সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

চাঁদেও জমি আছে শাহরুখ খানের!

বিনোদনের খবর: বলিউডের বাদশাহ খ্যাত শাহরুখ খানের জন্মদিন আজ। শাহরুখের জন্মদিনে তাঁর বাড়ি মান্নাতের সামনে হাজির হয়েছে অনেক ভক্ত। শাহরুখকে নিয়ে ভক্তদের উম্মাদনার শেষ নেই। শাহরুখের জন্মদিনে চলুন জেনে নেয়া যাক শাহরুখ সম্পর্কে কিছু চমৎকার তথ্য, যা আগে হয় তো শুনেন নি।

শাহরুখ খানের প্রতি জন্মদিনে এক অস্ট্রেলীয় ভক্ত লুনার রিপাবলিক সোসাইটির কাছ থেকে তার জন্য চাঁদের মাটিতে এক টুকরো জমি কিনে রাখেন। আগামীতে চাঁদের ‘দ্য সি অব ট্রাঙ্কুইলিটি’ হতে পারে সবচেয়ে অভিজাত এলাকা। আর সেখানেই জমি রয়েছে শাহরুখের!
জীবনের ৫৩ বছর পার করে ৫৪ বছরে পা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান (এসআরকে)। ‘দিওয়ানা, বাজিগর, দিলওয়ালে দুলহনিয়া থেকে শুরু করে চলতি বছরের শেষে জিরো’ অবিরাম ছুটে চলেছেন নিজেকে বলিউডের শেষ সুপারস্টার দাবি করা এই অভিনেতা। তার জীবনের না জানা কিছু বিষয় নিয়ে এই আয়োজন।

১৯৯৮ সালে একটি অনুষ্ঠানে সেরা অভিনেতার সম্মান পান শাহরুখ। কিন্তু তিনি মঞ্চে ডেকে নেন সালমান খানকে। বলেন, এ পুরস্কার সালমানের প্রাপ্য। সালমান আরও ভাল অভিনেতা। এরপর সালমানকেই কৃতজ্ঞতা সংক্রান্ত বক্তব্য পেশ করতে বলেন।

অপরদিকে শামাক দাভারের ট্রুপ থেকে শাহিদ কাপুরকে বেছে নিয়েছিলেন এসকেআরকে। এনেছেন অভিনয়েও। অভিনয়ে পারদর্শিতার জন্য, বিশ্ব জুড়ে জনপ্রিয় হওয়ায় স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন ডক্টরেট উপাধি। পাশাপাশি মালয়েশিয়া থেকে পেয়েছেন নাইটহুড সম্মান। এক সমীক্ষায় বলা হয়েছে হলিউড তারকা টম ক্রুজ বা জনি ডেপের থেকেও বেশি সম্পদশালী শাহরুখ খান।

আরেকটি চমকপ্রদ খবর হচ্ছে চিত্রনাট্য না পড়েই বলিউডের সর্বকালের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’তে অভিনয়ে রাজি হয়েছিলেন শাহরুখ। এর কারণ আদিত্য চোপড়ার প্রতি ভালবাসা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

জানা গেছে আইসক্রিম খেতে একেবারেই পছন্দ করেন না শাহরুখ। কোনো কোনো ভক্তের এ কথা শুনে মন খারাপ হলেও এটাই
শাহরুখের ৫৫৫ নম্বর নিয়ে এক ধরনের পাগলামি আছে। সব গাড়ির নম্বর, ফোন নম্বর, এমনকি তার নিরাপত্তারীদের অনেকের ফোন নম্বরেও ৫৫৫ রয়েছে।
সূত্র : আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুক পেজ হারিয়েছেন মোস্তাফিজ

চার বছর আগের খোলা নিজের ভেরিফাইডকৃত ফেসবুক পেজ হারিয়ে ফেলেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই পেজটির ফলোয়ার প্রায় ২৩ লাখ। টেকনিক্যাল কারণে হঠাৎ করেই পেজটি বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন এই কাটার মাষ্টার।

এ কারণে নতুন একটি পেজ খুলেছেন মোস্তাফিজ। ইতিমধ্যে সেই একাউন্টটিও ভেরিফাইড হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন আইডিতে এক ভিডিও বার্তার মাধ্যমে এ বিষয়টি জানান মোস্তাফিজ।

ভিডিও বার্তায় তিনি বলেন,‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছু টেকনিক্যাল কারণে আমার আগের পেজটি বন্ধ হয়ে গিয়েছে। এটা আমার নতুন ভেরিফাইড পেজ। আমার সকল আপডেট পেতে এখন থেকে এই পেজটির সঙ্গেই থাকুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের টিমের জন্য দোয়া করবেন। যেন আমরা ভালো খেলতে পারি। ধন্যবাদ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বি. চৌধুরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ সন্ধ্যায়; থাকছেন সাতক্ষীরার গোলাম রেজা

রাজনীতির খবর: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে। বি. চৌধুরীর নেতৃত্বাধীন দলটির প্রতিনিধি দলে থাকছেন সাতক্ষীরার সাবেক এমপি এইচ এম গোলাম রেজা।

এ সংলাপে বি. চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ১৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে বলে জানা গেছে। অন্যদিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে অংশ নেওয়া আওয়ামী লীগ ও শরিক দলের নেতারাই যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপে উপস্থিত থাকবেন।

যুক্তফ্রন্টের প্রতিনিধিদলে থাকছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, বিএলডিপি সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, জাতীয় জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বিদায় নিচ্ছেন বার্নিকাট

প্রায় ৪ বছর বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর শুক্রবার বিকেলে নিজ দেশে ফিরে যাচ্ছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

মার্শা বার্নিকাট বিদায়ের আগে সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নই ছিলো তার প্রধান লক্ষ্য। সে অনুযায়ীই তিনি কাজ করেছেন।

এ সময় তিনি আরও জানান, ঢাকা-ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে তার একক ভূমিকা ছিলো না। তার সহকর্মীদের ভূমিকাও কম নয় বলেও জানান তিনি।

এদিকে, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ইতিমধ্যে আর্ল রবার্ট মিলারের নাম ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৩ অক্টোবর মার্কিন সিনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদনও পেয়েছেন রবার্ট মিলার। আগামী ১৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন।

প্রসঙ্গত, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ঢাকায় আসেন ২০১৫ সালের ২৫ জানুয়ারি। বাংলাদেশে অবস্থানকালে রাষ্ট্রদূতদের মধ্যে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বরাবরই। ৩৭ বছরের চাকরি জীবন থেকে অবসর নিতে চলেছেন এই কূটনীতিক।

বাংলাদেশে এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্যান মজিনা। তার স্থলাভিষিক্ত হন বার্নিকাট। ৩৭ বছর চাকরি জীবন শেষে অবসর নেয়ার মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন মার্শা বার্নিকাট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগ‌রে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর থানার ভূরু‌লিয়া ইউ‌নিয়‌নের খানপুর বাসস্টান্ডের দ‌ক্ষিণ পা‌শে অব‌স্থিত শ্যামনগর ফিলিং স্টেশ‌নের সাম‌নে সকাল ৭টায়ঘ এঘটনা ঘ‌টে।‌

নিহত ব্যক্তি খানপুর বাস স্টান্ডে গাজী স্টোর (ফ্ল্যাকসি লোডের দোকা‌ন) এর মা‌লিক আবু মুছা, তিন‌ি আজ সকালে শ্যামনগর ফিলিংস্টেশন এর সামনে দোকানের জন্য তেল কিনতে গিয়ে ট্রাকের চাপায় চিরতরে চলে গেলেন না ফেরার দেশে। আহত ব্যক্তি খানপুর বাস স্টান্ডে সাই‌কেল মিস্ত্রী আ‌জিজ‌লি ইসলাম। তি‌নি শ্যামনগর হাসপাতা‌লে ভ‌র্তি আ‌ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পার্টিতে বেলুন ব্যবহারে সতর্ক হোন!

অনলাইন ডেস্ক: জন্মদিনের অনুষ্ঠান বা যেকোনো পার্টিতে রঙ বেরঙের বেলুন থাকবে না, সেটা চিন্তাই করা যায় না। আনন্দ উদযাপনে বেলুণ এখন নিত্য উপাদান। বেলুনগুলো বর্ণিলভাবে সাজানো থাকে বা চারিদিকে ভাসতে থাকে।
তবে আজ থেকে আপনি আপনার সন্তানের জন্মদিনে বেলুন ব্যবহারের ক্ষেত্রে দু’বার ভাববেন। কারণ, এই বেলুন আপনার সন্তানের স্থায়ীভাবে শ্রবণ ক্ষমতা হ্রাসের কারণ হতে পারে।

ইউনিভার্সিটি অব আলবার্টার গবেষকরা একটি বেলুন ফাটানোর পর যে শব্দ দূষণ হয় তার মাত্রা নিরূপণ করেছেন। তারা তিন পদ্ধতিতে বেলুনগুলো ফাটান- পিনের সাহায্যে, চাপ প্রয়োগ করে এবং ততক্ষণ পর্যন্ত বায়ু ঢুকিয়ে যতক্ষণ না পর্যন্ত বেলুনটি বিস্ফোরিত হয়।

এর মধ্যে বায়ু ঢুকিয়ে ফাটানো অর্থাৎ মুখ দিয়ে বেলুন ফোলানোর সময় তা বিস্ফোরিত হলে সর্বোচ্চ শব্দ হয়। গবেষকরা দেখেছেন এ সময় ১৬৮ ডেসিবল পর্যন্ত শব্দ তৈরি হতে পারে, যা একটি শর্টগানের শব্দের চেয়ে বেশি এবং ৩৫৭ ম্যাগনাম রিভলবার এর সমতুল্য।

এই মাত্রার শব্দ একজন প্রাপ্ত বয়স্কের জন্যও অনিরাপদ। অন্য দুই পদ্ধতিতে বেলুন ফাটলে কিছুটা কম শব্দ উৎপন্ন করে। কিন্তু, তারপরও তা বিবেচ্য বিষয়।

এটা ঠিক যে, বেলুন এমন কোনো উপাদান নয় যে তা প্রাত্যহিক জীবনে হুমকি বয়ে নিয়ে আসবে। বরং এটি মজার ও মন ভালো করে দেবার উপাদান বটে। কিন্তু, সম্ভাব্য শ্রবণ ঝুঁকির সমাধান হতে পারে বাচ্চাদের বেলুন ফাটানো থেকে বিরত রেখে। কারণ, এই শব্দ কানের ভেতরের লোমগুলো ধ্বংস করে ফেলে দেয়, যা পরবর্তীতে আর গজায় না এবং এটি স্থায়ীভাবে শ্রবণশক্তি হ্রাসের কারণ হয়ে দাঁড়ায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

অনলাইন ডেস্ক: ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে। এছাড়াও রয়েছে আরো অনেক উপকার। উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ খাবার ছোলা। কাঁচা, সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায়। কাঁচা ছোলা ভিজিয়ে, খোসা ছাড়িয়ে, কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক পাওয়া যাবে। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান করে তোলে। আর অ্যান্টিবায়োটিক যেকোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে। ছোলার কিছু চমকপ্রদ গুণাগুণ সম্পর্কে জেনে নিন।
সবাই জানি। প্রতি ১০০ গ্রাম খাদ্যপযোগী ছোলায় আমিষ প্রায় ১৮ গ্রাম, কার্বোহাইড্রেট প্রায় ৬৫ গ্রাম, ফ্যাট মাত্র ৫ গ্রাম, ২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ভিটামিন ‘এ’ প্রায় ১৯২ মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি-১ ও বি-২ আছে।
ছোলা পুষ্টিকর একটি ডাল। এটি মলিবেডনাম এবং ম্যাঙ্গানিজ এর চমৎকার উৎস। ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আঁশ আছে সেই সাথে আছে আমিষ, ট্রিপট্যোফান, কপার, ফসফরাস এবং আয়রন।

হৃদরোগের ঝুঁকি কমাতে : খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায়। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়।

রক্তচাপ নিয়ন্ত্রণে : যে সকল অল্পবয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক এসিডযুক্ত খাবার খান তাদের হাইপারটেনশন এর প্রবণতা কমে যায়। যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক এসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এছাড়া ছোলা বয়ঃসন্ধি পরবর্তীকালে মেয়েদের হার্ট ভালো রাখতেও সাহায্য করে।

রক্ত চলাচল : যারা প্রতিদিন ১/২ কাপ ছোলা, শিম এবং মটর খান তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। তাছাড়া ছোলায় অবস্থিত আইসোফ্লাভন ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়।

রমজানে : রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা। আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া হয়। দেহকে করে দৃঢ়, শক্তিশালী, হাড়কে করে মজবুত, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম।

কোলেস্টেরল : ছোলা শরীরের অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমিয়ে দেয়। ছোলার ফ্যাট বা তেলের বেশির ভাগ পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের জন্য ক্ষতিকর নয়।

কোষ্ঠকাঠিন্য দূর করে : ছোলায় খাদ্য-আঁশও আছে বেশ। এ আঁশ কোষ্ঠকাঠিন্য সারায়।

ডায়াবেটিসে উপকারী : ছোলার শর্করা বা কার্বোহাইডেটের গ্লাইসেমিক ইনডেক্স কম। তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার শর্করা ভালো। ফসফরাস ও ম্যাগনেসিয়াম এর সবই শরীরের উপকারে আসে।

রক্তের চর্বি কমায় : ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুয়েটেড। এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়, বরং রক্তের চর্বি কমায়।

অস্থির ভাব দূর করে : ছোলায় শর্করার গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয়।

জ্বালাপোড়া দূর করে: সালফার নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে। সালফার মাথা গরম হয়ে যাওয়া, হাত-পায়ের তলায় জ্বালাপোড়া কমায়।

কিছু টিপস:
১. ভিটামিন ‘বি’ মেরুদণ্ডের ব্যথা, স্নায়ুর দুর্বলতা কমায়।
২. এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস।
৩. এতে আমিষ মাংস বা মাছের পরিমাণের প্রায় সমান।
৪. খাদ্যতালিকায় ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজন পরে না।
৫. ত্বকে আনে মসৃণতা।
৬. তবে ছোলার ডালের তৈরি ভাজা-পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো।

তাই হজমশক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানোর ১০ উপায়

অনলাইন ডেস্ক: মানসিক স্বাস্থ্য হচ্ছে সামাজিক, আবেগ এবং মানসিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি দৈনন্দিন কিছু কার‌্যক্রমের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব।
হার্ভার্ড বিজনেস স্কুলের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর গ্যারি পি পিসানোর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, কোনো কিছু শেখার পেছনে চিন্তাশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আমেরিকান দার্শনিক মনোবিজ্ঞানী জন ডেওয়ে’র মতে, আমরা অভিজ্ঞতা থেকে শিখি না। আমরা শিখি অভিজ্ঞতা রোমন্থন করার মাধ্যমে।
ম্যানেজমেন্ট প্র্যাকটিস অ্যান্ড হার্ভার্ড বিজনেস স্কুলের প্রফেসর বিল জর্জ এর পরামর্শ- প্রতিদিন কোনো এক সময় কমপক্ষে বিশ মিনিট বিভিন্ন বিষয়ে চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজেকে মূল্যায়ন করা, জীবনের কোনো বিশেষ ঘটনা এবং মানুষের দ্বারা কীভাবে প্রভাবিত হয়েছেন সেই অভিজ্ঞতা নিয়ে চিন্তা করা। এতে করে নিজের সম্পর্কে বুঝতে পারবেন আপনি আসলে কেমন। এতে মন ও ব্রেনের মধ্যে এক ধরনের সমন্বয় ঘটে যা মানুষের রাগ ও উত্তেজনা কমিয়ে মানসিক প্রশান্তি দেয়।

করণীয়:
. কোনো ডায়েরিতে নিজের চিন্তাগুলো লিখে রাখা: মানসিক প্রফুল্লতা বাড়ানোর জন্য এটি গুরুত্বপূর্ণ। ভালো কোনো চিন্তা নোট করে রেখে সেগুলো বাস্তবায়ন করা যেতে পারে।

. হাঁটাহাঁটি করা বা হালকা জগিং করা: নিয়মিত ব্যায়াম করলে শরীরিক এবং মানসিকভাবে প্রশান্তি পাওয়া যায়। এ কারণে শারীরিক কোনো পরিশ্রমের কাজ বেছে নিতে হবে। এটা সপ্তাহে অন্তত তিনবার করতে হবে। প্রতিদিন অন্তত ১৫মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। এতে হার্ট রেট বেড়ে যাবে। হাঁটার সময় শরীর হাইড্রেটেড থাকা নিশ্চিত করতে হবে।

. নিয়মিত বই পড়া: আপনার ভালো লাগে এমন কোনো বই পড়তে পারেন। বই পড়ার জন্য নিরিবিলি জায়গা বেছে নেওয়া ‍উচিত যাবে পড়ার ব্যাঘাত না ঘটে। পড়ার মাঝে মাঝে হালকা বিরতি নিতে পারেন। পড়ার সময় কোনো বিষয় তাৎপর‌্যপূর্ণ বিষয় মাথায় বা মনে আসলে তা নোট করে রাখতে পারেন। আর যদি পারেন একই পড়া দুয়েকদিন পর পর রিভিউ দিতে পারেন।

. রাতে ভালো ঘুম নিশ্চিত করা: ঘুমাতে যাওয়ার আধা ঘণ্টা আগে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার বন্ধ করে দিতে হবে। মনকে শান্ত করে এবং ইতিবাচক চিন্তা আসবে এমন কোনো ভালো বই ঘুমানোর আগে পড়তে পারেন। খালি পেটে এবং পেটের জন্য স্বস্তিকর নয় এমন কোনো খাবার খেয়ে ঘুমাতে যাওয়া ঠিক নয়।

. কম সময়ে অর্জন করা যায় এমন লক্ষ্য নির্ধারণ করা: লক্ষ্য নির্ধারণের সময় দীর্ঘ হলে হতাশা বেড়ে যায়। লক্ষ্য অর্জন না হওয়া পর‌্যন্ত মানসিক চাপের মধ্যে থাকতে হয়।

. শখের চর্চা করা: এমন কিছু শখের বিষয় খুঁজে বের করুন। যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন। এতে আপনার সময়টাও আনন্দের সঙ্গে কাটবে।

. ভালো কিছু বা ইতিবাচক চিন্তা করা: নিজের সঙ্গে নিজে কথা বলুন। অন্য এবং নিজের সম্পর্কে ইতিবাচক বিষয় নিয়ে ভাবুন। মনে মনে নেতিবাচক চিন্তাভাবনা করলে অন্যের সঙ্গে কথা বলার

. মেডিটেশিন করা: মেডিটেশন হল এমন এক অবস্থা যখন আমাদের মস্তিষ্ক অপ্রয়োজনীয় সবকিছু থেকে নিজেকে আলাদা করে একটি নির্দিষ্ট বিষয়ে নিমগ্ন হয় এবং মস্তিষ্কের ক্ষমতাকে সবচেয়ে বেশি পরিমাণে ও নিখুঁতভাবে ব্যবহার করতে শেখে। দৈনিক ১০-১৫ মিনিট মেডিটেশন মানসিক সুস্থতা রক্ষা ও বুদ্ধির বিকাশে অনেক ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

. সৎ থাকতে হবে তবে নিজের প্রতি কঠোর হওয়া যাবে না

. স্বাস্থ্যসম্মত ডায়েট চার্ট মেনে চলতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest