সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ফের আমিরের ক্যারিয়ারে কালো মেঘ

খেলার খবর: ফিক্সিং জেরে এক সময় তার ক্যারিয়ার শেষ হতে বসেছিল। আদৌ ক্রিকেটে ফিরতে পারবেন কি না তা নিয়ে তৈরি হয়েছিল চরম ধোঁয়াশা। কিন্তু শেষমেশ ক্রিকেটে ফিরেছিলেন মহম্মদ আমির। শুধু ফিরেছিলেন বললে কম বলা হবে।এই পাক পেসার কিন্তু বেশ দাপট নিয়েই ফিরে এসেছিলেন। কিন্তু ক্রমে যেন তাঁর সেই দাপট কমে আসছে। আরও একবার আমিরের ক্যারিয়ারে আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। এবার অবশ্য ফিক্সিংয়ের ছায়া নয়। অফ ফর্মের জন্য ক্রমশ কোণঠাঁসা হয়ে পড়ছেন আমির।

ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছিলেন। তার পর থেকে একের পর এক টুর্নামেন্টে ভাল পারফর্ম করেছেন। এমনকী বিরাট কোহলিকেও একাধিকবার আউট করে আলোচনায় ছিলেন আমির। বিশ্ব ক্রিকেট তার এই কামব্যাক নিয়ে প্রশংসা করা শুরু করেছিল। সাময়িকভাবে দিকভ্রষ্ট হয়েছিলেন। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে এসেছিলেন আমির। তার এই স্পিরিট ভাল চোখে দেখেছিল বিশ্ব ক্রিকেট। কিন্তু এবার ফের সেই দুঃশ্চিন্তার ঘেরাটোপে পাক পেসার। ফর্ম একেবারে তলানিতে ঠেকেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট আর টি-২০ দলে জায়গা পাননি। এবার ওয়ান-ডে দল থেকেও ছিটকে গেলেন আমির। সংযুক্ত আরব আমিরশাহিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পাননি তিনি।

এশিয়া কাপের তিন ম্যাচে একটি উইকেট পাননি। তার পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে থেকে বাদ পড়েন। আমির ছাড়াও ওয়ান-ডে দল থেকে বাদ পড়েছিলেন ইমাদ ওয়াসিম আর মোহাম্মদ হাফিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই দুই জন জায়গা ফিরে পেলেও আমির বাইরে। আগামী ৭ নভেম্বর আবুধাবিতে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা পিছিয়েছে

অনলাইন ডেস্ক: অনিবার্য কারণে রোববারের (০৪ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (০৯ নভেম্বর) সকাল ৯টায়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
গত বৃহস্পতিবার (০১ নভেম্বর) শুরু হয় এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা। সারাদেশে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নিয়েছে।

এর আগে গত সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জানানো তথ্য অনুযায়ী, দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
এবার জেএসসি-জেডিসির ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। এবার ছাত্রীর সংখ্যা বেড়েছে ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন।
আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেটে প্রথম টেস্ট উইকেট তাইজুলের

খেলার খবর: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে প্রথম উইকেট শিকার করলেন স্পিনার তাইজুল ইসলাম। টসে জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান চারি ১৩ রান করে বোল্ড হয়ে যান তাইজুলের বলে। ৩৫ রানে ভাঙল জিম্বাবুয়ের ওপেনিং জুটি। অধিনায়ক মাসাকাদজার সঙ্গে যোগ দিয়েছেন ব্রেন্ডন টেইলর।

আজ শনিবার সিরিজের প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। প্রথম দিনের শুরু থেকেই সিলেটের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে কথা বলবে। তাই ব্যাটিং না নেওয়ার কোনো কারণ ছিল না জিম্বাবুয়ের।

এদিন সাদা পোশাকে অভিষেক হয়ে গেল স্পিনার নাজমুল ইসলাম অপু এবং আরিফুল হকের। নাজমুলের অভিষেক অনেকটা অনুমিত থাকলেও আরিফুলের অভিষেকটা বেশ চমক। ব্যাট হাতে ইনিংস শুরু করবেন লিটন দাস এবং ইমরুল কায়েস। একাদশে নেই মুস্তাফিজুর রহমান। সুযোগ পয়েছেন আবু জায়েদ রাহী। আরও দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।

এই ম্যাচের মধ্যে দিয়ে টেস্ট অভিষেক হয়ে গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এর আগে এই মাঠে আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ হলেও সাদা পোশাকের ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সিলেট দেশের ৮ম টেস্ট ভেন্যু এবং বিশ্বের মধ্যে ১১৬তম।বাংলাদেশের কাছে সর্বশেষ চার টেস্টেই হেরেছে জিম্বাবুয়ে। এই সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেজিস চাকাভা, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাটারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা

 

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ০২ নং কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কাশিমাড়ীর গোবিন্দপুরে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের ০১ নং ওয়ার্ডের সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, ০২ নং ওয়ার্ডের সভাপতি রনজিৎ কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ০৪ নং ওয়ার্ডের সভাপতি হাবিবুল্লাহ পাড়, ০৫ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সানাউল্লাহ সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ০৬ নং ওয়ার্ডের সভাপতি মো. রাজগুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ০৭ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক তরফদার, ০৮ নং ওয়ার্ডের সভাপতি আশরাফ হোসেন মিন্টু প্রমুখ।

সভায় আগামী ৪ নভেম্বর এমপি জগলুল হায়দারের পক্ষে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সফলতা জনগণের মাঝে তুলে ধরার লক্ষে বিশাল মোটর সাইকেল শো – ডাউনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়। এবং সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদ নির্বাচনে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত ও অনুমোদন করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতালিতে বিরূপ আবহাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২০

বিদেশের খবর: ইতালির উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু ও কয়েক হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে।দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
শুক্রবার সার্দিনিয়ায় বজ্রপাতে ৮৭ বছর বয়সী এক নারী ও ৬২ বছর বয়সী এক জার্মান পর্যটক মারা গেছে। এই নিয়ে চলতি সপ্তাহে শুরু হওয়া এই ঝড়ে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার পার্বত্য অঞ্চলের দোলোমিতেস রেঞ্জে ঝড়ে বহু গাছ উপড়ে গেছে। ঝড়টি বেনেতো অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে। এই অঞ্চলের গাছ থেকে দিয়াশলাইলের কাঠি তৈরি করা হয়।
ভেনেতোর গভর্নর লুকা জাইয়া বলেন, মনে হলো ভূমিকম্প হয়ে গেছে।
তিনি আরো বলেন, কয়েক হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়ে গেছে। ঝড়ের কারণে ১ লাখ ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

ঝড়ে বৃহস্পতিবার ইতালির উত্তরাঞ্চলে ৭৪ ও ৭৩ বছর বয়সী দুই অবসরপ্রাপ্ত ব্যক্তি মারা যান। অ্যাসতা ভ্যালিতে ঝড়ের সময় তাদের গাড়ির ওপর গাছ উপড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
আলতো আদিগে অঞ্চলে ঝড়ের সময় আলপাইন কটেজের ছাদ ধসে ৮১ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। সোমবার উপড়ে থাকা গাছের সাথে গাড়ির প্রচ- ধাক্কায় ৫৩ বছর বয়সী আরোহী মারা যান।
ভূমিধসের কারণে বেলুনো প্রদেশের বেশ কয়েকটি শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বৃষ্টির কারণ রাস্তাঘাট মেরামতের কাজ ব্যাহত হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘গুজরাটে বিহারি আসামে বাঙালি খেদাও চলছে’

বিদেশের খবর: ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির(বিজেপি) শাসনামলে দেশজুড়ে অশুভ সংকেত দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসামের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে নির্মমভাবে হত্যার পর শুক্রবার কলকাতায় একাধিক কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে নানাভাবে সেই উদ্বেগের কথা শুনিয়েছেন তিনি। অন্যদিকে আসাম নিয়ে এদিন পথে নামে সিপিএমও। আর কংগ্রেস শনিবার রাজ্যজুড়ে কালো দিবসের ডাক দিয়েছে।

মমতা বলেন, গুজরাটে বিহারি খেদাও হচ্ছে, আসামে বাঙালি খেদাও হচ্ছে। সারা দেশে অশুভ সংকেত মনকে ভারাক্রান্ত করে রেখেছে। এরপর পশ্চিমবঙ্গের জান বাজার এবং শেক্সপীয়র সরণিতে পুজোর উদ্বোধনে গিয়েও একই কথা বলেন তিনি।
জানবাজারে বলেন, এত আনন্দের মধ্যেও মন ভাল নেই। অসহায়ভাবে আসামে গরিব মানুষগুলোকে হত্যা করা হয়েছে। খুনে গরিব, বড়লোক তফাৎ থাকে না।
আসামের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি জানান, পশ্চিমবঙ্গে এ ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। সবাইকে নিয়ে বাঁচাই রাজ্যের ঐতিহ্য।

বৃহস্পতিবার রাতে আসামের খবর পাওয়ার পরেই প্রতিক্রিয়া দিয়ে তিনি জানিয়েছিলেন, শুক্রবার রাজ্যে একাধিক প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। সোশ্যাল নেটওয়ার্কে দলীয় কর্মীদের প্রোফাইল ছবি কালো করে দেয়ারও নির্দেশ দিয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসামে বাঙালি হত্যার ঘটনায় সেনা অভিযান

বিদেশের খবর: ভারতের উত্তর-পূর্ব ভারতীয় রাজ্য আসামে পাঁচ বাংলাভাষীকে গুলি করে হত্যার ঘটনায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। আসাম-অরুণাচল সীমানা বরাবর গতকাল জঙ্গি বিরোধী অভিযান চলে। মিয়ানমার সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন আসাম রাইফেলসের জওয়ানরা। তদন্তে নেমে উলফার দুই আলোচনাপন্থি নেতাকে আটক করেছে পুলিশ। অন্যদিকে আসামের বাঙালি সংগঠনগুলোর ডাকে তিনসুকিয়ায় গতকাল ১২ ঘণ্টার ধর্মঘট হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসামের তিনসুকিয়াতে গুলি চালিয়ে ৫ বাংলাভাষীকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়। অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা সামরিক পোশাক পরে সেখানে হাজির হয়েছিল বলে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে। পুলিশ বলছে, অন্তত ছয়জন দুষ্কৃতকারী দুটি দলে ভাগ হয়ে এই হামলা চালায়। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (স্বাধীন) এই হামলা চালিয়েছে। যদিও উলফা বিবৃতি দিয়ে খুনের ঘটনা অস্বীকার করা হয়েছে।

শুক্রবার সকাল থেকেই সেনারা কার্যত চিরুনি তল্লাশি শুরু করেছে। সব চেক পয়েন্টগুলোতে তল্লাশি চলছে। আন্তঃরাজ্যের সীমানা ও আন্তর্জাতিক সীমান্তে গাড়ি থামিয়ে তল্লাশি হচ্ছে। অন্যদিকে তদন্ত শুরু করেছে পুলিশও। কিছুদিন আগেই বাঙালি সম্প্রদায়ের যারা সুপ্রিম কোর্টে এনআরসি-র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তাদের হুমকি দিয়েছিল উলফার একাংশের নেতারা। সেই সূত্রেই আলোচনাপন্থি দুই নেতা মৃণাল হাজারিকা এবং জিতেন দত্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোকাবহ জেল হত্যা দিবস আজ

অনলাইন ডেস্ক: আজ ৩রা নভেম্বর। শোকাবহ জেলহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কময়, রক্তঝরা ও বেদনাবিধুর একটি দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশ মাতৃকার সেরা সন্তান জাতীয় এই চার নেতাকে শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, কাপুরুষের মতো গুলিবিদ্ধ দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষত-বিক্ষত করে একাত্তরের পরাজয়ের জ্বালা মিটিয়েছিল। প্রগতি-সমৃদ্ধির অগ্রগতি থেকে বাঙালিকে পিছিয়ে দিয়েছিল। ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

জেল হত্যার পরদিন তত্কালীন উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। তবে দীর্ঘ ২১ বছর এ বিচার প্রক্রিয়াকে ধামাচাপা দিয়ে রাখা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মামলাটি পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া শুরু করে। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান মামলায় রায় দেন। রায়ে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি সেনা কর্মকর্তা সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে খালাস দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ২০০৮ সালে দেওয়া রায়ে মোসলেমের মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মারফত আলী ও হাসেম মৃধাকে খালাস দেয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
জেল হত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধী চক্র কারাবন্দি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতি জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা হত্যাকান্ড ছিল জাতির পিতাকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ঘৃণ্য হত্যাকান্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি, দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যাকারীদের বিচারের আওতায় আনে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা জাতির পিতার হত্যাকারীদের বিচার সম্পন্ন করেছি। জাতীয় চার নেতা হত্যার বিচারও সম্পন্ন হয়েছে।

কর্মসূচি
আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে আজ শনিবার সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়সহ দেশের সর্বত্র সংগঠনের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালোব্যাজ ধারণ। সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৮টায় বনানী কবরস্থানে জাতীয় তিন নেতা ও ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত। একই সময়ে রাজশাহীতে জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন স্মরণ সভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক বিবৃতিতে জেলহত্যা দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালনের জন্য আওয়ামী লীগের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন শাখা এবং সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণণের প্রতি আহ্বান জানিয়েছেন।

মনসুর ভবনে মিলাদ-মাহফিল
এদিকে শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় আজ বাদ মাগরিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডিস্থ বাসভবন (বাড়ি নং-৪০/এ, পুরাতন-৩৩১/বি. রোড-১১ (পুরাতন-৩৩) ধানমন্ডি) এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest