সর্বশেষ সংবাদ-
গাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’

এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব

দেশের খবর: আগামী এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে বাস্তবায়নের নির্দেশনা দিতে আজ বুধবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শুরু হয়। সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, এ নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। নির্বাচনের প্রস্তুতির ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। মালামাল জেলায়-জেলায় পৌঁছানো ও ব্যালট পেপার ছাপানো ছাড়া প্রায় সব কাজ শেষ হয়েছে। তাছাড়া ইভিএম ব্যবহারের পরিকল্পনাও আমাদের আছে।

তিনি আরো বলেন, সবার সহযোগিতা নিয়ে নির্বাচনটা করা হয়। তা না হলে নির্বাচন কমিশনের পক্ষে একা করা সম্ভব নয়। এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। তফসিল ঘোষণার পর সব নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য। সেজন্য তার আগেই আপনাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করা যাতে আগে থেকেই আপনারা প্রস্তুতি নিতে পারেন।

সভার আলোচ্য সূচির মধ্যে ছিল- ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার; পার্বত্য দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনী মালামাল পরিবহন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার পদক্ষেপ; নির্বাচনী প্রচার; পর্যবেক্ষক নিয়োগ; পোস্টাল ব্যালটে ভোটদানে সহায়তা; নির্বাচনে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা; ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ; নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নির্বাহী হাকিম নিয়োগ; বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি পর্যালোচনা; আবহাওয়ার পূর্বাভাস; আগাম প্রচারণা সামগ্রী অপসারণ ও বিবিধ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতালিতে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ১১ জনের

বিদেশের খবর: ভারী বর্ষণের কারণে ইতালিতে বন্যার সৃষ্টি হয়েছে।এই বন্যায় ভেনিসসহ উত্তর-পূর্বাঞ্চলের ৭০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে।এতে ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তরের বরাতে এ তথ্য জানা গেছে।

ইতালির রানী খ্যাত ভেনিসের তিন চতুর্থাংশ অংশই বন্যায় ভেসে গেছে। প্রচণ্ড বাতাসের কারণে বন্যার পানি বড় বড় ঢেউ হয়ে ভেনিসের বিভিন্ন জায়গায় আছড়ে পড়ছে। কোথাও কোথাও ৫ ফুটের বেশি ঢেউয়ের উচ্চতা দেখা গেছে।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। বন্যার পানি নিরসনে তার লোকেরা কাজ করছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের সোর্স পরিচয়ে মাদক চোরাকারবারী খোরশেদের চাঁদাবাজি

আব্দুল জলিল: ৫৭ পিস ইয়াবাসহ ধরা পড়ে জেল খাটেন তিনি। জামিনে বেরিয়ে দুই কেজি গাঁজাসহ আবারও আটক হন খোরশেদ আলম। এখন সেই খোরশেদ পুলিশের নির্ভরযোগ্য সোর্স। তিনি নিরীহ লোকজনকে মাদক মামলায় ঢুকিয়ে দেওয়ার নাম করে চুটিয়ে চাঁদাবাজি করছেন।
খোরশেদ আলম এর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের। গ্রামে প্রথম স্ত্রীকে রেখে আরও একটি বিয়ে করে তিনি থাকেন সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গিতে। রাতদিন তার আড্ডা শহরের খুলনা মোড় ও সঙ্গীতা সিনেমা মোড়ে। এসব স্থানে বসে তিনি নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে পুলিশের নাম করে চাঁদাবাজি করেন বলে অভিযোগ। তার এ কাজে সহযোগিতা করেন একই এলাকার শরিফুল, কাসেম, এগার মামলার আসামি লেয়াকাত ও চারাবাড়ির আলমগীর। গ্রামবাসীর অভিযোগ খোরশেদ সাপ হয়ে কামড়ায় আর ওঝা হয়ে ঝাড়ায়। খোরশেদের ভাই এর জামাই কালাম ইতমধ্যে মাদক চোরাকারবারী করতে যেয়ে গুিলতে মারা গেছে। এলাকায় লেয়াকাত খোরশেদের ভয় দেখিয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে চাঁদা আদায় করছে।
গ্রামবাসীর অভিযোগ, খোরশেদ সম্প্রতি কালু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করান। তার কাছে টাকা চেয়ে না পেয়ে তাকে আটক করা হয়। পরে তাকে পাঠানো হয় জেলে। এদিকে খোরশেদের চালাকিতে দুইবার আটক হন একই এলাকার শহিদ। তার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। একইভাবে তিনি মিথ্যা তথ্য দিয়ে পুলিশে আটক করান এলাকার মহব্বত, আক্তার, যুবলীগ কর্মী মাসুমসহ অনেককে। খোরশেদের ভয়ে তার বাড়ির এলাকার অনেক নিরীহ মানুষও গা ঢাকা দিয়ে থাকেন। এলাকায় প্রচার রয়েছে খোরশেদ পুলিশের লোক। তিনি গোয়েন্দা পুলিশের সোর্স। তার পাল্লায় পড়লে রক্ষা নেই। এলাকার ইউপি সদস্য আবদুস সামাদ বলেন খোরশেদ আলম সাতক্ষীরায় থাকেন। তার বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করে নিরীহ লোকদের গ্রেফতার করানোর বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
জানতে চাইলে খোরশেদ আলম বলেন তিনি গ্রামের কোনো লোককে পুলিশ দিয়ে ধরান না। তিনি আরও জানান ইয়াবা ও গাঁজাসহ আটক হবার মামলায় তিনি জামিনে রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

দেশের খবর: বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে ইসির প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রাজধানীর কাফরুলের বাসিন্দা রিটকারী মোজাম্মেল হোসেনের এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (৩১ অক্টোবর) বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। একইসঙ্গে আবেদনটি এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া, ‘দণ্ডিত ব্যক্তিরা পদে থাকতে পারবেন না’- বিএনপির সংশোধিত গঠনতন্ত্র থেকে এই বিধান বাদ দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এটি সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদের সঙ্গে কেন সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী।

পরে সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী বলেন, ‘মোজাম্মেল হোসেন নামে এক বিএনপি কর্মী নয় মাস আগে নির্বাচন কমিশনে একটি আবেদন দিয়ে বলেছেন বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে এবং এই গঠনতন্ত্র গ্রহণ করা হলে বিএনপিতে দুর্নীতিবাজ, অযোগ্য ব্যক্তিরা নেতা হওয়ার সুযোগ পাবেন।’

অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী বলেন, ‘বিএনপির সংশোধিত গঠনতন্ত্রের বিধান সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কেননা, সংবিধানের এই অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনও ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকবার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনও ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছরকাল অতিবাহিত না হয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে ইসিতে একটি আবেদন করেছিলেন মোজাম্মেল হোসেন। কিন্তু ইসি সেই আবেদন নিষ্পত্তি না করায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার হাইকোর্ট রুলসহ আদেশ দেন।’

প্রসঙ্গত, বিএনপি বিশেষ কাউন্সিলের মাধ্যমে তাদের দলীয় গঠনতন্ত্রের ৭ নম্বর ধারা সংশোধন করে। ওই ধারায় উল্লেখ ছিল ‘রাষ্ট্রপতি কর্তৃক দণ্ডিত, দেউলিয়া, উন্মাদ বলে প্রমাণিত, সমাজে দুর্নীতিপরায়ণ বা কুখ্যাত বলে পরিচিত ব্যক্তি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে কিংবা দলের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পদের অযোগ্য বলে বিবেচিত হবেন।’ গঠনতন্ত্র থেকে এই কথাগুলো উঠিয়ে দিয়ে ‘প্রধান কর্মকর্তা হিসেবে দলের একজন চেয়ারম্যান থাকবেন। ৩০ বছরের কম বয়স্ক কোনও ব্যক্তি দলের চেয়ারম্যান হতে পারবেন না’—এই অংশটুকু যোগ করা হয়। পরে সংশোধিত এই গঠনতন্ত্র ইসিতে পাঠায় বিএনপি। কিন্তু ওই সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে মোজাম্মেল হোসেন নামে কাফরুলের এক বিএনপি কর্মী নির্বাচন কমিশনে আবেদন জানান। কিন্তু তার আবেদনটি নিষ্পত্তি না করায় তিনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: নাশকতার মামলায় সাতক্ষীরায় নাগরিক ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল ইসলাম খানসহ জামায়াতে ইসলামীর সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাগরিক ঐক্যের সাতক্ষীরা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল ইসলাম খান, জামায়াতের সাতক্ষীরা সদর পূর্ব শাখার আমির মাওলানা ওয়ারেশ আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াসিন আলী, জামায়াতকর্মী আবুল হোসেন, আক্তারুজ্জামান, মো. বাবলু, রবিউল ইসলাম ও রুবেল হোসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অ্যাডভোকেট রবিউল খানের নামে নাশকতার মামলা থাকায় তাঁকে পলাশপোলের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। অন্যদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরশাদের ‘সংলাপে’র চিঠি

দেশের খবর: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের জাপার নেতৃত্বাধীন জোট ইউএনএ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে সংলাপের চিঠি নিয়ে পৌঁছেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রেস সেক্রেটারি।
বুধবার বেলা ১১টার এরশাদের প্রেস সেক্রেটারি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল উদ্বোধন

দেশের খবর: রাজধানীর মহাখালীতে স্থাপিত ২৫০ শয্যার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবনসহ ৯টি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩১ অক্টোবর) সকালে মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন তিনি। এছাড়া এস্টাবলিস্টমেন্ট অব ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার উদ্বোধনসহ আরও ৮টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবন পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও সচিব সিরাজুল হক খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল পরিপাকতন্ত্র ও লিভার চিকিৎসায় সরকারি পর্যায়ে স্থাপিত দেশে প্রথম বিশেষায়িত হাসপাতাল।

১০ তলাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি লিভার ও পেটে সমস্যাজনিত রোগীদের সেবা দেবে। এখানে শিশু থেকে সব বয়সী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে। এছাড়া এখান থেকে তৈরি হবে বিশেষজ্ঞ গ্যাস্ট্রোলিভার চিকিৎসক। এ হাসপাতাল থেকে তারা উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০তলা ভবনের নিচতলা ও আন্ডারগ্রাউন্ডে ৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা রয়েছে। এখানে থাকবে ৩২টি কেবিন ও দুটি ভিভিআইপি কেবিন। তবে কতগুলো শয্যা ভাড়ার জন্য রাখা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ হাসপাতাল পরিচালনায় থাকবেন একজন পরিচালক, একজন যুগ্ম পরিচালক, দুজন উপপরিচালক, চারজন সহকারী পরিচালক। এছাড়া প্রশাসনিক কার্যক্রম ও অন্যান্য বিষয় তদারকের জন্য থাকবেন পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী। এ লক্ষ্যে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, গ্যাস্ট্রোলিভার চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিএমডিসির প্রতিনিধি দলের হাসপাতালটি পরিদর্শনের পর এ-সংক্রান্ত কোর্স চালু করা হবে। প্রতি বছর মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে ১৫ জন করে মোট ৪৫ জন চিকিৎসক উচ্চতর প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন এখানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমের টানে রাজপরিচয় ছাড়লেন জাপানি রাজকন্যা

বিদেশের খবর: যাকে ভালোবাসেন, তাকেই বিয়ে করবেন রাজকন্যা। কিন্তু প্রেমিক যে কোনো রাজপুত্র নন। সামান্য এক ব্যবসায়ী। তাকে বিয়ে করতে হলে রাজপরিচয় ছাড়তে হবে; বেছে নিতে হবে যে কোনো একটি। এটাই রাজপরিবারের নিয়ম। তাই রাজপরিচয়ের বদলে ভালোবাসাকেই বেছে নিলেন জাপানের রাজকন্যা আয়াকো। বিয়ে করলেন প্রেমিক কেই মোরিয়াকে।

২৮ বছর বয়সী প্রিন্সেস আয়াকো প্রিন্সেস হিসাকো এবং মৃত প্রিন্স তাকামোডোর সবচেয়ে ছোট সন্তান। প্রিন্স টাকামোডো বর্তমান সম্রাট আকিহিতোর চাচাতো ভাই। অন্যদিকে ৩২ বছর বয়সী মোরিয়া নিপ্পন ইউসেন কেকে শিপিং কোম্পানির কর্মকর্তাদের একজন।

আয়াকো ও মোরিয়ার বিয়ে হয়েছে সোমবার টোকিওর মেইজি মন্দিরে। মন্দিরটির গুরুত্ব এই বিয়ের অনুষ্ঠানের জন্য অনেক বেশি। ১৯২০ সালে মেইজি মন্দির আয়াকোর দাদার বাবা সম্রাট মেইজি ও তার স্ত্রী সম্রাজ্ঞী শোকেনের বিদেহী আত্মাকে উৎসর্গ করে সবার জন্য খুলে দেয়া হয়েছিল।জাপান-রাজকন্যা-রাজপরিবার

এই মন্দিরেই ছোট পারিবারিক অনুষ্ঠানে শুধু পরিবারের নিকটাত্মীয়দের নিয়ে বিয়ে হয় এই দম্পতির। অবশ্য মন্দিরের বাইরে এক হাজারেরও বেশি শুভাকাঙ্ক্ষী অপেক্ষা করেছিলেন প্রিন্সেস আয়াকো আর তার সঙ্গী কেই মোরিয়াকে এক নজর দেখার জন্য। মন্দিরে ঢোকার সময় তারা নবদম্পতিকে অভিনন্দন জানান এবং ‘বানজাই’ বলে তাদের দীর্ঘ জীবন কামনা করেন।
জাপানি রাজ-আইন অনুসারে, রাজপরিবারের কোনো নারী সদস্য যদি এমন কাউকে বিয়ে করেন – যিনি কোনো রাজপরিবার বা অভিজাত পরিচয়ের পরিবারের সদস্য নন, একজন সাধারণ নাগরিক, তবে ওই নারী সদস্য রাজপরিচয় হারাবেন। এই আইন অবশ্য জাপানি রাজপরিবারের পুরুষ সদস্যদের জন্য প্রযোজ্য নয়। এই আইনের পরিপ্রেক্ষিতেই প্রিন্সেস আয়াকো কেই মোরিয়াকে বিয়ে করার সময় আনুষ্ঠানিকভাবে তার রাজপরিচয় ত্যাগ করেছেন।
রাজপরিচয় না থাকায় এখন আর তিনি রাজকন্যা হিসেবে কোনো সুযোগ সুবিধা পাবেন না। এমনকি রাজকন্যার জন্য নিয়মিত অর্থবরাদ্দও বন্ধ করে দেয়া হবে। তবে আয়াকো যেন নিজের উচ্চ জীবনমান ধরে রাখতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে তাকে এককালীন সাড়ে ৯ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেয়া হয়েছে। এর বেশি আর কিছু পাবেন না তিনি।
আকিহিতোর শাসনামলে এটা রাজপরিচয় ত্যাগের দ্বিতীয় ঘটনা। এর আগে সম্রাট আকিহিতোর নিজের নাতনি প্রিন্সেস মাকো রাজপরিবারের বাইরে গিয়ে একজন সাধারণ নাগরিককে বিয়ের ঘোষণা দেন। আকিহিতোর কাছ থেকে সম্মতি পাওয়ার পর গত বছরের সেপ্টেম্বর এ আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
মাকোর পর প্রিন্সেস আয়াকোর রাজপরিচয় ত্যাগ রাজপরিবারের সদস্যদের সাধারণ নাগরিক বিয়ের বিষয়ে রাজ-আইনে বৈষম্যের বিতর্কের আগুনে ঘি ঢালল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest