সর্বশেষ সংবাদ-
গাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’

বিক্রি হচ্ছে আস্ত একটা গ্রাম, দাম উঠল ১৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক: কয়েক সপ্তাহ আগে একটি ই-কমার্স সংস্থায় নিজের বান্ধবীকে বিক্রি করার বিজ্ঞাপন দিয়ে হইচই ফেলেছিলেন এক যুবক। তারও আগে বোতলের মধ্যে বন্দী করা ব্রিটনি স্পেয়ার্সের বাবলগাম অথবা কুমারিত্ব বিক্রির বিজ্ঞাপনও তাক লাগিয়েছিল। এবার সেই তালিকায় জুড়ে গেল আস্ত একটা গ্রামের নাম।
নিউজিল্যান্ডের দুনেদিন থেকে ১৮০ কি.মি. উত্তরে ওই গ্রামটির নাম লেক ওয়েটাকি ভিলেজ।

সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, ১৯৩০ সালে পার্শ্ববর্তী একটি বাঁধ নির্মাণ প্রকল্পের কাজে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য ওই গ্রামটি গড়ে উঠেছিল।
১৯৮০ সাল নাগাদ বাঁধের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার দীর্ঘ দিন বাদে সেটিকে আর পর্যবেক্ষণের কোন প্রয়োজন ছিল না। ফলে ওই গ্রামের বাসিন্দারা একে একে গ্রাম ছেড়ে চলে যান। সেই থেকে লেক ওয়েটাকি গ্রাম হয়ে পড়ে পরিত্যক্ত।
কিন্তু সেখানে রয়ে যায় রেস্তোঁরা, লজ এবং গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো। এখনও অক্ষত অবস্থায় রয়েছে ৮টি বাড়িও। সেই গ্রামটিকেই পর্যটনের কাজে লাগাতে চাইছে সে দেশের পর্যটন ব্যবসায়ীরা।
সংবাদ মাধ্যমের দৌলতে ওই গ্রামের নিলামে উঠেছে সাড়ে ১৩ কোটি। কিন্তু ইচ্ছে থাকলেও আইনের কাছে আপাতত থমকে রয়েছে গ্রামবিক্রির গল্প।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐশ্বরিয়ার ‘প্রেমে’ হাবুডুবু রণবীর কাপুর!

বিনোদনের খবর: ‘এয় দিল হ্যায় মুশকিল’-এ ঐশ্বরিয়ার রাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। প্রাক্তন বিশ্ব সুন্দরীর সঙ্গে এখনও পর্যন্ত একবার অভিনয়ের সুযোগ পেলেও তিনি যে রাই-এর বড় ভক্ত, তা বার বার প্রকাশ্যে উঠে এসেছে।

‘এয় দিল হ্যায় মুশকিল’-এ বয়সে ছোট রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেও, ঐশ্বরিয়ার বুঝিয়ে দেন তিনি সৌন্দর্যের এক মূর্ত প্রতীক। বয়স তার কাছে সংখ্যা মাত্র। কিন্তু ঐশ্বরিয়ার প্রতি রণবীর কাপুরের এক অমোঘ আকর্ষণ ছিল অনেক আগে থেকেই।

১৯৯৯ সালে মুক্তি পায় ঐশ্বরিয়ার রাইয়ের ‘আ অব লট চলে’। ঋষি কাপুর, রাজীব কাপুর এবং রণবীর কাপুর ছিলেন। এই সিনেমার প্রযোজক। কাপুরদের প্রযোজনায় এই সিনেমায় অভিনয় করেন ঐশ্বরিয়া এবং অক্ষয় খান্না। বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় পড়ার পর পরই ‘আ অব লট চলে’-র মাধ্যমে যেন ভক্তদের হৃদয় একেবারে চিরে দিয়েছিলেন ঐশ্বরিয়া। রাই-এর সেই ভক্তদের মধ্যে নাম ছিল রণবীর কাপুরেরও।

অর্থাৎ, ‘আ অব লট চলে’-তে ঐশ্বরিয়াকে দেখে মুগ্ধ হয়ে যান রণবীর কাপুর। সিনেমার শুটিংয়ের ফাঁকেই রাই-কে নিজের সামনে বসিয়ে তাকে আঁকার চেষ্টা করেন ঋষিপুত্র। রাই-ও মেনে নেন রণবীরের সেই আবদার।

‘আ অব লট হলে’-র পর অনেক বছর পার হয়েছে। এরপর করণ জহরের ‘এয় দিল হ্যায় মুশকিল’-এ শেষ পর্যন্ত ঐশ্বরিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পান আর কে। আর তাতেই যেন স্বপ্ন পূরণ হয়ে যায় রণবীর কাপুরের।

‘এয় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর কাপুরের সঙ্গে ঐশ্বরিয়ার ‘অসম’ জুটি নিয়ে একাধিক সমালোচনা শুরু হয়। সমালোচকদের কটাক্ষের মুখেও পড়তে হয় করণকে। কিন্তু, সিনেমার প্রমোশনের সময় থেকেই ঐশ্বরিয়ার প্রতি নিজের ভালো লাগার কথা বলতে শুরু করেন রণবীর। আর রাই-ও হাসি মুখেই মেনে নেন আর কে-র সেই আবদারের কথা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আল্লাহ হাতে তুলে তুলে আমাকে বাঁচিয়ে রেখেছেন: শেখ হাসিনা

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ ও আমার আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন সময়ে কখনও গুলির মুখে, কখনও গ্রেনেড হামলা… সবসময় আমাকে ঘিরে থেকেছে। আল্লাহ রাব্বুল আল আমিন, তিনি হাতে তুলে তুলে আমাকে বাঁচিয়ে রেখেছেন।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৬ জেলায় ৩২১ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, যে উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাচ্ছি, সেগুলো যেন আগামী দিনে আমরা এসে সম্পন্ন করতে পারি এবং মানুষের কর্মসংস্থান, জীবনমানের উন্নয়ন করতে পারি, সে সহযোগিতাও আমি দেশবাসীর কাছে চাই।

শেখ হাসিনা বলেন, নির্বাচন খুব সামনে। হয়তো যে কোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আবার আমরা জনগণের কাছে আসব, নৌকা মার্কায় ভোট চাইব।
‘আমরা দিনবদলের ঘোষণা দিয়েছিলাম। প্রকৃতপক্ষে মানুষের জীবন বদল হয়েছে।’
গত ১০ বছর ক্ষমতায় থেকে বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং বিরোধীদের সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের মতো কঠিন পরিস্থিতির মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশকে আমরা উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছি। আজকে গ্রামের মানুষেরও ভাগ্য পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে। আরও উন্নয়ন হোক সেটিই আমরা চাই। আর সে লক্ষ্য নিয়েই আমাদের কাজ।
শেখ হাসিনা তার বক্তৃতার একটি বড় অংশজুড়ে অতীত জীবনের স্মৃতিচারণ করেন এবং কঠিন সময়ে তার পাশে থাকার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশের স্বাধীনতার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ ও সংগ্রাম এবং ১৯৭৫ সালে তাকে হত্যার ঘটনা মনে করিয়ে দিয়ে তার মেয়ে শেখ হাসিনা বলেন, এ হত্যার মধ্য দিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছিল এবং যে চেতনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র হাতে নিয়ে বিজয় অর্জন করেছিল তাকে নস্যাৎ করা শুরু হয়েছিল।

তখন দেশকে ভিন্নপথে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, উন্নয়নের যে যাত্রা বঙ্গবন্ধু শুরু করেছিলেন, তা থেমে গেল। দরিদ্র মানুষ দরিদ্রই থেকে গেল, একটা গোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হল। স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা হল।

১৯৮১ সালে দেশে ফিরে এসে দলের দায়িত্ব নেয়ার কথা স্মরণ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমার চলার পথ এত সহজ ছিল না। খুনি, যুদ্ধাপরাধী, অপপ্রচার, নানা কিছু আমাকে মোকাবেলা করতে হয়েছে। বারবার মৃত্যুমুখে পড়তে হয়েছে।

তিনি বলেন, আমি মনে করি- এ বাঁচা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। আর আমার পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বিভিন্ন জেলায় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও উপকারভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সুন্দরবনের একদল জলদস্যু বাগেরহাটে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণ করে।
প্রধানমন্ত্রী সুন্দরবনকে ‘দস্যুমুক্ত’ ঘোষণা করে অস্ত্র সমর্পণকারীদের এক লাখ করে অর্থ সহায়তা দেন এবং তাদের পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী মোশাররফ হোসেন, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছে না সানিয়া-শোয়েবের ছেলে!

অনলাইন ডেস্ক: শোয়েব মালিক, সানিয়া মির্জা। ইন্দো-পাক দম্পতির সন্তান জন্ম নেওয়ার পরই জল্পনা শুরু হয়ে যায় কোন দেশের নাগরিকত্ব পাবে। এরই মধ্যে চাঞ্চল্যকর খবর ছড়িয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমে।
স্থানীয় কয়েকটি উর্দু সংবাদ মাধ্যমের দাবি, চাইলেও পাকিস্তানের নাগরিকত্ব পাবে না ইজহান।
ইজহান মির্জা মালিক। ভারতীয়, নাকি পাকিস্তানি? বাবা শোয়েব মালিক অবশ্য বলেছেন, ভারতীয়ও নয় পাকিস্তানিও নয়। কিন্তু যে দেশেরই হোক, জন্মের আগেই সেলিব্রিটি ইজহান। তবে ইজহানের নাগরিকত্ব নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
বাবা পাকিস্তানি বলে অনেকের দাবি, সানিয়ার সন্তানের উপর অধিকার পাকিস্তানের। এই নিয়ে যে কারণে গত মাসেই মুখ খুলতে হয়েছিল শোয়েবকে। ভারত বা পাকিস্তান, এসব ভাবনা মাথায় নেই। এরই মধ্যে পাক সংবাদ মাধ্যম দাবি করা শুরু করেছে চাইলেও পাকিস্তানের নাগরিকত্ব জুটবে না ইজহানের কপালে।

কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তানের সংবিধান অনুযায়ী কোনও ভারতীয় নাগরিকের সন্তানকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া সম্ভব নয়।
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ-র সূত্রের খবর বলে দাবি করে এক পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, ইজহান সানিয়া মির্জার গর্ভজাত হওয়ায় তার জন্য পাকিস্তানের নাগরিকত্বের রাস্তা বন্ধ। কারণ শোয়েব মালিককে বিয়ে করলেও এখনও ভারতীর নাগরিকত্ব ছাড়েননি টেনিস সুন্দরী। তাছাড়া পাকিস্তানের যে উনিশটি দেশের সঙ্গে দ্বৈত-নাগরিকত্ব চুক্তি আছে সেই তালিকায় ভারতের নাম নেই। তাই সদ্যজাত ইজহান ভারত-পাকিস্তানের দ্বৈত নাগরিকও হতে পারবে না, অর্থাৎ খুদে ইজহানের জন্য পাকিস্তানের নাগরিকত্বের রাস্তা পুরোপুরি বন্ধ।

যদিও, এসব নিয়ে সরকারিভাবে এখনও কোনও মন্তব্য করেনি কোনও শিবির। খুদে ইজহানের বাবা-মা এখনই ছেলের নাগরিকত্ব নিয়ে কোনও বিতর্ক চাইছেন না। তারা আপাতত সমস্ত বিতর্ক থেকে সন্তানকে আড়াল করারই চেষ্টা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতকে হারিয়ে স্বপ্নের ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব–১৫ সাফ ফুটবলের সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মোস্তফা আনোয়ার পারভেজরা।

ফাইনালে ওঠার লড়াইয়ে টুর্নামেন্টর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারত ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায়। ১৭ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন পার্তে হারেশ সাইলেশ। এরপর গোল পেতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব–১৫ দল।

প্রথমার্ধ ১-০তে পিছিয়ে থেকেই শেষ করে মোস্তফা আনোয়ার পারভেজ বাবুর শিষ্যরা। বিরতির পর মাঠে নেমে ফের চেষ্টা চালিয়ে যায় লাল-সবুজের দল। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে কপাল খুলে যায় বাংলাদেশের কিশোরদের। শেষ মুহূর্তে পেনালটি পায়। দলের হয়ে নিহাত জামান শট নিলে এতে ১-১ গোলে সমতায় ফেরে তারা।

টাইব্রেকারে ভারতের দুটি শট আটকে দেন বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান। এতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা।

আগামী ৩ নভেম্বর শনিবার একই মাঠে ফাইনালে পাকিস্তান অথবা স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চট্টগ্রামে ১৯ প্রকল্প উদ্বোধন

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে মেগাপ্রকল্পসহ ১৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিস্থাপন করেছেন।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিস্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বন্দর, সিডিএ, গণপূর্ত মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল, চট্টগ্রাম বন্দরের ৩টি গ্যান্ট্রি ক্রেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা, সিডিএর সিটি আউটার রিং রোড, চট্টগ্রামের চার উপজেলা- সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা ও রাঙ্গুনিয়ায় শতভাগ বিদ্যুতায়নসহ বিভিন্ন সংস্থার ১৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

এ ছাড়া চট্টগ্রাম আদালত চত্বরে স্মৃতিসৌধ, বাঁশখালী ফায়ার স্টেশন, বাঁশখালী আদালত ভবন, রাঙ্গুনিয়া উপজেলা শিল্পকলা একাডেমি, সীতাকুণ্ড উপজেলা প্রশাসনিক ভবন এবং চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউট ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী চট্টগ্রামে বেটার্মিনাল নির্মাণ, কেএফডি লিমিটেড আধুনিকায়ন, বিএমআরআই প্রকল্প, পটিয়ায় দুগ্ধ কারখানা ও সীতাকুণ্ড জুট মিলস আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিস্থাপন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘জিরো’র পতাকা উড়বে চীনে

বিনোদনের খবর: চীনে বলিউডি ছবির বাজার দিন দিন বাড়ছে। সেখানে বলিউডের অধিকাংশ ছবিই হিট তো হচ্ছেই সঙ্গে ২০০-৩০০ কোটির ব্যবসাও করছে। চীনের বক্স অফিসে এবার ঢুকতে চলেছে শাহরুখ খানের জিরো।
২০১৯ এর মার্চ নাগাদ চীনে মুক্তি পেতে চলেছে ‘জিরো’। খবরটি ফিল্ম দর্শকদের আদর্শ টুইট করে জানিয়েছেন।

প্রসঙ্গত, শাহরুখ খান এখন তার বিগ বাজেট ফিল্ম ‘জিরো’র প্রমোশনে ব্যস্ত। আনন্দ এল রাইয়ের পরিচালিত ছবিটিতে শাহরুখ একজন বামনের ভূমিকায় অভিনয় করছেন।
জানা গেছে, ক্যাটরিনার লাভ ইন্টারেস্ট হিসেবে অভিনয় করবেন অভয় দেওল। অন্যদিকে অানুশকা শর্মাও রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। নাসার বৈজ্ঞানিকের ভূমিকায় অভিনয় করছেন বলে তাকে প্রচুর রিসার্চ করতে হয়েছে।

ছবিটিতে ‘যব তক হ্যায় জান’র মতো ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাবে নাকি অন্য কিছু থাকবে সেটাই এখন দেখার বিষয়। এই তিন তারকা ছাড়া ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সে রয়েছেন বহু বলি তারকা। সালমান খান থেকে শুরু করে কাজল, রানি মুখোপাধ্যায়, আলিয়া ভাট, কারিশমা কাপুর।

সালমান খান, শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের একটি আইটেম নম্বর থাকবে বলেও জানা গেছে। যেখানে অভিনেত্রীকে নিয়ে লড়াই করবেন দুই নায়ক। এরকম পাওয়ার প্যাকড পারফরমেন্সের জন্য অধীর আগ্রহে বসে আছে ভক্তকূল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লঙ্কান ক্রিকেটে আবারও কেলেঙ্কারি, নির্বাসিত পেসার নুয়ান

খেলার খবর: ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে সমনে এলো আরেক লঙ্কান ক্রিকেটারের নাম। সনাৎ জয়সুরিয়ার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগে পর এবার ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কার বোলিং কোচ এবং প্রাক্তন বোলার নুয়ান জয়সাকে নির্বাসিত করেছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি প্রাক্তন লঙ্কা পেসারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সামনে এনেছে তা নিয়ে এই মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। জয়সার বিরুদ্ধে অভিযোগ, তিনি ম্যাচের ফল ইচ্ছাকৃত ভাবে প্রভাবিত করার ব্যাপারে ক্রিকেটারদের উৎসাহ দিয়েছিলেন।

বুধবার আইসিসি এক বিবৃতিতে জানায়, ”নুয়ান জয়সাকে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছে। তাঁর এই নির্বাসন এখন থেকেই শুরু হচ্ছে।” শ্রীলঙ্কার প্রাক্তন পেসার জয়সা ১ নভেম্বর থেকে ১৪ দিন সময় পাচ্ছেন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের উত্তর দেওয়ার জন্য। তার আগে এ নিয়ে আর কোন মন্তব্য করা হবে না বলেও জানিয়ে দিয়েছে আইসিসি।

যে সব ধারায় জয়সার বিরুদ্ধে আইসিসি অভিযোগে এনেছে সেগুলো হল:
২.১.১ – যেখানে সরাসরি ফিক্সিং করার চেষ্টা বা অন্যায়ভাবে আন্তর্জাতিক ম্যাচের ফলাফলকে প্রভাবিত করার কথা বলা হয়েছে।
২.১.৪ – যেখানে সঙ্গী ক্রিকেটারকে দুর্নীতিতে উৎসাহিত করার প্রলোভন দেখানোর কথা বলা আছে।
২.৪.৪ – আইসিসি’র এই ধারায় দুর্নীতি সংক্রান্ত প্রস্তাব পেয়েও তা গোপন করার কথা বলা আছে।

শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্ট এবং ৯৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন নুয়ান জয়সা। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কা দলের বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সম্প্রতি আইসিসি’র দুর্নীতি দমন শাখার কর্তারা জানিয়েছিলেন, তাঁরা তদন্তের জন্য শ্রীলঙ্কায় আছেন। সেই তদন্ত নিয়ে শ্রীলঙ্কার সরকারকেও জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest