সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: নাশকতার মামলায় সাতক্ষীরায় নাগরিক ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল ইসলাম খানসহ জামায়াতে ইসলামীর সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাগরিক ঐক্যের সাতক্ষীরা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল ইসলাম খান, জামায়াতের সাতক্ষীরা সদর পূর্ব শাখার আমির মাওলানা ওয়ারেশ আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াসিন আলী, জামায়াতকর্মী আবুল হোসেন, আক্তারুজ্জামান, মো. বাবলু, রবিউল ইসলাম ও রুবেল হোসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অ্যাডভোকেট রবিউল খানের নামে নাশকতার মামলা থাকায় তাঁকে পলাশপোলের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। অন্যদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরশাদের ‘সংলাপে’র চিঠি

দেশের খবর: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের জাপার নেতৃত্বাধীন জোট ইউএনএ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে সংলাপের চিঠি নিয়ে পৌঁছেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রেস সেক্রেটারি।
বুধবার বেলা ১১টার এরশাদের প্রেস সেক্রেটারি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল উদ্বোধন

দেশের খবর: রাজধানীর মহাখালীতে স্থাপিত ২৫০ শয্যার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবনসহ ৯টি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩১ অক্টোবর) সকালে মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন তিনি। এছাড়া এস্টাবলিস্টমেন্ট অব ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার উদ্বোধনসহ আরও ৮টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবন পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও সচিব সিরাজুল হক খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল পরিপাকতন্ত্র ও লিভার চিকিৎসায় সরকারি পর্যায়ে স্থাপিত দেশে প্রথম বিশেষায়িত হাসপাতাল।

১০ তলাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি লিভার ও পেটে সমস্যাজনিত রোগীদের সেবা দেবে। এখানে শিশু থেকে সব বয়সী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে। এছাড়া এখান থেকে তৈরি হবে বিশেষজ্ঞ গ্যাস্ট্রোলিভার চিকিৎসক। এ হাসপাতাল থেকে তারা উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০তলা ভবনের নিচতলা ও আন্ডারগ্রাউন্ডে ৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা রয়েছে। এখানে থাকবে ৩২টি কেবিন ও দুটি ভিভিআইপি কেবিন। তবে কতগুলো শয্যা ভাড়ার জন্য রাখা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ হাসপাতাল পরিচালনায় থাকবেন একজন পরিচালক, একজন যুগ্ম পরিচালক, দুজন উপপরিচালক, চারজন সহকারী পরিচালক। এছাড়া প্রশাসনিক কার্যক্রম ও অন্যান্য বিষয় তদারকের জন্য থাকবেন পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী। এ লক্ষ্যে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, গ্যাস্ট্রোলিভার চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিএমডিসির প্রতিনিধি দলের হাসপাতালটি পরিদর্শনের পর এ-সংক্রান্ত কোর্স চালু করা হবে। প্রতি বছর মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে ১৫ জন করে মোট ৪৫ জন চিকিৎসক উচ্চতর প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন এখানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমের টানে রাজপরিচয় ছাড়লেন জাপানি রাজকন্যা

বিদেশের খবর: যাকে ভালোবাসেন, তাকেই বিয়ে করবেন রাজকন্যা। কিন্তু প্রেমিক যে কোনো রাজপুত্র নন। সামান্য এক ব্যবসায়ী। তাকে বিয়ে করতে হলে রাজপরিচয় ছাড়তে হবে; বেছে নিতে হবে যে কোনো একটি। এটাই রাজপরিবারের নিয়ম। তাই রাজপরিচয়ের বদলে ভালোবাসাকেই বেছে নিলেন জাপানের রাজকন্যা আয়াকো। বিয়ে করলেন প্রেমিক কেই মোরিয়াকে।

২৮ বছর বয়সী প্রিন্সেস আয়াকো প্রিন্সেস হিসাকো এবং মৃত প্রিন্স তাকামোডোর সবচেয়ে ছোট সন্তান। প্রিন্স টাকামোডো বর্তমান সম্রাট আকিহিতোর চাচাতো ভাই। অন্যদিকে ৩২ বছর বয়সী মোরিয়া নিপ্পন ইউসেন কেকে শিপিং কোম্পানির কর্মকর্তাদের একজন।

আয়াকো ও মোরিয়ার বিয়ে হয়েছে সোমবার টোকিওর মেইজি মন্দিরে। মন্দিরটির গুরুত্ব এই বিয়ের অনুষ্ঠানের জন্য অনেক বেশি। ১৯২০ সালে মেইজি মন্দির আয়াকোর দাদার বাবা সম্রাট মেইজি ও তার স্ত্রী সম্রাজ্ঞী শোকেনের বিদেহী আত্মাকে উৎসর্গ করে সবার জন্য খুলে দেয়া হয়েছিল।জাপান-রাজকন্যা-রাজপরিবার

এই মন্দিরেই ছোট পারিবারিক অনুষ্ঠানে শুধু পরিবারের নিকটাত্মীয়দের নিয়ে বিয়ে হয় এই দম্পতির। অবশ্য মন্দিরের বাইরে এক হাজারেরও বেশি শুভাকাঙ্ক্ষী অপেক্ষা করেছিলেন প্রিন্সেস আয়াকো আর তার সঙ্গী কেই মোরিয়াকে এক নজর দেখার জন্য। মন্দিরে ঢোকার সময় তারা নবদম্পতিকে অভিনন্দন জানান এবং ‘বানজাই’ বলে তাদের দীর্ঘ জীবন কামনা করেন।
জাপানি রাজ-আইন অনুসারে, রাজপরিবারের কোনো নারী সদস্য যদি এমন কাউকে বিয়ে করেন – যিনি কোনো রাজপরিবার বা অভিজাত পরিচয়ের পরিবারের সদস্য নন, একজন সাধারণ নাগরিক, তবে ওই নারী সদস্য রাজপরিচয় হারাবেন। এই আইন অবশ্য জাপানি রাজপরিবারের পুরুষ সদস্যদের জন্য প্রযোজ্য নয়। এই আইনের পরিপ্রেক্ষিতেই প্রিন্সেস আয়াকো কেই মোরিয়াকে বিয়ে করার সময় আনুষ্ঠানিকভাবে তার রাজপরিচয় ত্যাগ করেছেন।
রাজপরিচয় না থাকায় এখন আর তিনি রাজকন্যা হিসেবে কোনো সুযোগ সুবিধা পাবেন না। এমনকি রাজকন্যার জন্য নিয়মিত অর্থবরাদ্দও বন্ধ করে দেয়া হবে। তবে আয়াকো যেন নিজের উচ্চ জীবনমান ধরে রাখতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে তাকে এককালীন সাড়ে ৯ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেয়া হয়েছে। এর বেশি আর কিছু পাবেন না তিনি।
আকিহিতোর শাসনামলে এটা রাজপরিচয় ত্যাগের দ্বিতীয় ঘটনা। এর আগে সম্রাট আকিহিতোর নিজের নাতনি প্রিন্সেস মাকো রাজপরিবারের বাইরে গিয়ে একজন সাধারণ নাগরিককে বিয়ের ঘোষণা দেন। আকিহিতোর কাছ থেকে সম্মতি পাওয়ার পর গত বছরের সেপ্টেম্বর এ আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
মাকোর পর প্রিন্সেস আয়াকোর রাজপরিচয় ত্যাগ রাজপরিবারের সদস্যদের সাধারণ নাগরিক বিয়ের বিষয়ে রাজ-আইনে বৈষম্যের বিতর্কের আগুনে ঘি ঢালল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দীর্ঘ মেয়াদে রিয়ালের দায়িত্ব চান সোলারি

অনলাইন ডেস্ক: ভারপ্রাপ্ত কোচ থেকে স্থায়ী কোচ হওয়ার জন্য নিজের আগ্রহের কথা জানিয়েছেন সোলারি। রিয়ালের দায়িত্ব নেয়ার পর সংবাদ সম্মেলনে এসে সোলারি এসব কথা জানান। সোলারি ছিলেন রিয়ালের ‘বি’ টিমের কোচ। লোপেতেগিকে বরখাস্ত করে তাকে সিনিয়র দলের কোচ বানিয়েছে রিয়াল। এই আর্জেন্টাইন ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন। বুধবার তার অধীনে কোপা ডেল রে টুর্নামেন্টে খেলতে নামবেন বেলরা।
‘আমি বিষয়টি ইতিবাচকভাবে দেখছি। সুযোগ পেলে দীর্ঘ মেয়াদে দায়িত্ব নিতে চাই,’ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে বলছিলেন সোলারি।
‘আমি যা পারি, তার সবকিছু চেষ্টা করবো। এটা অনেক বড় সুযোগ।’ সোলারি কতদিন দায়িত্বে থাকবেন সে বিষয়ে কিছু জানায়নি রিয়াল। তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচের আগে তাকে সরানো হচ্ছে না।
নতুন কোচ হিসেবে চেলসি এবং জুভেন্টাসের সাবেক কোচ কন্তেকে বিবেচনা করছে দলটি। শোনা যাচ্ছে বেলজিয়াম কোচ মার্টিনেজের নামও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিসেম্বরে আসছে ‘গোয়েন্দাগিরি’

বিনোদনের খবর: সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’, ছবিটি পরিচালনা করেছেন নাসিম সাহনিক। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সুপার হিরোইনখ্যাত নায়িকা শম্পা। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।
পরিচালক নাসিম বলেন, ‘আমরা চলতি মাসে ছবির ছাড়পত্র হাতে পেয়েছি। এখন ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার জন্য চিন্তা করছি। আগামী সপ্তাহ খানেকের মধ্যে আমরা ছবি মুক্তির তারিখ ঘোষণা করব। সেই হিসেবে প্রযোজক সমিতিতে নিবন্ধন করব।’
ছবির গল্প নিয়ে নাসিম বলেন, ‘একদল ছেলেমেয়ে তারা নিজেদের শার্লক হোমস, ফেলুদা, জেমস বন্ড ভাবে। তারা কয়েজন বন্ধুমিলে একটি গোয়েন্দা বাহিনী তৈরির চিন্তা করে। একেবারেই শখের গোয়েন্দা তারা। একটি সময় তারা একটি শহরে যায় বেড়াতে। কিন্তু সব জায়গাতে তারা গোয়েন্দাদের মতো নজর রাখে। যে শহরে তারা গেছে সেই শহরের পাশেই ছিল একটা ঘন জঙ্গল। সেখানে তারা কিছু চিহ্ন পায়। অনুসন্ধান করার জন্য তারা বনের ভেতরে চলে যায়। এভাবেই এগোতে থাকে ছবির গল্প।’
ছবিটি সম্পর্কে শম্পা বলেন, ‘আমাদের সবারই একটা ছেলেবেলা ছিল। এই ছবির গল্প দেখে সবারই তা মনে পড়ে যাবে। ছোটবেলায় মায়ের মুখে ভূতের গল্প শোনা। একটু বড় হলে বন্ধুদের নিয়ে শার্লক হোমস, ফেলুদা পড়ে নিজেদের গোয়েন্দা ভাবা। একটা সময় গোয়েন্দগিরিতে নেমে যাওয়া। এসবের মধ্যে অনেক ছেলেমানুষি, অনেক মজা করতে করতে এক সময় সিরিয়াস কোনো বিষয়ে সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা প্রায় সবারই আছে। ছবিটি দেখে সবার কাছে ভালো লাগবে বলে আমি আশা করি।’

শম্পা ছাড়া আরো এই ছবিতে অভিনয় করেছেন কচি খন্দকার, তারেক মাহমুদ, শিখা মৌ, সীমান্ত আহমেদ, টুটুল চৌধুরীসহ অনেকে। গত বছর ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ছবির শুটিং করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি নয়, সালাহতে বাজি রোনাল্ডোর

খেলার খবর: ঘনিয়ে আসছে ব্যালন ডি’অরজয়ী ঘোষণার ক্ষণ। আগামী ডিসেম্বরেই বিজয়ীর হাতে তুলে দেয়া হবে ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি। এবার তা জয়ের দৌড়ে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বরাবরই তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তবে এ বছর ছোট ম্যাজিসিয়ান নয়, মোহাম্মদ সালাহকে তীব্র প্রতিদ্বন্দ্বী ভাবছেন তিনি।
গেল এক দশকে সমান পাঁচবার করে ব্যালন ডি’অর জিতেছেন রোনাল্ডো-মেসি। এবার আর্জেন্টাইন চিরশত্রুকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় সিআর সেভেন। সেই পথে প্রধান বাধা মিসরীয় কিং সালাহ।
রোনাল্ডো বলেন, আমি ক্যারিয়ারে ষষ্ঠ ব্যালন ডি’অর জিততে চাই। তবে এর মোহে অন্ধ নই। খুব ভালো করেই জানি, আমি ইতিহাসে সেরা ফুটবলার। ফের পুরস্কারটি শোকেসে ভরতে মরিয়া। এমনটি না বলা হবে মিথ্যাচার। তবে আমাদের মধ্যে কঠিন লড়াই হবে।
৩৩ বছর বয়সী ফুটবলারকে প্রশ্ন ছুড়ে দেয়া হয়- এবার ব্যালন ডি’অর জয়ে তার ঘোরতর প্রতিদ্বন্দ্বী কে? নিশ্চিয়ই মেসি? জবাবে তিনি বলেন, আমার মনে হয় না সে এ বছর সেই পুরস্কার জয়ের দৌড়ে শীর্ষ তিনে থাকবে। কারণ বিশ্বকাপটা তার ভালো যায়নি। চ্যাম্পিয়নস লিগেও ভালো করতে পারেনি। পুরস্কারটি জেতার দারুণ সম্ভাবনা আছে আমার। তবে সেটি সালাহ জিততে পারে। গেল মৌসুমটা তার দুর্দান্ত কেটেছে। এ ছাড়া লুকা মডরিচ, আঁতোয়া গ্রিজম্যান, রাফায়েল ভারানে, কিলিয়ান এমবাপ্পের হাতেও উঠতে পারে। কারণ তারা বিশ্বচ্যাম্পিয়ন।

মাস দুয়েক আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসের ডেরায় ভিড়েছেন রোনাল্ডো। এবার যদি জিততে পারেন তা হলে একমাত্র খেলোয়াড় হিসেবে পৃথক তিনটি ক্লাবের হয়ে ব্যালন ডি’অর জেতার কীর্তি গড়বেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি আমার আইডল: নেইমার

মেসি আমার আইডল: নেইমার

কর্তৃক daily satkhira

অনলাইন ডেস্ক: বার্সেলোনা ছেড়ে চলে এলেও এখনও লিওনেল মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে নেইমারের। সেই টানেই নাকি পিএসজি ছেড়ে ফের ফিরতে চাচ্ছেন বার্সার ডেরায়। তবে কারণ কিন্তু শুধু সেটিই নয়; ছোট ম্যাজিসিয়ানের কাছে নানা কিছু শিখতে চান তিনি। কারণ ফুটবলে আর্জেন্টাইন সুপারস্টারকেই আইডল মানেন ব্রাজিলীয় তারকা।
একসময় বার্সেলোনার হয়ে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন নেইমার। শুধু খেলেননি, অনুশীলনও করেছেন। তাই খুব কাছ থেকে আইডলকে দেখার সৌভাগ্য হয়েছে তার।
নেইমার বলেন, আমি মেসির সঙ্গে খেলেছি। সে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। সে-ই আমার আইডল (আদর্শ)।

তিনি বলেন, মেসির কাছ থেকে আমি অনেক কিছু শিখতাম। প্রতিদিনই শিখতাম। ম্যাচে শিখতাম, অনুশীলনে শিখতাম। তার খেলা দেখেও শিখতাম। তা-ই মূলত আমাকে সমৃদ্ধ করেছে। আমার স্কিল উন্নত হয়েছে, যা মাঠে কাজে লাগাতে পারছি। সত্যি বলতে কী- তার কাছ থেকে আমি প্রচুর পরিমাণে শিখতাম।
গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির (২২২ মিলিয়ন ইউরো) বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। সেখান থেকে ফের পুরনো ক্লাবে ফিরতে চাচ্ছেন তিনি। এ খবর কানে পৌঁছেছে কাতালানদের। এ পরিপ্রেক্ষিতে গেল সপ্তাহে ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ জানিয়েছেন, প্যারিস থেকে তাকে ফেরানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
তবে তাতে নাকি ভেটো দিয়েছেন মেসি। সাবেক সতীর্থকে ফেরত চান তিনি। ফলে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন চলছেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest