সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযানসাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

এ দেশ যেন আর থেমে না যায় : প্রধানমন্ত্রী

দেশের খবর: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ধরে রাখতে হলে, দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হলে নৌকায় ভোট দেবেন। ভোট দিলে আবার আসবো না দিলে আফসোস নেই। কারণ আমার লক্ষ্য ছিল টানা ক্ষমতায় থাকতে পারলে উন্নয়ন দৃশ্যমান হবে। আমাদের সে আশা পূরণ করেছি। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, এ দেশের সোনার ছেলে-মেয়ে তৈরির দায়িত্ব আপনাদের। সোনার সন্তান তৈরি করে দেশকে এগিয়ে নেবেন। এ দেশ যেন আর থেমে না যায়।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন ও অধ্যাপক মুনতাসীর মামুন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরির যে যুগোপযোগী সিদ্ধান্ত আমরা নিয়েছি এই একটি সিদ্ধান্ত সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। অবশ্য পদ্মা সেতুর কারণে আমার ও আমার পরিবারের সদস্যদের অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। তবুও মাথা নত করিনি। কারণ বাবার কাছে শিখেছি অন্যায়ের কাছে মাথা নত না করতে।

তিনি বলেন, বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছি। ২১০০ সাল পর্যন্ত ডেল্টা প্লান করে দিয়েছি। নির্দিষ্ট লক্ষ্যে এ দেশ এগিয়ে যাবে।

শিক্ষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। শিক্ষকদের সব দাবি দাওয়া মেনে নিয়েছি। শিক্ষকরা কীভাবে ভালো থাকবেন তাদের সে সুযোগ-সুবিধা করে দিয়েছি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা কার্যক্রমে আরো গুরুত্ব দেয়ার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, আমরা গবেষণায় গুরুত্ব দিয়েছি বলেই ধান উৎপাদন, শাক-সবজি উৎপাদন, মাছ উৎপাদন, ফলমূল উৎপাদনে উন্নত বিশ্বের কাতারে রয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া যাতে ঠেকে না থাকে সে কারণে প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষায়ও আমরা বৃত্তির ব্যবস্থা করেছি। সারাদেশে শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি। ১ কোটি ৪০ লাখ শিশুকে প্রাথমিকে বৃত্তি দিচ্ছি। শিক্ষাবৃত্তির টাকা যাতে বেহাত না হতে পারে সেজন্য শিক্ষার্থীর মায়েদের মোবাইল নম্বরে টাকা পাঠানো হয়। পাহাড়ি ও হাওর অঞ্চলের শিশুদের জন্য টিফিনের ব্যবস্থাও আমরা করেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরাই প্রথম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য বাজেটে বরাদ্দ রাখা শুরু করি। আমরা এর সুফলও দ্রুত পেয়েছি। লবণাক্ত, জলমগ্ন, খরা সহ্য করতে পারে এমন ধান আবিষ্কার করার ফলেই আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও বেশি করে গবেষণার তাগিদ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মঈনুল হোসনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান ৫৫ বিশিষ্ট সাংবাদিকের

দেশের খবর: দৈনিক আমাদের অর্থনীতির নির্বাহী সম্পাদক ও কলামিস্ট মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মঈনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৫৫ জন বিশিষ্ট সাংবাদিক। তারা বলেন, একাত্তর টেলিভিশনে ব্যারিস্টার মঈনুল হোসেনকে একটি প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে তিনি মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে মন্তব্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

বিবৃতি উল্লেখ করা হয়েছে, আমরা মনে করি, কেবল সাংবাদিকসুলভ প্রশ্ন করায় কাউকে এরকম ক্ষিপ্ত হয়ে ‘চরিত্রহীন’ বলার এখতিয়ার কারও নেই। স্বাধীন সাংবাদিকতা ও উম্মুক্ত গণমাধ্যম যখন বিভিন্নভাবে আক্রান্ত, তখন রাজনীতিবিদ ও আইনবিদ হিসেবে ব্যারিস্টার মঈনুলের কাছ থেকে এ রকম আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। তারা আরও বলেন, এই ব্যাপারে দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার ক্ষুব্ধ মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা ব্যারিস্টার মঈনুল হোসেনের এই নিন্দনীয় আচরণে চরম ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে ব্যারিস্টার মঈনুল হোসেনের এই বক্তব্য প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাই।

গণমাধ্যমে বিবৃতি দেওয়া ৫৫ জন বিশিষ্ট সাংবাদিক হলেন—প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ইটিভি’র এডিটর ইন চিফ অ্যান্ড সিইও মনজুরুল আহসান বুলবুল, সিনিয়র সাংবাদিক হারুন হাবীব, বিডিনিউজ২৪.কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এডিটর ইন চিফ ও প্রধান নির্বাহী শামসুর রহমান, ডিবিসি’র প্রধান সম্পাদক ও সিইও মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী, সিনিয়র সাংবাদিক রাশেদ চৌধুরী, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন, জিটিভির এডিটর ইন চিফ ও প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

বিবৃতি দিয়েছেন এটিএন বাংলা’র হেড অব নিউজ ও নির্বাহী সম্পাদক, জ ই মামুন, এটিএননিউজের বার্তা ও অনুষ্ঠান প্রধান মুন্নি সাহা, দৈনিক আমাদের অর্থনীতি’র সম্পাদক নাসিমা খান মন্টি, ডিবিনিউজের সম্পাদক নবনিতা চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময়ের যুগ্ম সম্পাদক অসীম সাহা, দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হোসেন, প্রথম আলো’র যুগ্ম সম্পাদক আনিসুল হক, দৈনিক সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান, দৈনিক আমাদের নতুন সময়ের গ্রুপ যুগ্ম সম্পাদক বিভুরঞ্জন সরকার, দৈনি ইত্তেফাকের নির্বাহী সম্পাদক জাহিদ রেজা নূর, ডেইলি স্টারের ডেপুটি এডিটর ইনাম আহমেদ, প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন মাসুম, বিএফইউজে’র সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিএফইউজের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ভোরের কাগজের এডিটরিয়াল ইনচার্জ সালেক নাসিরুদ্দীন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, ডিবিসিনিউজ প্রণব সাহা, এটিনিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন, ডিবিসিনিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, বাংলা ভিশনের সিনিয়র এডিটর মাসুদ কামাল, সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত, আরএসএফের বাংলাদেশ প্রতিনিধি সালিম সামাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পেশাল এফেয়াস এডিটর জাহিদ হোসেন, দৈনিক জাগরণের নির্বাহী সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতির নির্বাহী সম্পাদক ইকবাল মোহাম্মদ খান, দৈনিক আমাদের নতুন সময়ের বিশেষ প্রতিনিধি আমান উদ দৌলা, এশিয়ান এজের প্রকাশক শোয়েব চৌধুরী, ডেইলি স্টারের চিফ নিউজ এডিটর সৈয়দ আশফাকুল হক, চ্যানেল-৯-এর হেড অব নিউজ আমিনুর রশিদ, দেশ টিভি’র নির্বাহী সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, ও দৈনিক আমাদের অর্থনীতির উপ সম্পাদক মাহবুবুল আলম।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টকশোয় সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ করে ব্যারিস্টার মইনুল হোসেনের এক মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে নারীদের পক্ষ থেকে বুধবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যারিস্টার মঈনুল হোসেনকে এজন্য ক্ষমা চেয়ে ওই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে।

সর্বশেষ শনিবার (২০ অক্টোরর) সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে ও ব্যরিস্টার মইনুলকে ক্ষমা চাওয়ার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে ‘গৌরব ৭১’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুশ হামলায় সিরিয়ায় ৮৮ হাজার মানুষ নিহত!

বিদেশের খবর: সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পক্ষে রাশিয়া এ পর্যন্ত যে বিমান হামলা চালিয়েছে তাতে প্রায় ৮৮ হাজার বিদ্রোহী নিহত হয়েছে।

সিরিয়া সরকার ও রাশিয়া তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।

খবরে বলা হয়েছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়া সরকারের আনুষ্ঠানিক অনুরোধে রাশিয়া সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে।

আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সিঙ্গাপুরে এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইরানি সংবাদমাধ্যম আইআরআই।

সের্গেই শোইগু জানিয়েছেন, এ রুশ হামলায় পর্যন্ত ৮৭ হাজার ৫০০ সন্ত্রাসী নিহত, ১ হাজার ৪১১টি ঘাঁটি ধ্বংস এবং সিরিয়ার শতকরা ৯৫ ভাগ ভূখণ্ড মুক্ত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেরেই চলছে শ্রীলঙ্কা

হেরেই চলছে শ্রীলঙ্কা

কর্তৃক Daily Satkhira

খেলার খবর: ইংল্যান্ডের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৮ রানে হেরে ওয়ানডে সিরিজ খুইয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর পরের দুটি ম্যাচে পরাজয়ের পর হাড় জুটেছে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ ওয়ানডেতেও। আর এতে জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড নিশ্চিত করেছে সিরিজ জয়ও।

টস হেরে ব্যাট করতে নেমে এদিন ভালো সংগ্রহই জড়ো করেছিল স্বাগতিক দল। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে রান সংখ্যা দাঁড়িয়েছিল ২৭৩। ওপেনার নিরোশাণ ডিকওয়েলার পাশাপাশি এদিন চওড়া হয়েছিল দাসুন শানাকার ব্যাট। দুজনই তুলে নিয়েছেন অর্ধ-শতক। ডিকওয়েলার ৭০ বলে ৫২ রানের ইনিংসের পর দৃঢ় ব্যাট চালিয়েছে শানাকা করেছেন ৬৬ রান, ৬৬ বলেরই মোকাবেলায়। এছাড়া থিসারা পেরেরার ৪৪, অধিনায়ক দীনেশ চান্দিমালের ৩৩ ও আকিলা ধনঞ্জয়ার ঝড়ো ৩২ রানের অপরাজিত ইনিংসে ভর করে সিরিজে প্রথম জয়ের স্বপ্নই দেখছিল লঙ্কানরা।

তবে সেই জয়ের স্বপ্নে বাঁধ সাধে বৃষ্টি। ১২ রানে অ্যালেক্স হেলস ফিরলেও আরেক ওপেনার জেসন রয় খেলছিলেন বুঝেশুনে। ফিফটি তুলে নেওয়ার আগে সাজঘরে ফিরলেও তার ৪৫ রানের ইনিংস সচল রেখেছিল রানের চাকা। দুই ওপেনারের বিদায়ের পর জো রুটের ৫৭ বলে ৩২ ও অধিনায়ক এউইন মরগ্যানের ৩৪ বলে ৩১ রানের ইনিংসে ভর করে ২৭ ওভারে ১৩২ রান সংগ্রহ করে ইংলিশরা।

বৃষ্টি নামলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। ম্যাচের বাকি অংশ মাঠে গড়ানোর সম্ভাবনা উধাও হলে এখানেই সমাপ্তি টানেন অফিসিয়ালরা, তার আগে বৃষ্টি আইনের হিসাবে পরে ব্যাট করেও ইংল্যান্ড পায় ১৮ রানের জয়।

তিনটি চার ও একটি ছক্কায় ৩৪ বলে ৩১ রানের ইনিংস খেলে ইংলিশ অধিনায়ক মরগ্যানই হয়েছেন ম্যাচসেরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নভেম্বরের মধ্যেই ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণ

দেশের খবর: নভেম্বর মাসের মধ্যেই ফেসবুক-ইউটিউবে গুজব, অপপ্রচার ও মানহানিকর তথ্য নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করবে সরকার। এমনটাই জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

আজ শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

ঘাতক দালাল নির্মূল কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির সভাপতি ও সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ও শহীদ সন্তান তৌহীদ রেজা নূরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়্যারমান মোহাম্মদ আরাফাত, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক শহীদ সন্তান ডা. নুজহাত চৌধুরী, বাংলাদেশ অনলাইন অ্যাক্সিভিস্ট ফোরামের (বোয়াফ) প্রতিষ্ঠাতা সভাপতি কবীর চৌধুরী তন্ময় এবং ব্লগার ও লেখক মারুফ রসুল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময়।

মন্ত্রী বলেন, আমরা আর পিছিয়ে নেই, অনেক দূর এগিয়েছি। ফেসবুক একসময় আমাদের কথায় কোনো কর্ণপাত না করলেও এখন শুনছে। আমাদের দেশীয় আইন-কানুন অনুযায়ীই তারা চলবে। আগামী মাস থেকে ফেসবুক, ইউটিউব ও গুগল নিয়ন্ত্রণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ মাসেই সব ধরনের ডিভাইস আসবে। এর মাধ্যমে নির্বাচন ঘিরে অপপ্রচার, গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধ করতে সক্ষম হবো। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো গুজব কিংবা অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রতিরোধে সরকার সক্রিয় থাকবে বলেও জানান তিনি।

সম্প্রতি পাস হওয়া ডিজিটাল আইন সম্পর্কে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল নিরাপত্তা আইন আরো কঠিন। কিন্তু আমাদের দেশে যারা এ আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের সঙ্গে আলোচনার পর আইনটি দুর্বল হয়ে গেছে। আগামী ২-৩ বছর পর আবার হয়তো দাবি উঠবে আইনটি আরো কঠিন করতে হবে। যেকোনো আইনেই ভুল প্রয়োগের সম্ভাবনা থাকে, কোনো কোনো ক্ষেত্রে ভুল প্রয়োগও হয়, কিন্তু সে আইনটা কি বাদ দিয়ে দেওয়া হবে? আইন হলেও অপপ্রয়োগ রোধে কিছু সুনির্দিষ্ট নির্দেশনাও থাকবে।

এছাড়া গুজব রুখতে জেলা ও উপজেলা পর্যায়ে একটা করে প্রতিরোধ কমিটি, নতুন ভোটারদের আকৃষ্ট করতে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাড়াসিমলায় এমপি রুহুল হকের পক্ষে সাইকেল র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : কালিগঞ্জের ভাড়াসিমলা ইউনিয়নে শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচার করতে একটা বিশাল সাইকেল র‌্যালি বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম প্রদক্ষিণ করে। এমপি রুহুল হকের পক্ষে শনিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাইসাইকেল র‌্যালিটি ভাড়াশিমলা ইউনিয়ন মোড়ে এসে পরবর্তীতে একটি পথসভার মাধ্যমে শেষ হয়।
নাজমুল হাসান নাঈমের সভাপতিত্বে আরও ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভাড়াসিমলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল আলীম, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদক মামুন হোসেন, রাজু, জহুরুল ইসলাম জফু সহ প্রমুখ।
এ পথসভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার হাতধরে বাংলাদেশ এখন সারাবিশ্বের বিস্ময়। যুবসমাজই হবে আগামী দিনের দিনবদলের হাতিয়ার, এখনই সময় শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার। জননেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা দূত হিসেবে সাতক্ষীরায় অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি স্যারকে পাঠিয়েছেন। রুহুল হক স্যারের হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা বধির কল্যাণ সংস্থার সাথে আসাদুজ্জামান বাবু’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংস্থার সাথে সদর উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় বিনেরপোতা গোপীনাথপুরস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংস্থার সভাপতি রমেশ বিশ্বাস। সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, লাবসা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও সংস্থার সাধারণ সম্পাদক সুভাষ হালদার। অনুষ্ঠান পরিচালনা করেন, সমাজসেবক মনিরুজ্জামান টিটু।
প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয় সেটি বাংলাদেশ আওয়ামীলীগ মানুষকে বোঝাতে পেরেছে। বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন। তার অক্লান্ত প্রচেষ্টায় প্রতিবন্ধীরা আজ সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে। প্রতিবন্ধীদের বিভিন্নমূখি প্রতিভা আছে। তাদের শক্তি ও সাহস জোগাতে পারলে তারা আরো ভালো করবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার মানবতার সরকার। উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। সেই মহান নেত্রী আবারো রাষ্ট্রক্ষমতায় আনতে সকলকে একযোগে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এছাড়া তিনি প্রতিবন্ধীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনুলিয়ায় এমপি রুহুল হকের পক্ষে মা সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়ায় এমপি রুহুল হকের পক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আনুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য সাহাবুদ্দীন। আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের আয়োজনে মা সমাবেশে মায়েদের পাশাপাশি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য শওকত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান বাবু, ছাত্রলীগ নেতা আছাদুল, সাদ্দাম, তরুন লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রমুখ।
মা সমাবেশে চেয়ারম্যান লিটন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপির জন্য আজ আমরা সাতক্ষীরা জেলাতে মেডিকেল কলেজ হয়েছে। নলতায় প্যারা-মেডিকেল, চাম্পাফুল ও দরগাহপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল পেয়েছি। সারা দেশে কমিউনিটি ক্লিনিক গুলোকে সচল করে প্রত্যেকর মাঝে বিনামূল্যে ঔষধ সরবরাহ করছেন সরকার। একাধিক স্কুল-কলেজকে সরকারি করণ ও বহুতল ভবন নির্মাণ করেছেন, সাতক্ষীরা ও আশাশুনিতে বাইপাস সড়ক পেয়েছি, ৫২ টি সাইক্লোন শেল্টার পেয়েছে, অসংখ্য ব্রীজ- কালভার্ট, শত শত কিলোমিটার কার্পেটিং রাস্তা পেয়েছি। আপনাদের জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার বিনামূল্যে লেখা-পড়ার সুযোগ করে দিয়েছেন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বিনামূল্যে ১০ কেজি চাউল সহ অসংখ্যা সুযোগ-সুবিধা দিচ্ছেন। তাই আবারও নৌকায় ভোট দিয়ে রুহুল হকের হাতকে শক্তিশালী করে তাকে আমরা সংসদে পাঠাবো। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হরেন্দ্র দেবনাথ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest