সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী

গোলাপ চায়ের গুন

অনলাইন ডেস্ক: রূপচর্চায় তো গোলাপের পাপড়ি নিশ্চয়ই ব্যবহার করেছেন। গোলাপের চা খেয়ে দেখেছেন কখনও? নিজের গাছে ফোটা গোলাপফুল গুলোর পাপড়ি ঝরে গেলে, সেগুলো ফেলে না দিয়ে চা তৈরির জন্য রেখে দিতে পারেন।

নিয়মিত গোলাপ চা পান করলে ত্বক ও চুল সুন্দর থাকে।ওজন কমাতেও গোলাপ চা খুব উপকারী। এছাড়াও আছে আরও অনেক উপকার।

ফোলা ভাব কমায়: গোলাপের চায়ে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুনাগুণ। শরীরের ফোলা ভাব কমিয়ে ফেলতে সহায়তা করে এই চা।

হজমে সহায়ক: প্রতিদিন দুই কাপ গোলাপ চা পান করলে ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেটা দূর হয়। এছাড়াও গ্যাসের সমস্যা কমায় এই চা।

ডিটক্সিফাই: গোলাপ চা শরীরকে ডিটক্সিফাই করে। নিয়মিত এই চা পান করলে শরীরের ক্ষতিকর উপাদান বের হয়ে যায়। এছাড়াও যাদের ইউরিন ইনফেকশনের সমস্যা আছে তাদের জন্যও গোলাপ চা খুব উপকারী।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: গোলাপ চায়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ফলে নিয়মিত এই চা পান করলে নানা ধরণের ইনফেকশনের ঝুঁকি কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

সতেজ রাখে: গোলাপ চায়ের দারুণ মিষ্টি গন্ধে মানসিক চাপ কমে হয় এবং মন ভালো থাকে।

যেভাবে তৈরি করবেন গোলাপ চা: গোলাপ চা তৈরির জন্য যে পাপড়ি বেছে নেয়া হবে তা যেন অবশ্যই কীটনাশক মুক্ত হয়। নিজের গাছের গোলাপ হলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর যদি কেনা গোলাপ হয় তাহলে বাইরের দিকের পাপড়ি ব্যবহার না করে একদম ভেতরের পাপড়ি ব্যবহার করুন। ব্যবহারের আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তাজা ও শুকনো পাপড়ি দিয়ে চা তৈরি করা যায়। গোলাপের তাজা পাপড়ি পরিষ্কার করে রোদে শুকিয়ে বয়ামে ভরে রেখে দিতে পারেন।

যা লাগবে: ১/২ কাপ গোলাপের পাপড়ি, ২ কাপ পানি, ১ টেবিল চামচ মধু

প্রস্তুত প্রণালি: গোলাপের পাপড়ি ফুটন্ত পানিতে দিয়ে জ্বাল দিন। দুই কাপ পানি কমে এক কাপ হলে নামিয়ে ফেলুন। স্বাদের জন্য এক টেবিল চামচ মধু দিতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলিউডে ‘মি টু’র ঝড় নিয়ে যা বললেন ক্যাটরিনা

বিনোদনের খবর: ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগ আনার পর বলিউড এখন যৌন নিপীড়নবিরোধী আন্দোলনে সোচ্চার। শুধু নারী অভিনয় শিল্পীই নয়, অনেক পুরুষ তারকাও এখন যৌন হেনস্তার স্বীকার হওয়া নিয়ে মুখ খুলেছেন।
সম্প্রতি এ নিয়ে ক্যাটরিনা কাইফ বলেন, আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাতে চাই তিনি প্রথমবারের মতো মুখ খুলেছেন যৌন হেনস্তা নিয়ে। এরপর অনেকেই কথা বলেছেন। বিষয়টি অত্যান্ত ইতিবাচক। এর মাধ্যমে বলিউডে একটি সুন্দর জায়গা তৈরি হবে নতুন অভিনেত্রীদের জন্য।
ক্যাটরিনা আরও বলেন, এটাও ঠিক যে অনেকে হয়তো সুযোগ নিতে চাইবেন এখান থেকে। অনেকে আলোচনায় আসতেও অভিযোগ তুলতে পারেন। তাই আমাদের সবারই এ বিষয়টিতে সতর্ক থাকতে হবে। যেন কেউ এমন একটি ইতিবাচক বিষয়ের সুযোগ না নিতে চায়। কারণ এটা একজনের ক্যারিয়ারেরও প্রশ্ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৫৫

বিদেশের খবর: নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলে তরুণ খ্রিস্টান ও মুসলিম যুবকদের মধ্যকার সংঘর্ষে চলতি সপ্তাহে ৫৫ জন প্রাণ হারিয়েছেন।
কাদুনা রাজ্যের কাসোয়ান মাগানি অঞ্চলে ওই সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার একটি বাজারে হুসা মুসলিম ও আদারা খিস্টান যুবকদের মধ্যে বিতর্কের জের ধরে ওই সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। সেদিন দু’জন প্রাণ হারিয়েছিলেন।
পুলিশের মধ্যস্থতায় সহিংসতা থামিয়ে দেয়া হয়। কিন্তু পরে আদারা যুবকরা সংঘটিত হয়ে হুসা বাসিন্দাদের ওপর আক্রমণ করে এবং ঘরবাড়ি পুড়িয়ে দেয়। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরানে একসাথে দুই মন্ত্রীর পদত্যাগ

বিদেশের খবর: ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী আব্বাস আখুন্দি এবং খনিজ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ শারিয়াতমাদারি পদত্যাগ করেছেন। শনিবার একসঙ্গে এই দুই মন্ত্রী দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে পদত্যাগপত্র জমা দেন। খবর মিডিল ইস্ট আই’র।
পরে প্রেসিডেন্ট ওই দুই মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে গত কয়েক বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
খবরে বলা হয়েছে আব্বাস আখুন্দি শনিবার সকালে তার পদত্যাগপত্র জমা দিয়ে সাংবাদিকদের জানান, নগর উন্নয়নের বিষয়ে মতপার্থক্যের জের ধরে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। আখুন্দি চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুইবার সংসদে আস্থাভোটে জয়ী হন।
২০১৬ সালের নভেম্বর মাসে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় সেমনান প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় ৪৫ যাত্রী নিহত এবং ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরের কাছে এক বিমান দুর্ঘটনায় ৬৬ আরোহীর নিহতের ঘটনায় তার পদত্যাগের দাবি জানাচ্ছিলেন সমালোচকরা।
এদিকে প্রেসিডেন্ট রুহানি একইসঙ্গে সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মোহাম্মাদ ইসলামিকে এবং খনিজ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে রেজা রাহমানিকে নিয়োগ দিয়েছেন। ভারপ্রাপ্ত মন্ত্রীদেরকে এখন আগামী তিন মাসের মধ্যে ইরানের সংসদ- মজলিসে শুরায়ে ইসলামির আস্থাভোটে জয়ী হতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোটরসাইকেল কেনার জন্য স্ত্রীকে বিক্রি করে দিলেন স্বামী

অনলাইন ডেস্ক: সামান্য কিছু টাকার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন এক ব্যাক্তি৷ ভারতের মধ্যপ্রদেশের বৈতুল জেলায় এমনই এক ঘটনা ঘটেছে৷ আসলে সেই ব্যাক্তির একটি মোটরসাইকেল কেনার ইচ্ছা ছিল৷ তবে সাধ থাকলেও সাধ্য নেই। তাই স্ত্রীকে ৫০ হাজার টাকায় বিক্রি করে তিনি সেই টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেন৷ সেই ব্যাক্তির একটি দেড় বছরের ছেলে আছে।

জানা যায়, সেই নারীকে তার স্বামী এক দালালের কাছে বিক্রি করার পর ওই দালাল অন্য এক ব্যাক্তির কাছে তাকে আরও চড়া দামে বিক্রি করে দেয়৷ সেই নারীর বাবা পুলিশের কাছে মেয়ে নিঁখোজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করলে ঘটনার কথা সামনে আসে৷ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নির্দেশে তদন্তে নেমে নির্যাতিতা সেই নারীকে উদ্ধার করে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, পুলিশের দল প্রথমে দালালের বাড়িতে গেলে তারা সেখানে কাউকেই খুঁজে পাওয়া যায়নি৷ এরপর তারা সেই নারীকে খুঁজতে শুরু করলে গুনা জেলার চাচৌড়া গ্রামে তাকে পাওয়া যায়৷ তাকে উদ্ধার করার পর পুলিশ অভিযুক্ত স্বামী সাহেব লাল উদকে, দালাল অরবিন্দ মীনা ও দিলীপ পালিওয়ালের বিরুদ্ধে মানব পাচারের ধারায় মামলা দায়ের করেছে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জালনোট চেনার চার উপায়

অনলাইন ডেস্ক: ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট আসল না জাল, তা চেনার চার উপায় বের করেছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হচ্ছে- নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অসমতল ছাপা এবং অতি সূক্ষ্ম আকারের লেখা। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।

নিরাপত্তা সুতা: ১০০, ৫০০ ও ১০০০ টাকা নোটের নিরাপত্তা সুতায় বাংলাদেশ ব্যাংকের লোগো এবং নোটের মূল্যমান মুদ্রিত আছে, যা নোট এদিক-ওদিক করলে দেখা যাবে। ২০১৭ সালের জুন থেকে প্রচলিত ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের নোটও এদিক-ওদিক করলে চুলের বেনি সদৃশ নিরাপত্তা সুতার একটি অংশ লাল থেকে সবুজ রংয়ে পরিবর্তন হবে এবং অপরটির সম্পূর্ণ অংশে বাংলায় লেখা নোটের মূল্যমান দেখা যাবে।

রং পরিবর্তনশীল কালি: ১০০ ও ১০০০ টাকা মূল্যমান নোট এদিক-ওদিক করলে রং পরিবর্তনশীল কালিতে মুদ্রিত অংশ সোনালি থেকে সবুজ এবং ৫০০ টাকা মূল্যমান নোটে এটি লালচে থেকে সবুজ হবে। তাছাড়া ১০০০ টাকা মূল্যমান নোটের পেছনে বামদিকে থাকা হালকা নীল রঙের বাংলাদেশ ব্যাংক লেখাটিও নোট এদিক-ওদিক করলে দেখা যাবে। কিন্তু ফটোকপি বা অফসেটে ছাপা জাল নোটের ক্ষেত্রে এ রঙের পরিবর্তন লক্ষ্যণীয় হবে না।

অসমতল ছাপা: ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের প্রত্যেক প্রকার নোটের সামনের ও পেছনের পিঠের ডিজাইন, মাঝখানের লেখা, ইংরেজি ও বাংলা সংখ্যায় লেখা নোটের মূল্যমান, ৭টি সমান্তরাল হেলানো সরলরেখা এবং এর নিচে অবস্থিত ছোট ছোট বৃত্তাকার ছাপ খসখসে অনুভূত হবে, যা জাল নোটের ক্ষেত্রে পরিলক্ষিত হবে না।

অতি সূক্ষ্ম আকারের লেখা: ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমান নোটের পেছনের পিঠের ডিম্বাঙ্কিত অংশে অতি সূক্ষ্ম আকারে বাংলাদেশ ব্যাংক লেখাগুলো আতশী কাচ ছাড়াও উন্নতমানের স্মার্ট মোবাইল ফোনের ক্যামেরা প্রয়োজন মতো জুম করে দেখা যাবে। কিন্তু জাল নোটের ক্ষেত্রে এটি দেখা যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রেক্সিটের পক্ষে-বিপক্ষে লন্ডনে ব্যাপক বিক্ষোভ

বিদেশের খবর: ইউরোপীয় ইউনিয়ন থেকে চূড়ান্তভাবে বেরিয়ে যাওয়ার আগে আরেকটি গণভোটের দাবিতে লন্ডনে বিক্ষোভ হয়েছে। এতে প্রায় ৭ লাখ বিক্ষোভকারী অংশ নেন। লন্ডনের মেয়র সাদিক খানসহ বড় দলগুলোর এমপিরা এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন এবং ফের গণভোটের দাবি জানিয়েছেন। এদিকে একই সময়ে ব্রেক্সিটের পক্ষে একদল লোক বিক্ষোভ করেছেন। খবর ডেইলি মেইল ও বিবিসির

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইতোমধ্যেই দ্বিতীয় গণভোটের দাবি নাকচ করে দিয়েছেন। গতকাল শনিবার আয়োজক সংগঠন দ্য পিপলস ভোট ক্যাম্পেইন জানিয়েছে, বিক্ষোভে ৬ লাখ ৭০ হাজার মানুষ অংশ নিয়েছেন। আয়োজকরা জানান, ২০০৩ সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশের পর এটাই সবচেয়ে বড় সমাবেশ। স্কটল্যান্ড ইয়ার্ড বিক্ষোভে মানুষের সংখ্যা নিয়ে কোনো হিসাব দিতে পারেনি। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের দিকে মিছিল নিয়ে যান বিক্ষোভকারীরা। রাজধানীর বাইরে থেকে ১৫০টি বাসে করে বিভিন্ন সংগঠনের কর্মীরা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া সেলিব্রেটি শেইফ দিলিয়া স্মিথ বলেন, এর আগে অনুষ্ঠিত গণভোটের সময় ভোটাররা বুঝতে পারেননি যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে কী ধরনের পরিণতি ভোগ করতে হবে তাদের; কিন্তু এখন আমরা ইইউতে থাকতে চাই। মেয়র সাদিক খান বলেন, তরুণরা ব্রেক্সিট চায় না। প্রধানমন্ত্রী ব্রেক্সিট করলে তা হবে খারাপ। তার উচিত তরুণদের দাবিকে গুরুত্ব দেওয়া। বিক্ষোভকারীদের অনেকে ইইউর পতাকা নিয়ে আসেন। তারা বলেন, ব্রেক্সিটের মাধ্যমে তাদের ভবিষ্যেক চুরি করা হচ্ছে।

লন্ডনের হ্যারোগেটে আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। লিভ মিনস লিভ নামের একটি গ্রুপ বিক্ষোভের আয়োজন করে। এতে নেতৃত্ব দেন সাবেক ইউকিপ নেতা নাইজেল ফারাজে। তিনি বলেন, ভোটাররা তো আগেই তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। সরকার ভোটের আগে বলেছিল, তোমরা ত্যাগ করার পক্ষে ভোট দিলে ত্যাগ করা হবে। আর বিপক্ষে ভোট দিলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। তাই সরকারের উচিত ভোটারদের কাছে অঙ্গীকারের বাস্তবায়ন। ২০১৬ সালের জুনে অনুষ্ঠিত গণভোটে ব্রেক্সিটের পক্ষে ৫১ দশমিক ৪৯ ভাগ এবং বিপক্ষে ৪৮ দশমিক ১১ ভাগ ভোট পড়ে। আগামী বছরের ২৯ মার্চের মধ্যে ব্রিটেনকে ইইউ ছাড়তে হবে; কিন্তু এরই মধ্যে নানা ইস্যুতে ইইউ নেতাদের সঙ্গে ব্রিটেনের মতবিরোধ দেখা দিয়েছে। এর ফলে ব্রেক্সিট নিয়ে সময় বাড়ানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রয়োজন আরো নিয়মিত প্রযোজনা

বিনোদনের খবর: অভিনয়শিল্পী থেকে প্রযোজক হওয়ার রেওয়াজ সারাবিশ্বে চালু আছে। ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতেও এই রেওয়াজ শুরু হয়েছে বেশ আগে। স্বাধীনতা পরবর্তী সময়ে সোহেল রানা বাংলাদেশের সিনেমায় প্রযোজনা শুরু করেন। তার পদাঙ্ক অনুসরণ করে শাবানা, ইলিয়াস কাঞ্চন, মৌসুমীসহ অনেক অভিনয়শিল্পীকে ছবি প্রযোজনা করতে দেখা গেছে। কিন্তু কেউ নিয়মিতভাবে প্রযোজনা করছেন, এমনটা দেখা যায়নি এখন পর্যন্ত। দু-তিনটি সিনেমা প্রযোজনা করে থমকে যান হুট করেই! কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, কাজল, শিল্পা শেঠিসহ অসংখ্য অভিনয়শিল্পী রয়েছেন যারা নিয়মিত প্রযোজনা করছেন। বলিউড ইন্ডাস্ট্রি ছাড়াও অভিনয়শিল্পী থেকে নিয়মিত প্রযোজক হওয়ার উদাহরণ প্রচুর! নায়ক বা নায়িকরা যখন প্রযোজকের খাতায় নাম লেখান তখন লাভ কিন্তু ইন্ডাস্ট্রিরই বেশি হয়। সিনেমার গল্প, চরিত্র নিয়ে বেশ ভালোভাবে কাজ করা হয়। নির্মাণেও আলাদা যত্ন নেওয়া হয়। প্রচারণায় নামা হয় আঁট-ঘাট বেঁধে। বছর শেষে দেখা যায় অভিনয়শিল্পীদের প্রযোজিত সিনেমাগুলোই প্রচারণার দিক থেকে এগিয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, শাকিব খানের প্রযোজিত ‘হিরো; দ্য সুপারস্টার’-এর কথা। এটি ২০১৪ সালের ২৯ জুলাই মুক্তি পায়। মুক্তির পর বেশ ভালো সাড়া পায় চলচ্চিত্রটি, ব্যবসার দিক থেকেও সফল। এই সিনেমার প্রচারণায় শাকিব খানের উপস্থিতি ছিল বলার মতো। কারণ এটি তার প্রযোজিত সিনেমা! এরপর শাকিব খানের অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু প্রচারণার দিক থেকে হিরো দ্য সুপারস্টারই এগিয়ে থাকবে! সিনেমাটি সফল হওয়ার পরও গত ৪ বছরে আর কোনো সিনেমা প্রযোজনা করেননি শাকিব খান। এর কারণ জানতে চাইলে শাকিব খান বলেন, ‘বিভিন্ন কারণে সরে ছিলাম। আমি এরইমধ্যে ঘোষণাও দিয়েছি তরুণদের নিয়ে কাজ করার। আমি আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কয়েকটি সিনেমার কাজ শুরু করবো শিগগিরই।’

এ বছর ‘বিজলী’ শিরোনামের চলচ্চিত্রে প্রযোজনার মাধ্যমে প্রযোজকদের খাতায় নাম লেখান চিত্রনায়িকা ববি। যদিও এর আগেও তিনি বিভিন্ন সিনেমায় প্রযোজনা করেছেন, কিন্তু সেভাবে প্রকাশ্যে আসেননি তিনি। তিনি যে সিনেমাগুলো প্রযোজনা করেছিলেন সেগুলোর প্রচারণাও বেশ জোরালোভাবে করেছিলেন।

দশমীতে মুক্তি পাওয়া জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ সিনেমাটিও ভালো একটি উদাহরণ। অনেকেই বলছেন, ‘সিনেমার প্রচারণা করা উচিত দেবীর মতো করে!’ যেভাবে দেবী টিম তাদের সিনেমা দর্শকের কাছে উপস্থাপন করেছে, যেভাবে সেটাকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করছে, এখান থেকে অনেককিছুই শেখার আছে অন্যদের। সিনেমাকে কিভাবে সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে, সেটা দেবী টিম দেখিয়ে দিয়েছে খুব ভালোভাবে। এত প্রচারণার মূলে রয়েছে, এটি এই সিনেমার অভিনেত্রীর প্রযোজিত সিনেমা! এর আগেও জয়া অভিনীত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলোর প্রচারণা খুব জোরালো ছিল না।

জয়া আহসান বলেন, ‘প্রচারণা ছাড়া একটি সিনেমা কখনো সফলতা পায় না। অনেক সিনেমা আছে, যেগুলো প্রচারণার কারণে হল থেকে মুখ থুবড়ে পড়েছে। দর্শকদের কাছে সিনেমাটিকে উপস্থাপন করার উদ্যোগ প্রযোজককেই নিতে হয়। আমি সেদিক থেকে নিজের কাজটিই করেছি। ভবিষ্যতেও প্রযোজনা করার ইচ্ছে রয়েছে। শুধু দেবী করার জন্যই সি-তে সিনেমার জন্ম হয়নি।’

শাকিব খান, জয়া আহসান, ববি ছাড়াও ঢাকাই ইন্ডাস্ট্রির অনেকেই সাম্প্রতিক সময়ে প্রযোজনায় এসেছেন। কিন্তু কেউ নিয়মিতভাবে প্রযোজনা করছেন না। অভিনয়শিল্পী যখন নিজেই প্রযোজনা করেন সেটার প্রতি দর্শকদের আগ্রহও বেশি থাকে। আসলে এই আগ্রহ অভিনয়শিল্পীরাই তৈরি করেন। কিভাবে আরো প্রযোজনা বাড়ানো যায় সেই পরিকল্পনাই করেন তারা। তাই ইন্ডাস্ট্রির এই সময়ে তারকা প্রযোজকদের নিয়মিত প্রযোজনা করা প্রয়োজন বলে মনে করেন চলচ্চিত্রবোদ্ধারা।

বিভিন্ন কারণে সরে ছিলাম। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কয়েকটি সিনেমার কাজ শুরু করবো শিগগিরই।
—শাকিব খান

প্রচারণা ছাড়া একটি সিনেমা কখনো সফলতা পায় না। দর্শকদের কাছে সিনেমাটিকে উপস্থাপন করার উদ্যোগ প্রযোজককেই নিতে হয়।
—জয়া আহসান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest