সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা

একাদশ সংসদ নির্বাচন; ছোট দলগুলোর বড় দাবি, বিপাকে বড়রা

দেশের খবর: দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি তাদের শক্তি বৃদ্ধির জন্য জোটের কলেবর বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এরই মধ্যে প্রধান দুই জোটেই আসন বণ্টন নিয়ে দরকষাকষি শুরু হয়েছে বলে জানা গেছে। অনানুষ্ঠানিক বৈঠকও হচ্ছে এসব বিষয় নিয়ে।

এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিকরা ২৮০টি আসন দাবি করছে। অন্যদিকে বিএনপির ২০ দলীয় জোটের শরিকরা ২০০ আসন দাবি করছে। এর বাইরে যুক্তফ্রন্টের একটি দল বিএনপির কাছে ১৫০ আসন দাবি করেছে বলেও জানা গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রধান শরিকের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্যই এবার ছোট দলগুলোও বড় দাবি করে বসেছে বলে মনে করে রাজনীতি সচেতন মহল।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এরই মধ্যে শরিকদের সঙ্গে প্রথমিক আলোচনা শুরু হয়েছে। দুই দিন আগে এরশাদ ও রওশন এরশাদসহ জাতীয় পার্টির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নিজেদের প্রত্যাশার কথা বলেছেন। তারা এবার বেশি আসন প্রত্যাশা করছেন। এবার ১০০ আসনসহ নির্বাচনকালীন সরকারে তাদের আরও দুই থেকে তিনজন মন্ত্রী বেশি দেওয়ার দাবি জানিয়েছেন।

জাপা সূত্রে জানা গেছে, ওই বৈঠকে এরশাদ নতুন করে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু ও কাজী ফিরোজ রশীদকে নির্বাচনকালীন সরকারে রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। বিষয়টি প্রধানমন্ত্রী বিবেচনা করে দেখবেন এমন কথার পাশাপাশি জোটগত রাজনীতি ও আগামীতে ক্ষমতায় আসা কেন প্রয়োজন সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন। ক্ষমতায় আসতে না পারলে তাদের অবস্থা কেমন হবে, তাও তাদের বোঝানো হয়েছে। বর্তমান সংসদে ৩৪টি আসন নিয়ে জাপা বিরোধী দলের আসনে বসেছে।

তিনি বলেন, এখন পর্যন্ত যে হিসাব তাতে শরিকদের জন্য ৭০টি আসন বিবেচনা করে রাখা হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টিকে ৪০টি আর ১৪ দলের জন্য ১৫ থেকে ২০টি আসন ছাড় দেওয়া হবে। বাকিগুলো আসনভিত্তিক সমঝোতার জন্য রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ সংখ্যা কিছুটা বাড়তে পারে।

সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি ৩৫টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) ৩০টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (আম্বিয়া) ১৮টি, জাতীয় পার্টি-জেপি ২২টি, গণতন্ত্রী পার্টি ১৫টি, তরিকত ফেডারেশন ৩০টি, ন্যাপ ১০টি, গণতন্ত্রী মজদুর পার্টি দুটি, গণআজাদী লীগ পাঁচটি, বাসদ পাঁচটি ও সাম্যবাদী দল পাঁচটি আসন চাইবে। এদের কেউ কেউ জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মাধ্যমে জোটপ্রধানকে তালিকাও দিয়েছেন। এছাড়া জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে গেলে অন্তত ১০০টি আসন দাবি করবে।

এ প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমরা আমাদের মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। গতবার আমরা সাতটি আসন পেয়েছিলাম; এবার কমপক্ষে ৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো করে প্রস্তুতি নিচ্ছি। সেভাবে আমাদের প্রার্থীদের প্রস্তুতি নিতে বলেছি।

আসন বণ্টন নিয়ে দরকষাকষি চলছে বিএনপি শিবিরেও। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করাগারে বন্দি থাকার কারণে তার মুক্তির আন্দোলন সর্বাধিক প্রাধান্য দিলেও দলটির নীতিনির্ধারকরা আগামী দিনের আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতিও রাখছেন ভেতরে ভেতরে। এ নিয়ে দলটি নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে ২০ দলীয় জোটের শরিকরা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। এর সঙ্গে জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তফ্রন্টের সঙ্গেও দলটির নীতিনির্ধারণী পর্যায়ের যোগাযোগ হচ্ছে নিয়মিত। জামায়াত প্রশ্নে ঐক্য গঠনের প্রক্রিয়ায় কিছুটা বাধা সৃষ্টি হলেও নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে দলগুলোর। এরই মধ্যে তাদের সঙ্গে আসন বণ্টন নিয়েও আলোচনা হচ্ছে বলে সূত্রে জানা গেছে।

এবার বিএনপির কাছে জোটের শরিক দলগুলোর প্রত্যাশা প্রায় ২০০ আসন। যদিও এ জোটের ১২টি দলের নিবন্ধনই নেই। এছাড়া বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠনের সঙ্গে সম্পৃক্ত যুক্তফ্রন্টের এক নেতা ১৫০ আসন দাবি করেছেন। এ অবস্থায় বিএনপির নিজেদের কোনো আসন থাকে না। সবাইকে খুশি করে একত্রিত করে রাখা দলটির জন্য একটু চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন অনেকেই।

সূত্রে জানা যায়, বিএনপির কাছে জোটের অন্যতম প্রধান শরিক জামায়াতে ইসলামী এবার ৬০টি আসন চায়। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত মজলিস চায় ৩০টি করে আসন। জাতীয় পার্টি (কাজী জাফর) ১৫টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১০টি, বিজেপি দুটি, জমিয়তে ওলামায়ে ইসলাম এবং লেবার পার্টি চায় ছয়টি করে আসন, বাংলাদেশ ন্যাপ পাঁচটি, এনডিপি দুটি, জাগপা ও এনপিপি চায় চারটি করে আসন, ডেমোক্রেটিক লীগ ও ন্যাপ চায় (ভাসানী) দুটি করে আসন এবং সাম্যবাদী দল চায় একটি আসন। এছাড়া যুক্তফ্রন্ট বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে গেলে অন্তত ১৫০টি আসন চাইতে পারে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্দরবনে কোষ্টগার্ড এর অভিযানে  মাদক ব্যবসায়ীসহ ডাকাত আটক

 

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনে সিমেন্টের ফ্লাইএ্যাশ বোঝাই কার্গো থেকে বিপুল পরিমান বিদেশী মদ, ফেনসিডিলসহ অন্যান্য মালামাল জব্দ করেছেন আংটিহারা কোষ্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার সুন্দরবনে আংটিহারা নামক স্থানে এমভি মাষ্টার-২৬ নামিয় সিমেন্টের কাচামাল ফ্লাইএ্যাশ বহনকারী ওই কার্গোতে অভিযান চালানো হয়। কার্গোটি কলকাতা হতে ফ্লাইএ্যাশ বহন করে নারায়নগঞ্জ যাচ্ছিল। কোস্টগার্ডের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
আংটিহারা কোষ্টগার্ড পেটি অফিসার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড সদস্যরা কার্গোতে অভিযান চালায়। এসময়ে ৭০ বোতল বিদেশী মদ, ৪০ বোতল ফেনসিডিল, সাড়ে ১০ কেজি ভারপি জিরা ও ২৪ পিচ ডাব সাবান জব্দ করা হয়। কার্র্গোতে অবস্থানকারী ৯ জন ক্রু‘র মধ্যে অভিযুক্ত ২ জন ক্রুকে আটক করা হয়। আটককৃত ২ ক্রু হলেন, নড়াইল জেলার লোহগড়া থানার নবীর হোসেন খানের ছেলে মোঃ রিয়াজ উদ্দীন খান (৩০) ও ঝালকাটি জেলার রাজপুর থানার নৈকাটি গ্রামের অজিত দেবনাথের ছেলে অশোক দেবনাথ (২৮)। আটককৃতদের মালামাল সহ কয়রা থানায় সোপর্দ করা হয়েছে। কয়রা থানার ওসি তারকনাথ সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কার্গো ও বাদবাকি ক্রুদের ছেড়ে দেওয়া হয়েছে তিনি জানান। অপর এক অভিযানে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা বৃহস্পতিবার রাত ১ টার দিকে দাকোপ থানার সুতারখালী এলাকায় বনদস্যু শরীফ বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল হতে খুলনা জেলার নলিয়ান থানার সুতারখালী গ্রামের হাবিবুর রহমান ঢালীর ছেলে মাহবুবুর রহমান ঢালীকে (৪২) আটক করেন। তার কাছ থেকে গুলি জব্দ করা হয়। উদ্ধারকৃত গুলি আটককৃত ডাকাত সদস্যকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা,বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জ্যান্ত সাপ গিলে খেয়ে এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মাতাল অবস্থায় জ্যান্ত এক সাপ খেয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। উত্তরপ্রদেশের আমরোহায় ঘটেছে এই ঘটনা। নিহত ব্যক্তির নাম মহিপাল সিং। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মহিপাল সিং অত্যন্ত মাতাল অবস্থায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একটি সাপ দেখতে পেয়ে সেটিকে হাতে তুলে নেন। তৎক্ষণে সেখানে বেশ কয়েকজন মানুষ জড়ো হয়ে যায়। তারা ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করা শুরু করে ও মহিপালকে সাপটি নিয়ে খেলার জন্য উস্কানি দিতে থাকে।
মানুষজনের কাছ থেকে ইন্ধন পেয়ে মহিপাল সাপটিকে তুলে নিজের মুঠিতে লুকিয়ে ফেলে, নিজের মাথায় রেখে খেলা দেখাতে থাকে। একসময় এক ব্যক্তি তাকে সাপটি তার মুখে নিতে বলে। মহিপালও ওই ব্যক্তির কথা শুনে তাই করতে যায়।
এক স্থানীয় বাসিন্দা জানায়, মুখে নেওয়ার সময় মহিপাল বুঝে ওঠার আগেই সাপটি তার হাত থেকে পিছলে পেটের ভেতর ঢুকে যায়। তখনই অসুস্থ বোধ করে মহিপাল। বমি করতে শুরু করেন। তবে সাপটি বেরোয়নি।
তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। স্ত্রী, এক ছেলে ও তিন কন্যা রয়েছে মহিপালের। সূত্র-টাইমস অব ইন্ডিয়া

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
: সাতক্ষীরার শ্যামনগরে নির্মল মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রামের মৃত গণেশ চন্দ্র মন্ডলের ছেলে। শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন সত্যতা নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কণ্ঠশিল্পী ন্যান্সি ও জায়েদকে গ্রেফতারের দাবি

বিনোদনের খবর: নেত্রকোনা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী সামিউন্নাহার শানুকে যৌতুকের জন্য নির্যাতনের উস্কানিদাতা কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার বর্তমান স্বামী নাজিমুজ্জামান জায়েদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে তার সহপাঠীরা।
আজ সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে শানুর উপর অমানসিক অত্যাচার-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন সরকার অপু, সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ সাদী বাবু, সহপাঠী তাসরুবা ইয়াসমিন সম্পা, লাবনী আক্তার ঐশী, আনিকা তাবাসসুম অমি, জেলা ছাত্রলীগের গ্রন্থনা প্রকাশনা সম্পাদক আলী আযহার বিপু ও মীর ছুটন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সামিউন্নাহার শানুর দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী ন্যান্সির ছোট ভাই ও শানুর স্বামী শাহারিয়ার আমান সানি গ্রেফতার হলেও অত্যাচার নির্যাতনের উস্কানিদাতা সানির বড় বোন কণ্ঠশিল্পী ন্যান্সি ও তার জামাই জায়েদকে এখন পুলিশ গ্রেফতার করেনি। তারা অবিলম্বে অভিযুক্ত এই দুই জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পারিবারিকভাবে সানি ও শানুর বিয়ে হয়। তাদের চার মাস বয়সী এক সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বেকার সানি তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু টাকা দিতে না পারায় স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন সানি। এতে প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনের অভিযোগ আনা হয়েছে ন্যান্সি ও তার স্বামীর বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি-রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পে

খেলার খবর: সময়ের অন্যতম আলোচিত ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। গত জুন-জুলাইয়ে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের আসরে টুর্নামেন্টসেরা এই উদীয়মান খেলোয়ারের নৈপুণ্যে শিরোপা জয় করে ফ্রান্স। শুধু বিশ্বকাপ নয়, মাত্র ১৯ বছর বয়সে অনেক কিছুই অর্জন করেছেন তিনি। যা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদের পেছনে ফেলে অনন্য উচ্চতায় নিয়ে গেছে তাকে।
পরিসংখ্যানে দেখা যায়, কিলিয়ান এমবাপ্পের বর্তমান বয়স ১৯। অথচ ফুটবল বিশ্বের অন্যতম সেরা সেরা বনে যাওয়া দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান বয়স যথাক্রমে ৩১ ও ৩৩ বছর।
দীর্ঘদিন ধরে ফুটবলে রাজত্ব করলেও এমবাপ্পে মাত্র ১৯ বছর বয়সেই যা কিছু অর্জন করেছেন সেই বয়সে সবদিক দিয়েই পিছিয়ে ছিলেন মেসি-রোনালদো। এ বয়সেই স্বপ্নের বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ফরাসি তরুণ। সেখানে ক্যারিয়ার অন্তিমলগ্নে এসে পৌঁছালেও সোনালি ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি আর্জেন্টাইন-পর্তুগিজ সুপারস্টারের। এ রকম বহু কীর্তিকে হালের দুই মহাতারকাকে ছাড়িয়ে গেছেন ফ্রান্স প্রিন্স।
পরিসংখ্যান থেকে যেনে নেওয়া যাক ১৯ বছর বয়সে মেসি ও রোনালদোর পারফরম্যান্স কেমন ছিল এবং একই বয়সে এমবাপ্পের পারফরম্যান্স কেমন :

ক্লাবের হয়ে গোল:
কাইলিয়ান এমবাপ্পে: ৫২ গোল
লিওনেল মেসি: ২৫ গোল
ক্রিশ্চিয়ানো রোনালদো: ১৭ গোল
চ্যাম্পিয়ন্স লিগে গোল:
কাইলিয়ান এমবাপ্পে: ১০ গোল
লিওনেল মেসি: ২ গোল
ক্রিশ্চিয়ানো রোনালদো: ০ গোল
জাতীয় দলের হয়ে গোল:
কাইলিয়ান এমবাপ্পে: ৯ গোল
লিওনেল মেসি: ৪ গোল
ক্রিশ্চিয়ানো রোনালদো: ৭ গোল
আবার কাইলিয়ান এমবাপ্পে ইতোমধ্যে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। কিন্তু লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো তা পাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন মিতালি

খেলার খবর: ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নতুন ইতিহাস গড়েছেন মিতালি রাজ। সবচেয়ে বেশিসংখ্যক ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
গত মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে নতুন মাইলফলক স্পর্শ করেন মিতালি। ভারতীয় জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নেয়ার পর থেকে এখনও পর্যন্ত ১১৯টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মিতালি।
এই মাইলফলক সম্পর্শ করার মধ্য দিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে পেছনে ফেলেছেন মিতালি। ইংলিশদের হয়ে ১১৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শার্টল।
নারী ক্রিকেটার হিসেবে ১০১টি ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন বেলিন্ডা ক্লার্ক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সালমা খাতুন। আর রুমানা আহমেদ নেতৃত্ব দিয়েছেন ১৫টি ম্যাচে।
ভারতের হয়ে ১৯৫টি ওয়ানডে ম্যাচ খেলা মিতালির নেতেৃত্বে ৭২টি ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে ভারত। হেরেছে ৪৩টি ম্যাচে। শুধু তাই নয়! বিশ্বের অন্যতম সেরা এই অধিনায়কের নেতৃত্বে দু’বার বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল ভারতীয় নারী ক্রিকেট দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরাইলকে হুশিয়ারি জতিসংঘের

বিদেশের খবর: ফিলিস্তিনের গাজার ওপর এক দশকের বেশি সময় ধরে অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে ইসরাইল। বর্তমানে সেখানকার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জ্বালানির অভাবে হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে গাজা উপত্যকার বিপর্যয়কর পরিস্থিতি ইসরাইলকে হুশিয়ারি দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের উন্নয়নবিষয়ক সংস্থা আংটাডের উপপ্রধান ইসাবেলা ডুরান্ট বুধবার বলেছেন, গাজা উপত্যকা দিন দিন বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে।
জাতিসংঘের এ সংস্থা তাদের বার্ষিক রিপোর্টে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ২০১৭ সালে গড়পড়তা বেকারত্বের হার বেড়ে শতকরা ২৭ ভাগে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু গাজা উপত্যকায় বেকারত্বের হার রয়েছে শতকরা ৪৪ ভাগ। বেকারত্বের এই হার বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি।
আংটাড তাদের রিপোর্টে বলেছে, ইসরাইল যে অবরোধ দিয়ে রেখেছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারী ও শিশুরা।
এছাড়া ৩০ বছরের ভেতরে যেসব ফিলিস্তিনি তরুণ রয়েছে তাদের শতকরা ৫০ ভাগের কোনো কাজ নেই।
আংটাড বলছে, ফিলিস্তিনিদের চলাচলের ওপর তেল আবিব বিধিনিষেধ আরোপ করার ফলে সেখানে মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest