সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

মনোনয়ন দৌড়ে ছাত্রলীগের সাবেক নেতারা!

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দৌঁড়ে অনেক আসনেই এগিয়ে আছেন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের বেশ কিছু সাবেক নেতা। নির্বাচনকে সামনে রেখে সাবেক ছাত্র নেতাদের নিয়ে বেশ উজ্জীবিত তৃর্ণমূলের নেতাকর্মীরা।
এবার প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনয়নের দৌঁড়ে মাঠে রয়েছেন। সারা দেশের মনোনয়ন প্রত্যাশীদের একটি বড় সংখ্যা ছাত্রলীগের সাবেক নেতা। তাদের মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা-৭ আসনে মনোনয়ন প্রত্যাশী মোস্তফা জালাল মহিউদ্দিন, শরিয়তপুর-৩ আসনে বাহাদুর ব্যাপরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামালপুর-৫ আসনে মারুফা আক্তার পপি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ঢাকা-৮ আসনে দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি গাইবান্ধা-৫ আসনে মাহমুদ হাসান রিপন, বাগেরহাট-৪ আসনে এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাবেক সভাপতি ও ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী লিয়াকত শিকদার।

এছাড়াও মনোনয়ন দৌঁড়ে আরও এগিয়ে রয়েছেন ছাত্রলীগে সাবেক সহ-সভাপতি টাঙ্গাইল-৪ আসনে আবু নাসের, সাবেক সহ-সভাপতি চট্রগ্রাম- ১৩ আসনে শাহজাদা মহিউদ্দিন, সাবেক সহ-সভাপতি বরিশাল-৫ আসনে অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাবেক সহ-সভাপতি মাগুরা-২ আসনে ওহিদুল রহমান টিপু, সাবেক সহ-সভাপতি ফেনি-৩ আসনে জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাবেক সহ-সভাপতি মুন্সিগঞ্জ-১ আসনে গোলাম সারোয়ার কবির, ছাত্রলীগের সাবেক সদস্য মেহেরপুর-১ আসনে আব্দুস সুকুর ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক পিরোজপুর-১ আসনে সাজ্জাদ সাকিব বাদশা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর-১ আসনে খান মইনুল ইসলাম মোস্তাক।

ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, আমি মনে করি এই তরুণ বয়সে মনোনয়ন পাই। এলাকার মানুষ আমাকে নির্বাচিত করুক। তাহলে আমি এলাকার মানুষকে আরও বেশি সার্ভিস দিতে পারবো।

ছাত্রলীগের সাবেক সভাপতি গাইবান্ধা-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হাসান রিপন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রাথী অত্যন্ত ভালো ফলাফল করবে। সেই ধরণের একটি সাংগঠনিক জায়গা আমরা সাধারণ ভোটারদের সাথে নিয়ে করতে পেরেছি।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, গতবারের নির্বাচনে অনেকে এসেছে। এবারও নতুন মুখ আসবে। শুধু দল নয়, ব্যক্তিগত ইমেজও নির্ভর করে একজনকে নির্বাচিত করতে। আমার মনে হয় বেশ কিছু নতুন মুখ আসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনেত্রীদের অনুমতি পেলেই হবে ধর্ষণের শুটিং

বিনোদনের খবর: বলিউড কাঁপছে #মি টু ঝড়ে। ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। তনুশ্রী দত্তের হাত ধরেই এই ক্যাম্পেইন প্রবেশ করল ভারতে। বলিউডের সঙ্গে যুক্ত নারীদের পাশাপাশি সাধারন নারীরাও মুখ খুলতে শুরু করেছেন।

অমিতাভ বচ্চন, সালমান খান, সাজিদ খান, সুভাষ ঘাই, অনু মালিক, অলোকনাথের মতো আরও অনেকের বিরুদ্ধে উঠছে যৌন হেস্তার অভিযোগ। তবে এর মাঝেও হয়েছে ভেদাভেদ। কারও মতে অভিযুক্তদের মধ্যে সকলে দোষী নন, আবার কারও মতে কিছু মহিলারা #মি টু’র অপব্যবহার করছেন।

এমনি অবস্থায় বলিউডের জনপ্রিয় ভিলেন দলিপ তাহিল আনলেন নতুন মোড়। ‘বাজিগর’র ‘মদন চোপড়া’র চরিত্রে তার অভিনয় আজও দর্শকের কাছে স্মরণীয়। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে যা বললেন তা শুনে সকলেই অবাক।
পরিচালক সুধীর মিশ্রের আগামী ছবিতে একটি ধর্ষণের দৃশ্য শুট করতে হবে তাকে। কিন্তু দলিপ বেঁকে বসেছেন এক শর্ত দিয়ে। সেটি হলো যেই অভিনেত্রীর সঙ্গে ধর্ষণের দৃশ্য শুট হবে তার অনুমতি ছাড়া কিছুতেই সেই দৃশ্য শ্যুট করবেন না তিনি।
শুধু তাই নয়, অভিনেত্রীর লিখিত অনুমতিপত্র হাতে না আসা পর্যন্ত ধর্ষণ দৃশ্যে কাজ করবেন না দলিপ।

দৃশ্যটি দলিপের সঙ্গে শুট করতে অভিনেত্রীর যেন কোনো জড়তা না থাকে। এবং সেই অভিনেত্রীর যেন কোনো অভিযোগও না থাকে। #মি টু’র ধাক্কা সম্পর্কে বেশ সচেতন এই অভিনেতা বোঝা গেল। ক্যারিয়ার ও নিজের চরিত্র নিয়ে কোনো রকম রিস্ক নিতে তিনি রাজি নন তিনি।

তবে এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ হল অভিনেত্রী জয়া প্রদা। বহু বছর আগে জয়া প্রদার সঙ্গে একটি ছবির শুটিং করছিলেন তিনি। জানা গিয়েছিল, ছবিতে একটি ঘনিষ্ঠ দৃশ্য শুট করতে গিয়ে জয়াকে এমনভাবে চেপে ধরেছিলেন দলিপ, যে তাকে ছাডা়নো জয়ার পক্ষে মুশকিল হয়ে গিয়েছিল। তাই তিনি সকলের সামনে দলিপকে থাপ্পড় মেরেছিলেন। সেই ভয়ই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান করছেন অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একইদিনে ৫ বিয়ে ও ভয়ঙ্কর হ্যালোইন!

বিনোদনের খবর: একসঙ্গে দু’টি হলিউডের ছবি মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। এরমধ্যে একটি হলো, নম্রতা সিং গুজরালের পরিচালনায় ‘ফাইভ ওয়েডিংস’। আগামী ২৬ অক্টোবর ভারতের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তির মধ্য দিয়ে ছবিটির আন্তর্জাতিক মুক্তি হচ্ছে। অন্যদিকে, গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া হরর ছবি ‘হ্যালোইন’ আসছে বাংলাদেশের দর্শকদের সামনে। চার দশক আগে মুক্তি পাওয়া ‘হ্যালোইন’ ছবির সিক্যুয়াল এটি। ডেভিড গর্ডন গ্রিনের পরিচালনায় ছবিটি ইতোমধ্যে বক্স অফিসে সাড়া জাগিয়েছে।

মজার ব্যাপার হলো ‘ফাইভ ওয়েডিংস’ হলিউডের ছবি হলেও এর পরিচালক এবং মূল দুই অভিনয়শিল্পী বলিউডের। ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত অভিনেতা রাজকুমার রাও। অন্যদিকে র্যাম্পের রানওয়ে থেকে রূপালি পর্দায় নাম লেখানো আলোচিত অভিনেত্রী নার্গিস ফাখরি। এর আগেও নার্গিসকে ২০১৫ সালে মুক্তি পাওয়া হলিউডের অ্যাকশন-কমেডি ছবি ‘স্পাই’-এ দেখা গিয়েছিল। ওই ছবিতে নার্গিসের চরিত্রটি খুবই সংক্ষিপ্ত হলেও এবারের ছবির মূল চরিত্রে থাকছেন তিনি।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকাস নেক্সট টপ মডেল’ দিয়ে আলোচনায় আসা নার্গিসের বলিউড অভিষেক ঘটে রকস্টার ছবি দিয়ে। ছবিতে শানিয়ার চরিত্রে নার্গিস ফাখরি আর হারভাজনের ভূমিকায় আছেন রাজকুমার রাও। এছাড়া বো ডেরেক, ডেমি মোরেক ও ক্যান্ডি ক্লার্ককেও ‘ফাইভ ওয়েডিংস’ সিনেমায় দেখবে দর্শক। এদিকে, মুক্তির আগেই নতুন সুখবর হলো, ছবিটি আসন্ন কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে।

আর চার দশক পর আবার নতুন করে পর্দায় এসেছে ‘হ্যালোইন’। ১৯৭৮ সালে জন কার্পেন্টারের পরিচালনায় প্রথমবারের মতো বড় পর্দায় আসেন সিরিয়াল কিলার মাইকেল মায়ার্স। হ্যালোইনের রাতে এই সিরিয়াল কিলারের টার্গেট ছিল বেবিসিটাররা। মুক্তির পরে বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি হরর ঘরানার চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তির স্বীকৃতি পায় ছবিটি। পরে এর বেশ কয়েকটি সিক্যুয়াল হলেও প্রথমটির নামের মর্যাদা রাখতে পারেনি কোনোটিই।

তাই এবার সম্পূর্ণ নতুন রূপে বেবিসিটারদের ঘুম হারাম করতে আসছেন মাইকেল মায়ার্স। ৪০ বছর আগের দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়া লরি স্ট্রোড আবারও মুখোমুখি হবে সিরিয়াল কিলারের। শুধু তার জীবনই নয়, আরো অনেকের জীবন রক্ষা করতেই এবার লড়াইটা হবে লরির। লরি স্ট্রোড হিসেবে আবারও পর্দায় আসছেন জেমি লি কার্টিস এবং সিরিয়াল কিলার মাইকেল মায়ার্স চরিত্রে ফের দেখা যাবে নিক ক্যাসেলকে।

লরি স্ট্রোড চরিত্রে অভিনয় করে নিজেকে অমরত্বের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী জেমি লি। কিন্তু এবারের সিক্যুয়ালে অভিনয় করতে শুরুতে একেবারেই রাজি হচ্ছিলেন না। এদিকে জেমিকে ছাড়া চলচ্চিত্রটি নির্মাণের কথা চিন্তাও করতে পারছিলেন না নির্মাতারা। ঘটনা শুনে এগিয়ে আসেন চলচ্চিত্রটির লেখক ড্যানি ম্যাকব্রাইডের বন্ধু অভিনেতা জ্যাক গিলেনহল। তিনিই ফের অভিনয়ের জন্য লি কার্টিসকে রাজি করান।

এ প্রসঙ্গে ৫৯ বছর বয়সী এই তারকা বলেন, ‘আগের সিক্যুয়ালগুলোর নিম্ন মানের জন্যই আমি রাজি হচ্ছিলাম না। তবে ম্যাকব্রাইডের চিত্রনাট্য আমাকে মুগ্ধ করেছে। দর্শক আবারও সেই ১৯৭৮-এর অনুভূতি ফেরত পাবে।’

এরইমধ্যে তার প্রত্যাশা পূরণের আভাস দেখা যাচ্ছে। মুক্তির পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে ছবিঠি দর্শক-সমালোচকদের মতে, এই দশকের সবচেয়ে ভয়ের চলচ্চিত্রটি হতে যাচ্ছে ‘হ্যালোইন’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

খেলার খবর: মিডল অর্ডারে ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস আর সিকান্দার রাজা প্রতিরোধ গড়ে তুলেছিলেন বাংলাদেশের বোলারদের সামনে। যে কারণে জিম্বাবুয়ের রান প্রায় আড়াইশ’ ছুঁই ছুঁই হয়ে গেছে। তবুও শেষ মুহূর্তে বোলারদের নিয়ন্ত্রিণ বোলিংয়ের কারণে আড়াইশ পার হয়নি। যে কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের সামনে ২৪৭ রানের লক্ষ্য স্থির করে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

টস জিতে শুরুতে ব্যাট করতে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আমন্ত্রণ ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী হওয়ার চেষ্টা জিম্বাবুয়ে দুই ওপেনারের। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণে ম্যাচকে টেনে আনতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তবে ব্রেন্ডন টেলর আর শন উইলিয়ামস আবার ম্যাচ বের করে নেয়ার চেষ্টা করেন। দু’জনের ৭৭ রানের জুটিতে বড় স্কোর গড়ে ওঠার ইঙ্গিত থাকলেও সেটা শেষ পর্যন্ত খুব বেশি এগুতে পারেনি।

সর্বোচ্চ ৭৫ রান করেন ব্রেন্ডন টেলর। ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন সিকান্দার রাজা (৪৯) এবং ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন শন উইলিয়ামস (৪৭) রান। বাংলাদেশের পেসার সাইফউদ্দিন নেন ৩ উইকেট। মাশরাফি, মোস্তাফিজ, মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ নেন ১টি করে উইকেট। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে ২৪৬ রান।

৭০ রানে দুই উইকেট পড়ার পর যেখানে সবাই ধারণা করেছিল জিম্বাবুয়ের ব্যাটিংয়ে বিপর্যয় শুরু হয়ে যাবে এবার; কিন্তু তেমন কিছু হতে দিলেন না ব্রেন্ডন টেলর আর শন উইলিয়ামস। এ দু’জনের ব্যাটে দুরন্ত গতিতেই এগিয়ে যাচ্ছিল জিম্বাবুইয়ানরা। ক্যারিয়ারে ৩৫তম হাফ সেঞ্চুরি করে নিজেকে আরও সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন টেলর।

এ দু’জনের ব্যাটে ৭৭ রানের জুটি গড়ে ওঠার পর অবশেষে সেখানে ভাঙন ধরাতে পেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩০তম ওভারে জুটি ভাঙার জন্য মাহমুদউল্লাহর হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি। ওভারের তৃতীয় বলেই তার পাতা ফাঁদে পা দিলেন টেলর। রিয়াদের ঘূর্ণি রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাট-বল করতে পারেননি টেলর। ফলে লেগ বিফোর হয়ে ফিরে যান তিনি। এর আগে ৭৩ বলে খেলেন ৭৫ রানের ইনিংস। ৯টি বাউন্ডারির সঙ্গে মেরেছেন ১টি ছক্কার মারও।

এরপর শন উইলিয়ামস আর সিকান্দার রাজা মিলে ৪১ রানের জুটি গড়ে আবারও বাংলাদেশের সামনে বিপজ্জনক হয়ে ওঠে। হাফ সেঞ্চুরির সামনে দাঁড়িয়েছিলেন শন উইলিয়ামস। শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফউদ্দিনের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন উইলিয়ামস। তার আগে ৭৬ বলে খেলেন ৪৭ রানের ইনিংস।

এর আগে শুরুর স্পেলটা ঠিক মনের মতো করতে পারেননি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যে কারণে মাত্র দুই ওভার করেই ডেকে নেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। বোলিংয়ে এসে প্রথম ওভারেই আঘাত হানেন এ ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার।

জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন সাইফউদ্দিন। অফস্টাম্পের বাইরে পড়ে হালকা সুইংয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন জিম্বাবুয়ের অধিনায়ক। আউট হওয়ার আগে ২ চারের মারে ১৮ বলে ১৪ রান করেন মাসাকাদজা।

শুরুতেই অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার উইকেট হারালেও চাপ সামলে উঠছিল সফরকারী জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে স্বাছন্দ্যেই রান তুলছিলেন ওপেনার সেফাস ঝুয়াও এবং অভিজ্ঞ ব্রেন্ডন টেলর। তবে নিজের দ্বিতীয় ওভারেই ঝুয়াওকে ফিরিয়ে দিয়ে জুটি ভেঙেছেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ।

পঞ্চম ওভারেই মাসাকাদজার বিদায়ের পরে মাত্র ৪৩ বলে ৫২ রানের জুটি গড়ে ফেলেছিলেন ঝুয়াও এবং টেলর। দশম ওভারে বোলিং করতে এসে নিজের প্রথম ওভারে ১১ রান খরচ করে ফেলেন মিরাজ। দ্বিতীয় ওভারের ৫ বলেও দিয়ে ফেলেন সমান ১১ রান। তবে ওভারের শেষ বলেই কাজের কাজটি করে দেন এ তরুণ অফস্পিনার।

আগের বলেই সুইপ শটে বাউন্ডারি মারার পরের বলে বোলারের মাথার উপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন ঝুয়াও। কিন্তু টাইমিংয়ে গড়বড় করে ফেলায় ধরা পড়েন লংঅফে দাঁড়ানো ফজলে রাব্বির হাতে। আউট হওয়ার আগে ১টি করে চার ও ছক্কার মারে ২০ রান করেন ঝুয়াও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনুলিয়ায় এমপি রুহুল হকের পক্ষে মা সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এমপি রুহুল হকের পক্ষে নির্বাচনী মা সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আনুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিছট গ্রামে এ সভাবেশ অনুষ্ঠিত সভা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য জিয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম মোড়ল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোক্তার হোসেন মোড়ল, ইউপি সদস্য আলমগীর আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ,সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, তরুণলীগ, কৃষকলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর আলম লিটন বলেন, ‘আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এ জন্যই আওয়ামী লীগ আন্তরিকভাবে দেশের উন্নয়ন চায়। দেশকে উন্নত করা আওয়ামী লীগের দায়িত্ব। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে না।”আমরা যারা এসকল সুবিধা ভোগ করছি।সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হকের জন্যে। তিনি এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পর আমাদের এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। আজ আমরা আশাশুনিতে বাইপাস সড়ক পেয়েছি, সাইক্লোন শেল্টার পেয়েছি, অসংখ্য ব্রীজ- কালভার্ট, শত শত কিলোমিটার কার্পেটিং রাস্তা পেয়েছি। চাম্পাফুল ও দরগাহপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল পেয়েছি। সাতক্ষীরা-৩ আসনে ডা: রুহুল হকের বিকল্প নাই। আগামীতে আপনারা আরও উন্নয়ন দেখতে পাবেন। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি রুহুল হকের পক্ষে কাজ করে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমাদের বিজয় অনিবার্য: সিলেটের সমাবেশে ড. কামাল

দেশের খবর: সিলেটের সমাবেশে গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন বলেন, আমরা ৭ দফা কর্মসূচি দিয়েছি। সংবিধানের ৭নং অনুচ্ছেদে রয়েছে জনগণ দেশের মালিক। কিন্তু বর্তমানে জনগণের সেই মালিকানা নেই। এটা আদায় করে নিতে হবে। আমাদের ১ নম্বর দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর সঙ্গে আরও ৬টি দাবি রয়েছে। এসব দাবির কথা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে।

বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, ৭ দফাকে হালকাভাবে নেবেন না। এটা অনেক মূল্যবান। এটা জনগণের হারিয়ে ফেলা অধিকার, দেশের মালিকানা ফিরিয়ে আনার দাবি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, জনগণ ক্ষমতার মালিক হবে। সেটি বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, দেশের মুষ্ঠিমেয় মানুষের উন্নয়নে উন্নয়ন হয় না। আমরা চাই, ১৬ কোটি মানুষের উন্নয়ন। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। আমাদের বিজয় অনিবার্য।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিলেটবাসী অনেক ইতিহাসের জন্ম দিয়েছেন। আজ আরেকটি ইতিহাসের জন্ম দিচ্ছেন। এই ইতিহাস হচ্ছে গণতন্ত্র মুক্তির ইতিহাস।
তিনি বলেন, আজ থেকে নতুন লড়াইয়ের শুরু হলো। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ফিরিয়ে আনতে হবে আমাদের অধিকার। গণতন্ত্রকে মুক্ত করতে হবে। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, তফসিল ঘোষণার আগে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। ইভিএম দেয়া চলবে না। ডিজিটাল চুরি করতে দেয়া হবে না। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
তিনি বলেন, সিলেটের মানুষ সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সমাবেশে ছুটে এসেছে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার চোরের মতো, ডাকাতের মতো ভোট ডাকাতি করছে। সিলেটের মানুষ সাহস দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করেছে। আজ আমাদের শপথ নেয়ার সময়, সিদ্ধান্ত নেয়ার সময়। তিনি উপস্থিত জনতার কাছে প্রশ্ন রাখেন, ভোট যদি হয়, আমরা জিততে পারবো? এ সময় উপস্থিত জনতা ‘হ্যাঁ’ বলে জবাব দেন।
মান্না বলেন, গত বছর নির্বাচনের সময় ঘরে ছিলেন। এবার কোটি কোটি মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে।

তিনি বলেন, কেউ যদি পারেন, এই সমাবেশের একটি ভিডিও প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দেবেন। তিনি অবাক হবেন, এতো বাঁধার পরেও কিভাবে এত মানুষ হলো সমাবেশে।
মান্না বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন জেলে। তিনি নানা রোগে আক্রান্ত। ৭৩ বছর বয়সে তার জেল খাটার কথা না। দেশে কোটি কোটি টাকার লুটপাট হয়েছে। বিচার হয়নি। আমরা সবাই বলছি, তার (খালেদা) মুক্তি চাই। আমরা শপথ নেই, কিভাবে বেগম জিয়াকে মুক্ত করে আনতে পারি। খালেদা জিয়ার সঙ্গে ডাক্তারও দেখা করতে পারে না বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান মান্না।
মান্না আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমাদের সঙ্গে কথা বলুন। সিলেটের জনসভা সারাদেশে মানুষের জন্য একটি সিগন্যাল। আমরা বাঁচার অধিকার চাই, সুন্দর দেশের অধিকার চাই। সারাদেশের মানুষ একদিকে, অন্যদিকে শেখ হাসিনার সরকার একা থাকবে। আমরা লড়াই করব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা যে সাত দফা দিয়েছি, তার যাত্রা শুরু করব পবিত্র শহর হযরত শাহজালাল ও হযরত শাহপরানের পুণ্যভূমি সিলেট থেকে।
তিনি বলেন, ইলিয়াস আলীসহ শত শত ব্যক্তিকে গুম করেছে। তার জবাব দিতে হবে। সব লুটপাটের জবাব দিতে হবে। এ জন্য তারা (সরকার) ভয় পায়।

তিনি বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। আগামী নির্বাচনের আগেই তাকে মুক্তি দিতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই সরকারকে বিদায় নিতে হবে, সংসদ ভেঙে দিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। পূণ্যভুমি সিলেট থেকে আন্দোলন শুরু হলো।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, সরকারকে সংলাপে বসতে বাধ্য করা হবে। তাদেরকে সমঝোতায় আসতে হবে। যদি সমঝোতায় না আসেন, তবে বুঝতে হবে দেশে গণতন্ত্র চান না। মানুষ এর উপযুক্ত জবাব দেবে।

মওদুদ বলেন, ঘুষ ও দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। বড় বড় দুর্নীতি হয়েছে। এগুলোর বিচার করতে হবে। আমরা ক্ষমতায় গেলে পাই পাই করে হিসাব নেব। তারা ক্ষমতায় এসে বিদেশে সম্পত্তি করেছে। তিনি খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, যারা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী, শান্তি, কল্যাণ ও উন্নয়নের কল্যাণে প্রীতিময় পরিবেশে দেশের স্বার্থরক্ষার প্রচেষ্টায় সবাই আজকের সমাবেশে জড়ো হবেন।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকস ভিপি, বর্তমান জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুলতান মোহাম্মদ মনসুর বলেন, ইলিয়াস আলী ছাত্রলীগের রাজনীতি করতেন। এমসি কলেজে থাকাকালে তিনি আমার অধীনে রাজনীতি করতেন। তিনি ঢাকায় গিয়ে ছাত্রদলে যোগ দেন।

তিনি বলেন, সিলেটের মানুষ কোনোদিন মাথা নত করে হাঁটে না, মাথা উঁচু করেই হাঁটে। যতো দিন বাঁচব, জনগণের দাবিতে থাকব।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে বলেন, কাঁঠাল দিয়ে আমসত্ব হয় না। শেখ হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয় না। শেখ হাসিনার আমলে ভোট ডাকাতি হয়।

তিনি বলেন, দেশের মানুষ মুক্তি চায়। ইলিয়াস আলীসহ সকল নেতাকর্মীকে ফিরে পেতে চায়। দেশের জনগণ কখনো পরাজিত হয় না। বক্তব্যের এক পর্যায়ে গয়েশ্বর সমাবেশের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ‘খুলনার গণমানুষের মেয়র’ বলে সম্বোধন করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি সিলেটে কর্ণেল এম এ জি ওসমানীকে স্মরণ ও শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়ে বলেন, এই মহান নেতার মূল্যায়ন এখন কেউ করে না। আমি এই সমাবেশ থেকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি।

তিনি বলেন, উন্নয়নের জোয়ারে নৌকা টালমাটাল, ভারসাম্য হারিয়ে ফেলেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অন্যায়ভাবে’ কারাগারে আটকে রাখা হয়েছে মন্তব্য করে জাফরুল্লাহ বলেন, দেশে আইনের সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, আমরা যদি বিজয়ী হই, আপনারা যদি সমর্থন করেন, তবে তিন মাসের মধ্যে দেখবেন দেশে ওষুধের দাম অর্ধেক হয়ে গেছে, চিকিৎসা খরচ অর্ধেক হয়ে যাবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন, আমাদের আশা লাখো লোকের ঢল নামবে আজকের সমাবেশে। সিলেটে ঐক্যফ্রন্টের এই কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুভ হবে। সিলেটসহ সারা দেশের মানুষ অধীর আগ্রহে জাতীয় ঐক্যফ্রন্টের দিকে তাকিয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির ১৯ তম সভা অনুষ্ঠিত

তোষিকে কাইফু: আজ বুধবার বিকাল ৩ টায় জাতীয় সংসদের কেবিনেট কক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৯ তম সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রকৌশলী ইয়াফেস ওসমান এমপি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: রুহুল হক এমপি’র সভাপতিত্বে অারও উপস্থিত ছিলেন মোহাম্মদ আমান উল্লাহ এমপি, নুরুল ইসলাম মিলন এমপি, আয়েন উদ্দীন এমপি, যুগ্ন-সচিব মফিজুল ইসলাম, প্রকৌশলী সমীর রঞ্জন বিশ্বাশ সহ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বিজয় ফুলের চুড়ান্ত প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ

কে.এম রেজাউল করিম: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন স্কুলে বুধবার দুপুর ২ টায় বিজয় ফুল প্রতিযোগীতা ও বিজয় ফুল উৎসব ২০১৮’র চুড়ান্ত প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয় ফুল তৈরী, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মান, দেশাত্মবোধক গান ও জাতীয় সঙ্গীত প্রতিযোগীতায় প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টে ৩ জন করে প্রতিযোগীকে নির্বাচিত করা হয়। পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা রিসোর্স কর্মকর্তা লোকমান হাকিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা মন্ডল, কেবিএ কলেজের প্রদর্শক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, দেবহাটা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest