থাকলেও আরিফুলের অভিষেকটা বেশ চমক। ব্যাট হাতে ইনিংস শুরু করবেন লিটন দাস এবং ইমরুল কায়েস। একাদশে নেই মুস্তাফিজুর রহমান। সুযোগ পয়েছেন আবু জায়েদ রাহী। আরও দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।

এই ম্যাচের মধ্যে দিয়ে টেস্ট অভিষেক হয়ে গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এর আগে এই মাঠে আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ হলেও সাদা পোশাকের ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সিলেট দেশের ৮ম টেস্ট ভেন্যু এবং বিশ্বের মধ্যে ১১৬তম।বাংলাদেশের কাছে সর্বশেষ চার টেস্টেই হেরেছে জিম্বাবুয়ে। এই সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেজিস চাকাভা, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাটারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ তারিখের পরে আর কোনো আলোচনা নয়: কাদের

দেশের খবর: বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আট তারিখ পর্যন্ত যেতে পারছি না, সাত তারিখে শেষ করব। সাত তারিখের পরে আর কোনো আলোচনা নয়।
শনিবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সব মিলিয়ে ৮৫টার মতো রাজনৈতিক দল সংলাপ চেয়েছে। তবে সংলাপ দীর্ঘ সময় চালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ শিডিউল ঘোষণা এর মধ্যে হয়ে যাবে।

সংলাপে বিএনপির অসন্তুষ্টির বিষয়ে তিনি বলেন, সবাই তো আর সন্তুষ্ট হবে না। বিএনপি সন্তুষ্ট হবেন কি হবেন না, আমরা দলনেতার (কামাল হোসেন) কথা বিবেচনায় নিচ্ছি। তিনি কিন্তু বলেছেন, ‘ভালো আলোচনা হয়েছে’। আমরা সেখানেই আপাতত থাকি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, গতকাল বিকল্পধারার ওনারাও কিন্তু একই সুরে কথা বলেছে, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর ব্যাপারে কিন্তু তারা দ্বিমত করেননি। তাদের কিছু কিছু দাবি আমাদের নেত্রী মেনে নেওয়ার কথাও বলেছেন। যেগুলো সংবিধানের বাহিরে যাবে না, সেগুলো।
বিকল্প ধারার দাবি অনুযায়ী কিছু কিছু বিষয়ে ইলেকশন কমিশনকে বলার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করবে বলেও বলেছেন, যোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চায় এবং নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণও প্রত্যাশা করছে।
কেউ সহিংসতার পথ বেছে নিলে সমুচিৎ জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, আমরা সতর্ক আছি; কারণ কারও মনে যদি কোনো মতলব থাকে, কেউ যদি সংলাপে লোক দেখানো অংশ নিয়ে ভেতরে ভেতরে নাশকতার ছক আঁকে, যদি সহিংসতার দিকে পা বাড়ায়, সেই দিকেও আমরা সতর্ক আছি।
ওবায়দুল কাদের বলেন, আমরা সংলাপও করছি, নির্বাচনের প্রস্ততিও নিচ্ছি। সঙ্গে সঙ্গে কেউ যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে সেটার সমুচিত জবাবের প্রস্তুতিও আমরা নিচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest