সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

আজও ইমরুলের ব্যাটে রান বন্যা

খেলার খবর: লিটনের পর আরেক টাইগার ওপেনার ইমরুল কায়েসের ব্যাট থেকেও আসলো হাফসেঞ্চুরি। ইমরুল প্রথম ম্যাচে সেঞ্চুরি করে। তারিই ধারাবাহিকতায় আজও তার ব্যাটে রান আসছে। ইমরুল ৫৬ বলে ৫টি চারের সাহায্যে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে বিনা উইকেটে ১৩২রান।

দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েসের ব্যাটে দারুণ শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দেয়া ২৪৭ রানের জয়ের লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইমরুল কায়েস ও লিটন দাসের ব্যাটে ভর করে বিনা উইকেটে দলীয় শতরান পূর্ণ করে।

লিটন ৭১ বলে ১টি ছয় ও ৮টি চারের সাহায্যে ৭৫ রানে অপরাজিত আছেন।

প্রথম ওভারের চতুর্থ বলে এক বিপদ কেটে যায় লিটন দাসের উপর থেকে। জার্ভিসের বলে এলবি ডাবলিউ হয় লিটন। আম্পায়ার আঙুল তুলে দেন। কিন্তু লিটন দাস সতীর্থ ইমরুলের সাথে আলোচনা করে রিভিউ নেন। আর এতেই কেটে যায় বিপদ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৬ রান। জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

এর আগে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে আমন্ত্রন জানায় টাইগার অধিনায়ক মাশরাফি। ব্রেন্ডন টেইলরের হাফসেঞ্চুরিতে ২৪৬ রান করে জিম্বাবুয়ে। টেইলর ৭৩ বলে ৭৫ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন। তার ইনিংসে ৯টি চার ও ১টি ছয়ের মার ছিল । এছাড়া সিকান্দার রাজা ৪৯ ও শন উইলিয়ামস ৪৭ রান করে। টাইগার বোলারদের ভিতরে মোহাম্মদ সাইফুউদ্দিন ১০ ওভার বল করে ১টি মেইডেন নিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া মাশরাফি, মুস্তাফিজ, মিরাজ ও মাহমুদ্দুল্লাহ ১টি করে উইকেট তুলে নেন।

গত ২১ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২৮ রানে। টাইগাররা যদি আজ জিততে পারে তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিবেন। সুতরাং, সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৭ রান। ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচের ১১টিতেই বাংলাদেশ জিতেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ সংসদে, মন্ত্রী-এমপিদের ভিড়

অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের রামু উপজেলার জিন্নাত আলী বাংলাদেশের জাতীয় সংসদে গিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান তিনি। তার নিজ নির্বাচনী এলাকার এমপি সায়মুম সরোয়ার কমল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন। সংসদের নিজ কার্যালয়ের প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎও দেন। এ সময় তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দেন প্রধানমন্ত্রী।
সেখান থেকে বেরিয়ে আসার পর সংসদের ক্যান্টিনে গেলে তার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করেন মন্ত্রী-এমপিরা। সংসদের কর্মকর্তা-কর্মচারী ও এমপি-মন্ত্রীদের সহকারী ও একান্ত সহকারীসহ নানা ধরনের ব্যক্তিরা তাকে ঘিরে ধরেন। ছবি তোলেন, সেলফি তোলেন। তবে সাধারণ লোকদের সঙ্গে ছবি তোলার সময় তিনি টাকা দাবি করলেও মন্ত্রী-এমপিদের সঙ্গে বিনা বাক্য ব্যয়ে ছবি তোলেন।
এদিন সংসদ অধিবেশন থাকায় সন্ধ্যায় অনেক লোকের সমাগম ছিল। লম্বা লোকটিতে দেখতে সংসদের প্রধান হুইপ আসম ফিরোজ, তথ্য ও যোগযোগ প্রতিমন্ত্রীসহ একাধিক মন্ত্রী এমপি ভিড় জমান। তার সঙ্গে ছবিও তোলেন।
পরে এমপি সায়মুম সরোয়ার কমল বলেন, ‘জিন্নাত আলী নানা রোগে ভুগছেন। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পাঁচ লাখ টাকা দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী তার জন্য সব ধরনের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার উপযোগী করে একটি বাড়ি করে দেয়ারও আশ্বাস দিয়েছেন।’

তবে সাংবাদিকরা জিন্নাত আলীর ছবি নেয়ার জন্য দাঁড়াতে বললে টাকা দাবি করেন তিনি। সংসদের এক কর্মকর্তা ১০০ টাকা দিলেও তিনি ছবি তুলতে রাজি হননি। সবাই টাকা না দিলে ছবি তুলবেন না বলে সাফ জানিয়ে দেন।
এ সময় তিনি বলেন, ‘অনেক সাংবাদিক আমাকে নিয়ে নিউজ করে উপকৃত হয়েছেন। কিন্তু আমার কিছুই হয়নি!’

জানা যায়, বিশ্বের সবচেয়ে এই লম্বা ব্যক্তি, তবে তার এই দৈর্ঘ্য মোটেও স্বাভাবিক নয়। হরমোনজনিত সমস্যায় আছেন বিপাকে। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
গিনেস রেকর্ড অনুযায়ী বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘ ব্যক্তি হলেন মিশরের সুলতান কসেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। আর ২২ বছর বয়সী জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি। ১২ বছর বয়সের পর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকেন তিনি। ফলে স্বাভাবিক কাজকর্ম থেকেও সরে আসতে হয় তাকে। লম্বা দেহটা নিয়ে খুব একটা স্বস্তিও বোধ করেন না তিনি।
অস্বাভাবিক উচ্চতার কারণে অসুবিধা হচ্ছে তার। ঘরে ঢোকা-বের হওয়ার মতো দৈনন্দিন কাজেই বেগ পেতে হচ্ছে জিন্নাতকে। তার বড় সমস্যা শারীরিক দুর্বলতা। দুই হাঁটুতে ব্যথা। শারীরিক গড়নের কারণে ক্ষুধার তীব্রতাও বেশি। হরমনের কারণে তার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে এবং তা আরও বাড়ার সম্ভাবনা আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিধ্বংসী লিটনের ফিফটি; ওপেনিং জুটির সেঞ্চুরি

খেলার খবর: প্রথম ওয়ানডেতে ব্যর্থতার পর আবারও ঝড় উঠেছে লিটন দাসের ব্যাটে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ২৪৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন লিটন দাস এবং ইমরুল কায়েস। মারকুটে মেজাজে খেলা লিটনের বিপরীতে ইমরুল কিছুটা ধীরস্থির শুরু করলেও পরে হাত খোলেন। প্রথম ওভারে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া লিটন ৪৬ বলে ৮ চার ১ ছক্কায় তুলে নেন হাফ সেঞ্চুরি। অন্যদিকে ইমরুল কায়েসও তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.৪ ওভারে ১০০ রান।

এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৪৬ রান তুলে সফরকারী জিম্বাবুয়ে। দলীয় ১৮ রানে সাইফউদ্দিনের স্লোয়ার অধিনায়ক মাসাকাদজার (১৪) ব্যাটের কানায় লেগে চলে যায় মুশফিকুর রহিমের গ্লাভসে। অধিনায়কের দ্রুত বিদায়ের পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর এবং সিফাস জুওয়াও। দুজনে মিলে গড়েন ৫২ রানের জুটি। ঘূর্ণিবলে জুওয়াওকে (২০) ফজলে মাহমুদের তালুবন্দি করে জুটি ভাঙেন মিরাজ।

কিন্তু অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে থামানো যাচ্ছিল না। তৃতীয় উইকেটেও তিনি উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন। অবশেষে মাহমুদ উল্লাহর বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে থামে তার ৭৩ বলে ৯ চার ১ ছক্কায় ৭৫ রানের চমৎকার ইনিংস। সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন শন উইলিয়ামস (৪৭)।

তবে হাত চালিয়ে খেলতে থাকেন সিকান্দার রাজা। চতুর্থ এবং পঞ্চম উইকেটে উইলিয়ামস আর মুরকে নিয়ে গড়া তার দুটি জুটিই ছিল ৪১ রানের। রাজাকে ৪৯ রানে মুশফিকের গ্লাভসবন্দি করেন অধিনায়ক মাশরাফি। মুস্তাফিজ তার প্রথম শিকার ধরেন পিটার মুরকে (১৭) মেহেদি মিরাজের তালুবন্দি করে।

এরপর আবারও সাইফউদ্দিন ঝলক। তার একটি শর্ট বলে এলটন চিগাম্বুরা (৩) পয়েন্টে ধরা পড়েন নাজমুল ইসলামের হাতে। শেষ ওভারের তৃতীয় বলে সহজ রান-আউট থেকে বেঁচে যান মাভুতা (৬)। পরের বলেই তাকে মুস্তাফিজের তালুবন্দি করেন সাইফউদ্দিন। কিন্তু রিভিউয়ে সেটা নট-আউট বলে প্রমাণিত হয়।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রান তুলে সফরকারীরা। সাইফউদ্দিনের ৩ উইকেটের পাশাপাশি ১টি করে উইকেট নেন মাশরাফি, মুস্তাফিজ, মিরাজ এবং মাহমুদ উল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দূর্ণীতির বদহজমের টাকা ফেরৎ দিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহাবুব ও সদস্য মহিতুর

নিজস্ব প্রতিবেদক ঃ দূর্ণীতির মাধ্যমে প্রকল্পের টাকা আত্মসাৎ করার পাল্টাপাল্টি অভিযোগ দিয়ে বদহজম হওয়া টাকা ফেরৎ দিলেন সাতক্ষীরা জেলা পরিষদের দূর্ণীতিবাজ প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমান ও সদস্য আশাশুনির মহিতুর রহমান। এরপরও শেষ চেষ্টা করে বদলী রদ করতে পারলেন না এসএম মাহাবুবর রহমান। গত ২৩ অক্টোবর স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপসচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার তাকে খুলনা জেলা পরিষদে বদলী করা হয়।
সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মাহাফুজুর রহমান রুবি খাতুন, মনিরুল ইসলাম ও আল ফেরদৌস আলফা জানান, উচ্চ মাধ্যমিক পাশ হয়েও নিয়ম বহির্ভুতভাবে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ২০০১ সালে এসএম মাহাবুবর রহমানের ষাটলিপিকার থেকে পদোন্নতি পান। এডিপি’র টাকা রাজস্ব খাতে নিয়ে যেয়ে বাবার নামীয় আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানার নামে খরচ করা, খেয়াঘাটের ইজারার টাকা লুটপাট, বিভিন্ন প্রকল্প পাশ করানোর নামে আর্থিক সুবিধা নেওয়া, বাস্তবতা বহির্ভুতভাবে আব্দুর রউফ কমপ্লেক্সে ও এতিমখানায় জেলা পরিষদ এবং সমবায়ের টাকা অপচয়, বদলী রুখতে তিন তিনটি রিট পিটিশন খারিজ হয়ে যাওয়াসহ বিভিন্ন দূর্ণীতির কারণে এসএম মাহাবুবর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাকে বদলীর বিষয়ে জেলা পরিষদের প্রায় সকল সদস্য সোচ্চার হন। তাকে বদলীর জন্য গত ৩০ আগষ্ট ২০তম সাধারণ সভায় ১৬ জন্য সদস্য স্বাক্ষর করেন। ২৪ সেপ্টেম্বর প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এসএম মাহাবুবর রহমান রেজুলেশনে সাক্ষর করেন। ৩১ সেপ্টেম্বর ২০তম সভার সকল সিদ্ধান্ত দৃঢ়করণ হয়। তবে বিবিধ আলোচনায় কয়েকজন সদস্য তাকে রাখার জন্য সভায় মন্তব্য করলে সার্বিক বিষয় চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়। এপর চেয়ারম্যান পৃথক পৃথকভাবে কয়েকজন সদস্যকে ডেকে শোনা ও জানার পর ৪ অক্টোবর বদলী সংক্রান্ত রেজুলেশনটি অগ্রবর্তী করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রধান নির্বাহীর মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তার কাছে পাঠান। পরদিন প্রশাসনিক কর্মকর্তার কাছে থাকা ফাইলটি লাপাত্তা হয়ে যায়। ফাইল না পাওয়ার বিষয়টি এসএম মাহাববুর রহমান যাতে বদলী না হন সেজন্য একটি কঠিণ ষড়যন্ত্র বলে আশঙ্কা করেন তারা। ১২ অক্টোবর ফাইলটি পাওয়া গেলেও জেলা পরিষদের ২১তম সাধারণ সভায় প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, লাল্টু, ডালিম ঘরামী, আব্দুল হাকিম, মহিতুল ইসলাম, মতিয়ার রহমানসহ অধিকাংশ সদস্য মাহাবুবর রহমানকে বদলী করার বিপক্ষে হিসেবে উল্লেখিত রেজুলেশনটি গত ১৪ অক্টোবর মন্ত্রণালয়ের উদ্দেশ্যে অগ্রবর্তী করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
এদিকে গত ১৮ জুলাই সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমানের বিরুদ্ধে খেয়াঘাট ইজারার টাকা লুটপাটের অভিযোগ সম্পর্কিত অভিযোগের তদন্ত করেন স্থানীয় সরকারের খুলনা বিভাগীয় পরিচালক হোসেন আলী খন্দকার। তদন্ত প্রতিবেদনে তিনি একই কর্মস্থলে দীর্ঘদিন থাকার সুবাদে দূর্ণীতিতে জড়িয়ে পড় এসএম মাহাবুবর রহমানকে নিকটস্থ কোন জেলায় বদলীর জন্য সুপারিশ করেন। এ ছাড়া গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের এপিলেড ডিভিশনের আইনজীবী অ্যাড. সত্যরঞ্জন মণ্ডল মাহাবুবর রহমানের বিরুদ্ধে খেয়াঘাটের ইজারার টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত হাইকোর্টে ১২২৬২/১৮ রিট পিটিশন শুনানী শেষে বিচারক মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম এর যৌথ বেঞ্চ অভিযোগটি এক মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেন।
তবে জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থবছরে এসএম মাহাবুবর রহমান উত্তর কাটিয়া আবু বক্করের বাড়ির সামনে থেকে ওমর খাট্টাদের বাড়ি হয়ে হায়দার কনট্রাক্টরের বাড়ির সামনে নর্দমা তৈরির জন্য দু’ লাখ টাকার প্রকল্প নিয়ে নিজে প্রকল্প সভাপতি হয়ে কোন কাজ না করেই অগ্রিম দেড় লাখ টাকা তুলে আত্মসাৎ করেন। এ নিয়ে জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানের অভিযোগের ভিত্তিতে মাহাবুবর রহমান গত মঙ্গলবার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ১৫৭৭৫৯৮নং পে ওয়ার্ডারের মাধ্যমে জেলা পরিষদের হিসাব নম্বরে দেড় লাখ টাকা জমা দেন। একই অর্থবছরে আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার দেড় লাখ টাকা সংস্কার প্রকল্পে জনৈক অহিদুর রহমানকে প্রকল্প সভাপতি বানিয়ে ৭০ হাজার টাকা, আশাশুনি চলমান সংঘের এক লাখ টাকা সংস্কার প্রকল্পে দীপন কুমার মণ্ডলকে সভাপতি বানিয়ে ৪৫ হাজার টাকা ও দীপন কুমার মণ্ডলকে সভাপতি বানিয়ে দেড় লাখ টাকা শবদলপুর কালিমন্দির সংস্কার প্রকল্প দেখিয়ে কাজ না করেই অগ্রিম ৭০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেন জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান বলে অভিযোগ। জেলা পরিষদ প্রশাসক এসএম মাহাবুবর রহমানের অভিযোগের ভিত্তিতেই মহিতুর রহমান সংশ্লিষ্ট প্রকল্প সভাপতির মাধ্যমে মঙ্গলবার বাংলাদেশ কৃষি ব্যাংকের আশাশুনি শাখায় যথাক্রমে ১৩০৫৩১/১৯ নং পে ওয়ার্ডারের মাধ্যমে ৭০ হাজার, ১৩০৫৩২/২০নং পে ওয়ার্ডারের মাধ্যমে ৪৫ হাজার ও ১৩০৫৩০/১৮ নং পে ওয়ার্ডারের মাধ্যমে ৭০ হাজার টাকা জমা দেন।
তবে জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান জানান, তিনি ওইসব প্রকল্পের সভাপতি ছিলেন না তাই কোন অনিয়ম ও দূর্ণীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন না। সুতরাং তিনি কেন টাকা ফেরৎ দিতে যাবেন?
জেলা পরিষদের প্রধান নির্বাহী মহসিন আলী জানান, প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমানকে খুলনা অফিসে বদলী সংক্রান্ত স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপসচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত চিঠিটি বুধবার সকালে তার অফিসে পৌছায়। জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামকে বিষয়টি অবহিত করার পর দুপুর একটার দিকে তার বদলী সংক্রান্ত চিঠিতে সাক্ষর করেছেন তিনি। একইভাবে এসএম মাহাবুবর রহমানের ছেলে জেলা পরিষদের নিম্নমান সহকারি মেহেদী হাসানের স্বেচ্ছায় যশোরে বদলী সংক্রান্ত আবেদনটিতে মঙ্গলবার তিনি সাক্ষর করেছেন। সদরে একটি প্রকল্পে কাজ না করে এসএম মাহাবুবর রহমানের দেড় লাখ ও আশাশুনির তিনটি প্রকল্পে কাজ না করে প্রকল্পের আত্মসাতকৃত এক লাখ ৮৫ হাজার টাকা ফেরৎ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মতবিনিময় সভা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলার গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রন্জন মণ্ডল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ডেপুটি কমান্ডার আবুল হোসেন, গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা শামসুর রহমান দুঃখী, রাজাগুলা বাহার, কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত বাংলা প্রভাষক মুকুন্দ কুমার মণ্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।
এসময় কাশিমাড়ী ইউনিয়নের মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান ডাবলু, সাধারণ সম্পাদক জিএম হুমায়ুন কবির হিমু সহ সকল সদস্যবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাশিমাড়ী ইউনিটের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মন্টু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়েমেনে জনসংখ্যার অর্ধেকই দুর্ভিক্ষের মুখে: জাতিসংঘ

বিদেশের খবর: সৌদি হামলায় আক্রান্ত ইয়েমেনের মোট জনসংখ্যার অর্ধেকই দুর্ভিক্ষ-পূর্ব অবস্থা মোকাবেলা করছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার প্রকাশিত এক রিপোর্টে জাতিসংঘ সতর্ক করে বলে, ‘এখনই ব্যবস্থা নেয়া না হলে ১ কোটি ৪০ লাখ মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত হবে।’ বিবিসি, আল-জাজিরা।
জাতিসংঘ মানবিক সাহায্য বিষয়ক সমন্বয়ক মার্ক লোকক বলেন, নতুন সমীক্ষায় দেখা গেছে বেঁচে থাকার জন্য ত্রানের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা আগের তুলনায় ৩০ লাখ বেশি।
তিনি বলেন, ‘এখানে দুর্ভিক্ষের পূর্ব-লক্ষণগুলো একদম স্পষ্ট। দুর্ভিক্ষ নিয়ে কাজ করেন এমন পেশাজীবীরা তাদের জীবনে এত ভয়াবহ পরিস্থিতি আর দেখেননি।’

অন্যদিকে স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, খাদ্যের অভাব সংশ্লিষ্ট কারণে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। হুতি বিদ্রোহীদের দমন করতে ২০১৫ সালে ইয়েমেনে আগ্রাসন চালায় সৌদি আরব। এরপর থেকে সংঘাত চলছে দেশটিতে।
যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৭ হাজার মানুষ নিহত হয়েছে। যুদ্ধের কারণে শরণার্থী হয়েছে দুই কোটি ২০ লাখেরও বেশি মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পরীমনি

বিনোদনের খবর: ঢালিউডের চলচ্চিত্রে বর্তমান সময়ে সবথেকে আলোচিত আর দর্শকপ্রিয় নায়িকা পরীমনি। আজ পরীমণির জন্মদিন। তিনি আগেই জানিয়েছিলেন গত কয়েক বছরের মতো এবারও সুবিধাবঞ্চিতদের সঙ্গে কাটাবেন তার জন্মদিন। সেই কথা মতো রাজধানীর একটি শিশু কেন্দ্রের কিছু সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তিনি।
জানা গেছে, জন্মদিনের আনন্দ ভাগ করতে আজ বুধবার সকালে মিরপুরের একটি শিশু কেন্দ্রে ছুটে যান পরীমণি। আসছে শীত মৌসুমকে মাথায় রেখে শিশুদের জন্য নিয়ে যান কম্বল। আর জন্মদিন বলে কথা- কেক থাকবে না, তা কি হয়। হয়নিও। যাওয়ার সময় শিশুদের জন্য কেক এবং খাবার নিয়ে যান নায়িকা। এছাড়া কিছু খেলনাও নিয়ে যান তিনি।
এদিকে, বরাবরের মতো আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জন্মদিনের জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়েছেন পরীমণি। সেখানে বন্ধু-বান্ধবের পাশাপাশি পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে, এখানে একটু ভিন্নতা রাখছেন অভিনেত্রী। এ বছর জন্মদিনের আমন্ত্রণের সাথে তিনি অনুরোধ জানিয়েছেন ছেলেদের কালো এবং মেয়েদের সোনালি রংয়ের পোশাকের পরিধানের জন্য। এ ছাড়া নিজের জন্যও বিশেষ ড্রেস বানিয়েছেন বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঘবন্দি খেলা’র জন্য বহুতল ভবন থেকে ঝাঁপ দিলেন জিৎ

বিনোদনের খবর: টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা জিৎ বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়েছেন । খবরটা ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় হৈ হৈ পড়ে যায়। সকলেরই প্রশ্ন খবরটা সত্যি নাকি? হ্যাঁ সত্যিই বটে, তবে সবটাই নেহাতই তার আগামী বাংলা ছবি ‘বাঘবন্দি খেলা’ ছবির শুটিংয়ের সৌজন্যে।
তবে জিৎ এই দুঃসাহসিক স্টান্টের ভিডিওটা দেখলে চমকে যাবেন বৈকি। জিৎ এর ছবি অ্যাকশন থাকবে সেটা নতুন কিছু নয়। তবে এ ধরনের স্টান্ট করতে আগে কোনও বাঙালি অভিনেতাকে দেখা গেছে বলে মনে তো পড়ে না। তবে ব্যাংককে তার আগামী ছবি ‘বাঘবন্দি খেলা’র শুটিংয়ে এই ঝুঁকিটাই নিয়েছেন জিৎ।

সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে ভিডিওটি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি বহুতলের ছাদ থেকে দৌড়ে আসছেন জিৎ। আর পরেই বিল্ডিং থেকে ঝাঁপ দিতে দেখা যায় তাকে।
বহুতলের দেওয়াল বেয়ে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে নেমে আসতে দেখা যায় তাকে। তবে একবার না এই দৃশ্যটি যাতে পারফেক্ট হয় সে কারণে প্রায় তিনবার এই দৃশ্যটি শুটি করতে হয়েছে অভিনেতাকে। অভিনেতা নিজেই শুটিংয়ের এই অভিজ্ঞতা শেয়ার করেছেন ভিডিওতে।
সাধারণত এ ধরনের দৃশ্যের জন্য অভিনেতার স্টান্ট ম্যানের সাহায্য নেন, তবে এক্ষেত্রে এই দৃশ্যটি জিৎ নিজেই করেছেন বলে জানিয়েছেন পরিচালক রাজা চন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest