সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

আসামে নাগরিকপঞ্জির সংশোধন শুরু

বিদেশের খবর: আজ থেকে শুরু হচ্ছে আসামের নাগরিপঞ্জির খসড়া তালিকার চূড়ান্ত সংশোধন প্রক্রিয়া, যা চলবে আগামী দু মাস পর্যন্ত। চূড়ান্ত খসড়া থেকে বিপুল সংখ্যক মানুষকে বাদ দেয়া নিয়ে বিতর্ক ওঠায় আদালত এটি সংশোধনের নির্দেশ দেন। খবর বিবিসির।
আগের চূড়ান্ত খসড়ায় বাদ পড়েছিলো প্রায় ৪০ লাখ মানুষ। নাগরিকত্ব প্রমাণের জন্য যেসব তথ্য ও নথি চাওয়া হয়েছিল সেগুলো জমা না দেয়ার কারণে তাদের বাদ দেয়া হয়।
এখন কর্তৃপক্ষ বলেছেন যাদের নাম বাদ পড়েছে তারা তথ্য ও নথি জমা দিয়ে, তালিকায় নাম তুলতে আবেদন জানাতে পারবেন। মূলত ২৫ মার্চ ১৯৭১ এর আগে যারা আসামে গিয়েছিলেন বলে নথি প্রমাণ পেশ করতে পারেন নি, তাদের নাম জাতীয় নাগরিক পঞ্জী থেকে বাদ দেয়া হয়।
চলতি বছরের ৩০ জুলাই আসামের রাজধানী গৌহাটি থেকে চূড়ান্ত খসড়া জাতীয় নাগরিকত্ব নিবন্ধন তালিকা প্রকাশ করা হয়। এতে নিবন্ধনের জন্য আবেদন করা ৩ কোটি ২৯ লাখ মানুষের মধ্যে ২ কোটি ৮৯ লাখকে চূড়ান্ত তালিকায় স্থান দেয়া হয়। ফলে তালিকা থেকে বাদ পড়েন ৪০ লাখ ৭ হাজার ৭০৮ জন মানুষ।এদের বেশিরভাগই বাংলাভাষী মুসলমান বলে মনে করা হচ্ছে।
এনআরসি কর্তৃপক্ষ এর মধ্যে জানিয়ে দিয়েছে, সংশোধনের পর এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নাগরিক পঞ্জি প্রকাশ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কারিনা-সানির নতুন চমক

কারিনা-সানির নতুন চমক

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: দর্শকদের সামনে নতুন চমক নিয়ে আসছেন বলিউড জনপ্রিয় দু্ই অভিনেত্রী কারিনা কাপুর খান ও সানি লিওন। রেডিও জকি হিসেবে খুব শিগগির অভিষেক হতে যাচ্ছে কারিনার । আর এ অভিনেত্রীর অনুষ্ঠানের প্রথম অতিথি থাকছেন সানি লিওন। এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এর আগে গত সোমবার মুম্বাইয়ের সুবুরবানের একটি স্টুডিওতে অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন কারিনা ও সানি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুপুর ২টার সময় রেকর্ডিং শুরু হয় এবং তা পরবর্তী দেড় ঘণ্টা চলে। এ সময় তারা সিনেমা, সন্তানসহ নানা বিষয়ে কথা বলেন। বেশ কিছু দিন ধরে রেডিও জকি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কারিনা। প্রথম পর্বটি তিনি কোনো ঝামেলা ছাড়াই শেষ করেছেন।
কয়েক দিন আগে রেডিও জকি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কারিনা কাপুর। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ইতিমধ্যে রেডিও জকি হিসেবে নাম লিখিয়েছেন নির্মাতা করন জোহর। তার শো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। করনের শো যে এফএম চ্যানেলে প্রচারিত হয় সেটিতেই শো শুরু করছেন কারিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্পের অভ্যর্থনায় শেখ হাসিনা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনায় যোগ দিয়েছেন।
লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ট্রাম্প এ অভ্যর্থনার আয়োজন করেন।-খবর বাসস।
জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতৃবৃন্দ এ অভ্যর্থনায় অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সময় উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিচ্ছন্নতায় বিশ্বরেকর্ড বঙ্গবন্ধুর নামে উৎসর্গ

দেশের খবর: পরিচ্ছন্নতায় ঢাকাবাসীর বিশ্বরেকর্ড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ।
মঙ্গলবার দুপুরে নগরভবনে ‘ঢাকাবাসীর বিশ্বরেকর্ড’ শিরোনামে এক সংবাদ সম্মেলন করে ডিএসসিসি। সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন গিনেস বুকে স্থান পা্ওয়া ঢাকা পরিচ্ছন্নতা অভিযানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ কর্মসূচি দিয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। সর্বাধিকসংখ্যক মানুষ একই জায়গায় ঝাড়ু দেয়ার এই বিশ্ব রেকর্ডটি ভারতের দখলে ছিল (৫ হাজার ৫৮ জন)। সেই রেকর্ডটি ভেঙে বর্তমানে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে বাংলাদেশের অধিকারী (৭ হাজার ২১ জন)।
সাঈদ খোকন বলেন, এই অর্জন এখনো সফল হয়নি। একজন মেয়রের পক্ষে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। শহরের সকল নাগরিককে মেয়র হতে হবে। তাহলে বিশ্ব রেকর্ড আমাদের অর্জন হবে।
তিনি বলেন, ‘রেকর্ড শুধু রেকর্ড হিসেবে না থাকে, এ জন্য সবাইকে সচেতন হতে হবে৷ তাহলে বিশ্ববাসীর কাছে আমরা পরিচ্ছন্ন নগরের মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে পারব।’ চলতি বছরের ১৩ এপ্রিল ৫০ হাজারের বেশি মানুষ রাজধানীর জিরো পয়েন্টে উপস্থিত হন।
প্রায় ১৬ হাজারের বেশি মানুষ ওই ক্যাম্পেইনে অংশ নিতে নিবন্ধন করেন৷ চূড়ান্ত নিরীক্ষায় ও নিরপেক্ষ অডিট রিপোর্ট মোতাবেক ৭ হাজার ২১ জন নির্দিষ্ট এক মিনিট সময় সক্রিয়ভাবে গিনেসের সকল নীতিমালা পূরণ করে বিশ্ব রেকর্ড গড়েন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর ফ্লাইট থেকে মাদকসেবী নারী ক্রু, গ্রাউন্ডেড

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ফ্লাইটের আগে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার তথ্য গোপন করায় মাসুমা মুফতি নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক নারী ক্রু-কে গ্রাউন্ডেড করেছে কর্তৃপক্ষ।
এছাড়া একই ঘটনায় কর্তৃপক্ষকে না জানিয়ে ফ্লাইটে ডিউটি পরিবর্তন করার দায়ে সুপারভাইজার নুরুজ্জামান রঞ্জুকে শোকজ করা হয়েছে।
বিমানের এমডি এ এম মোসাদ্দিক আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানের আইন অনুযায়ী একজনকে শোকজ ও আরেকজনকে গ্রাউন্ডেড করা হয়েছে।
প্রসঙ্গত, জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে নিউজার্সির নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে পৌঁছান।
প্রধানমন্ত্রীর লন্ডন ফ্লাইটের আগ মুহূর্তে কেবিন ক্রু মাসুমা মুফতির ডোপ টেস্টে পজিটিভ হওয়ার তথ্য গোপন করায় এই শাস্তি দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির নিবন্ধন ঝুঁকিতে: ইসি সচিব

দেশের খবর: যেসব রাজনৈতিক দল গত সংসদ নির্বাচন ও এরপর অনুষ্ঠিত উপ-নির্বাচনেও অংশগ্রহণ করেনি, তাদের নিবন্ধন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। সে হিসেবে বিএনপির নিবন্ধন ঝুঁকি মধ্যে রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের একপ্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন।
কোনো রাজনৈতিক দল পরপর দুই সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের নিবন্ধনের কি হবে জানতে চাইলে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি একটি আসনেও নির্বাচন না করে তাহলে ‘নিবন্ধন আইন’ অনুযায়ী তাদের নিবন্ধন ঝুঁকির মধ্যে পড়ে যায়। তবে আরো অনেকগুলো ক্রাইটেরিয়া থেকে যায়। কতগুলো দলের নিবন্ধন ঝুঁকির মধ্যে রয়েছে সেটি পরিসংখ্যান করা হয়নি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ৩০ অক্টোবরের পরে যেকোনো দিন তফসিল ঘোষণা করা হতে পারে। আর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে রাখেছে নির্বাচন কমিশন সচিবালয়।
‘আমরা প্রস্তুতি হিসেবে ভোটকেন্দ্রের তালিকা পেয়েছি। এ নির্বাচনের জন্য ৪০ হাজার ১৯৯টি কেন্দ্রের তালিকা পেয়েছি। এগুলো মোটামুটি ফাইনাল হয়ে গেছে। তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তার দেয়া তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে। এছাড়া আজ থেকে ভোটার তালিকার সিডি পাঠানো হচ্ছে। আজকে খুলনা ও সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে পাঠাবো। বাকিগুলো পর্যায়ক্রমে এক সপ্তাহের মধ্যে পাঠানো হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ে যতগুলো শাখা রয়েছে। প্রতিটি শাখার সঙ্গে আমরা কথা বলছি। নির্বাচনে কোথাও যাতে কোনো ভুল-ভ্রান্তি না হয়। সে বিষয়ে তাদের নির্দেশনা দেয়া হচ্ছে। সামনে নির্বাচন কমিশন সভায় যাতে সব ধরনের তথ্য তুলে ধরা যায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
হেলালুদ্দীন আরো বলেন, যারা ভোটগ্রহণ কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রট, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবেন, তাদের তথ্যগুলো আমরা সংগ্রহ করছি। এদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি। তফসিল ঘোষণার পরপরই এ প্রশিক্ষণ করানোর পরিকল্পনা করা করছি। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অঞ্চল ভিত্তিক বা জেলাতে হবে।
এছাড়া নির্বাচনের সময় প্রশাসনে প্রত্যাহারের পাশাপাশি বদলির বিষয়টি আরপিওতে যুক্ত করা হয়েছে। প্রত্যেক জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব।
ভোটগ্রহণ কর্মকর্তাদের সম্পর্কে তিনি বলেন, সরকারি, বেসরকারি অফিস, ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়োগ দেয়া হবে। ৩০০ আসনের একসঙ্গে নির্বাচনের জন্য অনেক ভোটগ্রহণ কর্মকর্তার দরকার হয়। ইতোমধ্যে যারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, নিরপেক্ষ ব্যক্তি এবং যাদের বিরুদ্ধে দলীয় তকমা লাগার অভিযোগ নেই, এমন লোকদের নিয়োগ দেয়া হবে।
সচিব আরো বলেন, আরপিও সংশোধন না হলে বিদ্যমান আইনে নির্বাচন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি চাকরিজীবীদের জন্য ৫% সুদে গৃহঋণের চুক্তি

দেশের খবর: সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ৫ শতাংশ সুদে গৃহঋণ দিতে কয়েকটি ব্যাংকের সাথে চুক্তি করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ ঋণ দিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক এবং হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর সঙ্গে এ চুক্তি হয়। এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, লাভ একটু কম করলেই ব্যাংকগুলো সর্বোচ্চ ৯ শতাংশে ঋণ দেয়া এবং ৬ শতাংশে আমানত নিতে পারে। গত ৩০ জুলাই জারি হওয়া পরিপত্র অনুযায়ী ৫ম গ্রেড হতে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা আর ২০তম গ্রেড হতে ১৮ গ্রেড পর্যন্ত ৩৫ লাখ ঋণ পাবেন। অনুষ্ঠানে জানানো হয় সুদের হার যাই হোক গ্রাহক ঋণ পাবেন সর্বোচ্চ ৫ শতাংশে। বাকিটা সরকার ভর্তুকি হিসেবে ব্যাংককে দেবে। সর্বোচ্চ ৫৬ বছর বয়সীরা ঋণের আবেদন করতে পারবেন। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা এই সুবিধা পাবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারিখ বদলে বিএনপির সমাবেশ শনিবার

দেশের খবর: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার যে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি, তার তারিখ পরিবর্তন করেছে। দুইদিন পিছিয়ে সমাবেশের জন্য শনিবার নির্ধারণ করেছে দলটি।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর ২৭ সেপ্টেম্ববরের পরিবর্তে ২৯ সেপ্টেম্বর শনিবার বিএনপি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ইতোমধ্যে গণপূর্ত ও পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছে।
‘ওই সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীরা পুরোদমে কাজ করছে। আমরা আশা করি সরকার এই গণতান্ত্রিক সমাবেশের অনুমতি দিবে।’
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ- দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest