সর্বশেষ সংবাদ-
গাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’

অনুদানের সিনেমা ‘দেবী’র বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ

বিনোদনের খবর: রাষ্ট্রীয় অনুদানে নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘দেবী’র বিরুদ্ধে তামাক নিয়ন্ত্রণ আইন না মানার অভিযোগ উঠেছে। বুধবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই অভিযোগ করেছে।
প্রজ্ঞার মিডিয়া ক্যাম্পেইনার মেহেদী হাসানের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাপকভাবে ধূমপানের দৃশ্য ব্যবহারের কারণে সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘দেবী’ এরই মধ্যে দেশের তামাকবিরোধীদের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আইন অনুযায়ী ধূমপানের দৃশ্য প্রদর্শন নিষিদ্ধ হলেও, রাষ্ট্রীয় অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রে বারবার আনা হয়েছে ধূমপানের দৃশ্য।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সিনেমাটির ফার্স্টলুক পোস্টারে ধূমপানের দৃশ্য ব্যবহার করা হয়। তবে তামাকবিরোধী সংগঠনগুলোর প্রতিবাদের মুখে সেটি পরিবর্তন করা হয়েছিল।
ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩)-এর ৫(ঙ) ধারায় সিনেমা, নাটক এবং প্রামাণ্যচিত্রে ধূমপান ও অন্যান্য তামাকজাতদ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। কোন ব্যক্তি এই ধারার বিধান লংঘন করলে অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডণীয় হবে এবং একই ব্যক্তি পুনরায় এই ধরনের অপরাধ সংঘটন করলে ওই দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডণীয় হবেন।

আইন অনুসারে, ২০১৩ সালের ০২ মে পরবর্তী যে কোনো সময়ে বাংলাদেশে প্রস্তুতকৃত সিনেমায় তামাকজাতদ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে। অথচ গত ১৯ অক্টোবর ২০১৮ থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেবী সিনেমাটির প্রদর্শন শুরু হলেও তামাক নিয়ন্ত্রণ আইনের এই সুস্পষ্ট নির্দেশনা মানা হচ্ছে না। শুধু তাই নয়, সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ১১ অক্টোবর যে ট্রেইলার মুক্তি দেয়া হয়, তাতেও আইন মানা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- সিনেমা, টেলিভিশন এবং অন্যান্য গণমাধ্যম ব্যবহার করে পরোক্ষভাবে ধূমপান ও অন্যান্য তামাকপণ্য ব্যবহারের অভ্যাসকে উৎসাহিত করার নজির বিশ্বে কম নয়। বেশিরভাগ ক্ষেত্রেই সিগারেটকে পৌরুষ, গ্ল্যামার, তীক্ষ্ন বুদ্ধি ইত্যাদি কাঙ্ক্ষিত গুণাবলীর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দেখানো হয়।

এর একটি উল্লেখযোগ্য নজির হল গত শতাব্দীর পঞ্চাশের দশকে বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসের ‘মার্লবোরো ম্যান’ সংক্রান্ত বিজ্ঞাপন। সিগারেটের সঙ্গে পৌরুষ, স্বাধীনতা এবং অন্যান্য কাঙ্ক্ষিত গুণের মিশ্রণের এই কৌশলে মাত্র দুই বছরে মার্লবোরো সিগারেটের বিক্রি বেড়ে যায় ৩০০ গুণেরও বেশি।

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃষ্ট ‘মিসির আলি’ বাংলাদেশে কিশোর ও তরুণ পাঠকদের মধ্যে দীর্ঘদিন ধরেই এক জনপ্রিয় চরিত্র। একাধারে নিষ্ঠাবান পাঠক, বিজ্ঞানমনস্ক পরিশ্রমী গবেষক, নিখুঁত পর্যবেক্ষক এবং অনন্য রসবোধের অধিকারী এই মিসির আলি। দেবী সিনেমায় মিসির আলির যেমন চিত্রায়ন হয়েছে, তেমনটা চালু থাকলে মিসির আলির চরিত্র অনুসরণ করা অসংখ্য কিশোর ও তরুণভক্তরা ধূমপানকেও উপরিল্লিখিত গুণাবলীর একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ হিসেবে ধরে নিতে পারেন, যা সন্দেহাতীতভাবে বাংলাদেশের জনস্বাস্থ্যকে চরম ঝুঁকিতে ফেলবে।

২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত জাতি গড়ার সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগোতে থাকা বাংলাদেশের এখনই দরকার এই বিষয়ে সচেতন হওয়া।
এদিকে এই অভিযোগের বিষয়ে ‘দেবী’ ছবির পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ আসেনি। এই প্রথম জানলাম। আমরা দেশ ও দেশের আইনের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল। আমার জানামতে সিনেমায় কোনো আইন অমান্য করিনি আমরা। যদি করেও থাকি তবে সেটি বোঝার চেষ্টা করব।

তাছাড়া এই সিনেমার উদ্দেশ্য ধুমপানের প্রচার করা নয়, বিনোদনের জন্যই বানানো হয়েছে। যেহেতু, সাহিত্যের জনপ্রিয় চরিত্র মিসির আলী ঘনঘন ধূমপান করেন তাই সিনেমাতেও তার ধূমপানের দৃশ্য রাখতে হয়েছে। আর ধূমপানের প্রতিটি দৃশ্যের উপরই লিখে দেয়া হয়েছে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’। ’

তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা দাবি করেছে ধূমপানের দৃশ্য এড়িয়েও মিসির আলীকে সিনেমায় দেখানো যেত। এর প্রেক্ষিতে অনম বিশ্বাস বলেন, ‘হয়তো সেটা করা যেত। ধূমপান মিসির আলীর চারিত্রিক একটি বৈশিষ্ট্য মাত্র। সামগ্রিক পরিচয় নয়। কিন্তু ধূমপান ছাড়া মিসির আলীকে কেমন দেখাতো, দর্শক কতোটা গ্রহণ করতো সেটাও ভাবনার বিষয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভক্তের উপর চটেছেন জেরিন খান

বিনোদনের খবর: পছন্দের তারকাকে সামনা সামনি পেলে খুশিতে আত্মহারা হয়ে যান ভক্তরা। আর সেই সাথে অটোগ্রাফ আর ফটোগ্রাফ তো সময়ের টানে মৌলিক অধিকারের মতোই হয়ে গেছে। কিন্তু লুকিয়ে লুকিয়ে ছবি তোলাটা অন্যায়, আর এমন অন্যায় করে বসেছেন এক ভক্ত। আর তাতেই ভীষণ রেগেছেন বলিউড তারকা জেরিন খান।
সোমবার রাতে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটাতে যান জেরিন। আর সেখানেই পাশের টেবিলে বসা এক যুবক অনেকটা গোপনে মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলছিলো এ তারকার। আর তাতেই বেশ অগ্নিমুর্তি ধারণ করেন তিনি।
ওই যুবককে ডেকে তার ফোন থেকে ছবিগুলো ডিলিট করান এবং এভাবে ছবি তোলার কারণে বেশ বকাঝকাও করেন। একসময় জেরিন খানের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব ট্রল হতো, এসব কারণেই অনুমতি ছাড়া কেউ ছবি তুলুক এমনটা চান না তিনি।
জেরিন খানের বলিউডের শুরুটা হয় ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবিটিতে। তারপর ‘হেটস্টোরি ৩’ ও বেশ কয়েকটি ছবির আইটেম গানে দর্শক মাতিয়ে পরিচিতি পান এ তারকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অধরার জবানবন্দি

অধরার জবানবন্দি

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: ‘নায়ক’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় নতুন নায়িকা অধরা খানের। এ ছবিতে তার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। অন্যদিকে ২৬ অক্টোবর মুক্তি পায় তার দ্বিতীয় ছবি ‘মাতাল’। এখানে তিনি সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন।
পরপর দুই সপ্তাহে দুটি ছবি দিয়ে ঢাকাই সিনেমার আলোচিত নাম এখন অধরা। সেই তিনি এবার চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন আরও একটি নতুন ছবিতে। ছবির নাম ‘জবানবন্দি’। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মাতাল’র প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবিটি নির্মিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক শরীফ চৌধুরী।
‘জবানবন্দি’ ছবি প্রসঙ্গে শরীফ চৌধুরী বলেন, ‘আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবির নায়িকা অধরা খানকে কাস্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছবির নায়ক, পরিচালক ও অন্যান্য শিল্পী কারা থাকছেন তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘নতুন নায়িকা হিসেবে দর্শকের কাছে অধরা খানের রেসপন্স খুব ভালো ছিল। তাইতো অধরাকে নিয়েই ‘জবানবন্দি’ নির্মাণ করতে চাই। আগামী বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছেন।’
নতুন ছবির ব্যাপারে নায়িকা অধরা খান বলেন, ‘ছবিটিতে অভিনয়ের বিষয়ে আমাকে এখনও কিছু জানানো হয়নি। তবে আমি আনন্দিত যে তারা আমার উপর আস্থা রেখে একটি ছবিতে নিয়েছিলেন। ছবিটি এখন সারাদেশের ৮০টি হলে চলছে। রেসপন্সও ভালো। এমন সময়ে আমাকে নায়িকা করে নতুন আরও একটি ছবি নির্মাণ করতে চাইছেন। সেটা আমার জন্য উৎসাহের।’
এছাড়া মোহাম্মাদ মিজানুর রহমান প্রযোজিত ‘ড্রিমগার্ল’ এবং শাহীন সুমন পরিচালিত ‘বখাটে’ ছবিতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন এই নায়িকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালাসহ শতভাগ বিদ্যুতায়নের আওতায় ১০২ উপজেলা

অনলাইন ডেস্ক: শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে দেশের আরও ১০২ উপজেলা। এ নিয়ে তালাসহ দেশের মোট ১৮২ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সঙ্গে এ উপজেলাগুলো শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বুধবার (৩১ অক্টোবর) রাজধানীর বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়কাউস বলেন, ‘২০০৯ সালে সরকার ক্ষমতা গ্রহণের সময় বিদ্যুতের প্রকৃত উৎপাদন ছিল তিন হাজার ২৬৮ মেগাওয়াট। বিগত ১০ বছরে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা চারগুণের বেশি বেড়ে বর্তমানে ২০ হাজার ৪৩০ মেগাওয়াটে উন্নীত হয়েছে।’
তিনি বলেন, ‘২০০৯ সালের আগে দেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর ছিল ৪৭ শতাংশ যা বর্তমানে বেড়ে হয়েছে ৯২ শতাংশ।’

গত ১০ বছরে দুই কোটি তিন লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘৫৩ লাখ সোলার হোম সিস্টেমের মাধ্যমে দুই কোটিরও বেশি গ্রিড সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।’
‘বর্তমানে মোট ১৩ হাজার ৬৫৪ মেগাওয়াট ক্ষমতার ৫৫টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে। এ ছাড়া ২৩টি বিদ্যুৎ কেন্দ্রের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে, যার মোট ক্ষমতা প্রায় সাত হাজার ৪৬২ মেগাওয়াট। অন্যদিকে প্রায় ২০ হাজার ১৫৬ মেগাওয়াট ক্ষমতার ১৯টি বিদ্যুৎকেন্দ্র পরিকল্পনাধীন আছে।’

বর্তমানে এক হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হচ্ছে জানিয়ে বিদ্যুৎ সচিব বলেন, ‘আরও প্রায় এক হাজার ৮৩৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কার্যক্রম চলমান রয়েছে। আঞ্চলিক সহযোগিতা কার্যক্রমের আওতায় ২০২১ সালের মধ্যে পার্শ্ববর্তী দেশগুলো থেকে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বোর্ড দরপত্র আহ্বান করেছে বলেও জানান তিনি।

আহমদ কায়কাউস বলেন, ‘সরকার ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ অঙ্গীকার বাস্তবায়নে ইতোপূর্বে ৮০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। আগামীকাল আরও ১০২টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।’
সচিব বলেন, ‘এ ছাড়া আরও ৫৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসছে। এগুলোও উদ্বোধনের অপেক্ষায় আছে।’
আগামী এক বছরের মধ্যে বাকি উপজেলাগুলো শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে বলেও জানান বিদ্যুৎ সচিব।

উপজেলাগুলো হচ্ছে- তালা, নবাবগঞ্জ, দোহার, কাশিয়ানী, মুকসুদপুর, গোপালগঞ্জ সদর, মিঠামইন, তাড়াইল, ইটনা, হোসেনপুর, কিশোরগঞ্জ সদর, বাজিতপুর, শ্রীমঙ্গল, নাটোর সদর, নলডাঙ্গা, গুরুদাসপুর, পুঠিয়া, চারঘাট, বাঘা, তানোর, চিতলমারী, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, জীবননগর, দামুড়হুদা, পিরোজপুর সদর, হরিরামপুর, সাটুরিয়া, ঘিওর, আত্রাই, মহাদেবপুর, রানীনগর, নিয়ামতপুর, ঝালকাঠি সদর, রাজাপুর, পাবনা সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ, জৈন্তাপুর, বালাগঞ্জ, ডুমুরিয়া, ফেনী সদর, কুষ্টিয়া সদর, কুমারখালী, ফুলবাড়ি কাহারোল, রামগঞ্জ, রাঙ্গুনিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা, বিজয়নগর, কসবা, বাঞ্ছারামপুর, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, লালমাই, তিতাস, মেঘনা, হোমনা, দাউদকান্দি, নাঙ্গলকোট, বুড়িচং, লাকসাম, চৌদ্দগ্রাম, চাটখিল, সোনাইমুড়ী, দক্ষিণ সুনামগঞ্জ, তারাগঞ্জ, রংপুর সদর, কক্সবাজার সদর, টেকনাফ, গাংনী, দৌলতখান, তজুমুদ্দিন, সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, তাড়াশ, চৌহালী, মাদারীপুর সদর, নীলফামারী সদর, কালিগঞ্জ, কালিয়াকৈর, শরীয়তপুর সদর, ডামুড্যা, চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজিগঞ্জ, হাইমচর, সোনারগাঁ, নন্দিগ্রাম, সোনাতলা, দুপচাঁচিয়া, বগুড়া সদর, কাহালু, আলমদিঘী, শাহজাহানপুর, চরভদ্রাসন, আলফাডাঙ্গা, মাগুরা সদর ও শ্রীপুর।

৭টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিদ্যুৎ সচিব বলেন, ‘বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা বাস্তবায়নে বৃহস্পতিবার বড়পুকুরিয়ায় ২৭৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র, ব্রাহ্মণগাঁও ১০০ মেগাওয়াট ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র, আওরাহাটি ১০০ মেগাওয়াট ফার্নেসওয়েল চালিত বিদ্যুৎকেন্দ্র, কড্ডা ১৪৯ মেগাওয়াট ফার্নেস ওয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, পানগাঁও ৩০০ মেগাওয়াট ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র, সিরাজগঞ্জ ১৪১ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র ও টেকনাফ ২৮ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন জানিয়ে আহমদ কায়কাউস বলেন, ‘একই সঙ্গে বৃহস্পতিবার ডেসকোর প্রধান কার্যালয় ভবন নির্মাণ কার্যক্রম উদ্বোধন হবে।’

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঞ্চন সেতুর কাছে পিতলগঞ্জ থেকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুর্মিটোলা এভিয়েশন ডিপো পর্যন্ত বিমানের তেল সরবরাহের পাইপলাইন স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও উদ্বোধন করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫৫৬ রানের ইনিংস খেলে আলোচনায় ভারতীয় কিশোর

খেলার খবর: ভারতের গায়কোয়াড় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত ৫৫৬ রানে ইনিংস খেলেছেন প্রিয়াংশু মলিয়া নামের এক খুদে ক্রিকেটার। ছেলেটি মহিন্দর অমরনাথের ক্রিকেট একাডেমিতে শিষ্যত্ব গ্রহণ করেছে। একসময় বাংলাদেশ দলের কোচ ছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটার

মহিন্দর অমরনাথ বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছিলেন ১৯৯৩ সালের শুরুর দিকে। পরের বছর আইসিসি ট্রফি পর্যন্ত আকরাম খানদের কোচ পদে ছিলেন মহিন্দর অমরনাথ । গুজরাটের বরোদায় নিজের নামে ক্রিকেট একাডেমিতে এখন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তোলার কাজ করছেন দেশটির সাবেক এই অধিনায়ক। কাল গায়কোয়াড় অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে অমরনাথকে সেই ভবিষ্যতেরই ঝিলিক দেখিয়েছেন তাঁরই শিষ্য প্রিয়াংশু মলিয়া। যোগী ক্রিকেট একাডেমির বিপক্ষে মহিন্দর লালা অমরনাথ একাডেমির হয়ে দুই দিনের ম্যাচে এই ১৪ বছর বয়সী ব্যাটসম্যান খেলেছেন ৫৫৬ রানের অবিশ্বাস্য ইনিংস।

ব্যাটিংয়ে নামার আগে বল হাতেও যোগী একাডেমিকে ঘূর্ণি ফাঁসে জড়িয়েছেন প্রিয়াংশু। প্রথম দিনে যোগী একাডেমির ৫২ রানে গুটিয়ে যাওয়ার পেছনে ৪ উইকেট নিয়ে বড় অবদান রেখেছেন এই খুদে অফ স্পিনার। এরপর ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ৪০৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন প্রিয়াংশু। পরের দিন এই ইনিংসে যোগ করেছেন আরও ১৪৮। দলীয় ইনিংস যেখানে ৪ উইকেটে ৮২৬, সেখানে প্রিয়াংশুর একারই অপরাজিত ৫৫৬! ৩১৯ বলে ৯৮টি চার আর ১ ছক্কায় ইনিংসটি সাজান এই খুদে ব্যাটিং-বিস্ময়।
নিজেদের দ্বিতীয় ইনিংসেও যোগী একাডেমি দাঁড়াতে পারেনি। ৮৪ রানে গুটিয়ে যায় দলটি। এক ইনিংস ও ৬৮৯ রানে অমরনাথ একাডেমির বিশাল জয়ের পেছনে বল হাতে প্রিয়াংশুর অবদান ৬ উইকেট। যোগীর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন তিনি। গত বছর এই একই টুর্নামেন্টে আড়াই শর বেশি রানের ইনিংস খেলেছিলেন প্রিয়াংশু। তবে এবার ব্যাটিংয়ের সময় ইনিংসটা আরও বড় করতে চেয়েছিলেন প্রিয়াংশু, ‘সোমবার প্রথম শতক পাওয়ার পর ২০০ রানের লক্ষ্য স্থির করেছি। এরপর ১০০ রান করে লক্ষ্যস্থির করে খেলেছি। এভাবে খেলে যাওয়ার মনঃসংযোগ ছিল।’

মহিন্দর অমরনাথের একাডেমিতে সুযোগ পেতে রাজকোট থেকে বরোদায় এসেছিলেন প্রিয়াংশু। অমরনাথ পাকা জহুরির মতোই রত্ন চিনতে ভুল করেননি। প্রিয়াংশুকে নিয়ে অনেক আশা ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটারের, ‘প্রথম দেখাতেই বুঝেছি সে বিশেষ কেউ। বেড়ে ওঠার সঙ্গে তাঁর ব্যাটিং আরও প্রস্ফুটিত হবে। ব্যাটিংয়ের সময় ধৈর্য আর খেলাটির প্রতিও তাঁর ভালোবাসা আছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরাইলের স্বীকৃতি বাতিল

বিদেশের খবর: ইসরাইল রাষ্ট্রের স্বীকৃতি বাতিলের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন।
দেশটি বলেছে, ইসরাইল যতক্ষণ না ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ততদিন পর্যন্ত রাষ্ট্র হিসেবে তাদের স্বীকৃতি স্থগিত থাকবে। ফিলিস্তিনের ক্ষমতাসীন দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) একটি নীতিনির্ধারক সংগঠন প্যালেস্টাইন সেন্ট্রাল কাউন্সিল এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
কাউন্সিল আরও বলেছে, তেলআবিবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি ও কয়েক অর্থনৈতিক চুক্তিও বাতিল করবে পিএলও ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
রামাল্লায় দু’দিনের বৈঠক শেষে সোমবার পিএলও’র কেন্দ্রীয় কাউন্সিল জানায়, ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার ইতি টানবে পিএলও এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আলজাজিরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড; ৪ বাংলাদেশি দগ্ধ

বিদেশের খবর: কুয়েতে জেলিব আল সুয়েকের বাঙালি অধ্যুষিত এলাকা হাসাবিয়া শাহজালাল বাকালার একটি আবাসিক ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার বাংলাদেশি দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত দগ্ধদের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক খবরে জানা যায়, গ্যাসের চুলা থেকে এই অগ্নিপাতের ঘটনা ঘটে।

সোমবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাকালার গোডাউনে মালামাল পুড়ে গেছে। ভবনের উপরে ও আশপাশে বাংলাদেশিদের থাকার জায়গা রয়েছে। তাদের কী অবস্থা এখনও জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।
এদিকে দগ্ধ ৪ প্রবাসী বাংলাদেশিকে হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায় নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবস্থান স্পষ্ট করতে ৩ নভেম্বর পর্যন্ত সময় নিলেন কাদের সিদ্দিকী

দেশের খবর: বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে একটি সার্বিক ঐক্য চেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে তার বর্তমান রাজনৈতিক অবস্থান কী হবে- তা জানাতে সবাইকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ জানান তিনি।
বুধবার মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
তিনি জানান, আগামী ৩ ডিসেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেছেন। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকেও আমন্ত্রণ জানানো হবে। এই সভা থেকে তিনি তার রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করবেন।
প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। সংলাপের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেই নিতে পেরেছেন।
তিনি বলেন, এই সংলাপের জন্য ফুটপাতে ৬৪ দিন কাটাতে হয়েছে। ৩০৮ দিন আমাকে ঘরের বাইরে থাকতে হয়েছে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই- মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, রাজনীতি করতে হলে চাড়াল-মুচি তাদের সঙ্গেও আলোচনায় বসতে হয়। যাদের কাছ থেকে আজকে পোড়াগন্ধ আসছে তার সঙ্গেও আলোচনা করতে হয় এবং শেখ হাসিনা সেই কাজটিই করে মহত্বের পরিচয় দিয়েছেন।
তিনি বলেন, ‘দেশে একটি সম্মানজনক রাজনৈতিক সমাজ চাই, আজকে শ্রমিকের মুখে কালি মাখা হলো। এই কালি শ্রমিকের মুখে মাখা হয়নি, এটা আসলে দেশ ও জাতির মুখে মাখা হয়েছে’।
কাদের সিদ্দিকী বলেন, সরকার সংলাপের আহ্বান জানালে বিষয়টি তারা বিবেচনা করে দেখবেন।
তিন বলেন, প্রতি মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। সংলাপ ডাকার আগে দেশে অস্থিরতা ছিল। এখন তা অনেকটাই কেটে গেছে। এই উদ্যোগ এবং পদক্ষেপ মাইলফলক হিসেবে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest