সর্বশেষ সংবাদ-
গাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’

সাতক্ষীরায় ২৩ কেন্দ্রে শুরু হয়েছে জেএসসি- জেডিসি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকে (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০১৮। সারা দেশের ন্যায়  (১ নভেম্বর ২০১৮) তারিখ হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। ২০১৮ সালের সাতক্ষীরা জেলায় জেএসসি পরীক্ষায় ২৩ টি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৩ শত ১৭ জন এবং জেডিসি পরীক্ষায় ১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৭৬ জন। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৩ শত ৯৩ জন।
সাতক্ষীরা সদর উপজেলায় জেএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪শত ৮৮ জন। সাতক্ষীরা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫শত ৮৫ জন। নবারুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪ শত ২৯ জন। জেডিসি পরীক্ষায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫শত ৮৮ জন। আবু বকর সিদ্দিক (রা:) ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শত ১৪ জন। আগরদাড়ি আমিনিয়া কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শত ৮০জন অংশ নিচ্ছে।
কলারোয়া উপজেলায় জেএসসি পরীক্ষায় কলারোয়া জি,কে, এম, কে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭শত ১৬ জন। সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ৮০ জন। খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৬৩ জন। কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শত ৪ জন। জেডিসি পরীক্ষায় কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শত ৯৩ জন।
তালা উপজেলায় জেএসসি পরীক্ষায় তালা সরকারি বি, দে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬ শত ৮ জন। কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৮৫ জন। খলীষখালি মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৭০ জন। আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ৩০ জন। জেডিসি পরীক্ষায় তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ৬৬ জন। পাটকেলঘাটা আল আমিন ফাযিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা ৬ শত ৬৫ জন।
আশাশুনি উপজেলায় জেএসসি পরীক্ষায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শত ৩২জন। দরগাপুর এম কে আর এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৬৩ জন। বুধহাটা বি বি এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শত ৫১ জন। বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ১৭ জন। জেডিসি পরীক্ষায় আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ১১ জন। গুনাকরকাটি আজিজিয়া খাইরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শত ৮ জন।
কালিগঞ্জ উপজেলায় জেএসসি পরীক্ষায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫শত ৭১ জন। নলতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শত ১১ জন। চাম্পাফুল আ.প্র. চ. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শত ৯৩ জন। জেডিসি পরীক্ষায় কালিগঞ্জ নাছরুল উলুম দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শত ৩৮ জন। নলতা মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ২৬ জন।
দেবহাটা উপজেলায় জেএসসি পরীক্ষায় দেবহাটা সরকারি বি.বি.এম.পি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ৬ জন। পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৬ জন। জেডিসি পরীক্ষায় দেবহাটা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শত ৩৮ জন।
শ্যামনগর উপজেলায় জেএসসি পরীক্ষায় নকিপুর সরকারি এইচ, সি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩ শত ৯০ জন। নওয়াবেকীঢ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ ষথ ৫০ জন। নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষর্থীর সংখ্যা ৯ শত ৬৬ জন। জেডিসি পরীক্ষায় শ্যামনগর কেন্দ্রিয় আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৬ জন। নওয়াবেকী বিড়ালক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শত ৮৩ জন।
পরীক্ষা কেন্দ্রের ২ শ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ করার জন্য ফৌঃ কাঃ বিধির ১৪৪ ধারা জারী ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ম্যাজিষ্ট্রেট নিয়োগ থাকবে। পরীক্ষা কেন্দ্রের গেটে অবশ্যই পরীক্ষার্থীদের দেহ তল্লাশী করে কেন্দ্রে ঢোকানো হবে। যাতে পরীক্ষার্থীদের কাছে কোনো প্রকার অবৈধ কাগজপত্র সাথে না থাকে। ছাত্রীদের গেটে তল্লাশী না করে কোন একটি কক্ষে তল্লাশী করা হবে। পরীক্ষা কেন্দ্রেরর আশ-পাশে এক কিলোমিটারের মধ্যে সকল ফটোষ্টাট মেশিন পরীক্ষা চলাকালে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র সচিবগণ ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পরীক্ষার্থীদের তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে জেল ও উপজেলা পর্যায়ের কেন্দ্রে সমূহে ডাক্তার নিয়োগ থাকবে। পরীক্ষার্থীদের পানি খাওয়ানোর অজুহাতে কোন কর্মচারী হলে প্রবেশ করতে পারবে না। এ ক্ষেত্রে কক্ষের সামনে পানি ভর্তি কলস ও গ্লাসের ব্যবস্থা থাকবে। পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ফোর্স নিয়োগ থাকবে। এছাড়াও পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার সমূহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, পরীক্ষা নকলমুক্ত করতে জেল প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে ভাল ফলাফলের আশায় কোনো প্রকার অসাদুপায় অবলম্বন না করে সেজন্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাটহাজারীতে দগ্ধ ৫ জনের মধ্যে দুই শিশুর মৃত্যু

দেশের খবর: চট্টগ্রামের হাটহাজারীর আমান বাজার এলাকায় একটি বাসায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ পাঁচজনের মধ্যে ২ শিশুর মৃত্যু হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে মারা যায় তারা।
নিহতরা হলো- অগ্নিদগ্ধ সোনিয়া আক্তারের (২৫) সন্তান তানিম (২) ও মিম (১)। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিলো।
বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোশাল শাহ রোডে জনৈক সেলিমের মালিকানাধীন তিনতলার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। এসময় সোনিয়া আক্তার, তার সন্তান তানিম ও মিম, পাশের বাসার বাসিন্দা রুবি আক্তার (১৫) ও রাজিয়া সুলতানা (১১) অগ্নিদগ্ধ হন। তাৎক্ষণিক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম বলেন, ধারণা করা হচ্ছে ওই ভবনের তৃতীয় তলার বাসাটিতে গ্যাস লাইনে কোন সমস্যা ছিল। চুলায় আগুন দেয়ার সাথে সাথে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশালা বিমান তৈরি করে স্বপ্নপূরণ করলেন কৃষক

অনলাইন ডেস্ক: সকলেই কী জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারেন? জীবনের চাপে বাস্তবকে মেনে নিতে হয়৷ স্বপ্ন মনের অন্দরেই থেকে যায়। বাস্তবকে মেনে নেওয়ার পাশাপাশি স্বপ্নপূরণ হয় খুব কম মানুষের ক্ষেত্রে। কিন্তু চীনের এক কৃষককে দমাতে পারেনি কোন কিছু। ছোটবেলার লালিত স্বপ্নপূরণ করলেন তিনি। তৈরি করে ফেললেন বিশালাকার বিমানের রেপ্লিকা।

ছোটবেলা থেকে সাধ ছিল এক বিরাট বিমানের মালিক হবেন। কিন্তু পেশায় তিনি কৃষক৷ প্রবাদ আছে আদার ব্যাপারীর জাহাজের খবর জেনে কাজ নেই। তবে রসুন উৎপাদনকারী কৃষক চাষাবাদের পাশাপাশি উড়োজাহাজের খবর রেখেছেন। চীনের বাসিন্দা ঝু তৈরি করে ফেলেছেন একটি প্রমাণ দৈর্ঘ্য প্রস্থের বিমানের প্রতিরূপ।

চল্লিশ বছরের বয়সের মধ্যে যেদিন থেকে বোঝার ক্ষমতা হয়েছে তবে থেকেই ভেবে এসেছেন এক বিশালাকায় বিমানের মালিকা হবেন তিনি। কিন্তু সে কি আর মুখের কথা? তাও আবার জমিতে রসুন ফলানো এক কৃষকের পক্ষে? তবু মনের মধ্যে ছিল অদম্য উৎসাহ।

জানা গেছে, চল্লিশ বছর বয়সে পা দেওয়া ঝু ইউই সেই স্বপ্নপূরণ করতে একটি বিরাট সাইজের বিমান তৈরিই করে ফেলেছেন। ‘এয়ারবাস A320’ তৈরি করছেন তিনি প্রায় দুই বছর ধরে। এই রেপ্লিকা তৈরি করতে তার ইতিমধ্যেই খরচ হয়েছে প্রায় দু কোটি টাকা।

এক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, তার ছোটবেলা থেকেই শখ ছিল এক বিরাটকায় বিমানের মালিক হবার। সেই মনোবাসনাকে পূরণ করতেই চল্লিশ বছর বয়সে তিনি উঠে পড়ে লাগেন বিমান তৈরির কাজে। এয়ারক্রাফটটি তৈরি হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে৷ বিমানের দৈর্ঘ্য ১২৪ ফুট৷ চওড়া ১১৮ ফুট৷ উচ্চতা ৪০ ফুট। ঝু অবশ্য একা নন। তার পাঁচ বন্ধু তাকে ভালোবেসে এই কাজে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। তারা মিলেই তৈরি করছেন এই বিমানের প্রতিরূপ।

যদিও এই বিমান তিনি কোনদিনই আকাশে ওড়াতে পারবেন না। তবে ঝু’র এই বিমান নিয়ে বেশ কিছু প্ল্যান রয়েছে। কাজ পুরোপুরি শেষ হবে আগামী বছরের মে মাসে। এরপর ঝু সেই বিমানে খুলবেন রেস্তোরাঁ। তিনি জানান, “এখন আমি শুধু চাই এই কাজটা শেষ করতে৷। তবে আমি হয়ত একটি রেস্তোরাঁ বা হোটেল খুলতে পারি এই বিমানের ভিতরে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাঁজাকে ওষুধ হিসেবে বৈধতা দিচ্ছে থাইল্যান্ড

বিদেশের খবর: গাঁজাকে ওষুধ হিসেবে ব্যবহারের বৈধতা দিচ্ছে এশিয়া দেশ থাইল্যান্ড। এর মাধ্যমে দেশটি হাজার কোটি টাকার শিল্প গড়ে তুলবে বলে আশা করছেন তারা। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এর আগে অবশ্য কানাডা, অস্ট্রেলিয়া, ইসরাইলসহ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেক অঞ্চলে গাঁজাকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়। বলা হচ্ছে, এশিয়ার মধ্যে থাইল্যান্ডই প্রথম দেশ, যারা এ রকম পদক্ষেপ নিয়েছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রান্ড ভিউ রিসার্চ বলছে, ২০২৫ সালের মধ্যে এর মাধ্যমে দেশটি আনুমানিক পাঁচ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার আয় করতে পারবে।
প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ক একটি খসড়া বিল দেশটির সামরিক বাহিনীর জাতীয় আইনী অ্যাসেম্বলি’তে (এনএলএ) পাঠানো হয়েছে। এ ব্যাপারে এনএলএ-এর জনস্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জেত সিরাথরানন বলেন, আমরা বিলটি স্পিকারের কাছে পাঠিয়েছি। তিনি আরও বলেন, এটি শুধু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হবে। আনন্দ বিনোদনের জন্য ব্যবহার বৈধ হবে না।
তিনি বলেন, আমরা এটা করছি, কারণ এটা থাই জনগোষ্ঠীর জন্য দারুণ সুযোগ। বিশ্বের সব থেকে ভালো গাঁজা এখানেই পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসুস্থ ক্রিকেটার চামেলীর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: জাতীয় মহিলা দলের ক্রিকেটার অসুস্থ চামেলী খাতুনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সন্ধ্যার পর রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা গিয়ে চামেলীকে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিয়েছেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের নেতৃত্বে প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ক্রিকেটার চামেলীর সঙ্গে দেখা করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয়। এ সময় তারা চামেলীর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থাকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চামেলীকে ৫০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে প্রধানমন্ত্রীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি আসে। ওই চিঠিতে প্রধানমন্ত্রী চামেলীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার বিষয়টি জানানো হয় এবং চামেলীর বিষয়ে প্রতিবেদন পাঠানো নির্দেশনা দেয়া হয়। এরপর তারা চামেলীর বাড়িতে গিয়ে বিষয়টি তাকে জানান। রাত ৯টার দিকে চামেলীর বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠনো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ বলে নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান

খেলার খবর: আবুধাবিতে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ২ রানে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছিল ১৪৮। জবাবে নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সক্ষম হয়।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে দুই ওপেনার বাবর আজম ও সাহিবজাদা ফারহানের উইকেট হারায়। বাবরকে (৭) ফিরিয়ে শুরুটা করেছিলেন অ্যাডাম মিলনে। অভিষিক্ত এজাজ প্যাটেলের শিকার ফারহান (১)। এরপর ৩৬ বলে দলের সর্বোচ্চ ৪৫ রান করেন মোহাম্মদ হাফিজ। সরফরাজ ৩৪ ও আসিফ ২৪ রান করেন। শেষ দুই বলে ১০ রান নেন ইমাদ ওয়াসিম। ফলে ১৪৮ রানের সংগ্রগ পায় পাকিস্তান।

জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ৬ ওভারে ৫০ রান করে। গ্লেন ফিলিপস ১৫ বলে ১২ রান করে হাসান আলীর বলে বোল্ড হলে এ জুটি ভাঙে। ৪২ বলে ৫৮ রান করা কলিন মানরোকে আউট করে পাকিস্তানকে ম্যাচে ফেরান শাদাব খান। পরের তিন ওভারে নিউজিল্যান্ড আরো দুই উইকেট হারায়। ইমাদ ওয়াসিমকে ফিরতি ক্যাচ দেন অধিনায়ক কেন উইলিয়ামসন (১১)। কলিন ডি গ্র্যান্ডহোম রান আউটে কাটা পড়েন ৬ রানে। জয়ের জন্য শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ১৭ রান। সমীকরণটা শেষ বলে নেমে আসে ৭ রানে। ছক্কা হলেও ম্যাচ গড়াবে সুপার ওভারে। পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদির ফুলটস বলে চার মারতে সক্ষম হন রস টেলর। টেলরের ২৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেলিয়ার বিপক্ষে বড় জয়ে স্বস্তি রিয়াল মাদ্রিদে

খেলার খবর: মেলিয়ার বিপক্ষে বড় জয়ে স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদ শিবিরে। নতুন অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে ৪-০ গোলের জয় পেয়েছে দলটি। একের পর এক ব্যর্থতার মধ্যে লা লিগায় সর্বশেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হেরে বরখাস্ত হন রিয়াল মাদ্রিদের কোচ লোপেতেগুই।

বুধবার রাতে তৃতীয় সারির দল মেলিয়ার মাঠ স্তাদিও আলভারেজ ক্লারোতে আধিপত্য বিস্তার করে তুলে নেয় বড় জয়। ম্যাচের ২৮ মিনিটে গোলের সূচনা করেন করিম বেনজেমা। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে মার্কো অ্যাসেনসিও লিড দ্বিগুণ করেন। বিরতির পর ৭৯ মিনিটে আলভারো ওদ্রিওসোলা দলের হয়ে তৃতীয় গোলটি করেন। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে বড় জয় নিশ্চিত করেন ক্রিস্তো গনসালেস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিয়ায় গণকবরে দেড় হাজারেরও বেশি লাশের সন্ধান

বিদেশের খবর: সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে নতুন আবিষ্কৃত গণকবরে দেড় হাজারেরও বেশি বেসামরিক লোকের লাশের সন্ধান পাওয়া গেছে। সরকারপন্থী আল ওয়াতান পত্রিকা বুধবার এ খবর জানিয়েছে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, এসব লাশ বেসামরিক নাগরিকের যারা রাকায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছে। পত্রিকাটি আরো বলছে, রাকার বিভিন্ন গণকবর থেকে চার হাজার বেসামরিক লোকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনই নতুন লাশ পাওয়া যাচ্ছে।
রাকা ২০১৭ সালে ইসলামী জঙ্গি সংগঠন আইএসের কার্যত রাজধানী ছিল। রাকা দখলে নিতে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-কে সহায়তা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest