সর্বশেষ সংবাদ-
গাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’

আবদুল আউয়াল মিন্টুকে দুদকে তলব

অনলাইন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদ করতে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, আবদুল আউয়াল মিন্টুকে আগামী ৫ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তলব করা হয়েছে।

তিনি বলেন, তাকে তলবের নোটিশ বীর উত্তম সিআর দত্ত রোডের অ্যাংকর টাওয়ারে অবিস্থত মাল্টিমোড গ্রুপের ঠিকানায় পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করবেন।
ভুয়া আর্থিক প্রতিবেদন তৈরি করে ঋণ নেয়া, শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি, ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় সন্দেহজনক লেনদেন ও বিদেশে অর্থপাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে।

এই অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক সামছুল আলম ও সহকারী পরিচালক মো. সালাহউদ্দিনের সমন্বয়ে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু নব্বইয়ের দশকে শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দিয়ে এখন দলটির ভাইস চেয়ারম্যান।
এর আগে বিগত সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় অন্য অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ীর মতো মিন্টুও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শব্দের থেকে ৮ গুণ দ্রুত ছুটবে রাশিয়ার নতুন মারণাস্ত্র

বিদেশের খবর: যুদ্ধের জন্য রাশিয়ার অস্ত্রাগারে প্রস্তুত রয়েছে শব্দের চেয়ে আট গুণ বেশি গতি সম্পন্ন মিসাইল। এমনটাই জানানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের তরফ থেকে। মস্কোর সামরিক কাউন্সিলের প্রধান ভিক্টর বন্দারেভ জানিয়েছেন, ‘জিরকন’ নামের সেই ক্রুজ মিসাইল বর্তমানে রাশিয়ার অস্ত্রাগারে প্রস্তুত রয়েছে।

রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, সেই মিসাইলের গতি শব্দের থেকে আট গুন বেশি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় পাল্লা দিতে রীতিমত তৈরি ওই মিসাইল। এমনকি এটি ন্যাটো মিসাইল ইন্টারেসপ্টরকেও গুঁড়িয়ে দিতে পারে বলে দাবি রাশিয়ার। গত জুন মাসে শেষবার সফলভাবে পরীক্ষা করা হয় এই মিসাইল।

২০ বছর ধরে তৈরি করা হয়েছে এই মিসাইল। ১৯৯৫ সালে প্রথম প্রকাশ্যে আনা হয় এই মিসাইল। রাশিয়ার যুদ্ধজাহাজ, সাবমেরিন, মিসাইল লঞ্চারে থাকবে এই মিসাইল। শত্রুপক্ষের জাহাজ নিধন করতে পারবে এটি ৬১৩৮ মাইল প্রতি ঘণ্টা বেগে এটি ৬৫০ মাইল যেতে পারবে।

বন্দারেভ আরও জানিয়েছেন, বর্তমানে রাশিয়ার কাছে রয়েছে, বম্বার, ট্যাকটিক্যাল মিসাইল, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, পরমাণু মিসাইল। ন্যাটোর সঙ্গে পাল্লা দিতে কয়েক বিলিয়ন খরচ করছে রাশিয়া। হাইপারসনিক মিসাইলের লড়াইতে মস্কো ১৫ বছর এগিয়ে থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৫

বিদেশের খবর: আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হয়েছেন। আজ বুধবার আফগানিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ফারাহ প্রদেশে এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ক্রু, যাত্রীসহ মোট ২৫ জন ছিলেন। সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি বলেন, দুটি হেলিকপ্টার একসঙ্গে পার্শ্ববর্তী হেরাত প্রদেশে যাচ্ছিল। হঠাৎ একটি হেলিকপ্টারের পাইলট নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি। আল–জাজিরার এক প্রতিবেদনে নাসের মেহরি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে পশ্চিম আফগানিস্তানের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার এবং ফারাহ প্রদেশের প্রাদেশিক কাউন্সিলের প্রধান ছিলেন।
প্রদেশের কাউন্সিল সদস্য দাদুল্লাহ কুনেহ বলেন, খারাপ আবহাওয়ার জন্য পাইলট নিয়ন্ত্রণ হারালে হেলিকপ্টারটি পাহাড়ের চূড়ায় আছড়ে পড়ে।
তালেবান মুখপাত্র জানান, জঙ্গিরা গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে নৌকায় ভোট চেয়ে এমপি রুহুল হকের একাধিক উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: আ ফ ম রুহুর হক এমপি নৌকায় ভোট চেয়ে কালিগঞ্জ উপজেলার একাধিক ইউনিয়নে উঠান বৈঠক করেছেন। বুধবার সকাল ১০ টা থেকে নিজ নির্বাচনী এলাকা কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলার শুইলপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত- বিনিময় ও মা-বোনদের সাথে উঠান বেঠক করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া তিনি ভাড়াশিমলা ইউনিয়নের খাঁরাহাট মন্দির প্রাঙ্গন, নায়রণপুর কারিগরপাড়ায় উঠান বৈঠক করেন। পথিমধ্যে তিনি বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত- বিনিময় করেন।
এ সময় ডা: রুহুল হক এমপির সাথে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোতাহার হোসেন কান্টু, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, জেলা পরিষদ সদস্য আসাদুর রহমান সেলিম, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহজ¦ আবুল হেসেন পাড়, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ নলতা ও ভাড়াশিমলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ, স্বেস্বাসেবকলীগ ও নলতা, ভাড়াসিমলার ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় বর্তমান সাতক্ষীরা-৩ আসনের এ সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ উন্নয়ন করে, উন্নয়নে বিশ্বাস করে, জনগণের ভাগ্যের পরিবর্তন করে। আপনারা বিগত নির্বাচনে সবাই নৌকায় ভোট দিয়েছিলেন তাই আজ সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। আজ যারা হতদরিদ্র তাদের জন্য বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, বিধবাভাতা, মায়েদের মাতৃত্বকালীন সময়ের ভাতা, মুক্তিযোদ্ধাভাতা সহ বহু সুযোগ-সুবিধা দিচ্ছেন সরকার । দেশের প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ছেলে-মেয়েদের পড়াশুনা করার জন্য শিক্ষাবৃত্তি, বিনামূল্যে বই বিতরণ সহ স্বাস্থ্যসেবা দিয়ে চলেছেন সরকার।


বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে আমরা আরও উন্নয়ন পাবো। প্রতিটা সেক্টরে আরও এগিয়ে যাব।
নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, আগামী যে নির্বাচন হবে, সে নির্বচনে আপনারা সবাই নৌকায় ভোট দিবেন, নৌকার পক্ষে কাজ করবেন। নৌকা আপনাদের স্বাধীনতা দিয়েছে, উন্নয়নে দেশ এগিয়ে নিচ্ছে আগামীতে আরও নিবে।
এসব উঠান বৈঠক শেষে কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম আলহাজ¦ নাসিরউদ্দিন এর কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজ খবর নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তি স্থগিত ‘দহন’!

মুক্তি স্থগিত ‘দহন’!

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: ১৬ নভেম্বর মুক্তির কথা সিয়াম-পূজার আলোচিত ছবি ‘দহন’। ইতিমধ্যে ছবিটির সকল প্রকার কারিগরি কার্যক্রমও শেষ। ১০ নভেম্বর সেন্সরে যাবে এটি। সেন্সর পেলে মুক্তি নিয়ে আর সংশয় থাকার কথা ছিলো না ছবিটির।
সে অনুযায়ী আগামী ১৬ নভেম্বর এটি মুক্তি দেওয়ার আগাম ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। চলছিলো প্রচারণা আর মুক্তির প্রস্তুতিও। তবে আজ (৩১ অক্টোবর) সেই ঘোষণা প্রত্যাহার করে নিয়েছেন প্রযোজক আবদুল আজিজ। এক মেইল বার্তায় তিনি জানান, ‘দহন’ মুক্তির বিষয়টি আপাতত স্থগিত করা হলো।
আরও জানান, একই তারিখে তাদের পরিবেশনায় মুক্তি পাচ্ছে ‘মিস্টার বাংলাদেশ’ নামের একটি ছবি! যেটি নির্মিত হয়েছে অন্য ব্যানারে। কিন্তু নিজের ছবি পিছিয়ে রেখে অন্যের ছবি মুক্তি দিচ্ছেন কেন! এ প্রসঙ্গে আজিজের ভাষ্য এমন, ‘‘মিস্টার বাংলাদেশ’ দেখার পর খুবই ভালো লেগেছে। ‘দহন’ একই ঘরনার ছবি। তাই ১৬ তারিখ ‘দহন’ মুক্তি দিচ্ছি না। ওইদিন মুক্তি পাবে ‘মিস্টার বাংলাদেশ’।’’
খিজির হায়াতের প্রযোজনায় ‘মিস্টার বাংলাদেশ’ ছবিটি পরিচালনা করেছেন আবু আকতারুল ইমান। অন্যদিকে ‘দহন’ নির্মাণ করেছেন রায়হান রাফী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার শেষ দৃশ্য থেকে শুরু

বিনোদনের খবর: আবারও শুরু হয়েছে ইমন, পপি, শিরিন শিলা অভিনীত ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রের কাজ। ২৯ অক্টোবর থেকে বিএফডিসিতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। অর্ধেক শেষ হওয়া এ ছবিটির কাজ এবার শুরু হয়েছে শেষ দৃশ্য থেকে। মঙ্গলবার জহির রায়হান কালার ল্যাবে সিনেমাটির মারপিটের দৃশ্যধারণ হয়েছে বলে জানালেন নায়ক ইমন।
ইমন বললেন, ‘সিনেমার কাজ অর্ধেক শেষ হয়েছে। গানের কাজ বাকি রয়েছে। সেগুলো খুব দ্রুত করা হবে। এখন চলছে ছবিটির শেষ দৃশ্যের মারপিটের কাজ। এতে আমি, পপি ও শিলা অংশ নিয়েছি।’
আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন কমল সরকার। সিনেমাটির একটি আইটেম গানে দেখা যাবে চিত্রনায়িকা পপিকে। এছাড়াও এতে অভিনয় করছেন সুব্রত, রেবেকা, ববি, ফরহাদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে থাকবেন যারা

রাজনীতির খবর: আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২০ নেতা অংশ নেবেন। আজ বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে উপস্থিত থাকবেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মাঈনুদ্দিন খান বাদল, অ্যাডভোকেট আনিসুল হক, ড. মো. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, মাহবুবউল-আলম হানিফ, ডা. দীপু মনি, আব্দুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ, হাছান মাহমুদ, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
এর আগে মঙ্গলবার মতিঝিলে প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের এক বৈঠকে সংলাপে ১৬ সদস্য পাঠানোর সিদ্ধান্ত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সব সরকারি হাসপাতাল যথাযথভাবে পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সরকারি হাসপাতালের যথাযথ রক্ষণাবেক্ষণের পাশাপাশি আগত রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণকে সেবা দেওয়াটা আপনাদের দায়িত্ব। পাশাপাশি এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ, এগুলোর নির্মাণে সরকারকে অনেক কষ্ট করে বাজেট বরাদ্দ করতে হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। কাজেই আমরা আশা করব আপনারা চিকিৎসাসেবাটাকে আপনাদের কেবল পেশা হিসেবে নয় মহান দায়িত্ব হিসবে গ্রহণ করবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে রাজধানীর মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবন উদ্বোধন এবং আরো কয়েকটি স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রদত্ত ভাষণে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং ইনশা আল্লাহ জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব।’

জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অংশ বিশেষ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালিকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না এবং তাঁদের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনিও খেলতে পারবে না।’

যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে সেগুলোর নির্মাণকাজ শুরু হয়ে গেছে এবং এগুলোর কাজ সম্পন্ন হলে আমাদের স্বাস্থ্যসেবার ভিত্তিটা আরো মজবুত হবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমি একটা অনুরোধ করব এই ইনস্টিটিউট এবং হাসপাতাল যে প্রতিষ্ঠানগুলোই আমরা তৈরি করি না কেন, সেই প্রতিষ্ঠানগুলো যেন সুন্দরভাবে চলে, ভালো ভাবে চলে।’

সরকার প্রধান বলেন, ‘এখানে মানুষ যাতে সেবা পায়। মানুষকে সেবা দেওয়াটাই হচ্ছে সব থেকে বড় কাজ। কিন্তু প্রতিষ্ঠানগুলোকেও সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যুগোপযোগী করা এবং সুন্দরভাবে যেন এগুলো পরিচালিত হয়-সেইটুকু আপনাদের কাছে আমি চাই।’

প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার অনেক কষ্ট করেই আজকের এই বাজেট বৃদ্ধি করেছে। ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে এক একটা পরিকল্পনা পাস করছে, কাজেই এই তৈরি করা স্থাপনাগুলো যেন গুণে ও মানে অটুট থাকে।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের দোড়গোড়ায় তাঁর সরকার স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে কাজেই মানুষ যেন সেবাটা পায় এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়।’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালিক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক সিরাজুল ইসলাম শিশির এবং স্বাস্থ্য বিভাগের সচিব সিরাজুল ইসলাম খান অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী- ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের উদ্বোধন এবং বিএমআরসি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ, কিডনি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের সম্প্রসারণ কাজ, মুগদার ৫০০ বেড হাসপাতালের সার্ভিস ব্লকের সম্প্রসারণ, মহাখালীর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ভবন, অ্যাজমা সেন্টারের সম্প্রসারণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

অনুষ্ঠানে সরকারের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest