সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

‘তালেবানদের জনক’ সামি উল-হককে হত্যা

বিদেশের খবর: পাকিস্তানের প্রভাবশালী নেতা ও ‘তালেবানদের জনক’ খ্যাত সামি উল-হক (৮০) তাঁর নিজ বাড়ি রাওয়ালপিন্ডিতে খুন হয়েছেন। গতকাল শুক্রবার তাঁকে ছুড়ি দিয়ে হত্যা করা হয়। তাঁর পরিবারের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যক এ তথ্য জানিয়েছে।
সামি উল হকের ছেলে হামিদ উল-হক জিও টিভিকে জানান, নিজ ঘরে বিশ্রাম নেয়ার সময়ে তাঁর পিতাকে হত্যা করা হয়। নিরাপত্তারক্ষীরা ঘর থেকে ১৫ মিনিটের জন্য বের হয়ে গেলে সে সময়ে খুন হন তিনি।
উল্লেখ্য, পাকিস্তানের দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসার প্রধান ছিলেন সামি উল-হক। মাদ্রাসাটি পাকিস্তানের খাইবার-পাখতুনতোয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তে অবস্থিত।
মোল্লা ওমর সহ তালেবানদের প্রথম সারির অনেকে নেতাই ওই মাদ্রাসায় পড়েছিলেন। এ কারণে তাঁকে তালেবান আন্দোলনের প্রধান নেপথ্য পুরুষ হিসেবে অভিহিত করা হয়।
সূত্র: বিবিসি, আল-জাজিরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাঁচা কলা বনাম পাকা কলা

অনলাইন ডেস্ক: তরকারি হিসেবে কাঁচা কলা দারুণ জনপ্রিয়। আর পাকা কলার কথা তো বলাই বাহুল্য। কিন্তু খাবার হিসেবে আসলে কোনটি বেশি ভালো? খাদ্যবিশারদদের মতে, দুটিরই ভালো-মন্দ দিক আছে। এ নিয়েই আজকের টিপস।

পাকা কলার ভালো-মন্দ
বেশির ভাগ মানুষের কাছে পাকা কলাই সেরা। তবে পাকা কলা মানেই যেন ফল খাচ্ছি মনে হয়। আসলে পাকা-কাঁচা দুটিই ফল। কাঁচা কলা তরকারি হিসেবে খেতে হবে। পাকা কলার কিছু দোষ-গুণ আছে।

উপকার: কলা পাকানোর স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে রেজিস্ট্যান্স স্টার্চ। এটি ফলটিকে আরো সহজে ভক্ষণযোগ্য করে। এর ফাইবার আরো হজমযোগ্য হয়। এ প্রক্রিয়াকে বলে পেকটিন। পাকা কলায় আরো থাকে প্রাকৃতিক চিনি। এ জন্য কলা খেতে মিষ্টি হয়। যে কলা পেকেছে, তা দ্রুত হজম হয়। এর পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না। কাঁচা কলা অপেক্ষা পাকা কলায় অনেক বেশি অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।

অপকার: পাকা কলা ডায়াবেটিস রোগীদের জন্য হুমকি হয়ে ওঠে। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পাকা কলা এড়িয়ে চলা উচিত। কিছু কলায় চিনির মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। আবার পাকানোর বাণিজ্যিক প্রক্রিয়া কলার কিছু খনিজ ও ভিটামিন নষ্ট করে। কাজেই সব সময় এসব কলা যে উপকারই করবে তেমনটি নয়।

কাঁচা কলার ভালো-মন্দ
এ কলায়ও উপকার আছে। আবার আছে ক্ষতিকর দিক। তবে এমন কিছু গুণের সন্ধান মেলে, যা বেশ চমকপ্রদ। কাঁচা কলারও কিছু দোষ-গুণ আছে।

উপকার: স্টার্চ হজম হতে বেশ সময় লেগে যায়। কাজেই এ খাবার একবার পেটে গেলে অনেকক্ষণ খিদে লাগে না। এতে বারবার খাওয়ার প্রয়োজন পড়ে না। তাই ওজন নিয়ন্ত্রণে থাকে। আবার স্টার্চ বিপাকক্রিয়াকে প্রভাবিত করে। এতে দেহের ফ্যাট কমে। দেহে ক্যালরি পোড়ানোর কার্যক্রমকে সুষ্ঠু রাখে।

অপকার: কাঁচা কলা খেতে মোটেও ভালো লাগে না। এটা মুখে দিলে মুখ কষটে হয়ে যায়। কাঁচা কলার কিছু উপাদান দেহে প্রয়োজনীয় পাচক রসের সুষ্ঠু উৎপাদন ব্যাহত করে। এর জটিল কার্বোহাইড্রেট দেহ সহজে হজম করতে পারে না। আবার কাঁচা অবস্থায় খাওয়া মানে পাকা কলার বেশ কিছু খনিজ ও ভিটামিন থেকে বঞ্চিত হওয়া।

পাকা বনাম কাঁচা কলা
তাহলে কোনটি খাবেন? এখানে আসলে খুব সহজে কোনো একটিকে বেছে নেওয়া কঠিন বিষয়। আপনি কোন স্বাস্থ্যগুণ পেতে চাইছেন তার ওপর নির্ভর করবে কোন ফলটা বেছে নেবেন। তবে ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে কাঁচা কলা বেছে নিতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চালক-যাত্রী মারামারিতে বাস নদীতে, নিহত ১৩

বিদেশের খবর: চালক-যাত্রীর মারামারির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াংশি নদীতে পড়ে। এতে ১৩ জন নিহত এবং দু’জন নিখোঁজ হয়েছেন। রোববার চীনের চংকিং শহরে এ দুর্ঘটনা ঘটে।

তিন দিনের বিরামহীন তল্লাশির পর বুধবার রাতে বাসটি নদী থেকে তোলা হয়। বাস থেকে উদ্ধার করা ব্ল্যাকবক্স রেকর্ডিং ডিভাইস থেকে চাঞ্চল্যকর এ তথ্য পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম চায়না ডেইলির বরাতে শুক্রবার খবর দিয়েছে বিবিসি।

বাসটির ব্ল্যাকবক্স রেকর্ডিং ডিভাইস এবং অন্য প্রমাণের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, লিউ পদবিধারী এক নারী যাত্রী তার গন্তব্যে নামতে ব্যর্থ হওয়ায় চালককে তাৎক্ষণিক গাড়ি থামাতে বলেন। কিন্তু রান পদবিধারী এই চালক বাস থামাতে রাজি হননি।

এতে রেগে গিয়ে ৪৮ বছর বয়সী লিউ তার হাতে থাকা সেলফোন দিয়ে চালকের মাথায় আঘাত করেন। এই মারামারির সময় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৪৩ বছর বয়সী চালক।

একপর্যায়ে ১৫ জন যাত্রী নিয়ে ব্রিজ ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। একটি উদ্ধারকারী দল ১৩ জনের মরদেহ খুঁজে পায়। তারা তাদের রোববার রাতে ইয়াংশি নদীতে পড়ে যাওয়া বাসের যাত্রী বলে নিশ্চিত করে।

কিন্তু এখনও দুই যাত্রী নিখোঁজ আছেন এবং তাদের উদ্ধার কাজ চলছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসটি নদী থেকে তোলা হয়। এদিন বাসটি থেকে ব্ল্যাকবক্স রেকর্ডিং ডিভাইস উদ্ধার করা হয় এবং তা স্থানীয় সরকারি নিরাপত্তা ব্যুরোর কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চলছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বাসটি ছোট এবং নদীর পানির গভীরতা অনেক বেশি হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করা খুবই কঠিন ছিল।

এ দুর্ঘটনায় ঝাও হু নামের একজন আইনজীবী বলেছেন, বাস অপারেটর এবং চালকের সঙ্গে মারামারি করা এই নারীর পরিবারের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে নিহতদের পরিবারের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আর মাহীকে সংসদে দেখতে চান বি. চৌধুরী

রাজনীতির খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী এবং আগামী সংসদে ছেলে মাহী বি. চৌধুরীকে দেখতে চান বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী। শুক্রবার সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি।

আওয়ামী লীগের নির্ভরশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে.।

শুক্রবারের সংলাপে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন নেতা বলেন, বি. চৌধুরী আওয়ামী লীগ ও ১৪ দলের কাছে প্রথমে তাদের দাবিগুলো তুলে ধরেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমরা চাই, আপনারা আবার সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুন। আপনি আবার প্রধানমন্ত্রী হোন, আমরাও যেন সেই সংসদে থাকতে পারি।’

তখন প্রধানমন্ত্রী তার উদ্দেশে বলেন, ‘আপনি নির্বাচন করুন, সংসদে আসুন, সেজন্য আমাদের কিছু করার থাকলে করবো।’ এরপর বিকল্পধারার প্রেসিডেন্ট বলেন, ‘আমার বয়স হয়েছে। আমি আর নির্বাচন করতে চাই না। আমি বিকল্প নেতৃত্ব তৈরি করেছি, তিনি নির্বাচন করবেন। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কাম্য।’ জবাবে প্রধানমন্ত্রী সরাসরি কিছু বলেননি বলে সূত্র জানায়।

সংলাপে উপস্থিত আওয়ামী লীগ নেতারা বলছেন, ভবিষ্যত নেতৃত্ব বলতে ছেলে মাহী বি. চৌধুরীকেই বুঝিয়েছেন বি. চৌধুরী। মাহী চৌধুরী বিকল্পধারার প্রেসিডেয়াম সদস্য এবং যুগ্ম মহাসচিব হিসেবে কাজ করছেন।

সূত্র জানায়, আলোচনায় ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি জানান, বিএনপি-জামায়াত জোট আবারও সহিংসতা করতে পারে এমন আশঙ্কায় তারা ২০ দল ছেড়ে এসেছেন।

প্রসঙ্গত, ২ নভেম্বর রাতে আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপ অনুষ্ঠিত হয়। বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টসহ বিভিন্ন দলের ২১ প্রতিনিধি অংশ নেন। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলের পক্ষে উপস্থিত ছিলেন ২০ জন নেতা।

সংলাপ শেষে উভয়পক্ষ থেকেই জানানো হয়, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, যুক্তফ্রন্টের প্রায় সব দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের মনে হয়েছে যুক্তফ্রন্ট সংবিধানসম্মত উপায়ে নির্বাচনে অংশ নিতে রাজি আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের ইশতেহারে ওয়াশ খাত অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

 

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের ইশতেহারে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতকে অন্তর্ভুক্তির দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে ‘ঐতিহ্য : উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘ঐতিহ্য : উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম’র সাতক্ষীরা জেলা সভাপতি ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। লিখিত বক্তব্যে বলা হয়, বিগত কয়েক দশকে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সকলের জন্য নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিতকরণে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও ওয়াশের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছে। কিন্তু কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে আমাদের পথচলার এখনও অনেক বাকী। বর্তমানে দেশের ৯৭ ভাগ মানুষের পানিতে অভিগম্যতা থাকলেও লবণাক্ততা, আর্সেনিক ও আঞ্চলিক দুর্গমতা বিবেচনায় সুপেয় নিরাপদ পানিতে ৬০ ভাগ মানুষের অভিগম্যতা নেই। এছাড়া নিরাপদ ও টেকসই স্যানিটেশন সেবার আওতায় এসেছে মাত্র ৪৭ ভাগ মানুষ। এমতাবস্থায় ওয়াশ খাতকে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের ইশতেহারে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতকে অন্তর্ভুক্তির দাবিতে সাত দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের ঘরে ঘরে সুপেয় পানি নিশ্চিতকরণ, ক্রমবর্ধমান লবণাক্ততা ও আর্সেনিক সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ, সরকারি পুকুর, খাল ও জলাধার উদ্ধার করে মিষ্টি পানির আধারে পরিণত করা এবং ব্যবহার নিশ্চিত করা, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সকল প্রতিষ্ঠানে নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব স্যানিটেশন সেবা নিশ্চিত করা, দুর্গম ও পিছিয়ে পড়া গ্রামীণ এলাকা এবং শহরের বস্তি ও নি¤œ আয়ের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সকলের জন্য ওয়াশ খাতে বরাদ্দ বৃদ্ধি, জলাভূমি রক্ষা করে যে কোন উন্নয়ন কর্মকা- পরিচালনা, পানি ও স্যানিটেশনের ক্ষেত্রে নতুন স্থাপনা নির্মাণের পাশাপাশি পুরাতন স্থাপনাগুলোকে সংস্কার ও মেরামতের মাধ্যমে সচল রাখার জন্য বাজেটে বরাদ্দ রাখতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ফাহিমুল হক কিসলু, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান, ‘ঐতিহ্য : উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম’ সাধারণ সম্পাদক মিসেস চন্দ্রিকা ব্যাণার্জি, আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন প্রমুখ। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সূর্য দাসের যন্ত্রে সেকেন্ডে রক্তের গ্রুপ নির্ণয়!

অনলাইন ডেস্ক: সীতাকুণ্ডের ছোটকুমিরা সুলতানা মন্দির এলাকার বাসিন্দা চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী সূর্য চন্দ্র দাস (২৪) সহজেই রক্তের গ্রুপ নির্ণয়ের এক খুদে যন্ত্র উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন।
মাত্র ৪৫০ গ্রাম ওজনের যন্ত্রটি দিয়ে এরই মধ্যে সফলভাবে অন্তত দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ভুলভাবে নির্ণয় করা হয়েছে।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র সূর্য চন্দ্র দাসের এক বছরের কিছু বেশি সময় লেগেছে এ উদ্ভাবনে। সূর্য দাস সুলতানা মন্দির মসজিদ্দা গ্রামের মৃত মৃণাল চন্দ্র দাসের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ তিনি। তাঁর ঘনিষ্ঠজনরা জানায়, পড়াশোনার পাশাপাশি ২০১২ সালে স্বেচ্চায় রক্তদানের মতো মহৎ উদ্যোগ নিয়ে সিটিজি ব্লাড ব্যাংক নামক অনলাইন গ্রুপ করে এ পর্যন্ত অসংখ্য রোগীর রক্ত জোগাড় করেছেন তিনি। মূলত নিজে রক্তদান করতে গিয়ে সূর্য উপলব্ধি করেন যে একজন মুমূর্ষু রোগীও শুধু রক্তের গ্রুপ নির্ণয় সংক্রান্ত জটিলতার কারণে দ্রুততম সময়ে প্রয়োজনীয় রক্ত পায় না। তাই অনেক রোগীর প্রাণহানিও হয়। বিষয়টি তাঁকে চিন্তায় ফেলে। ফলে তিনি দ্রুততম সময়ে রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য গবেষণা শুরু করেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন।

সূর্য দাসের কাছে এ বিষয়ে তিনি বলেন, ‘উন্নত বিশ্বে রক্তের ছবি তুলে তা কম্পিউটারাইজড পদ্ধতিতে গ্রুপ নির্ণয় করা হয়। এ পদ্ধতি ব্যয়বহুল। আমাদের দেশে কাচের ওপর রক্তের ফোঁটা ফেলে যেভাবে গ্রুপ নির্ণয় করা হয়, তাতে বেশ কিছুক্ষণ সময় যেমন লাগে, তেমনি ভুলও হওয়ার ঝুঁকি থাকে। এ পদ্ধতি কিছুতেই যুগোপযোগী নয়। তাই কম খরচ ও দ্রুততম সময়ে গ্রুপ নির্ণয়ের বিষয়টি মাথায় রেখে আমি গবেষণা শুরু করি।’ তিনি জানান, এ কাজে দিকনির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. শাহেদ আহমেদ চৌধুরী। আর প্রেরণা জুগিয়েছেন প্রিমিয়ারের শিক্ষক প্রজেক্ট সুপারভাইজর সরিৎ ধর ও প্রভাষক সাইফুদ্দিন মুন্না। এরই মধ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একটি বেসরকারি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে দেড় শ জনেরও বেশি মানুষের রক্ত পরীক্ষা করা হয়েছে তাঁর ডিভাইসে। সব কটি গ্রুপিং একেবারে নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে প্রভাষক সাইফুদ্দিন মুন্না বলেন, ‘এ প্রজেক্টের ব্যাপারে আমি সূর্যকে গাইডলাইন দিয়েছি।’ তিনি বলেন, রক্তের সঙ্গে অ্যান্টি এ, অ্যান্টি বি ও অ্যান্টি ডি কেমিক্যাল মিশিয়ে আইআর সেন্সরের অ্যানালগ ডাটার সাহায্যে ব্লাড গ্রুপের যে কৌশল সূর্য বের করেছেন, তা বিস্ময়কর। এই পদ্ধতি সম্পূর্ণ নতুন প্রযুক্তি জানিয়ে তিনি আরো বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী ড. অনুপম সেন ও ট্রিপল ই বিভাগের প্রধান টুটুন চন্দ্র মল্লিকের অনুপ্রেরণায় এ কাজ করা হয়েছে।

প্রজেক্ট সুপারভাইজর শিক্ষক সরিৎ ধর বলেন, যন্ত্রটি ছোট। কেউ যদি মনে করে, নিজ ঘরে রেখে নিজেরাই রক্ত পরীক্ষা করবে, তা-ও সম্ভব। এর আগে ম্যানুয়েল যে পদ্ধতিতে রক্ত পরীক্ষা করা হতো, তাতে ভুল হওয়ারও আশঙ্কা ছিল। কিন্তু এই ডিভাইসে নির্ভুলভাবেই রক্তের গ্রুপ নির্ণয় হবে। তবে এটি নিয়ে আরো অধিক গবেষণা চলছে। তা সম্পন্ন হলে আগামী বছরের শুরুতে ডিভাইসটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা যাবে বলে তিনি মনে করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবনে তিন মাস বন্ধ থাকবে পর্যটন

অনলাইন ডেস্ক: সুন্দরবনে অাগামী বছরের জুন থেকে আগস্ট এই তিন মাস পর্যটন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। উদ্ভিদের উৎপাদন ও বন্যপ্রাণীর প্রজনন বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ সিদ্ধান্তে পযর্টনখাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ট্যুর অপারেটররা।
সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার এলাকা দেশের উদ্ভিদ এবং বন্যপ্রাণীর বৃহত্তম অভয়ারণ্য। তবে, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এসব উদ্ভিদ এবং প্রাণীকূল সঙ্কটের মধ্যে রয়েছে।

এছাড়াও পর্যটকদের আনাগোনার কারণে এদের উৎপাদন এবং নিরাপদ প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। আর পর্যটকরা রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ বন্যপ্রাণী আধিক্য এলাকাগুলোতে ঘুরতেই বেশি পছন্দ করে।
তাই বন্যপ্রাণীর প্রজনন মৌসুম জুন থেকে আগস্ট সুন্দরবনের ৫২ শতাংশ এলাকায় পর্যটক নিষিদ্ধ করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রিয়াঙ্কার বিয়েতে যাবেন সালমান? ক্ষত শুকিয়েছে?

বিনোদনের খবর: যখন পরিচালক আলি আব্বাস জাফর ‘ভারত’ ছবিতে সালমান খানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়াকে নির্বাচন করেছিলেন, তখন ভক্তরা উচ্ছ্বসিত হয়েছিলেন। এবং কেন নয়? এক দশক ধরে সালমান-প্রিয়াঙ্কার রুপালি পর্দার জুটি খুবই জনপ্রিয়। কিন্তু ভক্তরা আহত হয়েছিলেন, শুটিং শুরুর মাত্র কয়েকদিন আগে যখন প্রিয়াঙ্কা ‘ভারত’ ছাড়ার ঘোষণা দেন। যদিও বিশেষ কারণ ছিল। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বাগদানের ‘অজুহাত’ দিয়েছিলেন প্রিয়াঙ্কা।

তখন থেকেই গুঞ্জন, প্রিয়াঙ্কার ওপর বেশ চটেছেন সুপারস্টার সালমান। বেশ কিছুদিন এ নিয়ে চুপচাপ থাকলেও পরে মুখ খোলেন সালমান খান। প্রিয়াঙ্কার ওপর তাঁর ‘রাগ’ আছে, এটা বোঝা না গেলেও স্পষ্ট বোঝা গিয়েছিল খুব একটা ‘সন্তুষ্ট’ নন তিনি।

সে সময় খবর বেরিয়েছিল, সালমান-প্রিয়াঙ্কার ‘স্নায়ুযুদ্ধ’ চলছে! এর পর ‘ভারত’ ছবিতে যোগ দেন সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। ভক্তরা সালমান-কাইফ জুটি নিয়ে আগ্রহ দেখানোর পর ধীরে ধীরে এ নিয়ে খবরও কমতে থাকে।

যাহোক, গত ১৮ আগস্ট নিক জোনাসের সঙ্গে বাগদান হয় প্রিয়াঙ্কা চোপড়ার। শোনা যাচ্ছে, আগামী মাসেই রাজস্থানের মেহরনগড় দুর্গে নিক ও প্রিয়াঙ্কা রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে গাঁটছড়া বাঁধবেন। ১ ডিসেম্বর হবে তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান। তবে ২৯ নভেম্বর থেকে টানা তিন দিন চলবে সাড়ম্বর আয়োজন।

এখন প্রশ্ন উঠেছে, বলিউড ভাইজান যোধপুরে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে উপস্থিত থাকবেন তো? সেই ‘ক্ষত’ কি শুকিয়েছে?

সালমানের পরিবারের সঙ্গে ‘কোয়ান্টিকো’ অভিনেত্রীর বেশ ভালোই সম্পর্ক। সালমানের বোন অর্পিতা খান শর্মা প্রিয়াঙ্কার বন্ধু। কিন্তু শোনা যাচ্ছে, সালমান সম্ভবত প্রিয়াঙ্কার বিয়েতে যাবেন না, অনেকে চেষ্টা করেও সালমানের রাগ জল করতে পারেননি!

গত সপ্তাহে অর্পিতার স্বামী ‘লাভযাত্রী’ অভিনেতা আয়ুশ শর্মার জন্মদিন উদযাপিত হয়। সে অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও তাঁর মা মধু চোপড়া ‘খানদান’ পরিবারকে বিয়ের দিন উপস্থিত থাকার কথা স্মরণ করিয়ে দেন। কিন্তু হুট করে ‘ভারত’ থেকে চলে যাওয়ায় প্রিয়াঙ্কাকে ক্ষমা করতে পারছেন না সালমান!

সংবাদমাধ্যম ডেক্কান ক্রনিকেলকে সালমানের এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, ‘সালমান সত্যিই তাঁর (প্রিয়াঙ্কা) ওপর বিরক্ত। কেন সে তাঁকে (সালমান) খুঁজেছিল এবং ভারত ছবিতে অভিনয়ের জন্য তাঁর পরিবারও সহায়তা করেছিল কি শেষ মুহূর্তে চলে যাওয়ার জন্য? এখন সে ভাইয়ের সঙ্গে মনোমালিন্য দূর করার চেষ্টা করছে। গত সপ্তাহে সে তাঁর মায়ের সঙ্গে ভাইয়ের ভগ্নিপতি আয়ুশের জন্মদিনের পার্টিতে গিয়েছিল এবং বিয়েতে উপস্থিত থাকা নিশ্চিত করতে খান পরিবারকে স্মরণ করিয়ে দিয়েছিল।’

প্রিয়াঙ্কার বাগদানের দুদিন আগে সালমান খান বলেছিলেন, ‘আমি খুব খুশি তাঁর (প্রিয়াঙ্কা) জন্য। আমরা যদি আরো আগে জানতাম যে সে হলিউডের বড় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, আমরা কখনোই তাঁকে থামাতে চাইতাম না। আমার শুটিং শুরু হয়েছে। একেবারে শেষ মুহূর্তে আমরা তাঁর সিদ্ধান্ত জেনেছি, তাঁর শিডিউলের মাত্র ১০ দিন আগে।’

সালমান আরো বলেন, ‘প্রিয়াঙ্কা বাসায় এসেছিল। আমি তাঁকে বলেছিলাম, ঠিক আছে, যদি না চাও, করো না। সে সময় আমরা অন্য কারণ জেনেছিলাম। সেটা বিয়ে হোক বা চলচ্চিত্র হোক, ভারতে বা আমার সঙ্গে তাঁর কাজ করার ইচ্ছে নেই; এটাই প্রধান কারণ। যদি সে সালমান খানের সঙ্গে কাজ করতে না চায়, ঠিক আছে; সে হলিউডের বড় তারকার সাথে কাজ করছে।’

যাহোক, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে ধুমধামে আয়োজিত হয় প্রিয়াঙ্কা চোপড়ার বিবাহ-পূর্ব অনুষ্ঠান ব্রাইডাল শাওয়ার বা আইবুড়ো ভাত। আর ডিসেম্বরে ভারতীয় ঐতিহ্য মেনে মেহেদি, সংগীত ও বিবাহের অনুষ্ঠানাদি হবে। বলিউড ভাইজান সালমানের মন ততদিনে গলে কি না, তা দেখার জন্য ভক্তদের আরো অপেক্ষা করতে হবে! সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest