সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

তফসিলের সিদ্ধান্ত ৪ নভেম্বর

দেশের খবর: আগামী ৪ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্যের উন্মোচন প্রধানমন্ত্রী মোদীর

বিদেশের খবর: গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বা ভাস্কর্য তৈরির স্বপ্ন দেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল বুধবার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোদীর সেই স্বপ্ন পূরণ হলো। ভাস্কর্যের সফল উন্মোচনে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে ভারতে স্থাপিত হলো বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য। যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির চেয়ে প্রায় দ্বিগুন বড়। যদিও প্রচুর অর্থ খরচ করে ভাস্কর্য স্থাপনে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে প্রধানমন্ত্রী মোদীকে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার

গুজরাটের কেড়ওয়াড়িতে নর্মদা নদীর তীরে ১৮২ মিটার উচ্চতার সর্দার প্যাটেলের এই মূর্তিটির নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অব ইউনিটি’। ২ হাজার ৯৯০ কোটি রুপি খরচ করে মূর্তিটি তৈরি করা হয়েছে। ২০১৪ সাল থেকে মূর্তি তৈরির কাজ শুরু হয়। মূর্তিটির নকশা করেছেন পদ্মভূষণ প্রাপ্ত স্থপতি রাম ভি সূতর। এটি তৈরিতে ব্যবহূত হয়েছে ৫ হাজার ৭০০ মেট্রিক টন স্টিল, ২২ হাজার ৫০০ মেট্রিক টন সিমেন্ট, ১৮ হাজার ৫০০ টন স্টিল রড এবং ১৮ দশমিক ৫ লাখ কেজি ব্রোঞ্জ ক্ল্যাডিং। মূর্তির ১৫৩ মিটার উচ্চতায় রয়েছে গ্যালারি। ২০০ জন একসঙ্গে যেতে পারবেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমরা এই প্রকল্পের ভাবনা শুরু করেছিলাম। ‘লৌহ মানব’ সর্দার প্যাটেলের সুবিশাল মূর্তি উন্মোচন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। ইতিহাসে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তিনি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, বীরদের সমালোচনা করা কী অপরাধ? প্রধানমন্ত্রী মোদী আরো বলেন, এই মূর্তিই প্রমাণ করে দিল যে ভারত ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির দিক থেকে কতটা প্রগতিশীল হয়েছে। উন্মোচনের পরই মূর্তির উপরে পুষ্পবৃষ্টি করে দু’টি এমআই হেলিকপ্টার। স্ট্যাচু অব ইউনিটির উদ্বোধনের পাশাপাশি ‘ভ্যালি অব ফ্লাওয়ারস’ এর উদ্বোধন করেন মোদী।

এই প্রকল্প নিয়ে কম বিতর্ক হয়নি। প্রশ্ন উঠেছে, সাড়ে চার বছর ধরে মোদী ‘মেইক ইন ইন্ডিয়া’র স্লোগান তুললেও প্যাটেলের মূর্তির বড় অংশ বানিয়ে আনতে হয়েছে চীন থেকে। ক’দিন আগেও প্রায় ৩শ’ চীনা কর্মী মূর্তির কাজ করছিলেন। মূর্তি নিয়ে বিরোধিতা হয়েছে গুজরাটেও। যেখানে মূর্তিটি তৈরি হয়েছে সেই এলাকায় আদিবাসীদের বাস। পরিবেশ ও তাদের বাসস্থানের প্রশ্ন তুলে সর্দার প্যাটেলের মূর্তির বিরোধিতা করেন। বিক্ষোভ-প্রতিবাদও হয়। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই গোটা এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।

বল্লভভাই প্যাটেল একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা যিনি ‘সর্দার প্যাটেল’ নামেই বেশি পরিচিত। তাকে ভারতের লৌহমানব বলা হয়। ১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাটের কুর্মী পরিবারে জন্মগ্রহণ করেন প্যাটেল। তুলনায় বেশি বয়সে (২২) ম্যাট্রিক পাশ করেন তিনি। শিক্ষা সম্পন্ন করার পর তিনি আইন পড়তে আগ্রহী হন এবং ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান। দেশে ফিরে একজন আইনজীবী হিসেবে কাজে যোগ দেন এবং ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর তিনি প্রথম উপ-প্রধানমন্ত্রী হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের বোলিং তোপে লন্ডভন্ড ওয়েস্ট ইন্ডিজ

খেলার খবর: সিরিজে ভারত এগিয়ে আছে ২-১ ব্যবধানে। সমতায় ফিরতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু পঞ্চম ও শেষ ওয়ানডেতে সুবিধা করতে পারছেনা ওয়েস্ট ইন্ডিজ। কেরালায় টস জিতে ক্যারিবিয়ানরা প্রথমে ব্যাট করতে নেমে ৩১.৫ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট হয়েছে।

শুর থেকেই এদিন চাপে ছিল সফরকারীরা। নিয়মিত বিরতিতে পড়েছে উইকেট। ১ রানে প্রথম ও ২ রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে ৩৪ রান তোলেন রভম্যান পাওয়েল ও মারলন স্যামুয়েলস। এরপর ৩৬ রানে তৃতীয়, ৫৩ রানে চতুর্থ, ৫৭ রানে পঞ্চম ও ৬৬ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এরপর অধিনায়ক জ্যাসন হোল্ডার দলীয় সংগ্রহকে টেনে নিতে থাকেন। দলীয় ৮৭ রানে তিনি ফিরে যান। এরপর ৯৪ রানে অষ্টম, ১০৩ রানে নবম ও ১০৪ রানে দশম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

স্বাগতিকদের হয়ে বল হাতে ভারতের রবীন্দ্র জাদেজা ৯.৫ ওভারে ১ মেডেনসহ ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। জাসপ্রিত বুমরাহ ৬ ওভারে ১ মেডেনসহ ১১ রান দিয়ে নেন ২টি উইকেট। ৭ ওভার বল করে ১ মেডেনসহ ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন খলিল আহমেদ। আর ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্যাট হাতে জেসন হোল্ডার সর্বোচ্চ ২৫ রান করেন। ২৪ রান করেন স্যামুয়েলস। আর ১৬টি রান আসে রভম্যান পাওয়েলের ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীকে ১৭০ গ্রাম ওজনের শাড়ি উপহার

অনলাইন ডেস্ক: ঐতিহ্যবাহী ঢাকাই জামদানির ১৭০ গ্রাম ওজনের একটি শাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
বৃহস্পতিবার (১ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই ঐতিহ্যবাহী ঢাকাই জামদানির ১৭০ গ্রাম ওজনের একটি শাড়ি তুলে দেয়া হয়।
‘২০০ বছরের ঐতিহ্য নতুন করে ফিরিয়ে আনার প্রকল্প’ বাস্তবায়ন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ঢাকাই ঐতিহ্যের কথা এলেই সবার আগে আসে মসলিন কাপড়ের নাম। সেই মসলিন বিলুপ্ত হয়েছে বহু বছর আগে।
তবে এখনও টিকে আছে জামদানি শাড়ি। আনুমানিক দুশ বছর আগের ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি শাড়ি নতুন করে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে বেশ কিছু দিন আগেই।
প্রধানমন্ত্রীকে দেয়া এ শাড়িটি ৩০০ কাউন্ট সুতায় বানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে কলেজছাত্র খুন

অনলাইন ডেস্ক: ফরিদপুরে প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে কাজী মুনসিরাতুল রহমান আলিফ (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। বুধবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় আলিফ গুরুতর আহত হয়। রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
আলিফ ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
আলিফের সহপাঠী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাধন কীর্তনিয়া জানায়, আলিফের সঙ্গে সরকারি সারদা সুন্দরী কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সিফাত নামে আরেক যুবক ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চায়। এ নিয়ে আলিফ আর সিফাতের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসা করার কথা বলে আলিফকে সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে ডেকে পাঠায় সিফাত। সন্ধ্যায় আলিফ ও সাধন রিকশাযোগে রাজেন্দ্র কলেজ এলাকায় গেলে সিফাত ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে আলিফকে এলোপাতাড়ি কোপায়। সাধন বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়। এ সময় অন্য হামলাকারীদের অস্ত্রের আঘাতে সিফাতও আহত হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিফকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে আলিফের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে সাভার এলাকায় আলিফ মারা যায়। আহত সাধন ও সিফাত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) বিপুল চন্দ্র দে জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সিফাতকে পুলিশ নজরদারিতে রেখেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একদিনে দুই পোস্টার

বিনোদনের খবর: শাহরুখ খানের ভক্তরা আজ সকাল বেলা ঘুম থেকে উঠেই দারুণ সারপ্রাইজ পেয়েছেন! আর তার কারণ হলো একদিনে প্রকাশ পেয়েছে মুক্তি প্রতীক্ষিত ‘জিরো’ ছবির দুটি পোস্টার!
২ নভেম্বর ট্রেলার মুক্তির আগে আজ দুই নায়িকার সঙ্গে দুটি পোস্টার শেয়ার করা হয়েছে শাহরুখের টুইটার একাউন্ট থেকে। প্রথম পোস্টারে শাহরুখের সঙ্গে দেখা গেছে আনুশকাকে। ছবিতে শাহরুখের নাম বাউয়া সিং। তাকে দেখা যাবে বামুন হিসেবে। পোস্টারে আনুশকাকেও দেখা যাচ্ছে হুইল চেয়ারে। টুইটারে শাহরুখ পোস্টারের ক্যাপশনে লিখেছেন, ‘এই পুরো দুনিয়ায় আমার সমান একজনই তো আছে।’ আনুশকাও শেয়ার করেছেন পোস্টারটি।
দ্বিতীয় পোস্টারটি ক্যাটরিনা কাইফের সঙ্গে। পোস্টারটি চমকে দিয়েছে ভক্তদেরকে। শাহরুখের দিকে ঝুঁকে আছেন ক্যাটরিনা। রোমান্টিক পোজের এই পোস্টারের ক্যাপশনে শাহরুখ লিখেছেন ‘তারার স্বপ্ন দেখো যারা, আমি তো চাঁদকেই দেখেছি কাছ থেকে।’
২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। বিশেষ এই দিনে মুক্তি পাবে ‘জিরো’ ছবির ট্রেলার। এল. রায় পরিচালিত রোমান্টিক ড্রামা চলচ্চিত্র ‘জিরো’ মুক্তি পাবে ২১ ডিসেম্বর। -ইন্ডিয়ান এক্সপ্রেস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পা দেখে বোঝা যায় কার কী রোগ

অনলাইন ডেস্ক: রোদে গেলে মুখে সানস্ক্রিন লাগানো হয় মুখ কালো হয়ে যাওয়ার ভয়ে। হাতে ছোপ ছোপ দাগ পরলে মেনিকিউর করার কথা ভাবা হয়। কিন্তু পা থাকে অবহেলিত। পা নিয়ে ভাবেন কয়জন?
সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, ৯০% মানুষই পা নিয়ে নানা সমস্যায় ভুগে থাকেন। পায়ের বিভিন্ন সমস্যা কিন্তু জানিয়ে দেয় শরীরের নানা সমস্যার কথা।

জেনে নিন সেগুলো সম্পর্কে

সবসময় শীতল: শীতের সময় পা ঠাণ্ডা হতেই পারে। কিন্তু পুরো বছরই যাদের পা শীতল থাকে তাদের রক্ত সঞ্চালনে সমস্যা থাকতে পারে। তাই অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

পায়ের রঙ: পুরো শরীরের যেই রঙ, পায়ের রঙও একই হওয়া উচিত। পায়ের রঙ নীলচে দেখা গেলে রক্ত সঞ্চালনের সমস্যা থাকতে পারে।

নখের রঙ: যারা সব সময়ে নখে নেইলপলিশ লাগিয়ে রাখেন, তাদের নখ হলদেটে হয়ে যায়। কিন্তু নেইলপলিশ না লাগিয়েও যাদের নখ হলদেটে কিংবা খয়েরি বর্ণের তাদের সচেতন হওয়া উচিত। হলদেটে এবং ভঙ্গুর নখ ফাংগাল ইনফেকশনের লক্ষণ। এমনকি ক্যান্সারের লক্ষণও হতে পারে।

গোড়ালি ফাটা: শীতে অনেকেরই পা ফেটে যায়। কারও কারও এতটাই ফাটে যে রক্তও বের হয়। ময়েশ্চারাইজার ব্যবহার করার পরেও কিছু মানুষের পা ফাটে। এর কারণ হলো পানিশূন্যতা। এছাড়াও হাইপারকেরাটোসিস এর কারণে পা ফাটতে পারে।

দুর্গন্ধ: জুতা খোলার পরে যাদের আশেপাশেও যাওয়া যায় না তাদের সতর্ক হওয়া জরুরি। কারণ পায়ের দুর্গন্ধ হলো ইনফেকশনের লক্ষণ। ফাঙ্গাল ইনফেকশনের কারণে দুর্গন্ধ হয়। সবচেয়ে বড় সমস্যা হলো বিষয়টি ছোঁয়াচে। একারণে একজনের জুতা আরেকজন না পরাই ভালো।

আকার: পায়ের আকার যদি স্বাভাবিকের চাইতে বেশী ফুলে যায় তাহলে দেখতে হবে পানি এসেছে কিনা। নানা সমস্যার কারণে পায়ে পানি আসতে পারে। পায়ে পানি আসার মূল একটি কারণ হলো কিডনির সমস্যা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ

খেলার খবর: নির্ধারিত সময়ের খেলা শেষ। ঘড়ির কাটায় তখন ৯২ মিনিট। ম্যাচে ১-০ গোলে এগিয়ে ভারত। এমন সময় যে ঘটনাটি ঘটল, তাতেই প্রাণ ফিরে পায় বাংলাদেশ। ভারতীয় ডিফেন্ডার নিজেদের ডি-বক্সে রাসেলকে বাজেভাবে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। দারুণ এক গোলে সমতা ফেরান আশিকুর রহমান।
পরে পেনাল্টি শ্যুটআউটে ভারতকে ৪-২ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গোলরক্ষক মেহেদী হাসান টাইব্রেকারে ভারতের প্রথম দুটি শট ঠেকিয়ে দেন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় ছিল। টুর্নামেন্টে এখনো অপরাজিত লাল-সবুজরা।
বৃহস্পতিবার সেমিফাইনালে মাঠে নামার আগে খাতা–কলমের হিসাবে কিছুটা এগিয়ে ছিল টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১১ গোল করা বাংলাদেশই। নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমির খেলায়ও তার ছাপ ছিল। কিন্তু ম্যাচের ১৭ মিনিটের সময় মিডফিল্ডার পাত্রে হার্শ শৈলাসের আচমকা এক গোলে এগিয়ে যায় ভারত।
তবে নিজেদের গতি থামায়নি পারভেজের শিষ্যরা। যার ফল পায় অতিরিক্ত সময়ে। ৯২ মিনিটের সময় ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সের মধ্যে রাসেল আহমেদ নিয়ন্ত্রণে নেয়ার সময় ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে বল জালে জড়াতে একচুল ভুলও করেননি আশিক।
নির্ধারিত সময়ের খেলা শেষ কোনো অতিরিক্ত সময়ের খেলা হয়নি। ফলে সরাসরি টাইব্রেকের পরীক্ষা। তাতে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান ভারতের প্রথম দুটি শট ঠেকিয়ে দেন। পরে আরও দুটি শটে ভারত গোল করলেও টানা চার শটে বাংলাদেশ গোল করায় ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশকে এতে পঞ্চম শটি নিতেই হয়নি।
মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে ওঠে লাল-সবুজরা। অন্যদিকে, পাকিস্তানের কাছে ২-১ গোলে হেরে শুরু করা ভারত দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest