সর্বশেষ সংবাদ-
দুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানা

বাছাই হলো সেরা দশ সুন্দরী

অনলাইন ডেস্ক: আবারো শুরু হয়েছে বিশ্বসুন্দরী অন্বেষণের আয়োজন। এতে এবারো অংশ নিচ্ছে বাংলাদেশ। সেই লক্ষেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’। গেল ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কার্যক্রম।
অন্তর শোবিজের আয়োজনে এফডিসিতে মনোরম সেট তৈরি করে হয়েছে সুন্দরী বাছাই পর্ব। এরইমধ্যে হাজারো প্রতিযোগী থেকে সেরা ১০ জনকে বাছাই করা হয়েছে। এই ১০ জন থেকেই খুঁজে নেয়া হবে সেরা সুন্দরীকে। তিনি অংশ নেবেন বিশ্বসুন্দরী বাছাইয়ের মূল পর্বে।
গেল শুক্রবার, ২১ সেপ্টেম্বর এফডিসিতে শুটিং হয়েছে সেরা দশজনকে নিয়ে পর্ব। সর্বশেষ টিকে থাকা ১৬ জন থেকে ১০ জনকে নির্বাচন করা হয়েছে। পুরো বাছাই আয়োজন ডিজে সনিকা ও আরজে নিরবের উপস্থাপনায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে। প্রচারের সময় রাত ৯ টা থেকে ১০ টা প্রতিদিন। সেরা দশজন বাছাইয়ের পর্বটিও দেখা যাবে এই আয়োজনের অংশ হিসেব।
এবারে বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যরিস্টার ফারাবী। অডিশন রাউন্ড থেকে পুরো প্রতিযোগিতায় তারাই বিচারকার্য পরিচালনা করবেন। তবে গ্র্যান্ড ফিনালেতে আইকন বিচারকরা যোগ দেবেন।
এই আয়োজন থেকে উঠে আসা বিজয়ীকে চলতি মাসের শেষ সপ্তাহে পাঠানো হবে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে। তিনি ৭ ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। চূড়ান্ত প্রতিযোগিতায় যাওয়ার আগে প্রায় তিন মাসব্যাপী নির্বাচিত প্রতিযোগীকে গ্রুমিং করানো হবে বলে জানান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।
অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যেই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাম পাঠাতে হয়। তাই আমরা এবারের আয়োজন ১৬ থেকে ২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে চাই।’
গত বছর মিস ওয়ার্ল্ড-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম। মূল আসরে সেরা ৪০ পর্যন্ত পৌঁছান তিনি। সেই আসরে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তোলেন ভারতের হরিয়ানার মেয়ে মানুষী চিল্লার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসন বাড়লেও কমেছে এমবিবিএস ভর্তিচ্ছুর সংখ্যা

দেশের খবর: রাজধানীসহ সারাদেশে সরকারি মেডিকেল কলেজ ও আসন সংখ্যা বাড়লেও কমেছে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীর সংখ্যা। গত বছর সরকারি ৩১টি মেডিকেল কলেজের ৩ হাজার ৩১৮টি আসনে ভর্তির জন্য মোট ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী আবেদন করেন।
এদিকে নেত্রকোনা, নওগাঁ, নীলফামারী, চাঁদপুর ও মাগুরায় নতুন সরকারি পাঁচটি মেডিকেল কলেজের প্রতিটিতে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এ ছাড়া পুরোনো অন্য সরকারি মেডিকেল কলেজে নতুন করে মোট ৫০০ আসন বাড়ানো হয়েছে। ফলে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ৩৬টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৪০৬৮টি।
স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখা সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হয়। চলতি বছর মোট আবেদনপত্র জমা পড়েছে ৬৫ হাজার ৯১৩টি। গতবারের চেয়ে আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার ৮৭৫ জন কম।
চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বলেন, অপেক্ষাকৃত কম খরচে অধিক সংখ্যক মেধাবি শিক্ষার্থীর সরকারি মেডিকেল কলেজে পড়াশুনার সুযোগ করে দিতে নতুন পাঁচ সরকারি মেডিকেল কলেজ খোলা ও পুরোনো মেডিকেল কলেজে ৫০০ আসন বাড়ানো হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি ফি ১৮ থেকে ২০ লাখ টাকা লাগলেও সরকারি মেডিকেল কলেজে নামমাত্র খরচে পড়াশুনা করার সুযোগ পান।
খোঁজ নিয়ে জানা গেছে, পুরোনো ৮টি সরকারি মেডিকেল ঢাকা, সলিমুল্লাহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও বরিশালে আসন বাড়ানোর ফলে এবার ২২০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকবে।
আসন বাড়ায় চলতি বছর শহীদ সোহরাওয়ার্দীতে ১৭৫ জন, খুলনা, বগুড়া, কুমিল্লা, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে ১৬০ জন করে, পাবনা, কক্সবাজার, নোয়াখালী ও যশোরে ৭০ জন করে, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, গোপালগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও মুগদা মেডিকেল কলেজে ৬৫ জন করে ভর্তির সুযোগ পাবে। তবে হবিগঞ্জ, রাঙামাটি ও পটুয়াখালীতে আসন সংখ্যা বাড়েনি। এ তিনটি মেডিকেল কলেজে আগের মতো ৫১ জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ও আসন বাড়লেও আবেদনকারীর সংখ্যা কমার কারণ সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বলেন, গত বছরের চেয়ে ১৬ হাজারেরও কম আবেদন জমা পড়েছে। চলতি বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমার কারণে আবেদনকারীর সংখ্যা কম হতে পারে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলার খবর: এশিয়া কাপের সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলে দুই পরিবর্তন আনা হয়েছে। এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে স্পিনার নাজমুল হোসেন অপু। আর মোসাদ্দেক হোসেনের জায়গায় দলে এসেছেন ইমরুল কায়েস।
সুপার ফোরের ম্যাচে আজ হারলেই এবারের আসর থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। তাতে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের সবশেষ ম্যাচটি হয়ে যাবে নিয়মরক্ষার।

বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ এবং নাজমুল হোসেন অপু।

আফগানিস্তান একাদশ:
আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইসানুল্লাহ জানাত, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, শামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজীর উর রহমান এবং আফতাব আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি

বিদেশের খবর: সীমান্ত নিয়ে দ্বন্দ্বে ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা শুরু হয়েছে। এই ইস্যুতে দুই দেশের বাহিনী কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। একে অপরকে পাল্টাপাল্টি হুমকি দিয়েই যাচ্ছেন। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ভারতীয় তিন পুলিশ সদস্য ও এক বিএসএফ সদস্য নিহতের ঘটনায় ফুঁসে উঠেছে ভারত।
পাকিস্তান সেনাবাহিনী হামলার কড়া জবাব দেওয়া জরুরি বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। অন্যদিকে ভারতের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছে বলে হুমকি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
ভারতের সেনাপ্রধান বলেছেন, ‘আমাদের জওয়ানদের উপর জঙ্গি ও পাকিস্তানের সেনাবাহিনী যে বর্বরোচিত হামলা চালাচ্ছে, তার বদলা নেয়ার জন্য কড়া ব্যবস্থা জরুরি। পাকিস্তান যখনই সীমান্তে ভারতের বিরুদ্ধে কিছু করেছে, তখনই আমরা ওদের উপর পাল্টা আক্রমণ চালিয়েছি। ওরা মে মাসে সংঘর্ষ বিরতির আবেদন জানায়। আমরা সেই আবেদন মেনে নেই। তবে ওরা যদি এ ধরনের আচরণ চালিয়ে যায়, তাহলে আমাদের ব্যবস্থা নিতে হবে।’
ভারতের সেনাপ্রধানের এমন বক্তব্যের পাল্টা বক্তব্যও দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফফার বলেছেন, ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু পাকিস্তানি জনগণ, প্রতিবেশী ও এ অঞ্চলের স্বার্থে শান্তির পথে হাঁটতে চাই।’
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে চেয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চিঠি দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে ভারত। তারা বলছে, ভারতীয় জওয়ানদের সঙ্গে পাক রেঞ্জার্সের সদস্যদের বর্বরতম আচরণের পর আলোচনার টেবিলে বসার কোনো অর্থ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবদল নেতাকে হত্যার অভিযোগে হাতি আটক

অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় যুবদল নেতা আজমল আলী শামীমকে হত্যার অভিযোগে হাতি ‘শের বাহাদুর’কে আটক করা হয়েছে। জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ষাড়েরগজ পাহাড়ে বিচরণকারী হাতির আক্রমণে গত বুধবার রাতে নিহত হন শামীম। তবে এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে বিএনপির নেতাকর্মীরা।
কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রিয়াজ উদ্দিন জানান, যুবদল নেতাকে হত্যার ঘটনার পর গত বৃহস্পতিবার দক্ষ মাহুতের (হাতির চালক) সহায়তায় সাগরনালের লক্ষ্মীছড়া এলাকা থেকে খ্যাপাটে শের বাহাদুরকে নিয়ন্ত্রণ করে রাঙিছড়া এলাকায় নিয়ে আসা হয়। পরে হাতির মালিক কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফরিদ আলীর কাছে শের বাহাদুরকে হস্তান্তর করা হয়।
খ্যাপাটে শের বাহাদুরসহ অন্য একটি মাদি হাতি পাঁচ-সাত দিন ধরে বিভিন্ন জায়গায় বিচরণ করে তিনটি গাড়ি ভাঙচুরসহ ১০ জনকে আহত করে। সর্বশেষ তাদের আক্রমণের শিকার হন যুবদল নেতা শামীম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিয়াম-পূজার অন্য রকম রেকর্ড

বিনোদনের খবর: সিনেমার সোনালি দিনগুলো যেন আর চোখেই পড়ে না। সেসব যেনো এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। সেই সাথে ব্যবসা সফল সিনেমাও দেখা যায় না। হঠাৎ বজ্রপাতের মত ‘আয়নাবাজি’ এবং ‘ঢাকা অ্যাটাক’ ছবির সাফল্য আসলেও এরপর আর নতুন কিছু পাওয়া যায়নি।
তবে চলতি বছরে মুক্তি পাওয়া ‘পোড়ামন-২’ বেশ ভালোই ক্যারিশমা দেখিয়ে চলেছে। ছবিটি মুক্তির পর সর্বাদিক দিন ধরে প্রদর্শিত সিনেমার ইতিহাসেও ঠাঁই করে নিলো। ১০০ দিন পেরিয়েও হলে প্রদর্শিত হচ্ছে দর্শক চাহিদায়।
এর আগে ‘বেদের মেয়ে জোসনা’সহ বেশ কিছু সিনেমাই মুক্তির কয়েক সপ্তাহ পর্যন্ত হলে চলেছে। আর সাম্প্রতিককালে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি চলেছিল ৭৭ দিন। তবে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ ছবিটি আজ রোববার ১০২ দিনের মত হলে চলছে। গেলো ঈদুল ফিতরে মুক্তি পেলেও ঈদুল আযহা পেরিয়ে এখনো ১৮টি হলে চলছে এ ছবিটি।
এ ছবিতে অভিনয় করে রীতিমত বাজিমাত করেছেন নবাগত নায়ক সিয়াম আহমেদ। পর্দায় তার সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরি। তিনিও বেশ প্রশংসিত হয়েছেন অভিনয়ে। অনেকেই এই জুটিকে নব্বই দশকের সালমান-শাবনূরের আমেজে খুঁজে পেয়েছেন।
রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাতে ঈদুল ফিতর থেকে ঈদুল আযহা পর্যন্ত যথাক্রমে টানা ১৫ সপ্তাহ ধরে চলেছে ছবিটি। ঢাকাই ছবির জন্য এটা অনেক বড় রেকর্ড বলে মানছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
ঈদের ছবি না হয়েও এর আগে সিনেপ্লেক্সে সর্বাধিক সপ্তাহ প্রদর্শিত হওয়া ছবির মধ্যে ছিলো অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’। ছবিটি স্টার সিনেপ্লেক্সে চলেছিল টানা ২৪ সপ্তাহ প্রদর্শিত হয়েছিল। আর দীপঙ্কর দীপন পরিচালিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ স্টার সিনেপ্লেক্সে একটানা ১১ সপ্তাহ প্রদর্শিত হয়েছিল।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘আয়নাবাজি’ ও ‘ঢাকা অ্যাটাক’ ছবি দুটি ঈদে মুক্তি পায়নি। ‘পোড়ামন ২’ হচ্ছে ঈদের ছবি। ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের কোনো ছবি এই প্রথম এতোদিন ধরে চলছে।’’
প্রথম ছবিতেই দর্শকের ভালোবাসায় মুগ্ধ চিত্রনায়ক সিয়াম। উচ্ছ্বসিত সিয়াম বলেন, ‘আলহামদুলিল্লাহ! এখনো ছবিটি ভালো যাচ্ছে। রেকর্ডের কথা বলবো না, দর্শকরা আমাদের ছবিটাকে সাদরে গ্রহণ করেছেন, এখনো ছবিটি দেখছেন এটাই অনেক বড় পাওয়া। আমি সবার কাছে কৃতজ্ঞ।’
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম-পূজার ‘দহন’ ছবিটি। এটিও নির্মাণ করেছেন নির্মাতা রায়হান রাফী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কলেজ ছাত্র গৌতম হত্যা মামলার রায় ২৬ সেপ্টেম্বর

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার চাঞ্চল্যকর কলেজ ছাত্র গৌতম সরকার হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামি ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। রোববার যুক্তিতর্ক উপস্থাপন শেষে জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ দিন ধার্য করেন। মামলার আসামীরা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আলী আহম্মেদ শাওন, ভাড়–খালি গ্রামের শাহাদাৎ হোসেন, নাজমুল হোসেন, ওমর ফারুক, নূর আহম্মেদ মুক্ত, মহাদেবনগর গ্রামের সাজু শেখ, মহসিন আলী, কবিরুল ইসলাম মিঠু, জামসেদ আলী ও ফিরোজা খাতুন।
মামলার বিবরনে জানা যায়,১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ২০১৬ সালের ১৩ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মহাদেবনগর গ্রামের ইউপি সদস্য গনেশ সরকারের ছেলে সীমান্ত ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র গৌতম সরকারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তার বাড়ির পাশে মোকলেছুর রহমানের নির্মাণাধীন বাড়িতে হত্যা করা হয়। হত্যার আগে তার গালের মধ্যে গুলের কৌটা ঢুকিয়ে মুখে ক্রস টেপ সেঁেট দেওয়া হয়। পরে লাশের বিভিন্ন স্থানে দড়ি দিয়ে ১২টি ইট ঝুলিয়ে পার্শ্ববর্তী মোকলেছুর রহমানের পুকুরে বাঁশের সঙ্গে বেঁধে ডুবিয়ে দেওয়া হয়। নিহতের পিতা গনেশ সরকার বাদি হয়ে আলী আহম্মেদ শাওন, শাহাদাৎ হোসেন, সাজু শেখ, নাজমুল হোসেন, মুহসিন আলী, কবিরুল ইসলাম মিঠুর নামে ওই বছরের ১৬ ডিসেম্বর থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামীদের স্বীকারোক্তি অনুযায়ি পরদিন ওমর ফারুক, নূর আহম্মেদ মুক্ত ও জামসেদের নাম উল্লেখ করে থানায় একটি সম্পুরক অভিযোগ দায়ের করা হয়। নাজমুল, শাহাদাৎ ও সাজু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এ ঘটনায় পুলিশ সাজু শেখের মা ফিরোজা খাতুনকে গ্রেফতার করে। ওই বছরের ২৯ ডিসেম্বর সম্পুরক অভিযোগটি আদালতে পাঠানো হয়। সদর থানার উপপরিদর্শক আসাদুজ্জামানের কাছ থেকে মামলাটির তদন্তভার গত বছরের ৫ জানুয়ারি মমালার ডিবি পুলিশের উপপরিদর্শক আশরাফুল ইসলামের কাছে ন্যস্ত করা হয়। গত বছরের ১৮ এপ্রিল উপরোক্ত ১০ আসামীর নাম উল্লেখ করে আদালতে অভিযোগত্র দাখিল করেন। চলতি বছরের পহেলা মার্চ সকল আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠণ করা হয়।
গ্রেফতারের পর থেকে শাহাদাৎ হোসেন ও নাজমুল হোসেন জেল হাজতে রয়েছেন। জামিনে মুক্তি পেয়ে ফিরোজা খাতুন, আলী আহম্মেদ শাওন ও সাজু শেখ পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ওসমান গনি জানান, এ পর্যন্ত মামলার ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষী দিয়েছেন। তবে গত ৩০ আগষ্ট মামলার প্রথম তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক আসাদুজ্জামান আদালতে সাক্ষী দিতে আসেননি। ১১ সেপ্টেম্বর আসামীদের ৩৪২ ধারায় জবানবন্দি ও রোববার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামি ২৬ সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নানা আয়োজনে তথ্য অধিকার দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : “উত্তম আইনের সঠিক প্রয়াস, টেকসই উন্নয়নে মুক্ত সমাজ” এবই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টটরেট চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসার আব্দুল হামিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা , অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) হুমায়ন কবির, সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার প্রমুখ। পরে সেখানে তিন দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এর পর মেলার উদ্বোধন শেষে সেখানে দূর্নিতি বিরোধী বিতর্ক ও ছড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest