সর্বশেষ সংবাদ-
গাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’

জেলা ভূমি জরিপ (আমিন) সমিতি গঠন

 

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা জেলা ভূমি জরিপ (আমিন) সমিতি গঠন করার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা পৌরসভার হল রুমে মোঃ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মোঃ মামুনুর রশিদ, শেখ অহিদুজ্জামান খোকন, মেঃ জালালউদ্দীন, মোঃ জিল্লুর রহমান, মোঃ নূর আলী প্রমুখ। সভায় সকলের সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- আহবায়ক মোঃ জালাল উদ্দীন, যুগ্ম আহবায়ক শেখ অহিদুজ্জামান খোকন, মোঃ আব্দুস সোবহান, মোঃ ইব্রাহিম চৌধুরী, মোঃ আব্দুল হাকিম, সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, যুগ্ম সদস্য সচিব নূরজ্জামান, শ্রী ব্রজেন কুমার মন্ডল, মোঃ নূর আলী, কোহিতুর ইসলাম, সদস্য মোঃ মামুন অর রশিদ, আব্দুল মতিন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অুনমোদন দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেন। কমিটির সভাপতি পদে লুৎফার রহমান টুকু, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু ও সাংগঠনিক সম্পাদক পদে মাসুম হোসেন কে মনোনিত করা হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার, আলাউদ্দীন সরদার, খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক আবু সালাম, বাবর আলী, আদম আলী, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা ছকিনা খাতুন, সমাজ কল্যান ছালেহা খাতুন, ধর্ম বিষয়ক সম্পাদক জামসেদ আলী, ত্রাণ সম্পাদক রাজু আহমেদ, কুটির শিল্প সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নৌকায় ভোট চেয়ে সাবেক ছাত্রলীগনেতাদের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন একাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট চেয়ে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার- দুপুরে সাতক্ষীরা বড় বাজার হতে শুরু করে বড় বাজারের সকল ব্যবসায়ী, ক্রেতাসহ সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির আহবায়ক শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম আহবায়ক মাহমুদ আলী সুমন, জে এম ফাত্তাহ, কাজী আক্তার হোসেন, সদস্য সচিব এজাজ আহমেদ স্বপন, সদস্য সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আমিনুর রহমান কাজল, সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু, কামরুল ইসলাম চঞ্চল, নাসেরুল হক, ময়নুল হাসান লিটু, সালাহউদ্দিন আল্ আজাদ, নজরুল ইসলাম হাবলু, রফিকুল ইসলাম রানা, শরিফুল ইসলাম খান, মিকাঈল হোসেন, খন্দকার আনিছুর রহমান, শিমুল, মনিরুল ইসলাম, কাজী ইকবাল, খন্দকার আরিফ প্রিন্স, হুমায়ুন কবির, জাহাঙ্গীর কবির পলাশ, বিপ্লব, বিকাশ, শেখ মাসুদ, মীর মোস্তাক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম,মোঃ মাসুদ আলী, সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সৈনিক লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ শেষে দিবা নৈশ্য কলেজের সামনে নেতৃবৃন্দ এক পথসভায় মিলিত হন। পথসভায় নেতৃবৃন্দ বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রার্থী যেই হোক সে দিকে না তাকিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাব বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে শ্যামনগর ফুটবল একাডেমী ও ঈশ্বরীপুর।
আব্দুল আলিম, :
শ্যামনগর ফুটবল একাডেমী ও স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের যৌথ আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরের প্রাণ কেন্দ্রে নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার (৩১ অক্টোবর) বিকাল ৩ টায় ভাব বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের দুইটি খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় শ্যামনগর ফুটবল একাডেমী
বনাম কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ট্রাইবেকারে  শ্যামনগর ফুটবল একাডেমী ৩-১ গোলে জয়লাভ করে।
দ্বিতীয় খেলা বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় ও রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপিঠের মধ্যে। উক্ত খেলায় ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন শ্যামনগর ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দিন বাবু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শ্যামনগর ফুটবল একাডেমীর সহকারী কোচ মো. সত্তার হোসেন, ম্যানেজার ঝন্টু, মেহেদি, খেলায় ধারাভাষ্য প্রদান করেন শিক্ষক নবকুমার বিশ্বাস।
খেলা গুলো পরিচালনা করেন জাহাঙ্গীর কবির   মঞ্জু ইলাহি, জাহাঙ্গীর করিব, রিয়াদ আরেফিন, রাকিব, জুলফিকার আলী, তৈয়বুর রহমান বাবলু, আব্দুল হামিদ, সোহাগ, শেখ মিজানুর ও নুর হোসেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন অমল কুমার

 

ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ খুলনা অঞ্চল ও সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন অমল কুমার ব্যানার্জী। তিনি সাতক্ষীরা সদর উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা। গত ২৭ অক্টোবর ডি কে আইবি নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে অঞ্চল ও জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। সাতক্ষীরা জেলা সহ অঞ্চলের সকল ডিপ্লোমা কৃষিবিদদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ জাসদ এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাসদ-সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাসদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ ও র‌্যালি আয়োজন করা হয়। সমাবেশটি ৩১ অক্টোবর বুধবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা চত্বর, খুলনারোড মোড় সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম। বক্তৃতা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সদর উপজেলা বাংলাদেশ জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক, তালা উপজেলা সভাপতি দেবাশীষ দাস, কলারোয়া উপজেলা সভাপতি সহিদুল ইসলাম, পৌর সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন, পৌর নেতা আশরাফ সরদার, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মোকলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ শাহারিয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন বাংলাদেশ জাসদ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ভৌতিক’ জুতা, দাম জানলে অবাক হবেন!

অনলাইন ডেস্ক: প্রথমে দেখলে একটু ভয় লাগতে পারে। বলছি অদ্ভুত এক জুতোর কথা। এই জুতা একবার পরলে ভিড়ের মধ্যেও আলাদা করে চোখে পড়তে বাধ্য। এই জুতার হিল এতই উঁচু ও সরু যে পরলে উচ্চতা এক লাফে বেড়ে যাবে অনেকটাই। জুতার নীচে রয়েছে মোটা একটি প্লাস্টিকের প্ল্যাটফর্ম, যা পায়ের সঙ্গে জুতোর ভারসাম্য রক্ষা করবে ও হাঁটাচলা করতে সাহায্য করবে। এই বুট প্রস্তুতির মাধ্যমেই নতুন দুনিয়ায় পা রাখল ফুটওয়্যার দুনিয়া।

এই জুতার দাম ধরা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লাখ ৩৪ হাজার টাকা।

এক ঝলক দেখলে এ জুতা আলাদা করে পরে আছেন বলে মনেই হবে না। বরং আঙুল-সমেত পায়েরই বর্ধিত অংশ বলে মনে হবে। এই জুতার নকশা এমনই, যাতে কৃত্রিম আঙুলও আছে। পরলে তা পায়ের আঙুলের থেকে আলাদা বোঝার জো নেই!

জুতার মাঝে রয়েছে লম্বা লম্বা কাঁটা, যা জুতোর রূপে যোগ করেছে ভৌতিক ছোঁয়া। হলোউইনের সময় চার পাশের ভৌতিক পরিবেশ উদ্যাপনের যে উৎসব, তার সঙ্গে ফ্যাশনকে খাপ খাওয়াতেই এমন নকশার কথা ভেবেছে সংস্থা। এই জুতো পরে ফ্যাশন শুরুও করে দিয়েছেন অনেকেই।

কানাডার দুই বিখ্যাত ডিজাইনার হানা রোজ ডালটন ও স্টিভেন রাজ ভাস্করন এই জুতা তৈরি করেছেন। এই জুতার সঙ্গে তাল মিলিয়ে এলিয়েন বা অদ্ভুতদর্শন ভৌতিক মুখের মেক আপও করেছেন তারা। সেই ছবি নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

উরু পর্যন্ত ঢাকা প্লাস্টিকের তৈরি এই জুতার প্রধান মডেলটি একেবারে চামড়ার রঙের। তাই শরীরের অংশ হিসাবে ভ্রম হবে প্রথম দর্শনেই। আর একটি মডেলের রং কালো। হ্যালোউইনের কথা মাথায় রেখেই এই দুই রংকে বেছেছেন প্রস্তুতকারীরা। তবে চাহিদার কথা ভেবে অন্যান্য রঙের কয়েকটি মডেলও রাখা হয়েছে।

এর আগেও ফটোশপের সাহায্য নিয়ে এমন জুতো পরার ছবি শেয়ার করেছিলেন তারা। সে ছবি ভাইরাল হতে সময় নেয়নি। এবার এমন জুতার বাস্তব উপস্থিতি দেখে তাজ্জব তাদের অনুরাগীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাসদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য মশাল মিছিল

 

নিজস্ব প্রতিবেদক : “নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও, সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তি-উন্নয়নের ধারা এগিয়ে নাও, দুর্নীতি ও বৈষম্যের অবসান কর, সুশাসন ও সমাজতন্ত্রের পথ তৈরি কর” শ্লোগানে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য মশাল মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১অক্টোবর বুধবার সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা পৌরসভার চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বরে গণসমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সূচনা বক্তব্যের মধ্যদিয়ে মিছিলের যাত্রা শুরু হয়। কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক ও জাসদ মনোনীত, ১৪দল মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ওবায়েদুস সুলতান বাবলু ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলীর নেতৃত্বে বিভিন্ন শ্লোগানের মধ্যদিয়ে মিছিলটি আলাউদ্দীন চত্বরে গিয়ে একটি সমাবেশে মিলিত হয়। সমাবেশ পরিচালনা করেন, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন। বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, জাতীয় কৃষক জোট কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাতীয় নারী জোটের সভাপতি পাপিয়া আহম্মেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বিনা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ জাসদের অনুপম কুমার অনুপ, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এস এম শামীম, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ একটি সুশৃঙ্খল দল হিসাবে পরিচিত। দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দুর করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচন যাতে বানচাল না হয় সেজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। দূর্নীতি ও বৈষম্যের অবসান, সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest