সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা

দেশের তিন’শ ফেসবুক পেইজ চালাচ্ছে বিএনপি-জামাত

রাজনীতির খবর: তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দেশবাসিকে ফেসবুক ও অনলাইনের পত্রিকার গুজব থেকে সাবধান থাক থাকতে হবে। কারণ দেশকে অস্থিতিশীল করতে এবং জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি জামাত দেশের বাইরে থেকে প্রায় তিনশ ফেসবুক পেইজ পরিচালিত করে বিভিন্ন ধরণের গুজব ছড়াচ্ছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চাঁদপুর-৪ আসনের সামসুল হক ভূইয়ার সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, তারা এই সব ফেইসবুক পেইজের মাধ্যমে মিথ্যা তথ্য এবং অসত্য কিছু তথ্য প্রকাশ করে দেশবাসিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা এগুলো মনিটর করার জন্য তথ্যমন্ত্রণালয় থেকে গুজব সনাক্তকরণ ও প্রতিরোধ সেল তৈরি করছি। সেপ্টেম্বরের শেষেই এর কার্যক্রম শুরু হয়ে যাবে।

তিনি বলেন, সকলেই জানে যে বিএনপি জামাত এদের অর্থের কোনো অভাব নেই। সেকারণে এরা প্রচুর অর্থ খরচ করে মিথ্যা এসব গুজব ফেসবুক পেইজের মাধ্যমে ও কিছু কিছু অনলাইনের মাধ্যমে ছড়াচ্ছে।

তিনি বলেন, মনিটরিং সেল চব্বিশ ঘণ্টা নজর রাখবে কোন কোন তথ্য গুজব। কারণ গুজব যখন রটনা হয় তা কিন্তু অপরাধের পর্যায়ে পরে। তিনটি বিভাগে এই গুজব শনাক্তকরণ ও প্রতিরোধ সেল কাজ করবে। যাতে তরুণ প্রজন্ম নিযুক্ত থাকবে। তিন ঘণ্টার মধ্যে এসব তরুণরা গুজব চিহ্নিত করে তা বিভিন্ন টিভি চ্যানেল ও সংবাদপত্র ও রেডিওকে তারা জানিয়ে দেবে যে এই এই সংসদ গুজব।

তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে যদি কোনো সাংবাদিক হলুদ সাংবাদিকতা করেন বা মিথ্যা ও উদ্দেশ্যমূলক তথ্য প্রকাশ করেন। তাহলে তার বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ জানানো যাবে। এছাড়া আদালতে ৫৭ ধারায় মামলাও করার সুযোগ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় মায়ের খুনী টুম্পা ওরফে মারিয়াকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটায় মেয়ের হাতে মা খুনের ঘটনায় অবশেষে হত্যা মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে এস আই আসাদুজ্জামান বাদি হয়ে নিহতের মেয়ে টুম্পা খাতুন (২৪) ওরফে মারিয়াকে একমাত্র আসামি করে পাটকেলঘাটা থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন। যার মামলা নং ৫, তারিখ ১২.৯.১৮ ইং। উল্লেখ্য সামাজিক যোগাযোগ টুম্পা খাতুন

এদিকে, ঘটনার রাতে নিহত মমতাজ খাতুনের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ উদ্ধার করে নিয়ে আসার পর এলাকা ছেড়ে কৌশলে পালিয়ে যায় টুম্পা খাতুন। এর পর থেকে টুম্পাকে এলাকায় আর দেখা যায়নি। মায়ের লাশ দাফনের সময়ও টুম্পা নিহত মায়ের পাশে ছিলোনা। মমতাময়ী মায়ের শেষ মুখটুকুও সে দেখিনি। পুলিশ বৃস্পতিবার রাত ১১ টা পর্যন্ত টুম্পা থাতুনকে গ্রেফতার করতে পারেনি।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ও সি ) রেজাউল ইসলাম জানান, মমতাজ বেগম হত্যাকান্ডের ঘটনায় থানায় বুধবার রাতে একটি হত্যা মামলা রেকর্ড হয়েছে। পাটকেলঘাটা থানার এস আই আসাদুজ্জামান বাদী হয়ে নিহতের মেয়ে টুম্পা খাতুন (২৪) কে একমাত্র আসামী করে থানায় একটি হত্যা মামলাটি দায়ের করেছে। তিনি বলেন, লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিলো। প্রাথমিক ভাবে এটি একটি হত্যাকান্ড বলে পুলিশ মনে করে। বিধায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। তিনি বলেন, ঘটনার সময় আমি ছুটিতে ছিলাম। আমি থাকলে আসামী টুম্পা খাতুন পালিয়ে যেতে পারতো না। তিনি বলেন, এই হত্রা মামলার আসামী টুম্পা খাতুনকে গেফতারের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি যে কোন সময় তাকে আমরা গ্রেফতার করতে পারবো।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টম্বর সোমবার সকাল ৮টার দিকে নগরঘাটা গ্রামের মৃত আব্দুর সবুর সরদারের স্বামী পরিত্যক্তা কন্যা টুম্পা খাতুন পারিবারিক কলহের জেরধরে তার মা মমতাজ খাতুন (৫৫) কে ঝগড়ার এক পর্যায়ে রড দিয়ে সজোরে আঘাত করে। এতে মমতাজ খাতুন মাথায় ও ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তার মা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে বলে এলাকায় প্রচার দেয় মেয়ে টুম্পা খাতুন। পুলিশ ঘটনার রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এরই মধ্যে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় টুম্পা খাতুন।
তথ্যানুসন্ধানে জানাগেছে, গত সোমবার রাতে পুলিশ ময়না তদন্তের জন্য মমতাজ খাতুনের লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার পর থেকে মেয়ে টুম্পা খাতুন এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। প্রায় সারাটা দিন হাসপাতালের বারান্দায় মায়ের লাশ পড়ে থাকলেও পাশে একমাত্র মেয়ে টুম্পা খাতুনের দেখা মেলেনি। একমাত্র মাদকাসক্ত ছেলে শরীফ হাসপাতালে ভর্তি। লাশ যখন পুলিশের কাছ থেকে নিহতের আত্মীয়স্বজন গ্রহন করে তখনও মেয়ে টুম্পা খাতুন পাশে ছিলনা।

স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর আগে মমতাজ বেগমের স্বামী আব্দুস সবুর সরদার মারা গেছে। নিহতের স্বামী পরিত্যক্তা মেয়ে টুম্পা খাতুন সোমবার দুপুরে পারিবারিক কলহের জেরধরে তার মা মমতাজ খাতুন (৫০) কে ঝগড়ার এক পর্যায়ে লোহার রড দিয়ে সজোরে মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে মমতাজ খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরার চায়না বাংলা হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু রোগির অবস্থা খারাপ দেখে তারা ভর্তি করতে রাজি হয়নি। পরে সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করে। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়। রাতেই তার লাশ গ্রামের বাড়িতে এনে টুম্পা প্রচার করতে থাকে, তার মা ষ্টোকে আক্রান্ত হয়ে মারা গেছে। স্থানীয়রা জানতে পেরে পাটকেলঘাটা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মঙ্গলবার দুপুরে ময়না তদন্ত শেষে পুলিশ নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়ে টুম্পা (২৪) খাতুনের বিয়ে হয় সাতক্ষীরার সংরক্ষিত আসনের এমপি মিসেস রিফাত আমিনের ছেলে রুমনের সাথে। প্রায় আড়াই বছর আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। টুম্পা খাতুন প্রায় তার মাকে মারধর করতো। স্বামাীর সাথে বিবাহ বিচ্ছেদের পর থেকে টুম্পা এলাকায় বেপরোয়া হয়ে ওঠে। উশৃঙ্খল জীবন ছিল তার। তার একমাত্র ভাই শরীফও নেশাগ্রস্ত। টুম্পার একটি ৩ বছর বয়েসের ছেলে রয়েছে।

মেয়ের বেপরোয়া চলাফেরা পছন্দ করতো না তার মা মমতাজ বেগম। সোমবার সকাল ৮ টার দিকে এনিয়ে গন্ডগোলের জেরধরে টুম্পা তার মাকে লোহার রড দিয়ে ঘাড়ে ও মাথায় আঘাত করে । এর পর মা কয়েক বার বমি করে। পরে জ্ঞান হারিয়ে ফেলে। আর জ্ঞান ফিরেনি। বাড়ির লোকজন তার মা কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তারা জানায়, এই হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে ইতোমধ্যে মাঠে নেমেছে নিহতের মেয়ে টুম্পা। মা হত্যার দায় থেকে এ যাত্রায় রক্ষা পেতে বিভিন্ন মহলে দৌড়-ঝাপ শুরু করছে সে। ক্ষমতাসীন দলের একাধিক প্রভাবশালী নেতা ও কতিপয় পুলিশ কর্মকর্তার সাথে আগে থেকে টুম্পার রয়েছে ওঠা-বসা। সেই সব রাজনৈতিক নেতা ও কতিপয় পুলিশ কর্মকর্তার সহযোগিতা নিয়ে মা হত্যাকান্ডের এই ঘটনা থেকে এ যাত্রায় বাঁচার চেষ্টা করছে টুম্পা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

৫নং ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৩ সেপ্টেম্বর’১৮ তারিখে পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন স্বাক্ষরিত এক পত্রে মাহমুদুল হাসান শরিফ কে সভাপতি, ইব্রাহিম রাজাকে সাধারণ সম্পাদক ও ফিরোজ হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৫নং ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘জাতীয় পার্টিকে বাদ দিয়ে আর কোন নির্বাচন সম্ভব নয়’

দেশের খবর: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে আর কোন নির্বাচন সম্ভব নয়। জাতীয় পার্টি এখন শক্তি অর্জন করেছে, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে মানুষের ভাগ্যের উন্নয়ন করবে।
বৃহস্পতিবার রাজধানীর কচুক্ষেত এলাকায় রজনীগন্ধা সুপার মার্কেট চত্বর ও মানিকদী মাঠ কর্নারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পরে খালেদা জিয়াকে আমি বাড়ি দিয়েছিলাম, সন্তানদের লেখাপড়ার খরচ দিয়েছিলাম। আর খালেদা জিয়া আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। আমাকে বিনাবিচারে টানা ৬ বছর জেলে রেখেছেন, অমানুষিক নির্যাতন করেছেন। জেলখানায় চিকিৎসা দেয়া হয়নি, ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেয়া হয়নি। বাংলাদেশে সব চেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি আমি এবং জাতীয় পার্টি। ভাগ্যের পরিহাস খালেদা জিয়াই এখন সেই কারাগারে আছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ঢাকা-১৭ আসন রাজধানীর অভিজাত এলাকা, এখনকার সর্বস্তরের মানুষের কাছে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা রয়েছে। ২০০৮ সালের নির্বাচনে এই আসনে সাধারণ মানুষ আমাকে প্রায় দেড় লাখ ভোট বেশি দিয়ে নির্বাচিত করেছিলেন। আবারো নির্বাচন করবো, দেশের মানুষকে গুম, খুন থেকে মুক্তি দেবো।
তিনি বলেন, খবরের পাতা খুললেই শুধু হত্যা আর রক্তের খবর। সড়কে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। কারো যেনো কিছু যায় আসে না। এভাবে একটি দেশ চলতে পারে না, মানুষ পরিবর্তন চায়। আমরাই দেশের ভাগ্য বদলে দিতে পারবো। আমরা নির্বাচনে জিতে দেশে সুশাসন দেবো।
এসময় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, সুলতান আহমেদ সেলিম, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. হেলাল উদ্দিন, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাড়ি-টিপ পরে রাস্তায় নামলেন গৌতম গম্ভীর

বিনোদনের খবর: ভারতের জাতীয় দল থেকে তারকা এই ওপেনারের বিদায় সুখকর হয়নি। সুখকর হয়নি তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স কিংবা দিল্লি ডেয়ারডেভিলস থেকে বিদায়ী ক্ষণ। এবার সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা দিলেন একসময়ের বিধ্বংসী ওপেনার গৌতম গম্ভীর। রূপান্তরকামীদের সমর্থনে শাড়ি ও টিপ পরে তিনি উপস্থিত হলেন দিল্লির সপ্তম হিজড়া হাব্বাতে!
মানবাধিকারের দাবি হোক অথবা ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক, গৌতম গম্ভীর বরাবর অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। সম্প্রতি রূপান্তরকামীদের সমর্থনে তিনি কপালে টিপ পরে ঘোমটায় মাথা ঢেকে দিল্লির মলে তৃতীয় লিঙ্গের মানুষের অনুষ্ঠান ‘হিজরা হাব্বা’র মঞ্চে উপস্থিত হলেন। এক মঞ্চে ভারতের সমস্ত রূপান্তরকামীদের একজোট হওয়ার উদ্দেশে প্রতি বছর ‘হিজড়া হাব্বা’ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার এই অনুষ্ঠানে থিম ছিল ‘Born This Way’ অর্থাৎ ‘এভাবেই জন্মেছি’।
অনুষ্ঠানটির আয়োজক ছিল এইচআইভি/এইডস অ্যালায়েন্স ইন্ডিয়া। প্রসঙ্গত, কিছু দিন আগে কুখ্যাত ৩৭৭ নম্বর ধারা রদ করেছে সুপ্রিম কোর্ট। এর ফলে সমপ্রেমী যুগলের মধ্যে যৌনাচার আর অপরাধ হিসেবে গণ্য করা হবে না। ‘হিজড়া হাব্বা’য় রূপান্তরকামীরা তাদের ভাষণে ব্যাখ্যা করেন, কীভাবে সমাজের মূল স্রোতে মিশে যেতে বিভিন্ন ক্ষেত্রে তারা দক্ষ হয়ে উঠেছেন। দেশের জন্য তারাও যে কিছু করতে চান। তাদের সেই সুযোগ করে দেওয়ার দাবি বারবার উঠে এসেছে বক্তব্যে।
উল্লেখ্য, চলতি বছরে আইপিএল প্রতিযোগিতায় নিজের খারাপ পারফরম্যান্সের জন্য মৌসুমের মাঝপথেই দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন গম্ভীর। তার স্থলাভিষিক্ত হন শ্রেয়াস আইয়ার। ফিরোজ শাহ কোটলায় সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেছিলেন, দলে অবদান রাখতে ব্যর্থ হওয়ার কারণেই তার এই সিদ্ধান্ত। এর আগে গত মৌসুমেই তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কছেদ করে কলকাতা নাইট রাইডার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফল খাওয়ার উপযুক্ত সময়

অনলাইন ডেস্ক: প্রতিদিন তিনবেলা খাবার খাওয়ার মতোই মৌসুমি ফল খাওয়া উচিত। তবে সময়ের উপর নির্ভর করবে ফল খাওয়ার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব।

আদর্শ সময়
ভিটামিন, খনিজ, আঁশ এবং অ্যান্টি-অক্সিডেন্ট’য়ে ভরপুর একটি প্রাকৃতিক খাবার ফল। আর এই সবগুলো পুষ্টিগুণ লুফে নেওয়ার আদর্শ সময় সকাল বেলা। কারণ, সকাল বেলা হজম পদ্ধতি ফলের মধ্যে থাকা শর্করা ভাঙতে পারে দ্রুত। যে কারণে সকল পুষ্টি উপাদান গ্রহণ করা সহজ হয়।

নাস্তা বা হালকা খাবার হিসেবে: জিহ্বার ক্ষুধা মেটাতে চটজলদি খাবার হতে পারে ফল। আর স্ন্যাকস হিসেবে ফল ‘জাঙ্কফুড’ বা ‘ফাস্টফুড’ থেকে দূরে রাখবে। তাই স্বাস্থ্য ভালো থাকবে, ওজন কমাতেও সাহায্য করবে।

ব্যায়ামের আগে ও পরে: ব্যায়ামের আগে ফল খেলে শরীরে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কর্মশক্তি যোগাবে। আবার ব্যায়ামের পর ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে ফলের চাইতে ভালো খাবার আর হতে পারে না। ফলে ক্যালরি কম, খনিজ ও আঁশ বেশি, যা ব্যায়ামের কারণে হারানো কর্মশক্তি পুনরুদ্ধারের জন্য অনন্য।

ফল খাওয়া বাজে সময়
ঘুমানোর আগে: এই সময়টা ফল খাওয়ার সবচাইতে খারাপ সময়। কারণ ঘুমানোর আগে রক্তে শর্করার মাত্রা বেড়ে ঘুম আসবে না। এমনকি রাতের খাবারটাও ঘুমানোর কমপক্ষে দুই ঘণ্টা আগে খাওয়া উচিত। অন্যথায় বদহজম দেখা দিতে পারে।

অন্যান্য খাবার খাওয়ার পরপরই: ফল আর অন্যান্য খাবার খাওয়ার মাঝখানে কমপক্ষে আধা ঘণ্টার ব্যবধান রাখা উচিত। কারণ, এক্ষেত্রেও বদহজম হতে পারে এবং ফলের পুরোপুরি পুষ্টিগুণ শরীরে শোষিত হবে না।

ডায়াবেটিসে আক্রান্ত রোগিদের ক্ষেত্রে এই ব্যবধান হওয়া উচিত অন্যান্য খাবার খাওয়ার আগে কমপক্ষে এক ঘণ্টা এবং অন্যান্য খাবার খাওয়ার পর দুই ঘণ্টা।

অন্যান্য খাবারের সঙ্গে: মিশিয়ে ফল খাওয়া হজম পদ্ধতি ধীর করে দেয়। অর্থাৎ ফল দীর্ঘসময় পাকস্থলিতে থেকে যায়। যা ফলটির ‘ফার্মেন্টেশন’য়ের দিকে নিয়ে যেতে পারে। আঁশ বেশি থাকায় ফল এমনিতেই হজম হতে সময় লাগে। অন্য খাবারের সঙ্গে মিশিয়ে খেলে তা আরও ধীরে হজম হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালমান শাহকে নিয়ে আগুনের গান

বিনোদনের খবর: প্রয়াত নায়ক সালমান শাহ ও কণ্ঠশিল্পী আগুন ছিলেন দুই বন্ধু। তাদের বন্ধুত্বের শুরুটা ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবি দিয়েই নায়ক ও গায়ক হিসেবে অভিষিক্ত হয়েছিলেন তারা। সালমান তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন আগুনের কণ্ঠে ‘বাবা বলে ছেলে নাম করবে’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে। আজ আর সালমান নেই। তার স্মৃতি বুকে ধরে আছেন প্রিয় বন্ধু আগুন। সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্ধুকে নিয়ে গাইলেন তিনি।
আসছে ১৯ সেপ্টেম্বর সালমান শাহের জন্মবার্ষিকীতে গাটি প্রকাশ করা হবে। ‘লাভ ইউ সালমান শাহ’ শিরোনামের মৌলিক গানটির বিশেষত্ব হলো সালমান অভিনীত সবগুলো সিনেমার নাম নিয়ে এটি লেখা হয়েছে। গানটি লিখেছেন গীতিকবি নীহার আহমেদ ও নবাব আমিন। এর সুর করেছেন সময়ের আলোচিত সুরকার মুরাদ নূর।
‘অন্তরে অন্তরে তোমাকে চাই/জীবন সংসারে তোমাকে চাই/ প্রেম পিয়াসী আমি স্বপ্নের নায়ক/ স্বপ্নের ঠিকানা তুমি যে তাই’ এমন কথায় লেখা বিশেষ এই গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
গানটি প্রসঙ্গে আগুন বলেন, আমার আর সালমানের ক্যারিয়ার একই সাথে শুরু হয়েছিল। আমরা ছিলাম একে অপরের পরিপূরক। মুরাদ নূর তার পরিকল্পনার কথা জানালে আমি বেশ আবেগী হয়ে যাই। নিজস্ব দায়বদ্ধতা থেকেই কাজটি করা। চমৎকার কথা ও সুরের মেলবন্ধনে গানটি তৈরী হয়েছে। আমি বিশ্বাস করি, গানটি সবার ভালো লাগবে।
গানটির সঙ্গে থাকবে সালমান শাহর সহকর্মীদের ভিডিও বার্তা। চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাঙ্গণে চলচ্চিত্রের মানুষদের শুভেচ্ছা নিয়ে প্রকাশ হবে ‘লাভ ইউ সালমান শাহ’ গানটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে আওয়ামীলীগের সদস্য ফরম বিতরণ 
আব্দুল আলিম শ্যামনগর:  বাংলাদেশ আওয়ামীলীগের শ্যামনগর উপজেলা শাখার পক্ষ্য থেকে নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন ফরম ও দলীয় গঠনতন্ত্র ইউনিয়ন পর্যায়ে সরবরাহ অব্যহত রয়েছে। গতকাল সকাল ১১টায় শ্যামনগর উপজেলা দলীয় কার্যালয়ে পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্যদের মাঝে ফরম প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন। এসময় আওয়ামী নেতা সম. আব্দুস সাত্তার, সাইদুজ্জামান সাঈদ, সুশান্ত কুমার বাবুলাল সহ আওয়ামীলীগ ও অঙ্গ- সহযোগি  সংগঠনের নেতৃবৃন্দ। এসময় পদ্মপুকুর ইউনিয়নের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাবলুর রহমান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest