সর্বশেষ সংবাদ-
গাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’

বিশ্বে প্রশংসিত ‘পাঠশালা’ এবার আসছে দেশে

বিনোদনের খবর: দশ বছরের এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’। নির্মাণ করেছেন নির্মাতাজুটি ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম।
জার্মানি, কানাডা ও ভারতের শীর্ষ উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত এ ছবিটি এবার দেখবে দেশের মানুষেরা।
আগামী ২০ নভেম্বর রাজধানী বসুন্ধরা সিনেপ্লেক্সে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর ২৩ নভেম্বর থেকে শিশু ও দেশের সবধরনের দর্শকের জন্য ‘পাঠশালা’ প্রদর্শিত হবে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সিনেপ্লেক্সগুলোতে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম।
তারা আরও জানান, ‘পাঠশালা’ ছবির টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের ১০ শতাংশ পথশিশুদের নিয়ে কাজ করা মাস্তুল ফাউন্ডেশনের তহবিলে জমা পড়বে। রেডমার্ক প্রোডাকশন্সের প্রযোজনায় পাঠশালার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা, চুমকির চরিত্রে ইমা আক্তার কথা।

অন্যান্য চরিত্রে আছেন নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবু প্রমুখ।

বন্ধুত্ব, প্রত্যাশা আর স্বপ্নপূরণের টানটান গল্প ‘পাঠশালা’। ১০ বছরের শিশু মানিক, জীবনের রূঢ় বাস্তবতায় শৈশবেই স্কুল ছাড়তে হয় তার। জীবিকার তাগিদে চলে আসে ঢাকায়। কাজ নেয় একটা গাড়ির ওয়ার্কশপ। এরপর অন্যরকমভাবে গল্প এগুতে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অন্তর্জালে উন্মুক্ত হলো জলির ‘ফোন এক্স’

বিনোদনের খবর: সবার জন্য উন্মুক্ত হলো চিত্রনায়িকা জলির প্রথম ওয়েব সিরিজ ‘ফোন এক্স’। সিনেস্পট অ্যাপের মাধ্যমে দর্শকরা এই ওয়েব সিরিজটির প্রথম পর্ব ফ্রি দেখতে পাবেন বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইনোভেট সলিউশন। অনন্য মামুনের পরিচালনায় বড় বাজেটের এই সিরিজে আরও অভিনয় করেছেন সানজু জন, ইমতু, লামিয়া, কাজী উজ্জ্বল এবং ভারতের সিব ট্রামবাক, মধুমিতা, শ্রাবন্তী ও মুসকান। এতে দেখা যাবে, সময়ের আলোচিত পরিচালক ও একজন সুপার স্টারের খুন হওয়াকে কেন্দ্র করে তৈরি চাঞ্চল্যকর গল্প।
নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
এদিকে জলি বলেন, ‘এটা আমার প্রথম ওয়েব সিরিজ। যদিও পুরো কাজটি ফিল্মিক। শুটিংয়ের সময় মনে হয়নি আমরা সিনেমার বাইরে কিছু করছি। গল্পটা মিডিয়ারই। ফলে দর্শকরা দেখে আরাম পাবেন।’
প্রসঙ্গত, জলি অভিনীত অন্যতম চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নিয়তি’, ‘অঙ্গার’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ প্রভৃতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হবে আজ

অনলাইন ডেস্ক: সর্বশেষ ৬টি দস্যু বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১ নভেম্বর) সুন্দরবনকে দস্যুমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হবে। সকালে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেবেন। আয়োজনে বাগেরহাট প্রান্তে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও কয়েকজন মন্ত্রী-এমপিসহ র‌্যাবের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। আত্মসমর্পণ করা বনদস্যুদের প্রত্যেকের হাতে ১ লাখ টাকা করে অনুদানের চেক দেওয়া হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে, সুন্দরবনকে দস্যুমুক্ত হিসেবে ঘোষণা দেওয়ার অনুষ্ঠানে সুন্দরবনের সর্বশেষ ৬টি ডাকাত বাহিনীর প্রধানসহ ৫৪ জন দস্যু ৫৮টি আগ্নেয়াস্ত্র ও ৩ হাজর ৩৫১ রাউন্ড গোলাবারুদ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ঘোষণা করবে। এই বনদস্যু বাহিনীগুলো হচ্ছে: সাত্তার বাহিনী, শরিফ বাহিনী, মুকুল-সিদ্দিক বাহিনী, আল-আমিন বাহিনী, আনারুল বাহিনী ও তৈয়ব বাহিনী। একই রকম আয়োজনে ইতোপূর্বে সুন্দরবনের ৯টি বনদস্যু বাহিনীর ৮৪ জন সদস্যে আত্মসমর্পণ করেছিল।

র‌্যাবের তৎপরতায় ২০১৫ সালের ৩১ মে প্রথম মোংলা বন্দরের ফুয়েল জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে ৫০টি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে ৯ সহযোগীসহ ‘মাস্টার বাহিনীর’ প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার আত্মসমর্পণ করে।

এরপর পর্যায়ক্রমে মানজার বাহিনী প্রধান মানজার সরদার, মজিদ বাহিনী প্রধান তাকবির বাগচী মজিদ, বড় ভাই বাহিনী প্রধান আবদুল ওয়াহেদ মোল্লা, ভাই ভাই বাহিনী প্রধান মো. ফারুক মোড়ল, সুমন বাহিনী প্রধান জামাল শরিফ সুমন, দাদা ভাই বাহিনী প্রধান রাজন, হান্নান বাহিনী প্রধান হান্নান, আমির বাহিনী প্রধান আমির আলী, মুন্না বাহিনী প্রধান মুন্না, ছোট শামছু বাহিনী প্রধান শামছুর রহমান, মানজু বাহিনী প্রধান মো: মানজু সরদার ও সূর্য্য বাহিনী প্রধান সূর্য্যসহ ২৯টি বনদস্যু বাহিনীর ২৭৪ সদস্য ৪০৪টি আগ্নেয়াস্ত্র ও ১৯ হাজার ১৫৩ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এন্টার্কটিকায় স্থায়ী বিমানবন্দর বানাচ্ছে চীন

বিদেশের খবর: বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বরফ আচ্ছাদিত মহাদেশ এন্টার্কটিকায় স্থায়ী বিমানবন্দর তৈরি করছে চীন। সেখানে বসবাস করা বৈজ্ঞানিকদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয়া এবং এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টকে আরও উন্নত করার লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি।

এন্টার্কটিকায় অবশ্য এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া বিমানবন্দর তৈরি করেছে। চীনের এই বিমানবন্দর প্রস্তুত হলে সহজেই দক্ষিণ মেরু অঞ্চলে উঠানামা করবে বিমান।

জানা গেছে, এন্টার্কটিকায় নির্মিত জংশন স্টেশন থেকে ২৮ কিমি. দূরে বরফে আচ্ছাদিত ওই অঞ্চলে বিমানবন্দরটি তৈরির পরিকল্পনা নিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব বিভাগের জরিপ অনুযায়ী, এন্টার্কটিকায় প্রচুর গ্যাস মজুদ রয়েছে। কিন্তু এখনও তার খোঁজ মেলেনি। চীনের বিজ্ঞানীরা ২০০৯ সালে দক্ষিণ মেরু অঞ্চলে ২৫তম অভিযানের সময় ফিক্সড উইং বিমানের জন্য চার কিলোমিটার লম্বা ও ২৫ মিটার চওড়া বিমান ওঠানামার জায়গা তৈরি করে। ২০১০ সালে বরফে ঢাকা এই অঞ্চলে বরফের উপর চীন ফিয়িং নামে একটি বিমানবন্দরও নির্মাণ করে।

পৃথিবীর দুর্গমতম, উচ্চতম, শীতলতম, শুষ্কতম তথা নির্জনতম মহাদেশ এন্টার্কটিকা। দক্ষিণ মেরুর এই অঞ্চল সোনা, রুপা, কয়লা, প্লাটিনামের মত প্রাকৃতিক সম্পদে ভরপুর। আর এখানেই দুনিয়ার সবচেয়ে বেশি বাতাস চলাচল করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের সংলাপ ৫ নভেম্বর

দেশের খবর: নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির সংলাপ ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে।
এতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল অংশ নেবে। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদ ড. আবদুস সোবাহন গোলাপ এবং তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বারিধারার প্রেসিডেন্ট পার্কে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সংলাপের আমন্ত্রণপত্র হুসেইন মুহম্মদ এরশাদের হাতে হস্তান্তর করেন।
এ সময় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ সফল হবে না। কারণ তারা প্রধানমন্ত্রীর পদত্যাগসহ যে দাবি তুলেছেন তা সরকার মেনে নিতে পারবে না। তিনি বলেন, জাতীয় পার্টি এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল। জাতীয় পার্টি নির্বাচনে গেলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। আর বিএনপি নির্বাচনে না এলে তিনশ’ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি।
এ সময় আওয়ামী লীগ দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় জাতীয় পার্টির চেয়ারম্যানের সংলাপে বসার আগ্রহকে প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন। কারণ নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর সংলাপের দ্বার সব সময় উন্মুক্ত আছে। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি, সুনীল শুভরায়, মাহমুদুল ইসলাম চৌধুরী, এসএম ফয়সল চিশতী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলটির প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর পিএস-১-এর দফতর চিঠিটি গ্রহণ করে। এ সময় প্রধানমন্ত্রী দফতরে ছিলেন না। তিনি বাইরে একটি অনুষ্ঠানে ছিলেন।
সংলাপের চিঠির বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরাও আলাপ-আলোচনার প্রয়োজনীয়তা বোধ করছি। এ বিষয়টি উল্লেখ করেই প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি।’
জানতে চাইলে সুনীল শুভরায় যুগান্তরকে বলেন, সম্মিলিত জাতীয় জোটের পক্ষে সংলাপের আহ্বান জানিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়েছে। জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের পক্ষে হুসেইন মুহম্মদ এরশাদ চিঠিতে স্বাক্ষর করেছেন।
চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে আজ গণভবনে যাবে বিএনপির পাঁচ নেতাসহ জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ জনের একটি প্রতিনিধি দল। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবেন। এজন্য বিকল্পধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীকে ‘আমন্ত্রণপত্র’ও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সাবেক এমপি গোলাম রেজা আজ বিকল্প ধারায় যোগ দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক: জোটের দুই শরিক দলকে হারিয়ে যুক্তফ্রন্টে একা হয়ে পড়েছিল সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরীর ‘বিকল্পধারা বাংলাদেশ’ দলটি। তবে এবার তাদের সঙ্গে জোটে আরও চারটি দল যোগ দিচ্ছে। একই সাথে সাতক্ষীরা-৫ (বর্তমানে সাতক্ষীরা-৪) আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির হয়ে নির্বাচিত সাবেক সংসদ সদস্য গোলাম রেজাও আজ বিকল্প ধারায় যোগ দিচ্ছেন বলে দলগুলোর সূত্রে জানা গেছে।

বিকল্প ধারার নেতা আবদুল মান্নান জানান, ‘২৯ অক্টোবর বিকল্পধারায় যোগ দিয়েছেন গোলাম রেজা (জাতীয় পার্টি-কাজী জাফর)। তিনিও আসবেন সাতক্ষীরা থেকে তার লোকজন নিয়ে।’

জানা যায়, বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্টে যোগ দেবে জেবেল রহমান গাণির বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মোর্ত্তুজার এনডিপি, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদের বিএলডিপি এবং লেবার পার্টির একাংশ। এছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম রেজা বিকল্প ধারায় যোগ দেবেন।

দলগুলোর যুক্তফ্রন্টে যোগদানের ব্যাপারে বুধবার (৩১ অক্টোবর) রাতে বারিধারায় জরুরি বৈঠক করেছেন বি. চৌধুরী। ওই বৈঠকে জেবেল রহমান গাণিসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় বিকল্পধারার প্রেসিডিয়ামের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বর সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা.একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আসম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ ও মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের সমন্বয়ে প্রাথমিক পর্যায়ে এই ‘যুক্তফ্রন্ট’ জোট ঘোষণা করা হয়। জোট গঠনের পর থেকে কাদের সিদ্দিকী এই ব্যানারে আর কোনও অনুষ্ঠানে যোগ দেননি। এই বছরের ২০ জুলাই তিনি সংবাদ সম্মেলনে জানান, ‘যুক্তফ্রন্ট এখনও প্রেস কনফারেন্স করে নাই, কিংবা প্রকাশ্যে কোনও আলোচনাও করে নাই। আমি এখনও বলতে পারি না আমি আছি না নাই।’

এরপর গত ১৩ অক্টোবর প্রেসক্লাবে বিএনপি-জাতীয় ঐক্য, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশের মধ্য দিয়ে যুক্তফ্রন্টের বাকি দুই শরিক জেএসডি ও নাগরিক ঐক্য জোট থেকে বেরিয়ে যায়।

তবে আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকালে যুক্তফ্রন্টের আকার আবার পুরোনো অবয়ব ফিরে পাবে বলে প্রত্যাশা করছে বিকল্পধারা। দলটির মহাসচিব মেজর অব. আবদুল মান্নান বলেন, ‘যারা যুক্তফ্রন্টে যোগ দেবেন, তারা ইতোমধ্যেই তাদের সম্মতির কথা জানিয়েছেন। এরইমধ্যে তারা গত ২৬ অক্টোবর বিকল্পধারার একটি প্রোগ্রামেও অংশ নিয়েছেন। কাল (বৃহস্পতিবার) বিকালে কেবল আনুষ্ঠানিকতা হবে।’ এদিকে গত ১৬ অক্টোবর ২০ দলীয় জোট ছেড়েছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি। তিনি যুক্তফ্রন্টে যোদ দেওয়ার কথা জানিয়েছেন। বুধবার (৩১ অক্টোবর) রাতে তিনি বলেন, ‘বাংলাদেশ ন্যাপ যুক্তফ্রন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা বৃহস্পতিবার যোগদান অনুষ্ঠানে যাবো।’

লেবার পার্টির একাংশের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদিও জানিয়েছেন যুক্তফ্রন্টে অংশগ্রহণের কথা। এই অংশটিও বিএনপি-জোটে শরিক হিসেবে ছিল।

বিকল্প ধারার সভাপতি বি চৌধুরীর প্রেসে সেক্রেটারি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, যোগদান অনুষ্ঠানে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথি ও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দলের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী যুক্তরাষ্ট্রে থাকায় তিনি অনুষ্ঠানে থাকবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিটামিন ডি-এর উপকারিতা

অনলাইন ডেস্ক: আমাদের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানের মধ্যে একটি হলো ভিটামিন ডি। ভিটামিন ডি-এর অভাবে শিশুদের রিকেটস (হাড় বাঁকা), অস্টিও মেলাশিয়া, বয়স্কদের হাড় ক্ষয় ইত্যাদি হয়ে থাকে। ভিটামিন ডি সূর্যের আলোক রশ্মির উপস্থিতিতে মানবদেহের চর্মে উৎপন্ন হয়। এছাড়া ভোজ্য তেল, দুগ্ধ ও দুগ্ধ জাতীয় খাদ্য, বিভিন্ন মাছের তেল, ডিমের কুসুম, মাখন, ঘি, চর্বি ও মাংসে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি অস্থি ও দাঁতের কাঠামো গঠন করে।

অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়, রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি আগামী প্রজন্মের (শিশুদের) ভ্রূণ থেকে ১৮ মাস পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে শিশুদের হাড় নরম হয়ে যায় ও বৃদ্ধি ব্যাহত হয়।

পায়ের হাড় ধনুকের মত বেঁকে যায়, হাত ও পায়ে অস্থিসন্ধি বা গিট ফুলে যায়। বয়স্কদের ক্ষেত্রে অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বিঘ্ন ঘটে, থাইরয়েড গ্রন্থির কাজের পরিবর্তন ঘটে, অস্থি দুর্বল ও কাঠিন্য কমে যায়। ফলে হালকা আঘাতে অস্থি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে।

ভিটামিন ডি-এর অভাব প্রতিরোধ করতে শিশুকে প্রতিদিন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দিতে হবে। পাশাপাশি শিশুকে কিছুক্ষণের জন্য সূর্যের নরম আলোয় বিশেষ করে সকাল ও বিকাল বেলা খেলাধুলা করতে দিতে হবে। এছাড়া শিশুদের পাশাপাশি বড়দের সূর্যের আলোয় প্রতিদিন কমপক্ষে ১৫-২০ মিনিট থাকতে হবে ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। উপরোক্ত কোন লক্ষণ দেখা গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তফসিলের প্রস্তাব নিয়ে বঙ্গভবনে আজ যাচ্ছে ইসি

দেশের খবর: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিলের বিষয়ে অবগত করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন। আজ বিকাল ৪টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বৈঠকে রাষ্ট্রপতির কাছে আগামী নির্বাচনের তফসিল ও ভোটের সম্ভাব্য তারিখের প্রস্তাব উপস্থাপন করবে কমিশন। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ইত্তেফাককে জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের উদ্দেশে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় থেকে বৃহস্পতিবার দুপুরের পর প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি চার নির্বাচন কমিশনার রওনা হবেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী অংশ নিবেন। এছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদও সাক্ষাতে উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আমেরিকা থেকে গতকাল বুধবার রাতেই দেশে ফেরায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে তার অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে।

রাষ্ট্রপতির সঙ্গে আজকের সাক্ষাতের পর আগামী শনিবার কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে। তারপর প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ডিং করা হতে পারে। জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। যদিও ভাষণের আগে শেষ বারের মতো আরেকটি কমিশন সভা অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রমতে, প্রতিটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে কাজী রকিবউদ্দীন আহমদ কমিশনের অন্য সদস্যদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ২০১৪ সালের ২৫ নভেম্বর দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ১৯ নভেম্বর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest