সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা

সাতক্ষীরায় আর.এ.কে পেইন্টস’র কালার ম্যাজিক মেশিনের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় আর.এ.কে পেইন্টস কোম্পানির কালার ম্যাজিক মেশিনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারস্থ মদিনা রং ঘরে এ মেশিনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর এ কে পেইন্টস লিমিটেডের হেড অব সেলস শামীম আহমেদ চৌধুরী, ম্যানেজার সেলস ছাব্বির উদ্দিন আহমেদ, আর.এ.কে পেইন্টসের সাতক্ষীরা এরিয়ার টিএসআই মোঃ শাহীন হোসেন, সাতক্ষীরা সেলস অফিসার মোঃ এনামুল কবির, আর.এ.কে পেইন্টস এর সাতক্ষীরার ডিলার ও মদিনা রং ঘরের সত্বাধিকারী শাহ মোঃ আনারুল ইসলাম। অনুষ্ঠানে রং পালিশ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জুম্মান আলী সরদার, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু সাদেক, প্রচার সম্পাদক রেজাউল হক, আব্দুল মুজিদ, হারুন অর রশিদ, সাইদুল ইসলামসহ রং পালিশ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। উল্লেখ্য: সাতক্ষীরায় এই প্রথম আর.এ.কে পেইন্টসের কালার ম্যাজিক মেশিনে চাহিদামত বিভিন্ন কালার মাত্র ৫ মিনিটের মধ্যে সহজেই তৈরি করা সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয়করণের তালিকায় আরও ৪৪ বিদ্যালয়

দেশের খবর: সরকার আরও ৪৪টি বেসরকারি বিদ্যালয় সরকারিকরণ করেছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে দেশে প্রায় সাড়ে ৫০০ সরকারি হাইস্কুল হলো।
দেশের প্রতি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন। এরপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাইস্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩০৩টি হাইস্কুল জাতীয়করণের ব্যাপারে তিনি (প্রধানমন্ত্রী) নীতিগত অনুমোদন দেন।
এরই ধারাবাহিকতায় ৪৪টি হাইস্কুল সরকারিকরণ হলো। সরকারি হওয়া হাইস্কুলের শিক্ষকরা অন্য কোথাও বদলি হতে পারবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বসিরহাটে সড়ক অবরোধ ॥ ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী বন্ধ

আসাদুজ্জামান : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের বসিরহাট লরিমালিক সমিতি সড়ক অবরোধ করার কারনে বন্ধ রয়েছে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকে অর্ধশতাধিক আমদানী পন্য বাহী ট্রাক ভারত থেকে ভোমরা স্থল বন্দরে প্রবেশ করার পর বন্ধ হয়ে যায় দু দেশের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে সড়কে আমদানী-রপ্তানী পন্য বাহি ট্রাকের লাইন পড়ে গেছে।
ভেমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের বসিরহাট লরিমালিক সমিতি সে দেশের সড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে তারা বসিরহাট ব্রিজের কাছে সড়ক অবরোধ করায় বন্ধ রয়েছে দু’দেশের আমদানী-রপ্তানী কার্যক্রম। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে সে দেশের সিএন্ডএফ এ্যাসোসিয়েশন, লরি মালিক সমিতি ও প্রশাসনের লোকজসহ বন্দও সংশ্লিষ্টরা বিষয়টি নিষ্পত্তির জন্য জরুরি মিটিংএ বসেছেন। বিষয়টি নিষ্পত্তি হলে আবারও আমদানী-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক হবে।
ভেমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, আশা করা যায় বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে। আর নিষ্পত্তি হলেই আবারও আমদানী-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক হবে এবং কর্মচাঞ্চল্য ফিরে আসবে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদেরকে ওসির নির্দেশনা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদেরকে দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে নির্দেশনা প্রদান করেছেন। থানা অভ্যন্তরে উপজেলার সকল ইউনিয়নের চৌকিদার ও দফাদারদেরকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘেœ করার লক্ষ্যে গ্রাম পুলিশরা যাতে তাদের দায়িত্ব ঠিকমত পালন করে সে লক্ষ্যে ওসি সৈয়দ মান্নান আলী তাদেরকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে চুরি, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করতে এবং প্রতিরোধ করতে তিনি গ্রাম পুলিশদের নির্দেশনা দেন। ওসি সৈয়দ মান্নান আলী এসময় বলেন, এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য পুলিশ সদা তৎপর। কেউ যদি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিপ্রায় চালায় সেটা পুলিশ কঠোর হস্তে দমনে তৎপর। নাশকতাকারী ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই উল্লেখ করে ওসি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু বিশৃঙ্খলাকারী অপচেষ্টা করছে। কিন্তু তাদের সে তৎপরতা কিছুতেই সফল হবেনা। সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ রাখতে পুলিশ সর্বদা কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে। এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, এএসআই মাছুম বিল্লাহ, এএসআই আব্দুল গনি সহ থানার বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঘোষণা

দেশের খবর: মালিক-শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে পোশাক খাতে সর্বনিম্ন ৮ হাজার টাকা মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ২০১৯ সালের জানুয়ারি থেকে এ মজুরি কার্যকর হবে।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এ কথা জানান।
শ্রম প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি হবে ৮ হাজার টাকা। এর মধ্যে বেসিক ৪ হাজার ১০০ টাকা, বাড়ি ভাড়া ২ হাজার ৫০ টাকা এবং অন্যান্য ১ হাজার ৮৫০।
মুজিবুল হক চুন্নু জানান, আগামী ডিসেম্বরে প্রজ্ঞাপন জারির পর থেকে নতুন বেতন কার্যকর হবে।
প্রসঙ্গত, এ বছরের ১৪ জানুয়ারি তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে ন্যূনতম মজুরি কমিশন গঠন করে সরকার।
নিয়ম অনুযায়ী কমিশন গঠন হওয়ার পর তৃতীয় বৈঠকের মধ্যে মালিক ও শ্রমিক পক্ষের মনোনীতি প্রতিনিধিদের মজুরি প্রস্তাব দেয়া বাধ্যতামূলক। এ প্রস্তাবের ওপর ভিত্তি করেই নতুন মজুরি কাঠামো নির্ধারণে কমিশনের পরবর্তী অগ্রবর্তীমূলক কার্যক্রম শুরু হয়।
সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়। ঘোষণার এক মাস পর ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। সে অনুযায়ী এন্ট্রি লেভেলে একজন শ্রমিক নিম্নতম ৫ হাজার ৩০০ টাকা মজুরি পাচ্ছেন। এর অতিরিক্ত বছরে ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন শ্রমিকরা। কিন্তু গার্মেন্টস শ্রমিকরা ন্যূনতম বেতন চেয়ে প্রস্তাব দিয়েছিল ১৬ হাজার টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজ্ঞাপনে প্রথমবার একসঙ্গে রিয়াজ-পপি

বিনোদনের খবর: পপি ও রিয়াজ চলচ্চিত্র, নাটক ও স্টেজ শো’সহ সব মাধ্যমেই কাজ করছেন নিয়মিত। এ দুই জনপ্রিয় তারকা একসঙ্গে জুটি বেঁধে ‘বিদ্রোহ চারদিকে’, ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’সহ বেশ কয়েটি ছবিতে অভিনয় করেছেন।
পাশাপাশি নাটক ও স্টেজ শো’তেও একসঙ্গে দেখা পারফর্ম করতে দেখা গেছে এ জুটিকে। তবে দেখা যায়নি কোনো বিজ্ঞাপনে। এবার এই অপূর্ণ জায়গাটা পূর্ণ হলো।
নতুন একটি বিজ্ঞাপনে জুটি হয়ে কাজ করছেন বলে জানালেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী পপি।
জানা গেছে, দেশীয় একটি সাবান কম্পানির বিজ্ঞাপন এটি। বৃহস্পতিবার সাভারে শেষ হয় এর শুটিং। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি।
পপি বলেন, রিয়াজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা তো নতুন নয়। তবে বিজ্ঞাপনে কাজ প্রথম। রেদওয়ান রনি একজন ভালো পরিচালক। বিজ্ঞাপনটিও দারুন হচ্ছে। আশা করি ভালো কিছুই হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিআইপি সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপ এমডি

দেশের খবর: সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মাননা পেলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক হিসেবে (২০১৬ সালের জন্য) তিনি এই সম্মাননা পেলেন।

আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছ থেকে তার পক্ষে সিআইপি সম্মাননা গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের মহাব্যবস্থাপক আজিজুর রহমান সেলিম।
বসুন্ধরা গ্রুপ ও ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান একজন তরুণ উদ্যোক্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। মিডিয়া ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথম বাংলাদেশি হিসেবে তিনি ২০১৭ সালে ভারতের মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ও লাভ করেন।
বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড দেশের প্রথম বেসরকারি সিমেন্ট কারখানা। ‘এ’ ক্যাটাগরির কোম্পানি হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট লিমিটেড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন খাতের আরও ৫৫ জন শিল্পোদ্যোক্তাকে সিআইপি কার্ড দেওয়া হয়।
কার্ড পাওয়ার পর থেকে এক বছরের জন্য সিআইপিরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় প্লেন, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পেয়ে থাকেন। সহজে ভিসা পাওয়ার জন্য তাদের অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেয়। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা এবং সচিবালয়ে প্রবেশের পাসও পান তারা।
এছাড়া শিল্পবিষয়ক নীতি-নির্ধারণী কোনো কমিটিতে সিআইপিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে সরকার। বিদেশে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠকের সুযোগও পেয়ে থাকেন সিআইপি সম্মাননাপ্রাপ্তরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রীসহ পাঁচজনকে গুলি করে মেরে আত্মহত্যা

বিদেশের খবর: নিজের স্ত্রীসহ পাঁচজনকে গুলি করে মারার পর নিজেও আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কার্ন কাউন্টিতে বসবাসকারী এক বন্দুকধারী । কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ব্লুমবার্গ।
বুধবার (১২ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলস থেকে ১৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত বেকারসফিল্ড শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে স্ত্রীসহ তিনজনকে এবং পরে একটি বাসায় গিয়ে দুজনকে গুলি করে মারেন তিনি।
জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে স্ত্রীসহ বন্দুকধারীকে ব্যবসা প্রতিষ্ঠানটিতে দেখা যায়। এখানে তিনি আরেক ব্যক্তির মুখোমুখি হন। তিনি প্রথমে এই ব্যক্তিকে এবং পরে তার স্ত্রীকে গুলি করেন। এই ঘটনা একজন দেখে ফেললে তাকেও গুলি করেন।
ইয়োংব্লাড বলেন, তিনি সেখান থেকে একটি বাসায় গিয়ে একজন পুরুষ এবং একজন নারীকে গুলি করে হত্যা করেন। এরপর তিনি বন্দুক দেখিয়ে এক নারীর গাড়ি ছিনতাই করে হাইওয়ের দিকে এগিয়ে যান। হাইওয়েতে তিনি একজন শেরিফ ডেপুটির মুখোমুখি হলে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।
তিনি বলেন, এখনও বন্দুকধারীর পরিচয় জানা যায়নি। স্ত্রী ছাড়া অন্যদের সঙ্গে এই বন্দুকধারীর কী সম্পর্ক তাও জানা যায়নি। ইয়োংব্লাড বলেন, প্রায় ৩০ জন এই ঘটনা দেখেছেন এবং ডেপুটিরা তাদের সঙ্গে কথা বলেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest