সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ‘শক্তি’ হাথুরুসিংহে

খেলার খবর: চন্ডিকা হাথুরুসিংহে তিন বছর বাংলাদেশ দলের কোচ ছিলেন। এখন তিনি শ্রীলঙ্কার কোচ। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে হাথুরুসিংহেকে ‘শক্তি’ হিসেবেই দেখছেন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি বাংলাদেশ দলের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো জানেন বলেই মনে করছেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।
বাংলাদেশ দলের কোচ পদ ছাড়ার পর শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়া চণ্ডিকা হাথুরুসিংহের প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ ছিল বাংলাদেশ সফর। তখন থেকেই শুরু হয়েছিল ‘হাথুরু হাথুরু’ রব। সেটি বাংলাদেশ থেকে তাঁর বিতর্কিত বিদায়ের জন্যই। নিদাহাস ট্রফিতেও আলোচিত হয়েছে হাথুরু প্রসঙ্গ। বাদ যাচ্ছে না এশিয়া কাপও। এই টুর্নামেন্টেও হাথুরুসিংহে কী বাংলাদেশের ছায়া প্রতিপক্ষ?
প্রতিপক্ষ দলের কোচ হওয়ায় হাথুরুসিংহে আসলে ‘ছায়া’ নন সরাসরি প্রতিপক্ষই। ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচে তাঁকে দেখা যাবে বাংলাদেশের দলের বিপক্ষ শিবিরে। সেদিন শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। আর এই ম্যাচে বাংলাদেশকে হারাতে হাথুরুসিংহেকে ‘শক্তি’ হিসেবে দেখছেন ধনঞ্জয়া ডি সিলভা। কারণ, বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করায় তামিম-সাকিবদের আদ্যোপান্ত জানেন হাথুরুসিংহে। কোচের কাছ থেকে প্রতিপক্ষ দলের শক্তি ও দুর্বলতাগুলো জেনে তা কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা।
বাংলাদেশকে হারাতে হাথুরুসিংহে যে শ্রীলঙ্কার শক্তি—সংবাদ সম্মেলনে সে কথাই বললেন ধনঞ্জয়া, ‘এটি (হাথুরু বাংলাদেশের সাবেক কোচ) আমাদের জন্য শক্তিশালী জায়গা।’ শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার তিন বছর বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন। তাঁর অধীনেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ।
তামিম-সাকিবদের ভেতরকার খবর হাথুরুসিংহে তাই ভালোই জানে। কোচের কাছ থেকে এই খবরগুলো নিয়ে তা কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা। ধনঞ্জয়ার ভাষায়, ‘ সে (হাথুরুসিংহে) তাঁদের (বাংলাদেশ) ব্যাটিং-বোলিংয়ের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো জানে। এখান থেকে ইতিবাচক বিষয়গুলো তুলে নেওয়ার ভালো সুযোগ রয়েছে আমাদের।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৪ দলের শরিক ও জাপার আসন বণ্টন

দেশের খবর: জাতীয় পার্টি ও ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর বর্তমান এমপিদের আসনগুলো ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের মধ্যে আসন বণ্টন বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক না হলেও সরকারি মহলে এ বিষয়ে কয়েক দফা আলোচনা হয়েছে। আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র এই তথ্য জানিয়ে বলেছে, এর বাইরে আরো সর্বোচ্চ ২১ আসন শরিকদের ছেড়ে দেওয়া হতে পারে। বর্তমান দশম জাতীয় সংসদে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিক দলগুলোর সরাসরি নির্বাচিত ৪৯ সদস্য রয়েছেন। এর বাইরেও সংরক্ষিত আসনে তাদের এমপি রয়েছেন আরো আটজন। আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ ৭০টি আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে প্রাথমিক আশ্বাস দেওয়া হয়েছে।

বর্তমানে সংসদে জাতীয় পার্টি থেকে সরাসরি নির্বাচিত সদস্য রয়েছেন ৩৪ জন। এর মধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে ময়মনসিংহ-১ আসনের এমপি এম এ হান্নানের বিচার চলছে। ওই আসনে আর এম এ হান্নানকে চায় না আওয়ামী লীগ। ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির ছয়, জাসদ পাঁচ, তরীকত ফেডারেশন দুই ও জেপি থেকে সরাসরি নির্বাচিত দুই সদস্য বর্তমান সংসদে রয়েছেন। এ অবস্থায় আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর সরাসরি নির্বাচিত ৪৮ জন বর্তমান এমপির ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
দলগুলো নিজেদের মতো করে নির্বাচন প্রস্তুতির কাজও গুছিয়ে এনেছে। অনানুষ্ঠানিকভাবে ১৪ দলীয় জোটের শরিকদের কেউ কেউ প্রধান শরিক আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছেন। ১৪ দলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ প্রায় এক ডজন নেতা জানিয়েছেন, আগামী নির্বাচনে ১৪ দলের শরিকদের ২০-২২টি আসন ছেড়ে দেওয়া হতে পারে। জাতীয় পার্টিকে সর্বোচ্চ ৪৫-৫০টি আসন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। বিএনপি নির্বাচনে না এলে ১৪ দলের শরিকরা আরো বেশ কটি আসন পাবে।

সূত্রগুলো জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে আগামী মাসের প্রথম দিক থেকেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ দলের শরিক সব রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে জাতীয় সংসদ ভবনে বৈঠক করেছেন। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী ১৪ দলের শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি, জেপি ও তরীকত ফেডারেশনের নেতাদের দু-এক দিনের মধ্যে অনুরূপ বৈঠক হওয়ার কথা রয়েছে।

জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের সঙ্গে নির্বাচনে আসন বণ্টনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গত মঙ্গলবার বলেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে জাতীয় পার্টি আলাদা নির্বাচন করবে। আর বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে জাতীয় পার্টির সঙ্গে আসন বণ্টন, সমঝোতা এসব বিষয় নিয়ে আলোচনা হবে। সব কিছু নির্ভর করছে মেরুকরণ কিভাবে হবে, সেভাবেই অ্যালায়েন্সের সমীকরণ হবে। জোটগতভাবে নির্বাচন করলে শরিকদের জন্য ৬৫-৭০টি আসন ছেড়ে দেওয়া হবে।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, কোনো জোটের সঙ্গে নির্বাচন করার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মহাজোটে থাকলে একশ’টি আসন চাওয়া হবে—এমন ঘোষণা রয়েছে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের।

জাতীয় পার্টি: বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে ১৪ দল। সে ক্ষেত্রে জাতীয় পার্টি যে ৩৪টি আসন থেকে নির্বাচিত হয় তার সব কয়টি পাবে। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসন গাইবান্ধা-১-এর উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হন। ওই আসনটিও জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হবে। এর বাইরে আরো ১০-১৫টি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিতে পারে আওয়ামী লীগ।

জাতীয় পার্টির যারা আগামী নির্বাচনে জোটের মনোনয়ন পেতে পারেন: নীলফামারী-৪ শওকত চৌধুরী, লালমনিরহাট-৩ জি এম কাদের, রংপুর-১ মশিউর রহমান রাঙ্গা, রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ, কুড়িগ্রাম-১ এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-৩ ডা. আক্কাস আলী, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৬ নুরুল ইসলাম ওমর, বগুড়া-৭ আলতাফ আলী, পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৬ নাসরিন জাহান রত্না, জামালপুর-৪ মামুনুর রশীদ, ময়মনসিংহ-৪ রওশন এরশাদ, ময়মনসিংহ-৫ সালাউদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মুজিবুল হক, ঢাকা-১ সালমা ইসলাম, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ, নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান, সিলেট-২ ইয়াহইয়া চৌধুরী, সিলেট-৫ সেলিম উদ্দিন, হবিগঞ্জ-১ আবদুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ জিয়াউল হক মৃধা, কুমিল্লা-২ আমির হোসেন, কুমিল্লা-৮ নুরুল ইসলাম মিলন, লক্ষ্মীপুর-২ মোহাম্মদ নোমান, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৯ জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং কক্সবাজার-১ মোহাম্মদ ইলিয়াস। এ ছাড়া লালমনিরহাট-৩ আসনে জি এম কাদের মনোনয়ন পাবেন। কুড়িগ্রাম-২ আসনটিও জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ওয়ার্কার্স পার্টি: ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ঢাকা-৮, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ রাজশাহী-২, ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য ইয়াছিন আলী ঠাকুরগাঁও-৩, নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান নড়াইল-২, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ও সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য টিপু সুলতান বরিশাল-৩, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য নুর আহমেদ বকুল মেহেরপুর-২ আসনে মনোনয়ন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সাতটি আসন চাইবে ওয়ার্কার্স পার্টি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আমরা বেশ কয়েকটি আসনে মনোনয়ন চাইব। আর বর্তমান সংসদে আমাদের ছয়জন প্রতিনিধি রয়েছেন, তাঁদের মনোনয়নের জন্য বিশেষ গুরুত্ব দেব।’

জাসদ: জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার ফেনী-১, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য রেজাউল করিম তানসেন বগুড়া-৪, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া-৫, ময়মনসিংহ পৌরসভার প্যানেল মেয়র ও ময়মনসিংহ মহানগর জাসদ সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ-৬ আসনে মনোনয়ন পেতে পারেন। এ ছাড়া জাসদের পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য জায়েদুল কবির নরসিংদী-২, জাসদ স্থায়ী কমিটির সদস্য রবিউল আলমের জন্য যশোর সদর আসনে জোরালোভাবে মনোনয়ন চাওয়া হবে। জাসদের সূত্রগুলো জানায়, দলটির পক্ষ থেকে ২৫ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকার ভিত্তিতে ১৪ দলের সঙ্গে জাসদ আসন সমঝোতার আলোচনা চালাবে। বর্তমানে সংসদে সরাসরি নির্বাচিত জাসদের প্রতিনিধি রয়েছেন তিনজন।

বাংলাদেশ জাসদ: বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া নড়াইল-১, বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল চট্টগ্রাম-৮, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান পঞ্চগড়-১ আসনে মনোনয়ন পেতে পারেন। এ ছাড়া দলটির পক্ষ থেকে রংপুর-৩ আসনে সাব্বির আহমেদকে প্রার্থী করার জন্য জোরালো দাবি জানানো হবে। বর্তমান সংসদে সরাসরি নির্বাচিত তাদের প্রতিনিধি রয়েছেন দুজন।

শরিফ নুরুল আম্বিয়া বলেন, ‘বেশ কয়েকটি আসনে আমাদের যোগ্য প্রার্থী রয়েছেন। আমরা তাঁদের সবার জন্যই মনোনয়ন দাবি করব। তবে ১৪ দলে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো আলাপ হয়নি।’

জাতীয় পার্টি-জেপি: জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২, কুড়িগ্রাম-৪ আসনে রুহুল আমিন মনোনয়ন পেতে পারেন। এ ছাড়া দলটির পক্ষ থেকে আরো ২০-২২ জন নেতাকে ১৪ দলের মনোনয়ন দেওয়ার জোরালো দাবি জানানো হবে। এ তালিকায় বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন। বর্তমান সংসদে জেপির প্রতিনিধি রয়েছেন দুজন।

জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর আমাদের বর্ধিত সভা। এ সভায় আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার বিষয়ে আলোচনা হবে। এরপর জোটের সঙ্গে আলাপের পর সিদ্ধান্ত হবে কারা কারা নির্বাচনে অংশ নেবেন।’

তরীকত ফেডারেশন: তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী চট্টগ্রাম-২, তরীকত ফেডারেশনের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনে মনোনয়ন পেতে পারেন। এ ছাড়া তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী কুমিল্লা-৮ অথবা কুমিল্লা-৯, তরীকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুর বশর মাইজভাণ্ডারী চট্টগ্রাম-৪ ও মোহাম্মদ আলী ফারুকীকে চট্টগ্রাম-৯ আসনে মনোনয়নের জন্য ১৪ দলের প্রধান শরিক আওয়ামী লীগের কাছে জোরালো দাবি জানাবে। এ ছাড়া বিএনপির সাবেক দুজন সংসদ সদস্য তরীকত ফেডারেশনে যোগ দিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে পারেন।

তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, ‘বর্তমান সংসদে আমাদের দুজন এমপি রয়েছেন। আগামী নির্বাচনে আরো কয়েকটি আসন দাবি করব। আশা করি, অন্তত চার-পাঁচটি আসন পাব।’

১৪ দলের অন্য শরিকদের প্রার্থী: সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া চট্টগ্রাম-১ আসনে মনোনয়ন চাইবেন। অবশ্য সেখানে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রয়েছেন। সে ক্ষেত্রে আওয়ামী লীগ এ আসনটি হাতছাড়া করবে না। এ ছাড়া গণতন্ত্রী পার্টি, ন্যাপ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ, গণআজাদী লীগের মতো দলগুলোর এক-দুজন নেতাকে ১৪ দলের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মন্দিরে মডেলের অশ্লীল ভিডিও ভাইরাল

বিনোদনের খবর: নাম নন্দিনি কুরিল। মুম্বাইয়ের এই মডেল সাদা রঙের শাড়ি পড়ে, ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে ও খোলা চুলে একটি মন্দিরে প্রবেশ করেন। কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান মন্দিরে গিয়ে ওই নারী মডেল যা করলেন, সেটি নেট দুনিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।
ভারতীয় একটি গণমাধ্যমের খবর অনুযায়ী জানা যায়, সম্প্রতি ভারতের মুম্বাইয়ের একটি মন্দিরে পূজা করতে যান ওই মডেল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, মন্দিরের ভেতরে বলিউডের গানের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় নন্দিনি কুরিল নামের ওই মডেলকে। এখানেই শেষ নয়, তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করতেও দেখা গেছে। আর এ কারণে সোশ্যাল সাইট ব্যবহারকারীদের একাংশ তাকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে। জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি নাকি ওই মডেল নিজেই করেছিলেন। পরে তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এতে করে নেটিজেনদের ব্যাপক ক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও এ নিয়ে এখনো মুখ খোলেননি মুম্বাইয়ের ওই মডেল নন্দিনি কুরিল।
এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে এই ধরণের ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে। এই মুহূর্তে নন্দিনির ৪টি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকা ভাসতে ভাসতে জয়ের বন্দরে পৌঁছাবে : কাদের

দেশের খবর: কোনো চাপে নতিস্বীকার করবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে নৌকা ভেসে যাবে না, ভাসতে ভাসতে জয়ের বন্দরে পৌঁছাবে।
বুধবার খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছিলেন- আমাদের যে আন্দোলন চলছে, এই আন্দোলন বেগবান হবে। এমন কর্মসূচি দেয়া হবে যেই কর্মসূচির মাধ্যমে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে।
মওদুদ আহমদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজধানীতে নির্মাণাধীন সড়ক ভবন পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার এ কথা বলেন ওবায়দুল কাদের।
সড়ক আইন নিয়ে তিনি বলেন, সংসদের চলতি অধিবেশনে নতুন সড়ক আইন উত্থাপন করা হবে এবং এ অধিবেশনেই আইনটি পাস হবে বলে আশা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের তথ্য বিষয়ক উপদেষ্টা সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত।
বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি নুরুল ইসলাম, এস,এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদুর রহমান, যুব সংহতির সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক ছাত্র নেতা রাজিবুল্লাহ, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, সাংগঠিনক সম্পাদক রোকনুজ্জামান সুমনসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা জাতীয় পাটির জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে কুপিয়ে-গুলি করে হত্যার সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার (০৮ সেপ্টেম্বর) রাত ১১:১০ টার সময় স্থানীয় কৃষ্ণনগর বাজারে ইউনিয়ন যুবলীগ অফিসে ঢুকে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মোশারফ হোসেনকে (৪৮) গুলি করে হত্যা করেছে দূর্বত্তরা। এ সময় মুখোশ পরে এসে দূর্বত্তরা গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ইউপি চেয়ারম্যান কেএম মোশারফ হোসেন ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের মৃত. সইলুদ্দীনের ছেলে ও কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের পরিবর্তনে ৮ অভ্যাস

অনলাইন ডেস্ক: নতুন অভ্যাস তৈরি করা বেশ কঠিন কাজ। প্রতিদিন একই কাজ করতে করতে আমাদের অভ্যাস তৈরি হয়। হুট করেই নতুন অভ্যাস তৈরি করা কঠিন। এমনই ৮ টি অভ্যাসের কথা প্রকাশিত হয়েছে, যা টুকরো অভ্যাস হিসেবে গড়ে তুলতে পারলে জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

পরিকল্পনা করা শিখুন
আমরা পরিকল্পনা ছাড়াই কাজ করতে অভ্যস্ত। পরিকল্পনা করা শিখতে হবে। কাগজে-কলমে লিখে পরিকল্পনা করা শিখতে হবে। ক্যারিয়ার বা জীবন নিয়ে পরিকল্পনা করুন। কাগজে লিখে পরিকল্পনা তৈরি করুন।

শরীরের যত্ন নিন
কাজের অজুহাতে আমরা শরীরের যত্ন নিই না। নিজের শরীরের যত্ন নিতে শিখুন। ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। হালকা যোগব্যায়াম প্রতিদিনের রুটিনের সঙ্গে যুক্ত করুন। নিজের মানসিক অবস্থা, শারীরিক অবস্থা ও আবেগ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলুন।

অন্যদের কথা শুনুন
আমরা সাধারণত নিজেকে প্রকাশ করতেই বেশি আগ্রহ প্রকাশ করি। অন্যের আবেগ কিংবা কথা আমরা গুরুত্ব দিই না। প্রতিদিন অন্যদের কথা শোনার অভ্যাস করুন। অন্যরা কী বলছে আর কী বলছে না, তা গুরুত্ব দিয়ে শুনুন। কথা শুনে চিন্তা করুন।

নতুন ধারণা গ্রহণে উৎসাহী হোন
আমরা প্রতিদিনকার জীবনে নতুন কিছু গ্রহণ করতে চাই না। প্রতিদিন নতুন নতুন ধারণা গ্রহণ ও জীবনে প্রয়োগ করতে শিখুন। কোন নতুন ধারণায় আপনার জীবন পরিবর্তন হবে, তা আপনি জানেন না, তাই নিত্যনতুন ধারণা গ্রহণ করতে শিখুন।

নিজেকে সমালোচনা করতে শিখুন
আমরা নিজের ভুলত্রুটি সহ্য করতে পারি না। ইতিবাচক পরিবর্তন আনতে নিজের ভুলগুলো স্বীকার করুন। ভুল থেকে নতুন কিছু জানার চেষ্টা করুন। নিজের সমালোচনা অন্যদের কাছ থেকে গ্রহণ করুন। যারা সমালোচনা করে তাদের শত্রু ভাবার বদলে তাদের মতামতকে সম্মান জানিয়ে নিজেকে ইতিবাচকভাবে পরিবর্তন আনুন।

পরামর্শ নিন
ব্যক্তিজীবনে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন। কয়েকজন ব্যক্তিকে নিজের আদর্শ মেনে তাদের পরামর্শ নিন কিংবা তাদের মতো করে ইতিবাচকভাবে জীবন গড়তে শিখুন।

কথা দিয়ে কথা রাখুন
আমরা অনেক সময়ই কথা দিয়ে কথা রাখি না। ব্যক্তিজীবনে উন্নয়নের জন্য কথা দিয়ে কথা রাখা গুরুত্বপূর্ণ। যা বলবেন তা অবশ্যই করার চেষ্টা করুন। কথা দিয়ে কথা রাখতে না পারলে দুঃখ প্রকাশ করুন, প্রয়োজনে সময় বাড়িয়ে নিয়ে কাজ শেষ করুন। প্রয়োজনে কম কাজ নিয়ে বেশি কাজ করার অভ্যাস করুন। প্রত্যাশা দিয়ে হতাশ করবেন না অন্যদের।

নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না
স্কুলে পড়ার সময় আমরা নিজেরা অন্যদের সঙ্গে তুলনা করি নানা বিষয়ে। কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। অন্যের সাফল্যে দুঃখ কিংবা হতাশাবোধ করবেন না। অন্যের যা আছে, তা নিয়ে কখনোই মন খারাপ করবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা গ্রেপ্তার

দেশের খবর: বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ের জামাই ফুয়াদ জামানকে তথ্য-প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
পুলিশের বিশেষায়িত এ ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার নাজমুল ইসলাম বলেন, বুধবার মধ্যরাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ফুয়াদকে তারা গ্রেপ্তার করেন।
তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং তার আত্মস্বীকৃত খুনিদের প্রশংসা করে ফেইসবুকে পোস্ট দেওয়ায় অভিযোগে এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোহাম্মদ নাজমুল হাসান পিয়াস গত ২৩ আগস্ট ধানমণ্ডি মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা করেন।
আসামি ফুয়াদ জামান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদের মেয়ে শেহনাজ রশিদ খানের স্বামী বলে এজাহারে উল্লেখ করা হয়।
মামলার এজাহারে বলা হয়, বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করে এবং আদালতের রায়ে প্রমাণিত হত্যাকারীদের প্রকাশ্যে সমর্থন জানিয়ে গত ১৫ অগাস্ট ফেইসবুকে একটি পোস্ট দেন ফুয়াদ।
বিষয়টি জাতির পিতার প্রতি ‘চরম অসম্মান ও মানহানিকর এবং উসকানিমূলক’ বলে অভিযোগ করা হয় মামলায়।
বাংলাদেশের স্বাধীনতার চার বছরের মধ্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। তারপর ইনডেমিনিটি অধ্যাদেশের মাধ্যমে বিচারের পথও রুদ্ধ করে দেওয়া হয়।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর বিচারের পথ খোলে; মামলার পর বিচার শুরু হলেও বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার পর ফের শ্লথ হয়ে যায় মামলার গতি।
আওয়ামী লীগ ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে দণ্ডিত সুলতান শাহরিয়ার রশিদসহ পাঁচজনের ফাঁসি ২০১০ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুলেট ট্রেনে চীন থেকে কলকাতা, যুক্ত হবে বাংলাদেশও

অনলাইন ডেস্ক: মিয়ানমার ও বাংলাদেশের ওপর দিয়ে কুনমিং থেকে কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন চালু করতে চায় চীন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানানো হয়, কলকাতায় চীনের কনসাল জেনারেল মা হান বুধবার এক সম্মেলনে তার দেশের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
হান বলেন, ভারত ও চীনের যৌথ উদ্যোগে কলকাতা ও কুনমিংয়ের মধ্যে উচ্চগতির ট্রেন চালুর এ পরিকল্পনা এগিয়ে নেয়া যায়।
তিনি বলেন, আর যদি তা সম্ভব হয়, তা হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ট্রেনে চড়ে কলকাতা থেকে কুংমিংয়ে যাওয়া সম্ভব হবে।
আর সে ক্ষেত্রে মিয়ানমার ও বাংলাদেশের সামনেও লাভবান হওয়ার সুযোগ থাকবে বলে মনে করছেন এ চীনা কূটনীতিবিদ।
তিনি বলেন, আমরা ২৮০০ কিলোমিটার দীর্ঘ ওই রেলপথের বিভিন্ন অংশে শিল্পকারখানা গড়ে তুলতে পারি। তাতে যেসব দেশের ওপর দিয়ে এই রেলপথ যাবে, তাদের সবারই অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা থাকবে।
কুনমিংয়ে ২০১৫ সালে যে গ্রেটার মেকং সাবরিজিয়ন সম্মেলন হয়েছিল, সেখানেও এ পরিকল্পনার উল্লেখ করা হয়েছিল বলে জানান হান।
তিনি বলেন, এ রেলপথের লক্ষ্য হবে বিসিআইএম (বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার) করিডরে আন্তঃবাণিজ্য বাড়ানো। আর কলকাতা থেকে কুনমিং পর্যন্ত ইতিহাসের সেই সিল্ক রুট পুনরুদ্ধারে চীন বদ্ধপরিকর।
কলকাতায় চীনের কনসাল জেনারেল এই বলে আশ্বস্ত করেন যে, তার দেশের আলোচিত বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনা বিশ্বজয়ের বা প্রতিবেশীদের দখল করার পরিকল্পনা থেকে নেয়া হয়নি।
হানের ভাষায়, এ পরিকল্পনা নেয়া হয়েছে যাতে আলোচনা আর পারস্পরিক পরামর্শের মাধ্যমে সবারই লাভবান হওয়ার সুযোগ তৈরি করা যায়।
তিনি বলেন, এই রেল চালু হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা থেকে কুনমিং পৌঁছানো যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest