সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলার খবর: আরও একটি টেস্ট ভেন্যুর অভিষেক হয়ে গেলো বাংলাদেশে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে দুই প্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং হ্যামিল্টন মাসাকাদজার হাতে স্মারক তুলে দেয়ার মাধ্যমে টেস্ট অভিষেক ঘোষণা করা হলো সিলেট স্টেডিয়ামের। ইতিহাসের পাতায় প্রবেশ করলেন রিয়াদ এবং মাসাকাদজা।

এরপরই প্রথম টেস্টের টস করার পালা। কয়েন নিক্ষেপ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। হেড না টেল- বললেন মাসাকাদজা। তাতে জয় এলো মাসাকাদজারই। টস জিতে প্রথমে ব্যাট করার ঘোষণা দিলেন তিনি।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। নেই তামিম ইকবালও। মাশরাফি তো আগে থেকেই টেস্ট ক্রিকেটে নেই। সুতরাং, পঞ্চপাণ্ডবের তিনজনই নেই। রয়েছেন কেবল মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ। বাকিরা সবাই নতুন। এই নতুনের আবাহন নিয়ে এবার সিলেটে জিম্বাবুইয়ানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

সাকিব আল হাসান না থাকার কারণে জিম্বাবুয়ে সিরিজে নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে। চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন রিয়াদ। সে ধারাবাহিকতায় এবারও তিনি অধিনায়ক।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু এবং আবু জায়েদ রাহী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাশোগির দেহাবশেষের তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশের খবর: সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার পর তা দেহাবশেষ কোথায় নেওয়া হয়েছে তা প্রকাশ করতে সৌদি আরবের কাছে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে পরোক্ষভাবে এই আহ্বান জানানো হয়।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে বলেছেন, এ ব্যাপারে সৌদির ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। এতে ‘আরও কয়েক সপ্তাহ’ সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
খাশোগির মৃতদেহ তার পরিবারের কাছে ফিরিয়ে দিতেও বলেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ও এর নির্দেশদাতাদেরও বিচার করা হবে বলে আশ্বাস দেয়া হয়।
রিয়াদের প্রতি ওয়াশিংটনের এই আহ্বানের মধ্যে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের এক উপদেষ্টা বলেছেন, খাশোগির লাশ টুকরো টুকরো করার পর এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়।
সৌদি ইতিমধ্যে ইস্তাম্বুল কনস্যুলেটে খাশোগি হত্যার কথা স্বীকার করেছে। এ বিষয়ে স্পষ্ট তথ্য জানতে চেয়েছে তুরস্ক ও জাতিসংঘ।
বৃহস্পতিবার এ ব্যাপারে এক বিবৃতি দিলেও সৌদি আরবের নাম মুখে আনেনি মার্কিন পররাষ্ট্র দফতর। দফতরের মুখপাত্র রবার্ট প্যালাডিনো বলেন, ‘যারা হত্যাকাণ্ড চালিয়েছে ওয়াশিংটন শুধু তাদেরই বিচারের আওতায় আনবে না, যারা এর নেতৃত্বে ছিল তাদেরও ছাড় দেয়া হবে না।’

এ পর্যন্ত তথ্য-উপাত্ত অনুযায়ী, হত্যার নেপথে যুবরাজ মোহাম্মদের হাত থাকার অভিযোগ পাওয়া গেলেও রিয়াদের ওপর স্পষ্ট কোনো পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন।

এদিকে খাশোগি হত্যার ব্যাপারে নতুন তথ্য দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের উপদেষ্টা ও খাশোগির এক বন্ধু ইয়াসিন আকতাই। তিনি বলেছেন, খাশোগির লাশ এসিড দিয়ে পুড়িয়ে ফেলা হয়। সহজেই লুকানোর উদ্দেশ্যে এ কাজটা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ১১টি সিরিজ জিতল পাকিস্তান

খেলার খবর: পাকিস্তান-নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই ২-০তে সিরিজ জিতল পাকিস্তান। এ নিয়ে টানা এগারোটি টি টোয়েন্টি সিরিজ জিতলেন শরফরাজরা।
খেলা শেষ হতে আরও দুই বল বাকি। একটি বাউন্ডারিই টানা এগারো টি টোয়েন্টি সিরিজ জয়ের গৌরব এনে দিতে পারে পাকিস্তানকে। মোহাম্মদ হাফিজ কী দেখেশুনে খেলবেন? অপেক্ষা করবেন শেষ বল পর্যন্ত? নাকি ঝোঁক বুঝে কোপ মারবেন? হাফিজ শেষ বল পর্যন্ত যাওয়ার ঝুঁকি নিতে চাইলেন না। অ্যাডাম মিলনের হাফভলি বল পেয়ে সুযোগ কাজে লাগালেন। এক্সট্রা কাভারের ওপর দিয়ে বল সীমানা পার করালেন। দুই বল বাকি থাকতেই এই চার রানের সুবাদে নিউজিল্যান্ডের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। পেয়ে যায় টানা এগারো টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ। এ নিয়ে টানা আট টি টোয়েন্টি ম্যাচও জয় করলেন হাফিজরা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। অ্যান্ডারসন ও মুনরোর ওপর ভর করে ৭ উইকেটে ১৫৩ রান তোলে নিউজিল্যান্ড। এই দুই ব্যাটসম্যানই ৪৪ রান করে করেন। উইলিয়ামসনের ৩৪ বলে ৩৭ রানের ইনিংসটিও নিউজিল্যান্ডকে দেড় শ টপকাতে সাহায্য করে। পাকিস্তানের হয়ে ২০ রানে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। ম্যাচসেরার পুরস্কারও পান আফ্রিদি।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয় পাকিস্তানের। চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে সমস্যা হয়নি পাকিস্তানের। ফখর জামান ও বাবর আজমের ওপেনিং জুটিতে আসে ৪০ রান। ফখর জামান আউট হন ব্যক্তিগত ২৪ রানের মাথায়। ১৫ বলে ৩ চার আর ১ ছক্কার মারকুটে ইনিংস খেলেন এই ওপেনার। বাবর আজম আউট হন ব্যক্তিগত ৪০ রানের মাথায়। তিনে নামা আসিফ আলী ৩৪ বলে ১ চার ও ২ ছক্কার সমন্বয়ে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মোহাম্মদ হাফিজ ২১ বলে ৩৪ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
দুবাইয়ে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে রোববার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৯০ বছরের বৃদ্ধাকে রাস্তায় ফেলে দিলেন স্বজনেরা?

অনলাইন ডেস্ক: বয়স তাঁর প্রায় ৯০ বছর। বয়সের ভারে ক্লান্ত রাবেয়া খাতুনকে রাস্তায় ‘ফেলে দিয়েছেন’ বলে অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়কের পাশে ৭ ঘণ্টা পড়ে ছিলেন এই বৃদ্ধা। এখন তাঁর ঠিকানা মিরপুরের পাইকপাড়ার ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামের একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে।

রাবেয়া খাতুনকে চাইল্ড অ্যান্ড এইজ কেয়ারে এনেছিলেন মহসিন কবির নামের এক ব্যক্তি। তিনি আগারগাঁও প্রবীণহিতৈষী কেন্দ্রের চিকিৎসক। মহসিন কবির বলেন, ৩০ অক্টোবর সকালে ৬০ ফিট সড়কের আমতলী এলাকায় পড়ে ছিলেন রাবেয়া খাতুন। দুপুরের দিকে সেখান থেকে রাবেয়া খাতুনকে প্রবীণহিতৈষী কেন্দ্রে নিয়ে আসেন দুজন নারী। পরিচয়হীন কাউকে এই হিতৈষী কেন্দ্রে রাখা হয় না। তখন রাবেয়া খাতুনকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়। মহসিন কবির বলেন, ‘থানায়ও রাবেয়া খাতুনের ব্যাপারে কিছু করা সম্ভব হয়নি। তখন গাজীপুরের কাপাসিয়াসহ বিভিন্ন বৃদ্ধাশ্রমে রাবেয়া খাতুনকে ভর্তি করানোর চেষ্টা করি। তাতেও কিছু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত চাইল্ড অ্যান্ড এইজ কেয়ারে রাখা হয়।’

রাবেয়া খাতুনের বিষয়ে ফেসবুকে ভিডিও দেওয়ার পর তাঁর স্বজন পরিচয় দিয়ে কয়েকজন যোগাযোগ করেন বলে জানান মহসিন কবির। তিনি বলেন, ‘তামান্না নামের এক নারী রাবেয়া খাতুনের আত্মীয় পরিচয় দিয়ে শুক্রবার বিকেলে আমাকে ফোন করেন। এখানে ওল্ড হোমে কীভাবে এলেন, তা জানতে চান। তখন বলি, যিনি হাঁটতে পারেন না, তিনি রাস্তায় পড়ে থাকলেন কীভাবে?’

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিলটন সমাদ্দার বলেন, ‘তামান্না নামের এক নারী নিজেকে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে আমাদের এখানে এসেছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন এসেছিলেন।’ তামান্না জানান, তিনি রাবেয়া খাতুনের ভাতিজি। কিন্তু কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেননি। তা ছাড়া প্রশাসনের সাহায্য ছাড়া এখান থেকে কাউকে হস্তান্তর করা হয় না।
মিলটন সমাদ্দার বলেন, ‘এখানে আনার সময় পেটের পীড়ায় ভুগছিলেন রাবেয়া খাতুন। তিনি স্বামীর নাম তালেব আলী বলে জানিয়েছেন। মিরপুরের লালমাটিয়ার ২২ তলা গার্মেন্টস এলাকায় তাঁর বাসা। সেখান থেকে তাঁর সতিনের ছেলেরা রাস্তায় ফেলে রেখে যান—এমন কথাই রাবেয়া খাতুন আমাদের বলেছেন। মনে হয় বেশ সচ্ছল পরিবারের মানুষ তিনি। তবে রাবেয়া খাতুন এখনো শারীরিকভাবে খুবই অসুস্থ। বিছানা থেকে উঠতে পারেন না। রাবেয়া খাতুনকে আমাদের ওল্ড হোমের নিজস্ব চিকিৎসককে দেখানো হয়েছে। তাঁর মাথা ও শরীরে বেশ ব্যথা রয়েছে।’
এদিকে রাবেয়া খাতুনের আত্মীয় পরিচয়দানকারী তামান্নার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি তা রিসিভ করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমবাপে-নেইমারের গোলে পিএসজির জয়

খেলার খবর: লিগ ওয়ানে পিএসজির জয়ের ধারা অব্যাহতভাবে চলছে। শুক্রবার রাতে লিগের অন্যতম শক্তিশালী দল লিলকে ২-১ গোলে হারিয়েছে তারা। এতে গোল করেছেন দলের দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ও নেইমার।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও পিএসজিকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৭০ মিনিট। প্রায় ২২ গজ দূর থেকে বাঁকানো শটে প্রতিপক্ষের জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড এমবাপে। ৮৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। যোগ করা সময়ে সফল স্পট কিকে ব্যবধান কমিয়ে রোমাঞ্চকর শেষের সম্ভাবনা জাগান লিলের ফরাসি ফরোয়ার্ড নিকোলাস।

১২ ম্যাচের সবকটিতে জিতে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০ ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ হবে

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্কুলগুলো। এ সংক্রান্ত নির্দেশনা শিক্ষা অধিদপ্তর থেকেও স্কুলগুলোকে জানিয়ে দেয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের জন্য দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানই দরকার। দরকার শিক্ষকও। তাই নির্বাচনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের শিক্ষা কার্যক্রম মুক্ত রাখতে স্কুলের বার্ষিক পরীক্ষা এবং বিভিন্ন শ্রেণিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম আগেভাগেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষামন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়। নির্বাচনের কমিশনের নির্দেশনার আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রাথমিক স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা ১১ থেকে ১৮ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রণালয় এটি এগিয়ে আনে। এই পরীক্ষা ২৯ নভেম্বর শুরু হয়ে ৬ ডিসেম্বরের মধ্যে তা শেষ করতে ইতোমধ্যে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
অন্যদিকে মাধ্যমিক স্তরের পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল ২০ সেপ্টেম্বর। ওই দিন সাংবাদিকদের জানানো হয়েছিল মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ২৮ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১১ ডিসেম্বর। ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।

তবে নির্বাচন কমিশন ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনার জন্য এই স্তরের পরীক্ষা নতুন করে নির্ধারণ করা হবে। ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার ইত্তেফাককে জানান, নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে স্কুলগুলোতে নির্দেশনা যাওয়ার কথা রয়েছে। প্রধান শিক্ষকরা জানিয়েছেন, ১১ ডিসেম্বরের পরীক্ষা নির্ধারিত সময়ের একদিন আগে কোনো এক ছুটির দিনেও নেওয়া যাবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান জানান, নির্বাচনের কারণে শিক্ষকদের আগেভাগে একাডেমিক কাজ থেকে মুক্ত করে দেওয়া হবে। ভর্তি পরীক্ষাও মধ্য ডিসেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নির্বাচন কমিশন যেহেতু ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা বলেছে এটা নতুন করে ভাবতে হবে। এছাড়া এই তিনটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া যায় কিনা সেটা নিয়েও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা যেতে পারে। আলোচনা করেই দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও জানানো হবে।
জেএসসি পরীক্ষা গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে । দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেবে।

এছাড়া ১৮ নভেম্বর থেকে শুরু হবে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এই পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলোচনা ফলপ্রসূ, আমরা সন্তুষ্ট : বি চৌধুরী

যুক্তফ্রন্টের শীর্ষ নেতা বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জানিয়েছেন প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন জোটের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গতকাল শুক্রবার গণভবনে যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। সংলাপে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয় জানিয়ে ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে।’ আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা সন্তুষ্ট। আরো আলোচনা হবে।

এর আগে গণভবনে তিন ঘণ্টারও বেশি সময় ধরে যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন জোটের নেতাদের সংলাপ হয়। সংলাপে যোগ দিতে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের নেতারা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণভবনে হাজির হন। পরে পৌনে ৮টার দিকে তাদের সঙ্গে সংলাপে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন জোটের নেতারা।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে অংশ নেওয়া আওয়ামী লীগ ও শরিক দলের নেতারাই যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপে উপস্থিত ছিলেন।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ২১ নেতা সংলাপে যোগ দেন। সংলাপে অংশগ্রহণ করা যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, দলের প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, দলের সহ সভাপতি মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সম্প্রতি বিকল্পধারায় যোগদান করা সাবেক সংসদ সদস্য এইচ. এম গোলাম রেজা, মাযহারুল হক শাহ চৌধুরী, মাহবুবুর রহমান, জয় চৌধুরী, যুক্তফ্রন্টের শরীক বিএলডিপি সভাপতি ও সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, বিএলডিপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মহউর হোসাইন ঈশা, জাতীয় জনতা পার্টি চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান, বাংলাদেশ মাইনরিটি পরিষদের সভাপতি দিলীপ কুমার দাস, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনিকা মুনতাহা এবারের এসএসসিতে বৃত্তি পেয়েছে
আব্দুল আলিম :
শ্যামনগর নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী অানিকা মুনতাহা এবারের এসএসসিতে বৃত্তি প্রাপ্ত হয়েছে। ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে থেকে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। শ্যামনগর সদর চেয়ারম্যান ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পি,পি এ্যাড জহুরুল হায়দারের বড় কন্যা আনিকা মুনতাহা মানবিক বিভাগ হতে এই কৃতিত্ব অর্জন করে। সে ভবিষ্যতে একজন আদর্শ প্রশাসনিক অফিসার হয়ে দেশের কল্যানে আত্মনিয়োগ করতে চায়। সে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest