সর্বশেষ সংবাদ-
গাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’

৪৮ দল নিয়ে কাতার বিশ্বকাপ!

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের আগে থেকেই কাতারে ২০২২ সালের বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল। কখনো সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছিল, আবার কখনো শোনা যাচ্ছিল কাতার থেকে হচ্ছে না ৪৮ দলের বিশ্বকাপ। আগের বিশ্বকাপগুলোতে ৩২ দলের হলেও এই আসরে ৪৮ দলের অংশগ্রহণ দেখা যেতে পারে- গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভায় এমনই এক ইঙ্গিত দিলেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সাক্ষাৎকারে তিনি বলেন, যদি এটা সম্ভব হয় তাহলে অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা এ বিষয়ে কাতারের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। এছাড়া অন্যান্য দেশের ফুটবল সংস্থার সঙ্গেও কথা বলছি। আশা করছি এবারই এটা হতে পারে। যদি না হয় এর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। কারণ আমরা চাই সব সময় ফুটবলে নতুন কিছু আনতে।

এদিকে ৪৮ দলের অংশগ্রহণের বিষয়ে কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান আহসান আল তাহওয়াদি বলেন, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। বিশ্বকাপ বাছাই পর্বের আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবো। যদিও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণের বিষয়টি আগেই নিশ্চিত করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ২০২৬ বিশ্বকাপের আসর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

দেশের খবর: আজ বৃহস্পতিবার শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, এ বছর প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
মন্ত্রী আরো বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই এ বছরের এসএসসি পরীক্ষার কার্যক্রম শেষ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ২৮ নেতা-কর্মীসহ আটক ৮১, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২৮ নেতা-কর্মী ও তিন মাদক ব্যবসায়ীসহ ৮১ জনকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান, ৪ টি হাতবোমাসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা থেকে ১৭ জন, তালা থানা থেকে ৮ জন, কালিগঞ্জ থানা থেকে ৫ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ১৩ জন, দেবহাটা থানা থেকে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৫ পয়সার মানহানির মামলা করলেন রাখি

বিনোদনের খবর: অনেক রকম মামলার কথাই শুনেছেন, কিন্তু ২৫ পয়সার মামলার কথা এই প্রথম শুনবেন। এ বাজারে ২৫ পয়সারই মানহানির মামলা করে বসলেন যিনি, তিনি আর কেউ নন রাখি সাওয়ান্ত।
রাখি সাওয়ান্তের করা ২৫ পয়সার মানহানির মামলার কথা শুনে সকলেই হাসছেন। তবে এব্যাপারে দারুণ যুক্তি দিয়েছেন তিনি।
তনুশ্রী দত্তের বিরুদ্ধে এই মানহানির মামলা। প্রথমে রাখিই তনুশ্রীর বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। নানা পাটেকরের বিরুদ্ধে করা তনুশ্রীর অভিযোগ সব মিথ্যে বলেন রাখি। এর পাশাপাশি তনুশ্রীর দ্বারা ধর্ষিত হয়েছেন তিনি, বলেন রাখি। পাল্টা রাখির বিরুদ্ধে মুখ খুলেন তনুশ্রী। ব্যাস মানহানির মামলা করে বসেন রাখি। ২৫ কোটির মামলার কথা করবেন ভেবেছিলেন রাখি। কিন্তু তনুশ্রীর মা-বাবার কথা ভেবে নাকি সেই থেকে বিরত থেকেছেন তিনি।
২৫ পয়সার মামলা নিয়ে আরও যুক্তি দেয়েছেন রাখি। বলেন, তনুশ্রী যোগ্যতার কথা মাথায় রেখেই নাকি তার এই সিদ্ধান্ত।
কোর্টে গিয়ে নানা কথা বলছেন রাখি, তবে বুঝতে পারছেন না যে এমন সব বক্তব্যতে তিনিই হাসির খোরাক হচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের কাটা মাথা হাতে নিয়ে ঘুরছে শিশু

অনলাইন ডেস্ক: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই চরম বিস্মিত হয়েছে। এই দৃশ্য দেখে অনেকের গায়ে কাঁটাও দিচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দুই বছরের শিশু নিজের কাটা মাথা হাতে নিয়ে ঘুরছে !
বুধবার হ্যালোউইন উৎসবে মেতেছিল বিশ্বের বিভিন্ন দেশ। এই উৎসবকে ঘিরে দিনে নানারকম ভূতুড়ে সাজে সেজেছিল কেউ-কেউ; এটাই ট্রেন্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি-ভিডিও আপলোড করেছে অনেকে।
ফিলিপাইনের প্যারানাক শহরের বাসিন্দা ক্রিস্টেল হোয়াংয়। তার ছোট মেয়েকে ভয়ংকর রূপে ঘুরে বেড়াতে দেখা যায়। মেয়েকে এভাবে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি।

ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে প্রায় এক কোটি ৭০ হাজার মানুষ এই ভিডিও দেখেছেন। আড়াই লাখেরও বেশি শেয়ার হয়েছে এটি। অনেকেই প্রশংসা করে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া হ্যালোউইনের সাজগুলোর মধ্যে এটি সেরা। অনেকের প্রশ্ন, কীভাবে ছোট মেয়েটির হাতে তার মাথা ধরিয়ে দিলেন মা?

সবার প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত ক্রিস্টেলও। তিনি বলেন, অনেকদিন ধরেই ভাবছিলাম হ্যালোউইনে মেয়েদের কীভাবে সাজানো যায়।মাথায় আসে এমন কিছু করতে হবে, যাতে মানুষ তাজ্জব বনে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪৫ বছরে পা দিলেন ঐশ্বরিয়া

বিনোদনের খবর: দু’দশক ধরে বলিউড মাতাচ্ছেন তিনি। নিজের সৌন্দর্য আর অভিনয় দিয়ে মন জিতেছেন দর্শকের। তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। আজ তাঁর ৪৫তম জন্মদিন। সৌন্দর্য, বিতর্ক, ফিল্মি ক্যারিয়ার- একহাতে এত দিক সামলালেন কীভাবে?
মাতৃত্বলাভের পর থেকে ঐশ্বরিয়া খুব বেছে বেছে কাজ করেন। মা, স্ত্রী, মেয়ে ও বউমা হিসেবে তাঁর দায়িত্বর জন্যই হয়তো কয়েকবছর ধরে তাঁকে বড় পরদায় খুবই কম দেখা গেছে। অন্য সেলিব্রিটি মায়ের মতো তিনি চাননি তাঁর মেয়ে বড় হোক ন্যানিদের হাতে। যদিও এটা খুবই আপেক্ষিক ব্যাপার, তবুও ঐশ্বরিয়া গুরুত্ব দিয়েছেন তাঁর মাতৃত্বের ভূমিকাকে।
এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছেন, ১৮ বছর বয়স থেকেই আমি অনেক দায়িত্ব পালন করে আসছি। এটা আমার অভ্যেস হয়ে গেছে। তবে আরাধ্যার জন্মের পর আমার সমস্ত প্রায়োরিটি বদলে গেছে। ও সবার আগে, বাকি সব তারপরে।
আরাধ্যার জন্মের পর ওজন বেড়ে গেছিল অনেকটা। তার জন্য ট্রোলড হয়েছেন প্রচুর। কিন্তু, সংযম হারাননি ঐশ্বরিয়া। উলটে তিনি উত্তরে বলেন আমি এইসব সমালোচনা খুব ভালো সামলাতে পারি। কারণ আমি অনেক বছর ধরে সহ্য করে এসেছি এইসব।
শান্তভাবে সব কিছু সামলানোর মন্ত্রও বলেছেন ঐশ্বরিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি কোনও নেগেটিভিটিকে আমল দেন না। এত ইতিবাচক থাকেন তিনি যে অন্য কোনও চিন্তার প্রভাবই পড়ে না তাঁর ওপর।
ঐশ্বরিয়ার ভাষায়, নিজের ভিতরের মানুষটাকে একবার চিনে নিলে, বাইরের কোনও কথাই আর প্রভাব ফেলবে না তোমার উপর। তোমার ব্যাপারে অন্য কারোর ধারণা যেন বিচার না করে তোমায়। একমাত্র তোমারই অধিকার আছে তোমায় জাজ করার।
বলিউডে এখন অনেক অন্যধারার ছবি হচ্ছে। বিবাহিত অভিনেত্রী বা যাঁরা মা হওয়ার পরেও কাজ করে চলেছেন তাঁদের গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ভাবছেন চিত্রনাট্যকাররা। আর তাই ঐশ্বরিয়াকে আমরা আরও বেশি করে বড় পর্দায় দেখতে পাব, এই আশাই করি। জন্মদিনে তাঁকে অনেক শুভেচ্ছা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক বিকালে

দেশের খবর: বঙ্গভবনে আজ বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বুধবার বলেন, রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে বৃহস্পতিবার বিকাল ৪টায় সিইসি কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করার কথা রয়েছে। বৈঠককালে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার থাকবেন।
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ।
তিনি বলেন, রাষ্ট্রপতিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা অবহিত করব। সূত্র : বাসস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় শহীদুল গাজী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-দেবহাটা সড়কের কুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শহীদুল গাজী সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমোল্লারডাঙ্গীর মৃত ছয়ের গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, শহীদুল গাজী সকালে নিজ বাড়ি শহরের পলাশপোল মধুমোল্লারডাঙ্গী থেকে বেরিয়ে মাহেন্দ্রযোগে কালিগঞ্জের নলতায় মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে বহনকারী মাহেন্দ্রটি কুলিয়ায় বাজারে দাড়িয়ে থাকা একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এসময় ড্রাইভারের বাম পাশে বসে থাকা শহীদুল গাজী মাথায় প্রচ- আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest