সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আজ ৬৬টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের খবর: আজ রবিবার ৬৬টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা করবে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্র জানায়, আজ রবিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণকৃত ৬৬টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন।
সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কমপ্লেক্সে একটি মাল্টিস্পোর্টস ইনডোর কমপ্লেক্স এবং ৬ জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্রও উদ্বোধন করবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী এই প্রকল্পের প্রথম ধাপে ১৩১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এই প্রকল্পটি ২০১৫ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন লাভ করে।
সূত্র আরে জানায়, দেশের খেলাধুলার উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে সরকার প্রতিটি উপজেলায় ১২৩ কোটি টাকা ব্যয়ে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চার যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দেশের খবর: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে চার যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই চারজনের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৩০-৩৫ এর মধ্যে হবে।

আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, ভোরে এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতিটি লাশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। সবার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটি গুলির চিহ্ন কিনা বলতে পারেনি পুলিশ।

তবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর নিহতদের মৃতদেহ এখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় পিস্তল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

নিহতেরা ডাকাত কিনা, তা নিয়েও তদন্ত চলছে। চারজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক মঞ্চে সালমান খান-মালাইকা!

বিনোদন সংবাদ: বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও আরবাজ খানের বিবাহবিচ্ছেদ হলেও খান পরিবারের সঙ্গে মালাইকার সম্পর্ক একটুও শীতল হয়নি। খান পরিবারের বিভিন্ন খানদান উৎসবে মালাইকাকে উপস্থিত থাকতে দেখা যায়। শোনা যাচ্ছে, শিগগিরই বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে এক মঞ্চে দেখা যাবে তাঁকে।

ভারতের সংবাদমাধ্যম ডিএনএকে একটি সূত্র বলেছে, ‘সম্প্রতি মালাইকার একই ব্যানারে দুটো শো আছে, যা প্রদর্শিত হবে বিগ বসের চলতি ১২তম মৌসুমে। শিগগিরই মালাইকাকে বিগ বসের লোনাবলা সেটে দেখা যাবে, এটা ভারতের নেক্সট টপ মডেল শোর প্রচারণার অংশ। এ শোর বিচারক মালাইকা।’

‘গত সপ্তাহে ওই পর্বের শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু এখন তা একটু পিছিয়ে গেছে। শিগগিরই দিনক্ষণ নির্ধারণ করবে টিম’, বলে ওই সূত্র।

মালাইকা অরোরা এখন ‘নেক্সট টপ মডেল’ রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সম্প্রতি বিশাল ভরদ্বাজের ‘পাটলা’ ছবিতে ‘হ্যালো হ্যালো’ গানে তাঁকে দেখা গেছে।

সম্প্রতি ভারতজুড়ে চলছে নিপীড়নবিরোধী ‘হ্যাশট্যাগ মি টু আন্দোলন’। অন্যান্য তারকার মতো মালাইকা অরোরাও মি টু আন্দোলনের পক্ষে মত দিয়েছেন।

তনুশ্রী দত্তকে সমর্থন দিয়ে মালাইকা বলেছেন, ‘আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু কাজের পরিবেশ নিরাপদ করার একমাত্র উপায় হলো হেনস্তাকারীদের চিহ্নিত করা।’

মালাইকা বলেন, ‘বিনোদন জগতে কাজ করা খুব কঠিন। কারণ যেসব মেয়ে ছবি ও মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের সবাই সহজলভ্য মনে করে। এ ধারণা বদল হওয়া দরকার। একজন নারী ছোট স্কার্ট পরে বা ধূমপান করে বলেই তার সঙ্গে যা খুশি করা যায় না। সে যা করে নিজের ইচ্ছেতেই করে।’

৪৪ বছরের এ অভিনেত্রী বলেন, মেয়েদের উচিত নিজেদের সমস্যার কথা খোলাখুলি বলা।

সম্প্রতি সালমান খান আবুধাবি থেকে শুটিং শেষে ভারতে ফিরেছেন। মধ্যপ্রাচ্যের ওই দেশটিতে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির তৃতীয় শিডিউলের শুটিং হয়েছে। এ ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। অন্যদের মধ্যে রয়েছেন সুনীল গ্রোভার, দিশা পাটানি ও টাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মেয়ের হাতের মেহেদি না শুকাতে মায়ের হাতে মেহেদি!

বি এম আলাউদ্দীন: আশাশুনিতে মেয়ের বিয়ের ১ সপ্তাহ পর পরকীয়ার সম্পর্ক করে মেহেদি মেখে চলে গেলেন মেয়ের মা রমেছা খাতুন (৩০)। জানা গেছে, আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মোঃ আব্দুল আজিজ (মোল্যা) বিশ্বাসের পুত্র আছাফুর (৩৫) এর প্রথম স্ত্রী মেয়ে বিয়ে দিয়ে ৯ বছরের এক পুত্র সন্তানকে নিয়ে শুক্রবার দিবাগত রাতে খুলনার মাছ কোম্পানি কর্মচারীর এক ছেলের সঙ্গে অজানার উদ্দেশ্যে হারিয়ে যায়।
এব্যাপারে আছাফুরের কাছে জানতে চাইলে প্রতিবেদককে জানায়, আমি পরে বিয়ে করছি ঠিক কিন্তু আমি আমার বড় স্ত্রীকে খেতে পরতে কোনদিকে ত্রুটি করিনি। তবে অনেক দিন ধরে দেখছি আমার বড় স্ত্রী রমেছার ফোন ওয়েটিং। আমি প্রশ্ন করলে বলে খুলনায় আমার মাছ কোম্পানিতে একটা ভাই আছে আমি তার সঙ্গে কথা বলছি।
গোপন সূত্রে জানা গেছে, এখান থেকে প্রায় ১০ বছর আগে আছাফুর তার প্রথম স্ত্রী, ১ মেয়ে ও এক পুত্র সন্তানকে রেখে সাতক্ষীরার ধুলিহর গ্রামে বিয়ে করে সেই শ্বশুরালয় থাকে। এবিষয় নিয়ে এলাকায় জমে উঠেছে ব্যাপক আলোচনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেদিন সাতক্ষীরা প্রেসক্লাবে -সুভাষ চৌধুরী

আগে থেকেই নিজ দলের মধ্যে দ্বন্দ্ব বিভাজন বেশ স্পষ্ট হয়ে উঠেছিল। কথায় বার্তায় আচরণে রাজনৈতিক কর্মসূচিতে তার আলামত মিলছিল। এ নিয়ে কথা বার্তা আলোচনা সমালোচনা কম হয়নি। রাজধানী ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এসব নিয়ে বসাবসি হয়েছে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে। সর্বশেষ ২০১৭ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরায় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের দুই নেতাকে হাতে হাত উঁচিয়ে শপথ করিয়েছিলেন। এর আগে তিনি একই মঞ্চে একজন জনপ্রতিনিধিকে ভৎসনাও করেছিলেন। কোনো লাভই হয়নি। সেতু মন্ত্রী বলেছিলেন রাস্তায় গাছে পোস্টার ব্যানার টানিয়ে শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শো ডাউন করেও মনোনয়ন পাওয়া যাবে না। তবে দলে বিভেদ সৃষ্টি করবেন না। করলে কিন্তু শেষ রক্ষা হবে না। এতেও নেতারা এতোটুকু সংশোধিত হননি। বরং চুটিয়ে দ্বন্দ্ব বিভেদ টিকিয়ে রেখেছেন। তারা মুখ দেখাদেখি বন্ধ করেছেন। এক মঞ্চে উঠতে পারছেন না।
আর এই দ্বন্দ্ব বিভেদের আবারও বহি:প্রকাশ ঘটলো সাতক্ষীরা প্রেসক্লাবের এক আনন্দঘন অরাজনৈতিক অনুষ্ঠানে। এ ঘটনা বহুজনের মর্মপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে রাজনীতির দ্বন্দ্ব দেখানোর সুযোগ নেই। এখানে কথা বলে নিজের প্রচার দিয়ে মনোনয়ন পাবারও সুযোগ নেই। তবে এখানে কথা বলে সমাজকে সচেতন করা যায়। নিজের রাজনৈতিক বাসনার কথা ফুটিয়ে তোলা যায়। সরকারি দল ও বিরোধী দল এমনকি নিজের কর্মকান্ডের ফিরিস্তিও তুলে ধরার সুযোগ রয়েছে। কিন্তু বিষ্ময়ের সাথে বলতেই হবে প্রেসক্লাবে সেদিন যা ঘটেছিল তা রাজনৈতিক শিষ্টাচার বর্জিত। এতে নিজেকে অনেক বেশি বড় ভাবা হয়েছে। নিজেকে শিক্ষক আর অন্যদের প্রতি অবুঝ ছাত্রসম তুলনা করার চেষ্টা করা হয়েছে। এই আচরণ রাজনীতির সাথে যায়না। রাজনীতি ও দলীয় আদর্শের সাথে তা মানায় না।
খবরে প্রকাশ গত বৃহস্পতিবার দুর্গাপূজার মহানবমী তিথিতে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজন করেছিল ‘দুর্গোৎসব ও বাংলাদেশ, সম্প্রীতির সেতু বন্ধন’ অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে জেলার শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা ছাড়াও সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক নেতা এবং বেশ কয়েকজন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর মূহুর্তে আরেকজন সম্মানিত জনপ্রতিনিধির আগমনে বিগড়ে যান অপরজন। গরম কড়াইয়ে হঠাৎ তেল ঢেলে দেওয়ার মতো তেতিয়ে ওঠেন তিনি। ক্রোধান্বিত হয়ে অনুষ্ঠানে এতোটুকু সময় দিতে পারবেন না বলে প্রটোকল ভেঙ্গে উপস্থাপকের কাছ থেকে মাইক্রোফোনটি নিয়ে নেন তিনি। সবার আগে কথা বলেন ইংরেজী বাংলার সংমিশ্রন ঘটিয়ে। বলেন, আমরা মুখে বলি এক রকম। কাজ করি আরেক রকম। যা বলি তা করিনা। যা করি তা বলিনা। আমাদের কারও কারও ভেতরের চেহারা এক রকম। বাইরের চেহারা আরেক রকম। এ সমস্ত লোক কোনো জায়গায় থাকলে আমি সেখানে থাকিনা। আমাকে যেভাবে দু’বার ফোন করা হয়েছে তাতে আমার বাপও কবর থেকে উঠে আসতে বাধ্য। তাই এসেছি। আগে জানলে আসতাম না। কথা বলার পরিবেশ নেই এখানে। ‘আই ডোন্ট লাইক দিস। আই অ্যাম বিজি নাউ’। তবে তিনি বললেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। ততক্ষণে ক্রোধে যেনো আরও লাল হয়ে উঠলেন তিনি। অবশেষে অতিথি মঞ্চ আয়োজক কর্তৃপক্ষ ও দর্শক সারির আমন্ত্রিত অতিথিদের হতাশ করে মঞ্চ ছেড়ে গেলেন জনপ্রতিনিধি।
প্রেসক্লাবে অভ্যাগত অতিথিবর্গ রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ বিপুল সংখ্যক সংবাদকর্মী কেউই কিন্তু এতে সন্তোষ প্রকাশ করেন নি। বরং চরম অসন্তোষ প্রকাশ করে বলেছেন ‘জনপ্রতিনিধি যা করলেন তা তার জন্য রাজনৈতিক বুমেরাং। তিনি কথা বলবেন প্রাসঙ্গিক বিষয় মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ নিয়ে। অথচ তার ধারে কাছেই যাননি তিনি। তিনি পরোক্ষভাবে আক্রমন করেছেন তার দলীয় নেতাদের। আর এজন্য প্রতিবাদ ওঠে প্রেসক্লাব হাউস থেকেই। তারা স্পষ্ট অস্পষ্ট স্বরে নানা বাক্য ছুড়ে দেন তার প্রতি। নানাভাবে সমালোচনার শিকার হন তিনি। কেউ বলেন, এটা এক ধরনের রাজনৈতিক স্খলন। ত্রিশংকু অবস্থা। তাই আবোল তাবোল বকতে শুরু করেছেন। অনেকে বলেছেন, এমন সিন তিনি আগেও বহুবার ক্রিয়েট করেছেন। সম্মানিত ব্যক্তিকে যথার্থ সম্মান না দেওয়ার সংস্কৃতি বেশ রপ্ত করেছেন তিনি। সমাজের শিক্ষিত অশিক্ষিত সাধারণ মানুষের অনুষ্ঠানেও বিনা কারণে বেমানানভাবে অহেতুক ইংরেজী শব্দ ব্যবহার করে তিনি ইংরেজী জানা না জানা সব মানুষের কাছে উটকো সমালোচনা ও বিরক্তির খোরাক হয়ে পড়েছেন। তারা বলেছেন, রাজনীতিতে অহংকারের স্থান নেই। এখানে আছে মানুষকে ভালবাসার সুযোগ। সরকারের উন্নয়ন ভাবনা তুলে ধরার সুযোগ। সরকারের কর্ম পরিকল্পনা প্রচারের সুযোগ। সমাজের ভালো ও মন্দ চিত্র তুলে ধরারও সুযোগ। সন্ত্রাস সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ অনিয়ম বিশৃংখলা দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টির সুযোগ। আছে সব ধরনের মানুষের সাথে সেতু বন্ধন গড়ে তোলারও সুযোগ। কিন্তু জনপ্রতিনিধি সেই সুযোগ নিজেই হারিয়ে ফেললেন। রাজনৈতিক দলে যেমন বিরোধ থাকতেই পারে, তেমনি এর মধ্যে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপারও থাকতে পারে। তাই বলে তার বহি:প্রকাশ ঘটানো হবে প্রেসক্লাবের অরাজনৈতিক অনুষ্ঠানে এটা কেউ মানতে রাজী নন।
আসলে সমাজ দুর্নীতির বাতাসে দূষিত হয়ে পড়ছে। দুর্নীতি ঢাকতে নানা অপকৌশলের প্রয়োগ রয়েছে। উন্নয়ন ব্যর্থতা ও দুর্নীতির এই কলুষিত চিত্র ঢাকতেই কী দলীয় নেতাদের এক হাত দেখে নেওয়ার উদ্দেশ্যে এমন আক্রমন? এই প্রশ্ন তো এখন সামনে উঠে এসেছে। সংসদ নির্বাচন সামনে। নিজের পক্ষে জনমত সৃষ্টি করতেই কী অপছন্দের রাজনীতিককে অপমানজনকভাবে এই আক্রমন। এটা নিয়ে শহর জুড়ে এখন তোলপাড়। নিশ্চয়ই এই উটকো সমালোচনা কারও জন্য মঙ্গলজনক নয়। না সমালোচক, না সমালোচিতের।
পাদটীকা:
একজন লোক আছে বাস সাতক্ষীরাতে
বলে খুব সুখ আছে এইখানে থাকাতে
যা কিছু বলা যায় যা খুশী করা যায়
সবকিছু বলেও বেশ হজম করা যায়
রবির আলো তো মিশে যায় জোছনায়
আঁধার মিলে যায় ওই দুর সীমানায়
সামনে ভোটাভুটি হেসে তাই কুটি কুটি
ইংরেজী বুঝতে ডিকশনারি ঘাটাঘাটি
অধম মানুষ মোরা কোথা যাই বল হে
তার চেয়ে চলো যাই বনে সুখ খুঁজি হে।
লেখক: সাংবাদিক, দৈনিক যুগান্তর ও এনটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাতক্ষীরার নাজমুলের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাজমুল হাসান নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে ওই শিক্ষার্থী তার ফেসবুকে লেখেন ‘একটা রিক্সা চাই, শৈশব ও কৈশোরে ফিরে যাবার জন্য।’ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের ২২৯ নং কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। তিনি আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
নাজমুলের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারাত গ্রামে। তার বাবার নাম আব্দুল মালেক গাজী। মায়ের নাম রোকেয়া বেগম। শারীরিক অসুস্থ এবং মানসিক হতাশার কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সহপাঠী সূত্রে জানা যায়, নাজমুল সন্ধ্যা ছয়টার দিকে তার বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে ঘুরতে বের হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ কক্ষে (২২৯ নং) ফিরে আসে। এর পর সে মোবাইল ফোনে তার নাদিম নামে এক বন্ধুকে নিজ কক্ষে ডাকে। তার বন্ধু কক্ষের সামনে এসে দরজা বন্ধ পায়। ডাকাডাকির এক পর্যায়ে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে কক্ষে ঢুকলে নাজমুলকে রশিতে ঝুলতে দেখা যায়।

রশি থেকে নামিয়ে সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামান নাজমুলকে মৃত ঘোষণা করেন। পরে তাকে কুষ্টিয়া মেডিকেলে নেয়া হয়।

সহপাঠীরা আরও জানান, নাজমুলের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে। তার স্বপ্ন ছিল এসপি হওয়ার। বর্তমানে নাজমুল বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা যায়, নাজমুল প্রেসার, শ্বাস-প্রশ্বাস এবং চোখের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিল। আত্মহত্যার আগের দিনও সে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেয়।

নাজমুলের গ্রামবাসি জানান, সে খুব মেধাবী ছাত্র ছিল। ছেলে বেলা থেকেই নাজমুল খুব নম্র, ভদ্র ও সৎ ছিল। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । কুষ্টিয়া সদর হাসপাতালে লাশ ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় তালা উপজেলার বারাত গ্রামে পারিবারিক কবরস্থানে নাজমুলকে দাফন করা হয় ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানের নির্বাচনে বোমা হামলায় নিহত ১৫

বিদেশের খবর: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি নির্বাচনী কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। শনিবার কাবুলের উত্তরাঞ্চলীয় একটি এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি এ হামলা চালায়।

সেনাবাহিনীর কড়া নিরাপত্তা ও তালেবান বিদ্রোহীদের হুমকির মধ্যেই শনিবার দেশটির দীর্ঘ প্রতিক্ষিত সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হলে দেশজুড়ে বেশ কিছু হামলার ঘটনা ঘটে। তবে নিরাপত্তা বাহিনী নিহতের সঠিক সংখ্যা বলতে পারেনি।

দেশটির ঊর্ধ্বতন এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, আত্মঘাতী ওই হামলায় নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্যও ছিলেন। দেশটিতে আজকের নির্বাচনে ছোট ছোট অনেক হামলা হলেও এটিই সবচেয়ে ভয়াবহ। তবে এখনও এ হামলার দায় কেউ স্বীকার করে নি।

দিনজুড়ে রাজধানী কাবুলের একাধিক ভোটকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু লোক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থেকেও ভোট দিতে না পেরে ভোটারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা বহু হতাহত হয়েছে বলে তথ্যের সত্যতা নিশ্চিত করলেও কোনও সংখ্যা উল্লেখ করেননি।

নয় ঘণ্টা ধরে চলা ভোট গ্রহণ পর্বে প্রায় ৫ হাজার কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের কঠিন চ্যালেঞ্জ নিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তালিকায় থাকলেও ঝুঁকির কারণে আরও প্রায় দুই হাজার কেন্দ্রে ভোট দিতে পারছেন না আফগানিরা।

এদিকে, এই নির্বাচনকে ভুয়া আখ্যা দিয়েছে তালেবান। গোষ্ঠীটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গত সপ্তাহে এক বিবৃতিতে বলেন, ‘যারা নিরাপত্তা দিয়ে এই নির্বাচন সফলভাবে অনুষ্ঠানে সহায়তা করছে তারাও লক্ষ্যবস্তু হবে এই নির্বাচন প্রতিরোধ ও ব্যর্থ করে দেওয়ার কোন চেষ্টাই বাকি রাখা হবে না।’

২০১৫ সালে আগের সংসদের মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্ক ও যুদ্ধ পরিস্থিতির কারণে তা করা যায়নি। আগামী বছরের এপ্রিলে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এবারের সংসদ নির্বাচনকে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন পর্যবেক্ষকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছুটছে টিম ‘দেবী’

ছুটছে টিম ‘দেবী’

কর্তৃক Daily Satkhira

বিনোদন সংবাদ: ১৯ অক্টোবর দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী-জয়া আহসানের ‘দেবী’। প্রথম দিন থেকেই খবর মিলছে, ঢাকার হলগুলোতে টিকিট পেতে বেশ বেগ পেতে হচ্ছে দর্শকদের!
বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দিনে ১০টি করে শো বরাদ্দ থাকলেও দর্শক চাপে বৃদ্ধি করা হয়েছে আরও দুটি। তবুও চলছে টিকিটের জন্য হাহাকার! আর এই চিত্রগুলো মুক্তির প্রথম দিন (১৯ অক্টোবর) ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে উপচেপড়া জনতার ভিড় ঠেলে দেখে এসেছেন ‘দেবী’র নায়ক-নায়িকা, পরিচালক-প্রযোজকরা।
কিন্তু ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোতে ‘দেবী’র কী অবস্থা? দৃশ্যগুলো নিজেদের চোখে দেখতেই ‘দেবী’ টিম সকাল থেকে ছুটেছে ঢাকার বাইরের শহরগুলোতে।
আজ ২০ (অক্টোবর) তারা গেছেন জয়দেবপুর, টঙ্গী ও ময়মনসিংহ।তাদের গাড়ি বহরে ছিলেন প্রযোজক-অভিনেত্রী জয়া আহসান, অভিনেত্রী শবনম ফারিয়া, পরিচালক অনম বিশ্বাস, বিপণন উপদেষ্টা রুম্মান রশীদ খানসহ সংশ্লিষ্ট অনেকেই।
বেলা তিনটায় তারা টঙ্গীর চম্পাকলি হলে যান। জয়া দর্শকের উদ্দেশে সেখানে বলেন, ‌‘‘আপনারা তো অনেক ধরনের ছবি দেখেন। ‘দেবী’ও অন্যরকম একটা ছবি। আর এটা আমার প্রযোজিত প্রথম ছবি। আপনারা সবাই বাড়ি গিয়ে এ কথাটা বলবেন। যেন তারা আমার জন্য হলেও ছবিটি দেখে।’’টঙ্গীর এই প্রেক্ষাগৃহে গিয়ে জয়া দেখা পান এক বছর বয়সী এক বাচ্চার! নাম গ্রহ। যে কিনা বাবা-মায়ের সঙ্গে এসেছে ‘দেবী’ দেখার জন্য! জয়া সেই বাচ্চাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন। কোলে তুলে নেন। আর বলেন, ‘ও হচ্ছে আমার সিনেমার সবচেয়ে জুনিয়র দর্শক। ওর জন্য অনেক অনেক আদর।’
এদিকে চলচ্চিত্রটির বিপণন কর্মকর্তা রুম্মান রশীদ খান সন্ধ্যার দিকে বলেন, ‘আজ আমরা আরও দুটি হলে যাচ্ছি। এখন (সন্ধ্যা ৬টা) আছি ময়মনসিংহের ছায়াবাণী প্রেক্ষাগৃহের পথে। ফেরার সময় যাবো জয়দেবপুরের বর্ষায়। আগামীকালও বিভিন্ন প্রেক্ষাগৃহে আমাদের যাওয়ার ইচ্ছে। তবে হলগুলো এখনও চূড়ান্ত হয়নি।’
তিনি আরও জানান, অভিনেতা চঞ্চল চৌধুরী খানিক অসুস্থ বোধ করায় আজকের সফরে তিনি থাকতে পারেননি।এদিকে জানা যায়, গতকাল ছবি মুক্তির দিন রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে গিয়েছিল ‘দেবী’ টিম। এরমধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্স, চিত্রামহল, ব্লকবাস্টার, শ্যামলী ও বলাকা। প্রতিটি হলেই দর্শকদের সঙ্গে প্রাণখুলে কথা বলেছেন জয়া আহসান, তুলেছেন সেলফি।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে এই ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।
সরকারি অনুদান ও সি-তে সিনেমার যৌথ প্রযোজনার ছবিটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest