সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

জেলা স্বেচ্ছাসেবকলীগ’র পক্ষ থেকে পৌর ৩নং ওয়ার্ড কার্যালয়ে এলইডি টিভি প্রদান

 

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ও সংগঠনের সহসভাপতি প্রকৌশলী মফিজুর রহমান ঢালীর অর্থায়নে পৌর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের অফিসে একটি এলইডি টিভি উপহার দেওয়া হয়।
আনুষ্ঠানিক ভাবে গত বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে পৌর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের কাছে টিভি হস্থান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা মীর মোস্তাক আলী, সহ-সভাপতি গোলাম মোস্তফা, এড.সাইদুজ্জামান জিকো, পৌর সভাপতি শেখ জাহাঙ্গীর কবির, সাধারন সম্পাদক শফি খান, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এড.ফারুক হোসেন, ৩নং ওয়ার্ডের সভাপতি মাজাহারুল ইসলাম জীবন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর খান, ৭নং আলীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান ফিরোজ সোহাগ, পৌর ৬নং ওয়ার্ডের মুন্না হোসেন মজনু, নুরুজ্জামান লিটু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি,সাতক্ষীরা’র কার্যনির্বাহী কমিটির সভা

 

নিজস্ব প্রতিবেদক : সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি,সাতক্ষীরা’র কার্যনির্বাহী কমিটির আলোচনা বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাহীদ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা জে এম ফাত্তার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব এজাজ আহম্মেদ স্বপন, মাহমুদ আলী সুমন, কাজী আক্তার হোসেন, একেএম তৌহিদুর রহমান শাহীন, ইকবাল হোসেন, মহিউদ্দিন হাসেমী তপু, সরদার জিল্লুর রহমান, ফারুক হোসেন, এড. চঞ্চল, আমিনুর রহমান, নূর ই আলম মুকুল, বদরুল আলম, মিসেস আসিফ ইকবাল, সালাহ্ উদ্দিন আল আজাদ, আনিসুর রহমান প্রমুখ।
সভায় আগামী শনিবার থেকে জেলা শহরসহ জেলার বিভিন্ন স্থানে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গণসংযোগ ও লিফলেট বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়। নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাশোগি হত্যায় যুবরাজ জড়িত থাকতে পারে: ট্রাম্প

বিদেশের খবর: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে সাক্ষাৎকারে প্রথমবারের মতো সৌদি যুবরাজের দিকে আঙুল তুললেন রাজপরিবারের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্প। আল-জাজিরা।

ট্রাম্প বলেন, ‘বাদশাহ সালমানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কিছুই জানতেন না। তবে সৌদি আরবের সবকিছু এখন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিয়ন্ত্রণে। সুতরাং যদি কেউ জড়িত থাকে তিনি যুবরাজই।’

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, খাশোগির খুনের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই কলকাঠি নেড়েছেন। মঙ্গলবার তুর্কি সংসদে দেয়া ভাষণেও হত্যার পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তবে যুবরাজ জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব।

তুর্কি বাগদত্তার সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি।
খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় ১৯ অক্টোবর শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাসোগিকে হত্যা করা হয়েছে স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার ট্রাম্প আরো বলেন, আমি মোহাম্মদ বিন সালমানের কাছেও জানতে চেয়েছি। তবে তিনি বলেছেন তিনি জড়িত নন।
এ সময় সাংবাদিক জানতে চান রাজ পরিবারের অস্বীকারকে ট্রাম্প বিশ্বাস করেন কিনা। জবাবে অনেকক্ষণ চুপ থাকেন ট্রাম্প। এরপর বলেন, ‘আমি তাদেরকে বিশ্বাস করতে চাই।’

সৌদি আরবের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ সংসদে, মন্ত্রী-এমপিদের ভিড়

ভিন্ন স্বাদের খবর: বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের রামু উপজেলার জিন্নাত আলী বাংলাদেশের জাতীয় সংসদে গিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান তিনি। তার নির্বাচনী এলাকার এমপি সায়মুম সরোয়ার কমল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন। সংসদের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎও দেন। এ সময় তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে বেরিয়ে আসার পর সংসদের ক্যান্টিনে গেলে তার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করেন মন্ত্রী-এমপিরা। সংসদের কর্মকর্তা-কর্মচারী ও এমপি-মন্ত্রীদের সহকারী ও একান্ত সহকারীরা তাকে ঘিরে ধরেন। ছবি তোলেন, সেলফি তোলেন। তবে সাধারণ লোকের সঙ্গে ছবি তোলার সময় তিনি টাকা দাবি করলেও মন্ত্রী-এমপিদের সঙ্গে বিনা বাক্যব্যয়ে ছবি তোলেন।

এদিন সংসদ অধিবেশন থাকায় সন্ধ্যায় অনেক লোকের সমাগম ছিল। লম্বা লোকটিতে দেখতে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, তথ্য ও যোগযোগ প্রতিমন্ত্রীসহ একাধিক মন্ত্রী-এমপি ভিড় জমান। তার সঙ্গে ছবিও তোলেন।

পরে এমপি সায়মুম সরোয়ার কমল বলেন, ‘জিন্নাত আলী নানা রোগে ভুগছেন। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পাঁচ লাখ টাকা দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী তার জন্য সব ধরনের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার উপযোগী করে একটি বাড়ি করে দেয়ারও আশ্বাস দিয়েছেন।’

তবে সাংবাদিকরা জিন্নাত আলীর ছবি নেয়ার জন্য দাঁড়াতে বললে টাকা দাবি করেন তিনি। সংসদের এক কর্মকর্তা ১০০ টাকা দিলেও তিনি ছবি তুলতে রাজি হননি। সবাই টাকা না দিলে ছবি তুলবেন না বলে সাফ জানিয়ে দেন।

তিনি বলেন, ‘অনেক সাংবাদিক আমাকে নিয়ে নিউজ করে উপকৃত হয়েছেন। কিন্তু আমার কিছুই হয়নি!’

পরে ক্যান্টিন থেকে চলে যাওয়ার সময় তার ছবি নেয়া হয়।

জানা যায়, বিশ্বের সবচেয়ে এই লম্বা ব্যক্তি, তবে তার এই দৈর্ঘ্য মোটেও স্বাভাবিক নয়। হরমোনজনিত সমস্যায় আছেন বিপাকে। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

গিনেস রেকর্ড অনুযায়ী বর্তমানে বিশ্বে সবচেয়ে দীর্ঘ ব্যক্তি হলেন মিসরের সুলতান কসেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। আর ২২ বছর বয়সী জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি। ১২ বছর বয়সের পর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকেন তিনি। ফলে স্বাভাবিক কাজকর্ম থেকেও সরে আসতে হয় তাকে। লম্বা দেহটা নিয়ে খুব একটা স্বস্তিও বোধ করেন না তিনি।
অস্বাভাবিক উচ্চতার কারণে অসুবিধা হচ্ছে তার। ঘরে ঢোকা-বের হওয়ার মতো দৈনন্দিন কাজেই বেগ পেতে হচ্ছে জিন্নাতকে। তার বড় সমস্যা শারীরিক দুর্বলতা। দুই হাঁটুতে ব্যথা। শারীরিক গড়নের কারণে ক্ষুধার তীব্রতাও বেশি। হরমোনের কারণে তার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে এবং তা আরও বাড়ার সম্ভাবনা আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেঞ্চুরি হলো না লিটনের; ভাঙ্গল ১৪৮ রানের জুটি

খেলার খবর: লিটনের বিদায়ে ১৪৮ রানে ভাঙ্গল টাইগারদের উদ্বোধনী জুটি। লিটন ৭৭ বল খেলে ৮৩ রান করে সিকান্দার রাজার বলে ডোনাল্ড তিরিপানো হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ২ উইকেটে ১৫৯ রান।

প্রথম ওভারের চতুর্থ বলে এক বিপদ কেটে যায় লিটন দাসের উপর থেকে। জার্ভিসের বলে এলবি ডাবলিউ হয় লিটন। আম্পায়ার আঙুল তুলে দেন। কিন্তু লিটন দাস সতীর্থ ইমরুলের সাথে আলোচনা করে রিভিউ নেন। আর এতেই কেটে যায় বিপদ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৬ রান। জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

এর আগে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে আমন্ত্রন জানায় টাইগার অধিনায়ক মাশরাফি। ব্রেন্ডন টেইলরের হাফসেঞ্চুরিতে ২৪৬ রান করে জিম্বাবুয়ে। টেইলর ৭৩ বলে ৭৫ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন। তার ইনিংসে ৯টি চার ও ১টি ছয়ের মার ছিল । এছাড়া সিকান্দার রাজা ৪৯ ও শন উইলিয়ামস ৪৭ রান করে। টাইগার বোলারদের ভিতরে মোহাম্মদ সাইফুউদ্দিন ১০ ওভার বল করে ১টি মেইডেন নিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া মাশরাফি, মুস্তাফিজ, মিরাজ ও মাহমুদ্দুল্লাহ ১টি করে উইকেট তুলে নেন।

গত ২১ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২৮ রানে। টাইগাররা যদি আজ জিততে পারে তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিবেন।

সুতরাং, সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৭ রান। ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচের ১১টিতেই বাংলাদেশ জিতেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেমন হতে পারে নির্বাচনকালীন সরকার

দেশের খবর: আর মাত্র কয়েকমাস পরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই নির্বাচনকালীন সরকার কেমন হবে, এ নিয়ে রাজনৈতিক মাঠে চলছে নানারকম আলোচনা। বর্তমান মন্ত্রী পরিষদ ঠিক রেখে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নির্বাচনকালীন সরকারের আকার ছোট হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা নাও হতে পারে। বরং মন্ত্রিসভায় নতুন করে দুই-একজন সদস্য অন্তর্ভুক্ত হতে পারেন।
গত সোমবার বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারের আকার ছোট করা হলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। আর তাছাড়া বর্তমান সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের মন্ত্রী আছে।
মন্ত্রীসভা ছোট করে নির্বাচনকালীন সরকার এবার কখন হবে এবং তার ধরন কেমন হবে? দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খানের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ছোট না করলে কোনো অসুবিধা আছে কি না?

প্রধানমন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্যের মত যেসব দেশে সংসদীয় গণতন্ত্র আছে, কোথাও নির্বাচনের সময় মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয় না। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে মন্ত্রিসভা কেন পুনর্গঠন করা হয়েছিল, সে বিষয়টি ব্যাখ্যা করে শেখ হাসিনা বলেন, সে সময় বিরোধী দলে থাকা বিএনপি নির্বাচনে আসতে রাজি হচ্ছিল না বলে তখন তাদের নির্বাচনকালীন সরকারে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, তারা যে মন্ত্রণালয় চায়, সেই মন্ত্রণালয় দেয়া হবে বলেছিলাম। তারা যখন আসেনি, তখন বিভিন্ন দলগুলো নিয়ে ছোট মন্ত্রিসভা গঠন করা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, আমরা (দশম সংসদ নির্বাচনে) মেজরিটি পাওয়া স্বত্ত্বেও প্রতিনিধিত্বকারী দলগুলো থেকে মন্ত্রিসভা গঠন করেছি। এই মন্ত্রিসভায় জনগণের প্রতিনিধি যারা, তারা আছেন। যেহেতু সব দলের প্রতিনিধি আছে, জানি না এটাকে ছোট করার দরকার আছে কিনা। কাটছাঁট করা হবে কিনা। মন্ত্রিসভা ছোট করা হলে একজনকে কয়েকটা মন্ত্রণালয় চালাতে হবে। সেক্ষেত্রে কোনো কোনো উন্নয়ন প্রকল্পের কাজ দুই তিন মাসের জন্য থমকে যেতে পারে। এ বিষয়গুলোও ভাবতে হবে।

অন্যদিকে মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বর্তমান মন্ত্রী পরিষদ ঠিক রেখে নির্বাচন হবে। তবে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে দুই একজনকে নতুন করে মন্ত্রী পরিষদে যোগ করা হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে মন্ত্রীসভা ঠিক থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও তাই হবে। আগামী ২৬ তারিখ মন্ত্রিপরিষদ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে। সেদিন সন্ধা ৬টায় দলীয় ওয়ার্কিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। ঐদিন পর্যায়ক্রমে আওয়ামী লীগের এ্যাডভাইজারি কমিটি ও সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেদিনই মন্ত্রিপরিষদের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, তবে এটা পরিস্কার যে মন্ত্রিপরিষদ ছোট হওয়া সম্ভাবনা নেই। গেলবার ভিন্ন প্রেক্ষাপট ছিল। সেবার বিএনপি নির্বাচনে আসেনি। ফলে প্রধানমন্ত্রী নিজের থেকে মন্ত্রিপরিষদ ছোট করে নির্বাচন করেছেন। এবার পেক্ষাপট ভিন্ন তাই মন্ত্রিপরিষদ ছোট হওয়ার দরকার নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন দুই একজন মন্ত্রী অপজিশন থেকে নেওয়া হতে পারে। বিষয়টি নেত্রী চুড়ান্ত করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘুষ নিয়ে হাতেনাতে ধরা, সুপ্রিমকোর্টের তিন কর্মচারী বরখাস্ত

দেশের খবর: ঘুষ নিয়ে হাতেনাতে ধৃত হলেন সুপ্রিমকোর্টের তিন কর্মচারী। পরে এ অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই তিন কর্মচারী হলেন সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখার কমিশনার মো. রবিউল করিম, মো. নিজাম উদ্দিন ও এমএলএসএস জেসমিন আক্তার।
বুধবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এফিডেভিট শাখার তিন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়াসহ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী তাৎক্ষণিকভাবে কমিশনার অব এফিডেভিট শাখায় পরিদর্শনে যান। সেখানে গিয়ে কমিশনার অব এফিডেভিট মো. রবিউল করিমের কাছ থেকে ১৩ হাজার ৯৫টাকা, নিজাম উদ্দিনের বাম পকেট থেকে খুচরা ২০৫ টাকা ও ড্রয়ার থেকে অগোছালো ২ হাজার ৩৩৫ টাকা এবং এমএলএসএস জেসমিন আক্তারের পার্স থেকে ১ হাজার ৭৫ টাকা উদ্ধার হয় এবং সে অনুযায়ী তাৎক্ষণিকভাবে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এফিডেভিট শাখার সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের শনাক্ত করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা অবৈধ লেনদেনের মাধ্যমে এই টাকা পেয়েছেন বলে স্বীকার করেন। এর ফলে তাদের এমন কর্মকাণ্ড অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থী, যা গুরুতর অপরাধের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই প্রধান বিচারপতির অনুমোদন নিয়ে এই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ আফ্রিকায় ২ বাংলাদেশি খুন

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় গলাকেটে দুই বাংলাদেশিকে হত্যা করা হয়েছে । নিহতরা হলেন নোয়াখালী সোনাইমুড়ির মোশাররফ হোসাইন (৩৮) ও মুন্সিগঞ্জের লিমন (২৬)।
গতকাল রাত ১০ টার দিকে কোয়াজুলু নাটাল প্রভিন্সের নিউক্যাসেল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় এক বাংলাদেশি জানান, নিহতদের দোকানে নিরাপওার কাজে নিয়োজিত সিকিউরিটি গার্ডের সাথে তাদের তর্কাতর্কি হয়। ওই সিকিউরিটি গার্ড রাত ১০ দিকে তাদের গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে রাত ১ টার দিকে পুলিশের একটি টহলদল দোকানের ভিতরে রক্তাক্ত অবস্থায় লাশ দুটি পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে নিহতদের লাশ নিউক্যাসাল হাসপাতালে রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest