সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতশাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার

সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

বিদেশের খবর: সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। সরকার পতনের দাবিতে বুধবার দেশটির কলোম্বোতে হাজার হাজার মানুষ নেমে এসেছে রাজপথে। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।
বিক্ষোভকারীদের দাবি, জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন সিরিসেনা সরকার। রাষ্ট্রীয় দুর্নীতি এবং বিদেশিদের কাছে রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগ তোলা হয়েছে সরকারের বিরুদ্ধে। বেশ কয়েকটি এলাকায় প্ল্যাকার্ড হাতে সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয় আন্দোলনকারীরা। পরে প্রেসিডেন্ট ভবনের সামনে অবস্থান নেয় তারা।
তিন বছর আগে মাহিন্দা রাজাপাকসেকে হারিয়ে দেশটির ক্ষমতায় আসেন সিরিসেনা। তার জয়ে নতুন সুযোগের প্রত্যাশা করেছিল দক্ষিণ এশিয়ার দেশটি। তবে দুর্নীতিসহ নানা অভিযোগে দ্রুত জনপ্রিয়তা হারায় ক্ষমতাসীনরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমকামিতাকে বৈধতা দিল ভারত

বিদেশের খবর: ভারতে বৈধ হল সমকামীতা। বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে সমকামীতাকে বৈধ ঘোষণা দিয়ে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ বিচারক।
২০১৩ সালে সেকশন ৩৭৭ ধারার অধীনে সমকামীতা অবৈধ ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। আজকের এই রায়ে আগের ঘোষণা পাল্টে দিয়েছেন পাঁচ বিচারক। এতে করে অবসান ঘটলো সমকামীতা নিয়ে ব্রিটিশ-আমলে তৈরি করা আইনের।
রায় ঘোষণার সময় পাঁচ সদস্যের বিশেষ বিচারক বেঞ্চের নেতৃত্ব দেন বিচারক দীপক মিশরা। তিনি বলেন, আমাদেরকে সকল নাগরিকের ক্ষমতায়নের জন্য  কুসংস্কারকে বিদায় জানাতে হবে। পাঁচ বিচারক সর্বসম্মতভাবে সমকামীতার পক্ষে রায় দেন।

প্রধান বিচারপতি বলেন, কেউ তাদের ব্যক্তিস্বাতন্ত্র্য থেকে পালাতে পারে না। সমাজ এখন ব্যক্তি স্বাধীনতার জন্য আরো উন্নত হয়েছে। বর্তমানে আমাদের অনুধ্যান বিভিন্ন ক্ষেত্র বিবেচনায় হবে।
সুপ্রিম কোর্ট আরো জানায়, ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান হচ্ছে স্বাধীনতার সারমর্ম। সমকামী সম্প্রদায় সংবিধানের আওতায় সমান অধিকার প্রাপ্য।
উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারা অনুসারে, সমকামীতা অপরাধ হিসেবে বিবেচ্য ছিল। ১৮৬১ সালে তৈরি এই আইনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছর সাজার আইন ছিল। এই আইনে সাজা হওয়ার ঘটনা বিরল তবে সমকামী অধিকার আদায়ের দাবিতে কাজ করা কর্মীরা জানিয়েছেন,  সমকামী হওয়ার কারণে ভারতে অনেকে হয়রানির শিকার হন।
দীর্ঘদিন ধরেই ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করার দাবি তুলেছে সমকামী ও অধিকার কর্মীরা। চলতি বছর সমকামীতা বিরোধী এই আইনের বিরুদ্ধে পিটিশন করেন উচ্চ-পর্যায়ের পাঁচ ব্যক্তি। তারা জানান, তারা শাস্তির শিকার হওয়ার ভয়ে আছেন।
পিটিশনাররা যুক্তি দেখান যে, ৩৭৭ ধারা সংবিধানে সন্নিবেশিত অধিকার ও নীতির বিরোধিতা করে। যেমন, আইনে সমতা ও ধর্ম, জাতি, লিঙ্গ, বংশ ও জন্মস্থানের ওপর ভিত্তি করে বৈষম্যতার শিকার হওয়া।

২০০৯ সালে দিল্লি হাইকোর্ট এক রায়ে জানায় যে, সংবিধান কর্তৃক নিশ্চিত করা মৌলিক আইনের লঙ্ঘন করে।  ৩৭৭ ধারা থেকে অপরাধ-কে নিমূর্ল করার পক্ষে রায় দেয়। কিন্তু ২০১৩ সালে সুরেশকুমার কৌশল বনাম নাজ ফাউন্ডেশনের মামলায় সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দেয়। – এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোস্তাফিজের জন্মদিনে মুম্বাই ইন্ডিয়ান্সের শুভেচ্ছা

খেলার খবর: একে একে পার করলেন তেইশ বসন্ত। পা দিলেন ২৪ বছরে। আজ ৬ সেপ্টেম্বর বাংলাদেশ বোলিং বিস্ময় মোস্তাফিজুর রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি।
জন্মদিনে অসংখ্য ভক্ত-সমর্থকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন মোস্তাফিজ। বিশেষ দিনটিতে তাকে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সও। গেল মৌসুমে দলটির হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।
শুভেচ্ছাবার্তায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মুম্বাই লিখেছে- সুইং, অ্যাকুরেসি, ভ্যারিয়েশন্স; চিৎকার করে বলা যায় বোলারটির তূণে (ভাণ্ডার) সব আছে। শুভ জন্মদিন, মোস্তাফিজুর রহমান। শেষে ভালোবাসার প্রতীক চিহ্ন দিয়েছে দলটি। সেই সঙ্গে শুভ জন্মদিন মোস্তাফিজুর রহমান লেখা একটি কার্টুন ছবি জুড়ে দিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের পথচলা শুরু যুবরাজের মতো। সূচনালগ্নেই বল হাতে কাটার, স্লোয়ার, সর্পিল সুইং ছুড়ে উইকেটের পসরা সাজিয়ে চমকে দেন ক্রিকেটবিশ্বকে। বিস্ময়কর বোলিংয়ে হয়ে উঠেন বাংলাদেশ ক্রিকেটের ‘এক্স ফ্যাক্টর’।

মোস্তাফিজের অভিষেক টিটোয়েন্টি ম্যাচটি আজও চোখে ভাসে। ২০১৫ সালের ২৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানি ব্যাটসম্যানদের নাচিয়ে ছাড়েন তিনি। অনন্য এক ডেলিভেরিতে নিজের প্রথম শিকারে পরিণত করেন বিশ্ব ক্রিকেটের ত্রাস বুমবুম শহীদ আফ্রিদিকে। পরের শিকার আরেক বিধ্বংসী ব্যাটসম্যান শোয়েব মালিককে। তার অসাধারণ বোলিংয়ে দিনটি নিজেদের করে নেয় বাংলাদেশ। বিজয়ীর বেশে মাঠ ছাড়েন টাইগাররা।
ফিজের ওয়ানডে অভিষেক হয় আরও মহিমান্বিত। ওই বছর ১৮ জুন একই ভেন্যুতে কাটার-ভেলকিতে ভারতের ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান তিনি। সেই তালিকায় ছিলেন রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে ও সুরেশ রায়নার মতো বিস্ফোরক ব্যাটসম্যান। তার অনবদ্য বোলিংয়ে দীর্ঘদিন পর ভারতীয়দের হারানোর স্বাদ পান লাল-সবুজ জার্সিধারীরা। ৫ ম্যাচ সিরিজও ঘরে তোলে টাইগাররা।
দেশের হয়ে টেস্ট অভিষেকও রঙিন হয় মোস্তাফিজের। একই বছরের ১৫ জুলাই চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনন্য বোলিং করেন তিনি। প্রথম ইনিংসে শিকার করেন ৪ উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সেবা পাচ্ছেন

দেশের খবর: ভবিষ্যতে বিদ্যুৎ খাতে ভর্তুকি তুলে দেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বর্তমানে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে খরচ হচ্ছে ৬ টাকা ২০ পয়সা করে, বিক্রি হচ্ছে ৪ টাকা ৮২ পয়সা করে। দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সেবা পাচ্ছেন। সবাইকে এ সেবার আওতায় আনতে ভর্তুকি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ সুযোগ আর থাকবে না।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভারত, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া চলছে। সরকার ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের সরবরাহ বাড়ায় উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এ সময় বিদ্যুতের অপচয় রোধ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

‘দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সেবা পাচ্ছেন’ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের ১৯৯৬-২০০১ মেয়াদে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১৬০০ মেগাওয়াট থেকে ৪৩০০ মেগাওয়াটে উন্নীত হয়েছিল। আমরাই প্রথম বিদ্যুৎ উৎপাদন খাতে বেসরকারি বিনিয়োগ উন্মুক্ত করেছিলাম।’
‘২০০৯ সালে সরকারের দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুতের অপর্যাপ্ততা ও লোডশেডিং-এ জনজীবন বিপর্যস্ত ছিল। এ অবস্থার উত্তরণের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। বিগত প্রায় সাড়ে ৯ বছর সরকারি ও বেসরকারি খাতে ৯৪টি বিদ্যুৎকেন্দ্র থেকে ১৩ হাজার ৮১১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে ১৪ হাজার ১৩৪ মেগাওয়াট ক্ষমতার ৫৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।’
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে আমরা সকলের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব, ইনশাআল্লাহ।’
তিনি বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ ঢালিউড বরপুত্র সালমান শাহর ২২তম মৃত্যুবার্ষিকী

বিনোদনের খবর: জনপ্রিয় অভিনেতা সালমান শাহর ২২তম মৃত্যুবার্ষিকী আজ। অথচ ২২ বছরেও নিশ্চিত হওয়া যায়নি জননন্দিত এই অভিনেতা আত্মহত্যা করেছিলেন না খুন হয়েছিলেন। চার দফা তদন্ত এ প্রশ্নের সর্বজনগ্রাহ্য উত্তর দিতে পারেনি। অবশেষে আবার শুরু হয়েছে তদন্ত। এবার মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

২০ বছর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১১/বি নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশের স্বাধীনতার বছর ১৯৭১ সালের ২০ সেপ্টেম্বর সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ! বিটিভিতে শিশুশিল্পী হিসেবে শুরু করে অল্প কয়েকদিনের মধ্যে ঢালিউডের মুকুটহীন সম্রাট হয়ে যান। সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রথম সিনেমায়ই বাজিমাত করেন তিনি। অল্পদিনের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। পাশাপাশি টিভি নাটকেও তাকে দেখা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিম নানা পুষ্টিগুণে সমৃদ্ধ

স্বাস্থ্য কণিকা: আমাদের রোজকার খাদ্য তালিকায় ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। তবে কেউ কেউ ওজন বেড়ে যাওয়ার ভয়ে, রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া ভয়ে কিংবা হৃদরোগের ঝুঁকি এড়ানোর জন্য ডিম খেতে চান না। কিন্তু এগুলো নিতান্তই ভুল ধারণা। ছোট্ট একটি ডিম নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। আসুন জেনে নেই রোজ একটি ডিম খেলে কি কি উপকার পাওয়া যাবে।

ডিম-এর মধ্যে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে। ডিমের কেরোটিনয়েড, লুটেন ও জিয়েক্সেনথিন চোখের ছানি কমাতে সাহায্য করে। এছাড়া ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায়।
ছোট্ট একটি ডিম হাজারো ভিটামিনে ভরা। এর ভিটামিন বি-১২ আমাদের গ্রহণকৃত খাবারকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন ডি, যা পেশীকে শক্তিশালী রাখতে সাহায্য করে। ডিমের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটি ওজন কমাতে সাহায্য করে। প্রতিদিনের নাস্তায় একটি ডিম খেলে সারাদিন আপনার ক্ষুধা কম হবে। তাই খাওয়াও হবে কম। গবেষণায় দেখা যায় শরীর থেকে দিনে প্রায় ৪০০ ক্যালরি কমাতে পারে সকালে একটি ডিম খাওয়াতে। একটি ডিমে রয়েছে ৬.৫ গ্রাম প্রোটিন বা ৭০-৮৫ ক্যালরি। যা রোজকার প্রোটিন এর চাহিদার অনেকটা পূরণ করে।

ডিমে রয়েছে আয়রন, জিংক, ফসফরাস। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আর ফসফরাস হাড় ও দাঁত মজবুত রাখে। একটি গবেষণায় দেখা গিয়েছে ডিম কোলেস্টেরল বাড়ায় না। দিনে একটা ডিম খেলেও আপনার লিপিড প্রোফাইল কোনো প্রভাব পড়বে না। একটি ডিমে প্রায় ৩০০ মাইক্রোগ্রাম কোলাইন থাকে। যা কার্ডিওভাস্কুলার সিস্টেম, স্নায়ু, যকৃত ও মস্তিষ্কের জন্য ভালো। চুল ও নখের মান উন্নত রাখতে নিয়মিত ডিম খান। কারণ ডিমের মধ্যে থাকা সালফার চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে। ডিমের নানাবিধ গুণের কারণে প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখুন। সুস্থ থাকুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রিয়াঙ্কার উপর চটেছেন সালমান খান

বিনোদনের খবর: তখনও কেউ আন্দাজ করতেই পারেনি যে নিজের রোকা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা। সবাইকে চমকে দিয়ে ধূমধাম করে পপ গায়ক নিক জোনাসের সঙ্গে রোকা অনুষ্ঠান সেরে ফেললেন তিনি। কিন্তু তার আগে যা করলেন তা দেখে গোটা বলিউডের চক্ষু চড়কগাছ।
আগাম কিছু না জানিয়ে সালমান খানের সিনেমা ‘ভারত’ থেকে বেরি যান প্রিয়াঙ্কা চোপড়া। সালমানের মুখের উপর ‘না’ বলে দেওয়ার হিম্মত ইন্ডাস্ট্রিতে খুব কম জনই দেখাতে পেরেছেন। শোনা যাচ্ছিল তাতে নাকি প্রিয়াঙ্কার উপর বেজায় চটেছিলেন সালমান। যদিও প্রিয়াঙ্কার রোকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমানের বোন অর্পিতা। নিক আর প্রিয়াঙ্কার কাঁধে কাঁধ মিলিয়ে অর্পিতার ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

এ প্রসঙ্গে ‘বিগ বস’-এর ১২তম সিজনের উদ্বোধনে সংবাদমাধ্যমকে সালমান বলেন, ‘না না। আমি কেন প্রিয়াঙ্কার উপর রাগ করতে যাব? নিকের সঙ্গে এনগেজমেন্ট ওর জীবনের একটা সেরা মুহূর্ত। অর্পিতা তো ওই অনুষ্ঠানেও উপস্থিত ছিল।’
তবে প্রিয়াঙ্কার মুখে ‘না’ শুনে সালমান একটু আশাহত হয়েছেন তা পরিষ্কার। সালমান বলেন, ‘তবে দুঃখের বিষয়টা হল ভারত সিনেমায় প্রিয়াঙ্কার আর থাকা হল না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিষেক-রানির ‘বন্ধুত্ব’ সম্পর্ক মেনে নেননি ঐশ্বরিয়া

বিনোদনের খবর: বলিউডের তারকা অভিনয় শিল্পী রানি মুখার্জি ও অভিষেক বচ্চন। দুজনে জুটি বেঁধে বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন। কিন্তু হঠাৎ করেই দুজনের মধ্যে ফাটল সৃষ্টি হয়। যে কারণে বান্টি অউর বাবলি’-তে শেষবারের মতো তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। ‘বান্টি অউর বাবলি’ বলিউডে দমদার ব্যবসা করার পরও অভিষেক-রানিকে একসঙ্গে দেখা যায়নি।
জানা যায়, ‘বান্টি অউর বাবলি’-র সময় থেকেই নাকি রানির সঙ্গে অভিষেকের বন্ধুত্ব গড়ে ওঠে। বলিউডের একাংশের মতে, ওই সময় নাকি রানির সঙ্গে বন্ধুত্বের চেয়ে কয়েক ধাপ বেশি মাত্রার সম্পর্ক গড়ে ওঠে অভিষেকের। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যেত বলে শোনা যায়। কিন্তু, কোনও কারণে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। সেই সঙ্গে ‘চলতে চলতে’-র সময় থেকেই ঐশ্বরিয়ার সঙ্গে রানির অশান্তি শুরু হওয়ায়, বচ্চনরা রানিকে দূরেই ঠেলে দেন। এমনকী, অভিষেক, ঐশ্বরিয়ার বিয়েতেও আমন্ত্রণ জানানো হয়নি রানিকে। ফলে অভিষেক, ঐশ্বরিয়ার সঙ্গে রানির সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে।
ফলে ‘বান্টি অউর বাবলি’-র সিক্যুয়েল তৈরি হলে সেখানে অভিষেক বচ্চনকে আর রাখা হবে কী না, সে বিষয়ে যথেষ্ঠ সন্দিহান জুনিয়র বচ্চন। তিনি বলেন, কোনও সিনেমার প্রজেক্টের জন্য তাঁকে বেছে নেওয়া হলে, আদিত্য চোপড়া নিজে তাঁকে ফোন করে সেই কথা জানান। কিন্তু, ‘বান্টি অউর বাবলি’ পার্ট টু-এর জন্য আদিত্যর কাছ থেকে তিনি এখনও কোনও ডাক পাননি বলেই জানান অভিষেক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest