সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটাম

মোশাররফ চেয়ারম্যানের হত্যাকারী ও পরিকল্পনাকারীরা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যার ঘটনায় হত্যাকারী ও পরিকল্পনাকারীদের শনাক্ত করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়ছে।

ঘটনায় জড়িত মঙ্গলবার দুপুরে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার খোকন ঢালী জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এরফান ঢালীর ছেলে। এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

সোমবার রাতে গ্রেফতারকৃত মোজাফফর বিশ্বাস মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার আমলী আদালত-১ এর বিচারক হারুন-অর-রশিদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় ঘটনার বিস্তারিত বর্ণনা দেন তিনি।

কালিগঞ্জ থানা পুলিশের ওসি হাসান হাফিজুর রহমান জানান, চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলায় গ্রেফতারকৃত মন্টু ঘোষ ও মোজাফফর বিশ্বাসকে আদালতে পাঠানো হয়েছে। মোজাফফর বিশ্বাস হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে খোকন ঢালী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আব্দুল জলিল গাইনের মালিকানাধীন লাল রঙের প্রাইভেটকার ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার খোকন ঢালীকে জিজ্ঞাসাবাদ চলছে।

ওসি আরও জানান, আদালতে জবানবন্দিতে মোজাফফর বিশ্বাস চেয়ারম্যানকে কয়েকদিন ধরে অনুসরণ করে সকল তথ্যাদি ইউপি সদস্য আব্দুল জলিলকে জানানের কথা উল্লেখ করেছে। ঘটনার আগে থেকে ঘটনাস্থলের পাশে একটি জায়গায় পাহারার দায়িত্বে থেকে চেয়ারম্যানের অবস্থান সম্পর্কে তথ্য দিতে থাকে। তার দেয়া তথ্য অনুযায়ী চেয়ারম্যানকে হত্যা করা হয়। বিষয়টি লুকিয়ে দেখছিল বিশ্বাস। ঘটনার সঙ্গে জড়িতদের নাম বললেও তদন্তের স্বার্থে কারও নাম বলা সম্ভব নয় বলে জানান ওসি।

প্রসঙ্গত, গত শনিবার রাত পৌনে ১১টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগ অফিসে বসা অবস্থায় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের মেয়ে সাফিয়া পারভিন বাদী হয়ে রোববার রাতে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনের নামে মামলা করেন। রোববার রাতে মন্টু ঘোষ ও মোজাফফর বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি :
কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০১৮ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ রুস্তম আলী ও আব্দুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, বিশিষ্ট সমাজ সেবক সেহেলী সফিক, বিশিষ্ট শিল্পপতি সিমিন সফিক, সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আবুল খায়ের, গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী মুসাভভির হক।
প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এজন্য তাদের প্রতি প্রত্যেক পিতা মাতার উচিত সজাগ দৃষ্টি রাখা। বর্তমান সরকার শিক্ষার প্রতি খুবই আন্তরিক। বছরের প্রথমে শিক্ষার্থীদের মাঝে তুলে দিচ্ছে নতুন বই। যাতে শিক্ষার্থীরা শুরুতেই ভালভাবে লেখাপড়া করতে পারে। তিনি আরো বলেন, বর্তমানে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা বিপথগামী হয়ে যাচ্ছে। কারো প্ররোচনা ও ভুল ব্যাখায় যাতে বিপথগামী, মাদক ও জঙ্গিবাদের দিকে ঝুকে না যায় সে দিকে খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
বিশেষ অতিথি মেরিনা আক্তার বলেন, বাচ্চাদের হাতে দামি মোবাইল তুলে দেবেন না। যদি কোনো অভিভাবক অহেতুক দায় এড়ানো জন্য বাল্য বিবাহ দিতে চায় তাহলে শিক্ষার্থীদের বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিকে জানানোর কথা বলেন তিনি। এবং উক্ত বিবাহে যারাই অংশ গ্রহন করবে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। যুবলীগ বা ছাত্রলীগ যারাই ইভটিজিং এর সাথে যারা জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে মোবাইলে এসএমএস এর মাধ্যমে তাকে অবহিত করলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। এছাড়াও স্টার জলসা ও জি বাংলা চ্যানেল বাচ্চাদের না দেখানোর জন্যও অভিভাবকদের প্রতি অনুরোধ করেন তিনি।
নিউওয়ার্ক থেকে আগত বিশেষ অতিথি সিমিন সফিক বলেন, আমি বিদ্যালয়ে যা কিছু অবদান রাখতে পারলাম সে জন্য আমি ধন্য। এখন থেকে সব সময় চেস্টা করবো বিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে কিছু অবদান রাখার। আগামী এসএসসি পরীক্ষায় যারা গোল্ডেন এ প্লাস পাবে সেসকল শিক্ষার্থীদের নগদ ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে।
অনুষ্ঠানে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী মুসাভভির হককে নগদ ২৫ হাজার টাকা উপহার দেওয়া হয়। এবং এ প্লাস প্রাপ্ত ৯জন শিক্ষার্থীকে ম্যাডেল প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের ও শিক্ষক প্রতিনিধি আঃ মালেক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় কুইজ প্রতিযোগীতা (৫ম শ্রেনী) ২০১৮ অনুষ্টিত হয়েছে। দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল ইসলামের সার্বিক আয়োজনে ও ব্যবস্থাপনায় আয়োজিত স্কুল শিক্ষার্থীদের এই মেধা যাচাই ও তাদেরকে উন্নত শিক্ষা দানের লক্ষ্যে এই কুইজ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইনষ্ট্রাকটর লোকমান হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুনীর হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক কে.এম রেজাউল করিম, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রব লিটু, ইউপি সদস্যা আলফাতুন্নেছা, আব্দুল আলিম প্রমুখ। কুইজ সঞ্চালনা করেন প্রধান শিক্ষক নিত্য কুমার ও সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক। কুইজে সখিপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা রেজিষ্ট্রার মুন্সি রুহুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে’র অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : অনিয়ম,দূর্ণীতি,স্বেচ্ছাচারিতা ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রার মুন্সি রুহুল ইসলামের বিরুদ্ধে। তার স্বেচ্ছাচারিতায় অতিষ্ট অফিসের কর্মচারীসহ সাধারণ মানুষ।
সূত্র জানায়, ২০১৬ সালের ৩ মে মুন্সী রুহুল ইসলাম সাতক্ষীরা জেলা রেজিষ্টার হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি দলিল লেখকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের বিরুদ্ধে মানষিক নির্যাতন চালান। দলিল লেখকের লাইসেন্স প্রদানের জন্য একটি লাইসেন্স’র জন্য জেলা রেজিষ্ট্রার তার কর্মচারী রাশিদ আলীর মাধ্যমে ১ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেন।
এদিকে সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রারকে সকল উপজেলা অফিস থেকে দলিল প্রতি ১’শ টাকা হারে দিতে হয়। এছাড়া জেলার সব কয়টি অফিস থেকে মাসে ৭০ হাজার থেকে শুরু করে ১’লাখ টাকা করে মাসহারা দিতে হয়। দলিল রেজিষ্ট্রি কম হওয়ার কারনে শুধু মাত্র সখিপুর অফিসের জন্য মাসে ৫০ হাজার টাকা নির্ধারন করেছেন জেলা রেজিষ্ট্রার মুন্সি রুহুল ইসলাম।
এখানেই থেমে নেই তার দূর্ণীতি জেলার সব কয়টি অফিস থেকে প্রতি ছয় মাস একবার অডিট বিল হিসাবে জেলা রেজিষ্ট্রার কে দিতে হয় এক থেকে দেড় লাখ টাকা। যে কোন অফিস থেকে দলিলের নকল তুলতে গেলে জেলা রেজিষ্ট্রারের নামে অতিরিক্ত ১’শ ৫০ টাকা করে আদায় করা হয় গ্রাহকদের কাছ থেকে।
জেলা রেজিষ্ট্রারের সকল ধরনের অবৈধ অর্থ কালেকশনের জন্য জেলা অফিসের সহকারী রাশিদুজ্জামান রাশিদ দায়িত্ব পাওয়ার পর সকল উপজেলা অফিসের কর্মচারীদের কাছে এখন মূর্তিমান আতঙ্ক রাশিদ। জেলা রেজিষ্ট্রার মুন্সি রুহুল ইসলাম যোগদানের পরে অফিস সহকারী রাশিদ তার বিশস্থ হয়ে ওঠেন যার কারনে জেলা রেজিষ্ট্রারের সকল অবৈধ কাজের মূল হাতিয়ার হিসাবে রাশিদ কাজ করে।
প্রতি উপজেলা অফিস থেকে জেলা কর্তার মাসিক টাকা উত্তোলনের সময় তাকেও দিয়ে হয় আরো ১০ হাজার টাকা।
এছাড়া প্রত্যেক উপজেলা অফিসের টিসি সহকারীদের বেতন বিল ক্যাশ করার সময় ১’হাজার ৫’শ টাকা করে ঘুষ দিতে হয়।
জেলা রেজিষ্ট্রার মুন্সি রুহুল ইসলাম যোগদানের পরে তার চাহিদা পুরণ করার জন্য সকল উপজেলা অফিস গুলো দূর্ণীতির আখড়ায় পরিণত হয়েছে।
অপরদিকে সদর সাব রেজিষ্ট্রি অফিসের ৮৭ জন দলিল লেখক ইতোমধ্যেই জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে জেলা রেজিষ্ট্রারের ঘুষ, অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বর্তমানে অভিযোগ টি জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তদন্ত করছেন। এব্যাপারে এক বার শুনানিও হয়েছে।
এঘটনায় জেলা রেজিষ্ট্রার গত কাল মঙ্গলবার সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের নিয়ে মতবিনিময় করেছেন। এসময় তিনি কয়েকজন দলিল লেখকদের কাছে তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করার কারন জানতে চান এবং এসব থেকে বিরত থাকার হুমকি প্রদান করেন বলে জানা গেছে।
এব্যাপারে জেলা রেজিষ্ট্রার মুন্সি রুহুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
এব্যাপারে জেলা রেজিষ্ট্রার মুন্সি রুহুল ইসলাম’র সহকারী রাশিদ জানান, আমি আর ২মাস পরে অবসরে যাবো। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ চাপিয়ে দিচ্ছে একটি মহল। আমার দ্বারা কোন অন্যায় কাজ হয় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ঐতিহ্যবাহি গুড় পুকুরের মেলা শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর

 

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরার তিন শ বছরের ঐতিহ্যবাহি গুড় পুকুরের মেলা শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর ২০১৮ উপলক্ষ্যে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনিন, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, এনডিসি দেওয়ান আকরামুল হক, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, শেখ শফিক-উদ দ্দৌলা সাগর, কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস। সভায় আগামী ১৬ সেপ্টেম্বর মেলা উদ্বোধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিদিন সকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মাস ব্যাপী মেলা চলবে। খুলনা রোড মোড় হতে ইটাগাছা পর্যন্ত বিভিন্ন নার্সারীর দোকান বসবে। পলাশপোল স্কুলের আশেপাশে বেত ও বাশের তৈরী সামগ্রী বিক্রয় হবে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মনোহরী সহ বিভিন্ন প্রকারের দোকান বসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ফেনসিডিলসহ ২ব্যক্তি আটক

কলারোয়া প্রতিনিধিঃ সোমবার রাত সাড়ে ১১টার দিকে কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল সহ ২ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার সকালে থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ জানান-সোমবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সোনাবাড়ীয়া থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার সহ উপজেলার বোয়ালীয়া গ্রামের সাবর আলীর ছেলে কামরুল ইসলাম(২৫) ও একই এলাকার মতিয়ার রহমানের ছেলে কামরুল সরদার(২৭)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা ২৫ বোতল ফেনসিডিল নিয়ে দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের খালিদের মুদি দোকানের সামনে অবস্থান করছিলো। এসময় পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-১৩(০৯)১৮ দায়ের হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পাইপগান, বোমা ও ছোরা উদ্ধার

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দেশি পাইপগান, ককটেল বোমা ও ছোরা উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ জানান-সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তার নির্দশনায় থানার এসআই নাজিমউদ্দিন, এসআই জাহাঙ্গীর হোসেন, বিপ্লব রায়, রইচউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা কেড়াগাছি ইউনিয়নের বোয়ালীয়া গ্রাম থেকে এসব দেশীয় অস্ত্র মোবা ও পাইপগান উদ্ধার করেন। উদ্ধারকৃত মালের মধ্যে রয়েছে-দেশিও একটি পাইপ গান, দুইটি ছোরা ও দুইটি ককটেল বোমা। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বোলায়ীয়া গ্রামের মৃত মোজাম্মেল গাজীর ছেলে মনিরুল ইসলাম মনি ওরফে চামড়া মনি (৩৫) ও তার ভাই মফিজুল ইসলাম (৩০) কে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা নং-১২(০৯)১৮ দায়ের হয়েছে। তবে এঘটনায় কেউ আটক হয়নী। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহাত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দরগাহপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে বুধহাটা-আনুলিয়া ড্র

আশাশুনি ব্যুরো ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) ২০১৮ এর সোমবারের খেলায় বুধহাটা ইউনিয়র পরিষদ দল ও আনুলিয়া ইউনিয়ন পরিষদ দল ১-১ গোলে ড্র করেছে। দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় অনুষ্ঠিত খেলায় বুধহাটা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও আনুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ মুখোমুখি হয়। মুহুর্মুহু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে পুরা সময় খেলা অনুষ্ঠিত হলেও প্রথমার্থে আনুলিয়া দলের মুরাদ প্রথম গোলের মুখ দেখে। এরপর থেকে খেলার শেষ সময়ের কয়েক মিনিট আগে বুধহাটা দলের আব্দুল্লাহ ড্র সূচক গোলেটি করে বুধহাটা ইউনিয়নবাসীর মনে স্বস্তি ফিরিয়ে আনে। খেলা পরিচালনা করেন ফিফা রেফারী নাসির উদ্দিন। সহকারী রেফারী ছিলেন বাবলুর রহমান, অরুন কুমার ও ইমরান। মঞ্চে বসে খেলা উপভোগকারী অতিথিদের মধ্যে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী স ম সেলিম রেজা সেলিম, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, এসকে হাসান, গোলাম মোস্তফা, হাসান ইকবাল মামুন, সোহরাব হোসেন, দরগাহপুর প্রেসক্লাব সভাপতি শেখ হিজবুল্লাহ, সেক্রেটারী রবিউল ইসলাম, দক্ষিণ বাংলা অন-লাইন পত্রিকার সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, সাংবাদিক শেখ রুবেল হোসেন এবং খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার রাহা ও ইউপি সদস্যবৃন্দ। ধারাভাষ্যে ছিলেন জি এম সুরোত আলি বক্স, শাহ আলম বাচ্চু ও আশরাফ উদ্দিন। বুধবার বিকালে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest