সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

বাঙালি হত্যার ঘটনায় উত্তপ্ত আসাম: সীমান্তে অভিযান, বিক্ষোভ পশ্চিমবঙ্গেও

অনলাইন ডেস্ক: অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে পাঁচ বাঙালি দিনমজুর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আসামে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যে জ্বলছে বিক্ষোভের আগুন। পালিত হচ্ছে বন্‌ধ। আসামে বাঙালি হত্যার নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গেও বিক্ষোভের ডাক দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সন্দেহভাজনদের খোঁজে বিভিন্ন সীমান্তে চালানো হচ্ছে সেনা অভিযান।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ নভেম্বর) রাত ৮টা নাগাদ বিসনিমুখ গ্রামে প্রবেশ করে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। এরপর পাঁচ বাংলাভাষী দিনমজুরকে ঘর থেকে ডেকে বের করা হয় এবং তাদের ব্রহ্মপুত্রের তীরে নিয়ে গিয়ে গুলি করা হয়। হত্যাকারীরা সবাই সেনাবাহিনীর মতো পোশাক পরে ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। নিহতদের মধ্যে শ্যামল বিশ্বাস (৬০), অনন্ত বিশ্বাস (১৮) ও অবিনাশ বিশ্বাস একই পরিবারের সদস্য। এছাড়া আরও দুই নিহত হলেন সুবল দাস (৬০) ও ধনঞ্জয় নমশূদ্র (২৩)। এরা সকলেই দিন মজুরের কাজ করতেন। এ হত্যাকাণ্ডে প্রাথমিকভাবে বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (ইন্ডিপেনডেন্ট) তথা উলফাকে (আই) সন্দেহ করছে পুলিশ। অবশ্য, বিবৃতি দিয়ে এ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে উলফা (আই)।

এমনিতেই নাগরিক তালিকা ইস্যুতে আসামে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যেই বৃহস্পতিবার আসামের তিনসুকিয়া জেলার ধোলা এলাকায় পাঁচ বাঙালি হত্যার শিকার হওয়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

আসামের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুরু হয়েছে ১২ ঘণ্টার বন্‌ধ। রেল অবরোধ, সড়ক অবরোধে বিপর্যস্ত গোটা আসাম। সারা ভারত নমঃশূদ্র সমাজের পক্ষ থেকে সীমান্ত এলাকায় পিকেটিংয়ের ডাক দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সন্দেহভাজন দুজন উলফা নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামের ঘটনায় বৃহস্পতিবার রাতেই টুইট করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করে তিনি ডাক দিয়েছিলেন বিক্ষোভের। শুক্রবার রাজ্যের সর্বত্র বিক্ষোভে নামছে তৃণমূল কংগ্রেস। দুপুরে যাদবপুর ৮-বি বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত মিছিল হওয়ার কথা। মিছিলের নেতৃত্বে থাকবেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলায় প্রতিবাদ কর্মসূচিতে নামবে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল।

আসামে নাগরিক তালিকাকে কেন্দ্র করে সাম্প্রতিক যে উত্তেজনা তৈরি হয়েছে তার জেরেই এই হামলা কিনা সেই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতার টুইটার পোস্টে লেখা হয়েছে, ‘‌অসম থেকে ভয়ঙ্কর খবর এসেছে। এই নারকীয় হত্যার তীব্র প্রতিবাদ করছি। শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ দাসকে খুন করা হয়েছে। এটাই কী জাতীয় নাগরিকপঞ্জি করার সাম্প্রতিক উন্নয়ন?‌’‌

বৃহস্পতিবার রাতেই তিনসুকিয়ার খেরবাড়ি এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার রাতেই টুইট করে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন। শুক্রবার সকাল থেকেই আসাম-অরুণাচল এবং আসাম-মিয়ানমার সীমান্তে শুরু হয়েছে সেনা অভিযান। চলছে তল্লাশি। সমস্ত পয়েন্টে তল্লাশি করছে আসাম রাইফেলসের বিশেষ বাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বিজেপি নেতাসহ নিহত ২

বিদেশের খবর: ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়র সন্ত্রাসীদের হামলায় দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির এক নেতা ও তার ভাই নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এ হত্যাকাণ্ডের ঘটনায় কাশ্মীরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ কারফিউ জারি করতে বাধ্য হয়েছেন। রাস্তায় সেনাও মোতায়েন করা হয়েছে।
নিতহরা হলেন, রাজ্যটিতে বিজেপির সভাপতি অনিল পারিহার ও তার ভাই অজিত।
এনডিটিভির খবরে বলা হয়েছে, এদিন রাত ৮টা নাগাদ নিজেদের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তারা। সেই সময়ে গুলি চালায় আততায়ীরা।
পুলিশ বলেছে, একেবারে সামনে থেকে গুলি চালিয়েছে তারা। ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এ নিয়ে কাশ্মীরে গত এক মাসে তিন রাজনৈতিক নেতা হামলার শিকার হন।
এর আগে শ্রীনগরে একজন পিডিপি নেতা ও দুজন ন্যাশনাল কনফারেন্স কর্মীকে হত্যা করা হয়েছিল। এনডিটিভিকে কাশ্মীর পুলিশের পদস্থ কর্তা দিলবাগ সিংহ বলেন, আমরা আততায়ীদের পরিচয় জানার চেষ্টা করছি।

কিশতওয়র জেলার জেলাশাসক আংরেজ সিং রানা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে হাতের বাইরে চলে না যায়, সেটি নিশ্চিত করার জন্যই আমি সেনা ডেকেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম টেস্টে পরীক্ষা-নিরীক্ষা করবে না বাংলাদেশ

খেলার খবর: প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই হেলাফেলা করছে না বাংলাদেশ। প্রথম টেস্ট জিতেই সিরিজে এগিয়ে যেতে চায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাই সাকিব-তামিমের অনুপস্থিতিতে দল নিয়ে প্রথম টেস্টে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চায় না বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে সকাল সাড়ে ৯টায়। আজ সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানান, সেরা একাদশই সাজানো হবে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথম ম্যাচে আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে খেলব। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক, প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। আর আমরা সব সময় বিশ্বাস করি যে, আমাদের শুরুটা যখন ভালো হয়, আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। তো সেরা একাদশটিই খেলার সুযোগ পাবে। কোনো পরীক্ষা-নিরীক্ষা হলে সেটা দ্বিতীয় টেস্টে হতে পারে।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট নিয়ে গতকাল সন্তোষ প্রকাশ করেছিলেন টাইগার কোচ স্টিভ রোডস। এমন স্পোর্টিং উইকেটে কেমন একাদশ চান রিয়াদ? একটু রহস্য রেখেই অধিনায়ক বললেন, ‘আজ সকালে উইকেট দেখেছি। আগামীকাল সকালেও দেখব। কিছুটা ড্রাই আছে এই মুহূর্তে। মাঝে কিছু ঘাস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা খুব একটা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে আমরা দুই পেসার ও দুই স্পিনার কিংবা তিন স্পিনার ও এক পেসার নিয়েও খেলতে পারি।’

এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো টেস্ট দলে আছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক ও সৈয়দ খালেদ আহমেদ। সাকিব-তামিমের না থাকা সবার জন্য সুযোগ বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘তামিম-সাকিব যেহেতু নেই সবার জন্য এটা সমান সুযোগ। আমার জন্যও তাই। আমরা সুযোগটাকে কিভাবে দেখছি এবং আমরা কতটুকু উদগ্রীব আছি পারফর্ম করার জন্য সেটা দেখার বিষয়। এই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। খেলোয়াড়রা সবাই সুযোগের অপেক্ষায় আছে এবং সবাই ভালো পারফরম্যান্সের জন্য অপেক্ষা করছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে : ওবায়দুল

দেশের খবর: গতকালের সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরো জানান, চাইলে ছোট পরিসরে আবারও সংলাপ হতে পারে। প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা।

আজ শুক্রবার সকাল ১০টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর ভিজিটর সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সংলাপের বিষয়ে আমরা আশাবাদী। অপজিশন কিভাবে রিঅ্যাক্ট করে এটা তাদের ব্যাপার। আমি তো মনে করি না এখানে ব্যর্থতার কিছু আছে। শুরুটা ভালো হয়েছে। তাদের ৭ দফার ৩টি বিষয়ে আমাদের কোনো বাধা-আপত্তি থাকবে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন-এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। দীর্ঘদিনের লং গ্যাপ, ডিস্টেন্সকে রাতারাতি ট্রান্সফরমেশন সম্ভব না, ক্লোজ করাও সম্ভব না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, গতকাল কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা আছে, ক্রিমিনাল অফেন্স ছাড়া শুধু রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে তাদের আমার কাছে তালিকা পাঠাতে বলেছি। এই তালিকা অনুযায়ী সুষ্ঠু তদন্ত করা হবে।

মন্ত্রী বলেন, সংলাপ ৮ নভেম্বর পর্যন্ত হবে। ভালো আলোচনা হয়েছে। তারা চাইলে আবারও আলোচনা হতে পারে। এ ব্যাপারে তাদের সিদ্ধান্তের ওপর শেখ হাসিনা ছেড়ে দিয়েছেন। তারা যদি চান তাহলে আমাদের জানাতে পারেন। প্রধানমন্ত্রী বলছেন আমার দরজা খোলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ময়মনসিংহে ১৯৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দেশের খবর: ময়মনসিংহ বিভাগের ১৯৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেওয়ার আগে তিনি এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর আগে বিকেল সাড়ে তিনটায় তিনি ময়মনসিংহ শহরে পৌঁছান।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ময়মনসিংহ এফএম রেডিও, শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ময়মনসিংহ সদর এবং ত্রিশাল উপজেলা। নেত্রকোনায় মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র, শতভাগ বিদ্যুতায়িত উপজেলা আটপাড়া ও খালিয়াজুড়ি। শেরপুর জেলার ৪৫টি উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে নালিতাবাড়ি উপজেলা পরিষদ ভবন, নালিতাবাড়ি উপজেলায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতাল, একই উপজেলার রাজনগর এলাকায় কৃষক সেবাকেন্দ্র, মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের ১০০ শয্যাবিশিষ্ট ছাত্রীনিবাস, একই উপজেলার ৭টি ইউনিয়নের ৮টি ডাগওয়েল নির্মাণ, তারাকান্দা রাবার ড্যাম, উরফা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতাল, গণপদ্দী ইউনিয়নে এসইএসডিপি ভবন, নকলা-নালিতাবাড়ি ফোরলেন সড়ক, চন্দ্রকোণায় পুলিশ ফাঁড়ি, ধনাকুশা বিদ্যালয়ে চারতলা ভবন, বানেশ্বরদী দিশারী উচ্চ বিদ্যালয় ভবন, ডেবুয়াচার সোলারচালিত ডাগওয়েল, চন্দ্রকোনা থেকে ডোয়াতলা পর্যন্ত সড়ক, নকলা পৌরসভার শাহরিয়া মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব, চরমধুয়া সোলারচালিত ডাগওয়েল, স্থল বন্দর সংলগ্ন সড়ক, রূপনারায়ণকুড়া এইচএসডিপি স্কুল, রূপনারায়ণকুড়া নতুন প্রাথমিক বিদ্যালয়, রূপনারায়ণকুড়া ধারা থেকে পাইকাতলী হয়ে কদমতলী পর্যন্ত ৯ কিলোমিটার সড়ক, যোগানিয়া ফ্লাড সেন্টার কাম স্কুল নিম্ন মাধ্যমিক ভবন, বালুঘাটা ব্রিজ, বালুঘাটা বাজার থেকে রসুলপুর বাজার পর্যন্ত ৭ কিলোমিটার এলজিইডি সড়ক, পাগলাজানী ও দক্ষিণ নাকশির দুইটি প্রাইমারি স্কুলকে হাইস্কুলে রূপান্তর, বাঘবেড় রাবার ড্যাম, বাঘবেড় চেল্লাখালি নদী খনন, উত্তর রাণীগাঁও থেকে গাজীরখামার মেইন রোড পর্যন্ত ৪ কিলোমিটার এলজিইডি সড়ক স্থাপন, নালিতাবাড়ি পৌর ভবন ও নাজমুল স্মৃতি কলেজের একাডেমিক ভবন নির্মাণ।

জামালপুর জেলায় ১৯টি প্রকল্প। এগুলো হলো- বকশীগঞ্জ উপজেলার জব্বারগঞ্জ-দেওয়ানগঞ্জ ভায়া মাদারের চর সড়কে পুরাতন ব্রক্ষপুত্র নদের ওপর ৫৮৫ মিটার দীর্ঘ ব্রিজ, জামালপুর-চেচুয়া-মুক্তাগাছা মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ (ব্রক্ষপুত্র সেতু এপ্রোচসহ) প্রকল্প ও মেলান্দহ উপজেলায় ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট।

প্রধানমন্ত্রী সভাস্থলে আসার আগে জনসমুদ্রে পরিণত হয় জনসভাস্থল। সড়কজুড়ে নাচ-গান আর বাদ্য-বাজনা বাজিয়ে জনসভায় যোগ দিতে থাকে নেতাকর্মীদের স্রোত।

২০১৩ সালের জুনে সর্বশেষ ময়মনসিংহ এসেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালের নির্বাচনের আগে নৌকার পক্ষে তিনি ভোট চেয়েছিলেন এবং নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে তিনি সব রকমের প্রতিশ্রুতি পূরণ করেছেন। ফলে প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখায় স্থানীয় জনসাধারণও খুশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম ফোক গানে আসিফ

বিনোদনের খবর: প্রথমবার ফোক গান করলেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। ‘মানুষ মইরা গেলে কদর বাইড়া যায়, বাঁইচা থাকলে নিকৃষ্ট কয় মইরা গেলে পদক পায়’—এমনই কথার একটি গান গেয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। প্রকাশের পর পরই আলোচনায় এসেছে গানটি। এই শিল্পীর কণ্ঠে ফোক গানটি আলাদাভাবে মন কেড়েছে শ্রোতাদের।

গানটির কথা ও সুর করেছেন পাগল হাসান, আর সঙ্গীতায়োজন করেছেন মনি জামান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খাইরুল পাবন। মডেল হয়েছেন শিল্পী নিজেই। ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
আসিফ আকবর বলেন, ‘ফোকের প্রতি আগ্রহ বরাবরই রয়েছে। এর আগে কখনো গাওয়া হয়নি। এবার সুযোগ হলো করার। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। এই গানটি বাস্তবধর্মী। কথাগুলো মনে গেঁথে গেছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের টেনেসিতে জোড়া খুনের মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যক্তি মৃত্যুদণ্ড বৃহস্পতিবার কার্যকর করা হয়েছে। বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরে খুব কম ক্ষেত্রেই এ পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। দেশটিতে অধিকাংশ ক্ষেত্রে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

৬৩ বছর বয়সী ইডমুন্ড জাগোর্স্কি হচ্ছে বিগত পাঁচ বছরের মধ্যে প্রথম মার্কিন সাজাপ্রাপ্ত ব্যক্তি যার মৃত্যুদণ্ড বৈদ্যুতিক শক দিয়ে কার্যকর করা হলো।
মাদক বিক্রির প্রলোভন দেখিয়ে ১৯৮৩ সালে দুই ব্যক্তিকে বনের মধ্যে ডেকে নিয়ে হত্যা করার দায়ে জাগোর্স্কিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ওই হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর তাদের লাশ উদ্ধার করা হয়। সেখানে তাদের দুজনকে গুলি করার পর গলা কেটে হত্যা করা হয়। মার্কিন সুপ্রিম কোর্টে চূড়ান্ত আপিল আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর তার এ মৃত্যুদণ্ড কার্যকর হরা হলো।

মৃত্যুদণ্ড কার্যকরের একটি পদ্ধতি হিসেবে যুক্তরাষ্ট্রে এখন কেবলমাত্র ৯টি রাজ্যে বৈদ্যুতিক চেয়ার ব্যবহারের রীতি চালু রয়েছে। এ ৯টি রাজ্যের একটি হচ্ছে টেনেসি। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাইফের মেয়ে সারার চুমুতে বলিউডে ঝড়

বিনোদনের খবর: বলিউডে পা রেখেছে পতৌদি নবাব পরিবারের তৃতীয় প্রজন্ম। শর্মিলা ঠাকুরের ছেলে সাইফ আলি খান ও মেয়ে সোহা আলি খানের পর এবার বলিউডের পর্দা কাঁপাতে এসেছেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। প্রথম ছবির টিজারেই রীতিমতো ঝড় তুলেছেন তিনি। আর এই ঝড়ের কারণ টিজারে দেখা যায় সারার এক আবেদরময়ী চুমু।

সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলি খান অভিনীত প্রথম ছবি ‘কেদারনাথ’ এর টিজার। আর এতেই বাজিমাত করেছেন ২৫ বছর বয়সী এই তরুণী। বাজিমাদের কারণ ছবির নায়ক সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারার চুমুর দৃশ্য।

সাইফের মেয়ে বলিউডে পা রাখা মাত্রই বলিউড তথা চলচ্চিত্রপ্রেমীদের মনে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছিল। টিজারের প্রকাশের পর যে উম্মাদনা শুরু হয়েছে তাতে মনেই হচ্ছে সুপারহিট একটি ছবি উপহার দিতে যাচ্ছেন নবাবজাদী সারা। আগামী ৭ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest