সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

স্থানীয় সরকার, সংসদ ও বাণিজ্যে নতুন সচিব

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ ও জাতীয় সংসদ সচিবালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া দিয়েছে সরকার।
একই সঙ্গে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এবং সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডে নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে এ রদবদল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুককে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে। অপরদিকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জাফর আহমেদ খানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সচিব মো. আসাদুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) মো. কামাল উদ্দিন তালুকদারকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব নিয়োগ দেয়া হয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবুল মনসুর মো. ফায়জুল্লাহ বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কাশেমকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহাকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) হিসেবে নিয়োগ পেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসাংবিধানিক চক্রান্ত হলে দাঁত ভাঙা জবাব : কাদের

দেশের খবর: অসাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের কোনো চক্রান্ত হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরীর সব সংসদ সদস্য এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘নির্বাচন বানচালের অপচেষ্টা যদি কেউ করতে চায়, অসাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের কোনো চক্রান্ত দেশে চলে তাহলে আমাদের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেব।’
তিনি বলেন, ‘ষড়যন্ত্রের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে আমরা প্রস্তুত। কেউ এমনটা করতে আসলে তার জবাব আমরা রাজনৈতিকভাবে দেব। পলিটিক্স-এর পলিটিক্স কিন্তু ভায়োলেন্ট যদি কেউ করেন সেটা বরদাশত করা হবে না। যে কোনো সহিংসতার জবাব জনগণও দেবে আইন প্রয়োগকারী সংস্থাও প্রস্তুত থাকবে।’

বাংলাদেশ আওয়ামী লীগ যে সাংগঠনিক গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে আগামীকাল থেকে সেটা সারাদেশে আরও বিস্তৃত হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘সময়টা খুব চ্যালেঞ্জিং। সংলাপ হওয়ার আগে হতাশা প্রকাশের যুক্তি নেই। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে প্রস্তুত। সারাদেশে নির্বাচন উপলক্ষে ফেস্টিভ মুড বিরাজ করছে। নির্বাচন কমিশনের আচরণবিধি সবার জন্য একই। আমরা মেনে চলব। এটা আমাদের অঙ্গীকার।’
সংলাপে বসার আগে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ এড়িয়ে সব কিছুর জন্য আরও দু’ঘণ্টা (গণভবনে সংলাপ) অপেক্ষা করার জন্য সবাইকে পরামর্শ দেন কাদের।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে প্রথমবার ঘণ্টাধ্বনিতে শুরু হবে টেস্ট

খেলার খবর: শনিবার বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ দিয়ে ইতিহাসে প্রবেশ করছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। প্রকৃতির কোলে নয়নাভিরাম এই স্টেডিয়ামের অভিষেক টেস্টে আরও একটি ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশে প্রথমবারের মতো ঘণ্টাধ্বনিতে শুরু হতে যাচ্ছে টেস্ট ম্যাচ। লর্ডস ও কলকাতায় সাধারণত সাবেক ক্রিকেটার বা ক্রিকেট কিংবদন্তিরা ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচ শুরু করেন। এবার সেটা ঘটবে বাংলাদেশেই।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার আলোচিত সেই সোনালী রঙের ঘণ্টা বসানো হয়েছে দুই দলের ড্রেসিংরুমের মাঝ বরাবর। এই ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে দেশের অষ্টম ভেন্যু হিসেবে যাত্রা শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। ১৮ ইঞ্চি উচ্চতার ঘণ্টাটি বেশ ভারী। শব্দও বেশ তীক্ষ্ণ। তবে ৩ নভেম্বর সকালে কে এই ঘণ্টাটি বাজাবেন, সেটা এখনও ঠিক করা হয়নি।

২০০৭ সালে লর্ডসে প্রথম শুরু হয় ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর ঐতিহ্য। ঘণ্টাটি প্রতিদিন খেলা শুরুর ৫ মিনিট আগে বাজানো হয়। যে কারণে এর নাম হয়ে গেছে ‘দ্য ফাইভ মিনিট বেল’। এর অনুকরণে ২০১৬ সালে কলকাতার ইডেন গার্ডেনেও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান সৌরভ গাঙ্গুলী ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর উদ্যোগ নেন। বাংলাদেশের টেস্ট ভেন্যুগুলোর মাঝে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের আম্পায়ার্স রুমের সামনে একটি ঘণ্টা ঝোলানো থাকলেও সেটা কখনও বাজানো হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি আরব থেকে উদ্ধার হওয়া সাতক্ষীরার পাচার হওয়া নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে পাচারের নয় মাস পর নির্যাতিত এক নারী বুধবার রাত সাড়ে ১০টায় তার নিজ বাড়ি সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামে পৌছেছে। বৃহষ্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বৃহষ্পতিবার সকালে সৌদি আরবে অতিবাহিত করা দীর্ঘ নয় মাসের নারকীয় যন্ত্রনার কাহিনী বর্ণনা দিতে যেয়ে ওই নারী (২০) জানান, তিনি সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে নবম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেন। হাসপাতালের সেবিকা হিসেবে মাসিক দু’ হাজার রিয়েল বেতনে কাজ করার জন্য চলতি বছরের পহেলা ফেব্র“য়ারি তাদের প্রতিবেশি নাছিমা ও খুলনার টুটপাড়ার আল আমিন ওরফে কামরুজ্জামান ওরফে সোহাগ বাবু তাকে বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিমানে সৌদি আরবে পাঠায়। তালা উপজেলার নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুর কাছ থেকে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করে পাসপোর্ট তৈরিতে ব্যবহার করেন নাছিমা ও সোহাগ বাবু। দাবিকৃত এক লাখ টাকার মধ্যে পাসপোর্ট তৈরির সময় ১২ হাজার ও বিদেশে যাওয়ার সময় ২০ হাজার টাকা দেওয়া হয়। বিদেশে পাঠানোর আগে তার কোন ভাষা শিক্ষা বা ডাক্তারি পরীক্ষা করানো হয়নি। ২ফেব্র“য়ারি সৌদি বিমানবন্দরে নামার পরপরই তাকে ফরহাদ দালাল তাকে নিকটবর্তী একটি হোটেলে তোলে। সেখানে খাবারের সঙ্গে ঔষধ খাওয়ানোর পর তাকে মুখ বেধে ১১জন পালাক্রমে তিন দিন ধর্ষণ করে। পরে তাকে ফরহাদের বাসা খাবজি শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত লাবসা ইউনিয়নের কৈখালি গ্রামের কাকলিকে নির্যাতনের কথা বলে। কাকলি খুলনার সোহাগ বাবুকে বিষয়টি জানালে চার লাখ টাকা দিলে তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানায়। কাকলির ফোন থেকে বিষয়টি নাছিমা চাচীকে জানানো হয়। ওই দিন তাকে তোতা ও তার স্বামী বান্দির কাছে বিক্রি করা হয়। সেখানে সংসারের কাজের পাশাপাশি বান্দিরা নিজে ও তার বন্ধুদের নিয়ে তার উপর যৌন নির্যাতন চালাতো। ১০ মার্চ তাকে তোতার মায়ের বাসায় নিয়ে গেলে সেখানে উড়িষ্যার মেয়ে সমবয়সী সুনিতার সঙ্গে তার পরিচয় হয়। সুনিতা নির্যাতনের বিষয়টি সোহাগ বাবুকে জানালে সে তোতাকে ফোন করেঅ পরে তোতা তাকে পুরুষের কোমরের বেল্ট খুলে তাকে নির্যাতন করে ঘরের মধ্যে আটক রাখে। পরে সুনিতার সহায়তায় সে পালানোর চেষ্টা করলে খাবজি শহরের মাহদুদ এলাকা থেকে তাকে আবারো ধরে নিয়ে এসে নির্যাতন চালানো হয়। এ সময় তার ডান চোখ ও ঠোঠ ফাটিয়ে দেওয়া হয়। ১৪ মার্চ তাকে কয়েত সীমান্তের সমুদ্রবন্দর সংলগ্ন ‘দাম্মাম খাবজি’ এলাকার ‘হায়ান – অরফা’ দম্পতির কাছে চার লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়। প্রথম দিন থেকেই তাকে বহু পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করা হয়। অপারগতা প্রকাশ করায় সারা দিনে মাত্র একটি রুটি ও পানি খাইয়ে রেখে নির্যাতন চালানো হয়। আপত্তি করায় ইতিমধ্যেই তার দু’ স্তন, উরু, পা ও হাত গরম ইস্ত্রি ও চামচ গরম করে পুড়িয়ে দেওয়া হয়েছে। ডান চোখটি ঘুষি মেরে দ্বিতীয় বার ফাটিয়ে দেওয়া হয়েছে। হায়ানের ছেলে শের তাকে ধর্ষণ করতো। সোহাগ বাবুর খালাতো বোন পরিচয়ে মেহেরুন সৌদিতে বসে পাচার কাজে সহযোগিতা করতো। তবে জন্ম নিয়ন্ত্রণ পিল ও গর্ভপাতের বড়ি সোহাগ বাবু বাংলাদেশ থেকে ফরহাদের কাছে সরবরাহ করতো। গত ২৮ ও ২৯ আগষ্ট দু’ পাচারকারি নাছিমা ও সোহাগ বাবুর গ্রেফতার হওয়ায় তার উপর নির্যাতন আরো বেড়ে যায়। কথা বলার একপর্যায়ে ওই নারী তার দেহের উপর নির্যাতনের পাশবিক দগদগে ক্ষত চিহ্নযুক্ত অত্যাচারের দৃশ্য দেখান। আর কোন নারী যাতে এভাবে নারকীয় নির্যাতনের শিকার না হয় সেজন্য তিনি নাছিমা ও সোহাগ বাবুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে তাকে সার্বিক সহায়তার জন্য রিয়াদে বাংলাদেশী এক সিসি ক্যামেরা শ্রমিকের কাছে তিনি চিরকৃতজ্ঞ। ওই যুবকের পাঠানো ২০ হাজার টাকা দিয়ে তিনি সমিতির টাকা পরিশোধ করেন। তবে বৃধবার শাহজালাল বিমান বন্দরে নামার পর দুবাইতে পাচার হওয়ার আগেই খুলনার ষোড়শী সাথীকে তিনি প্রশাসনের সহায়তায় বাড়িতে পাঠাতে পেরেছেন বলে দাবি করেন।
নির্যাতিতা ওই নারীর বাবা জানান, বরিশাল র‌্যাব -৮ ও খুলনা র‌্যাব -৬ এর কোম্পানাী কমাণ্ডার এর সহযোগিতায় দু’পাচারকারিতে আটকের কথা তুলে ধরে বলেন, সোহাগ বাবুর সঠিক ঠিকানা যাচাই, কোন এজেন্সীর মাধ্যমে মেয়েকে সৌদিতে পাঠানো হয়েছে তা জানা ও মেয়ে উদ্ধারের ব্যাপারে মামলার প্রথম তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক অনুপ কুমার দাস যথাযথ ভুমিকা রাখেননি। তবে মামলার বর্তমান তদন্তকারি কর্মকর্তা সিআইডি (অর্গান) উপপরিদর্শক রফিকুল ইসলাম, রাইটস যশোর এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ’র ঐকান্তিক চেষ্টায় মেয়েকে দেশে ফিরিয়ে আনতে পেরেছেন।
জনেতে চাইলে মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডি’র উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, বৃহষ্পতিবার ওই নারীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে যুব উন্নয়ন দিবসের অনুষ্ঠানে ডাঃ আ ফ ম রুহুল এমপি

মোস্তাফিজুর রহমান/বিএম আলাউদ্দীন : বিশ্বের উন্নত দেশগুলো যখন কর্মক্ষম জন সংখ্যার অভাবে ভুগছে তখন আমাদের দেশের জন্য সুযোগের দরজা খুলে গেছে। বিশ্বে কর্মক্ষম জনসংখ্যা যখন অর্ধেকের নিচে নেমে এসেছে ঠিক সে সময়ে আমাদের দেশ ৩য় বিশ্বের কর্মক্ষম জনসংখ্যার দিক থেকে এগিয়ে আছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা সংখ্যাতাত্বিক বোনসকালের সুবিধা ভোগ করছে বাংলাদেশ। প্রতিটি দেশের জন্য একটিবার এ সুবিধা কাজে লাগানোর সুযোগ আসে। এ সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশকে আর কখনও পিছনের দিকে ফিরে তাকানোর প্রয়োজন হয় না। এ সংখ্যাতাত্বিক বোনসকালকে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস তারই একটি দৃষ্টান্ত এবং সঠিক সময়ের সঠিক সিদ্ধান্তের বাস্তবায়ন। শুধু এখানেই শেষ নয়, দেশের উন্নয়নের জন্য আওয়ামীলীগ সরকার প্রতিটি সেক্টরে অভাবনীয় উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এসকল উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য শুধু মাত্র সময়ের প্রয়োজন। এসকল দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে আবারও নৌকা প্রতিককে জয়যুক্ত করে শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দিতে হবে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার জিএম আজিজুল হকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে প্রধান অতিথি যুব উন্নয়নের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও যুব ঋণ বিতরণ করেন। পরে আশাশুনির বহুল আকাঙ্খিত বাইপাস সড়ক, মহিলা কলেজের নতুন ভবন, আশাশুনি সরকারী কলেজের নতুন ভবন, মুক্তিযোদ্ধা ভবন সহ মোট ৫৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি। বিকালে আশাশুনির বড়দল-চাঁদখালীর কপোতক্ষ নদীর উপর নব নির্মিত বড়দল ব্রীজের উদ্বোধন করেন প্রধান অতিথি ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উদ্বোধন শেষে ব্রীজের উপর এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। আশাশুনিতে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির সফর সঙ্গী, বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি ডাঃ আলহাজ্ব এস এম মোখলেছুর রহমান, আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নীলকন্ঠ সোম, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, দিপংকর সরকার দীপ, আলমগীর আলম লিটন, আব্দুল আলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক অসিম বরণ চক্রবর্তী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দেবহাটা ব্যুরো : দেবহাটায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র‌্যালিটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ^াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার কুতুব উদ্দীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় এসএসসির বৃত্তির ফলাফলে ফাতেমা রহমান বিদ্যালয় সেরা

দেবহাটা ব্যুরো : সারাদেশে এসএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল গত মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। এবছল দেবহাটায় এসএসসি পরীক্ষার বৃত্তির ফলাফলে ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় সেরা হয়েছে। এবছর বৃত্তির ফলাফলে দেবহাটা কেন্দ্র থেকে ১ জন ট্যালেন্টপুল সহ মোট ৬ জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। তার মধ্যে ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন ট্যালেন্টপুল ও ৩ জন সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। এছাড়া দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউমন থেকে ১ জন ও টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১ জন সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্তরা হলো, সোহানা আক্তার (ট্যালেন্টপুল), খায়রুল ইসলাম (সাধারন গ্রেড), আলামিন হোসেন (সাধারন গ্রেড) ও আফরিন সুলতানা (সাধারন গ্রেড)। এ সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলুসহ সকল শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সভাপতিসহ সকল সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ সহ এলাকাবাসী আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা বিদ্যালয়ের এই সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্পের বিপক্ষে অবস্থান স্পিকারের

বিদেশের খবর: অন্য দেশের বাসিন্দা ও অননুমোদিত অভিবাসীদের সন্তান যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মালেই আমেরিকান নাগরিক হতে পারবে না- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে নির্বাহী আদেশ জারির পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান। শুধু তাই নয়, বিষয়টির নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন কংগ্রেসের এ শীর্ষ রিপাবলিকান রাজনীতিক। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিল করতে শিগগিরই নির্বাহী আদেশ জারির হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
তবে মঙ্গলবার কেনটাকি রেডিও স্টেশনকে এক সাক্ষাৎকারে ট্রাম্পের এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করে পল রায়ান বলেন, ‘কলমের এক খোঁচায় জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করতে পারেন না তিনি। এটি গ্রহণযোগ্য নয়।’
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা বেশিরভাগ মানুষই আইনগতভাবে মার্কিন নাগরিকত্ব পায়। যুক্তরাষ্ট্রের সংবিধান এবং আদালতের সিদ্ধান্তেই এ অধিকার সংরক্ষিত আছে।
অথচ মঙ্গলবার এক্সিওস নিউজকে এক সাক্ষাৎকারে দেশে জন্মসূত্রে নাগিরকত্বের প্রচলিত নিয়ম বদলাতে কংগ্রেসের অনুমোদন না নিয়েই একতরফাভাবে নির্বাহী আদেশ জারি করবেন বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।
ট্রাম্প দাবি করেন, ‘বিশ্বে আমরাই একমাত্র দেশ, যেখানে একজন ব্যক্তি আসেন, একটি সন্তান নেন আর এই সন্তান সব ধরনের সুযোগ-সুবিধাসহ ৮৫ বছরের জন্য মার্কিন নাগরিকত্ব পেয়ে যায়। এটি হাস্যকর। এ নিয়ম শেষ করার সময় এসেছে।’

অপর দিকে ট্রাম্পের উদ্দেশ্যে রায়ান বলেন, ‘নির্বাহী আদেশ জারি করেই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব কেড়ে নেয়া যাবে না। আপনি এ কাজ করতে পারেন না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest