সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতশাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার

শাকিব স্যারকে ধন্যবাদ, তার জন্য আজ আমি এখানে

বিনোদনের খবর: রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বুধবার (৫ সেপ্টেম্বর) শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠিত হয়ে গেল।
আগেই জানা গিয়েছিল, ছবিটিতে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং নুসরাত ফারিয়া অভিনয় করবেন। কিন্তু, শাকিব খানের বিপরীতে আরেক নায়িকা কে হতে যাচ্ছেন তা জানা ছিল না।
অবশেষে ছবিটির সদ্যসমাপ্ত মহরত অনুষ্ঠানে সেই নবাগত নায়িকাকে পরিচয় করিয়ে দেয়া হল। নতুন এই নায়িকার নাম হলো- রোদেলা জান্নাত। সবকিছু ঠিক থাকলে শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিটির শুটিং খুব শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।
কে এই রোদেলা? যে সব দর্শকদের মনে এমন প্রশ্ন জমে আছে তারা জেনে নিন, শাকিব খানের এই নতুন নায়িকা মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ছাত্রী। একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কিছুদিন কাজও করেছেন রোদেলা। এছাড়াও নবাগত এই নায়িকা ক্ল্যাসিকাল নাচেও বেশ পারদর্শী।
এদিকে ‘শাহেনশাহ’র মহরতে রোদেলা জানান, আমি তখন মালয়েশিয়ার গবেষণার কাজ করছিলাম, শাকিব ভাই ‘শিকারী’র প্রচারণায় সেখানে গিয়েছিলেন। ওখানেই তার সঙ্গে প্রথম দেখা হয়। কিন্তু, সে সময়টাতে আমি অনেক ব্যস্ত ছিলাম। তখন তিনি বলেছিলেন, তুমি বাংলাদেশে আসো। তোমার গ্রুমিংয়ের প্রয়োজন আছে। অভিনয়টাও শেখা দরকার। এরপর আমি অনেকটা সময় ধরে দেশে আসতে পারিনি। তবে কয়েক মাস আগে তার সঙ্গে চুক্তি হয়। তিনি তালিম নেয়ার জন্য আমাকে শিক্ষক দিয়েছিলেন। শাকিব ভাই রীতিমতো আমার গুরু, আমাকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। কীভাবে কি করতে হবে তা তিনি-ই শিখিয়েছেন। এরপর তো ‘শাহেনশাহ’র মতো বড় বাজেটের ছবিতে সুযোগ পেয়ে গেলাম।
‘শাহেনশাহ’ ছবিতে সুযোগ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোদেলা জান্নাত বলেন, একটা নতুন মেয়ে ঢালিউড কিং খানের সাথে কাজ করবে এটা শোনার পর কি অনুভব করছে সেটা ঠিকভাবে ব্যক্ত করতে পারবে না। সে নার্ভাস হয়ে যাবে। সে ভাববে আমি সত্যিই কতটা ভাগ্যবান! আমি সর্বোচ্চ বলতে পারবো, ভালো লাগছে। আমার হাঁটু কাঁপছে। আমি অনেক নার্ভাস এবং এক্সাইটেড। শাকিব স্যারকে ধন্যবাদ, তার জন্য আজ আমি এখানে। তার জন্যই কাজ করার একটা জায়গা খুঁজে পেয়েছি। সেলিম (শাহেনশাহ ছবির প্রযোজক সেলিম খান) স্যারকেও ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য প্লিজ সবাই দোয়া করবেন।
নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান সে সম্পর্কে জানতে চাইলে রোদেলা বলেন, এ বিষয়টি আমাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। আমি সব সময় ভাবি আমার বর্তমান কাজটা ভালোভাবে করতে হবে। আগে আমি হাতের কাজটা ভালো করে শেষ করি। এরপর সময় বলে দেবে সামনে আমাকে কি করতে হবে। পড়াশুনা তো করছিই। ওটা একটা সময় শেষ হয়ে যাবে। ছবিতে কি হবে এটা শুরু না করে কিছু বলতে পারছি না। আমি কতটা ভালোভাবে করতে পারছি- সবকিছু তার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।
অবশ্য ফিল্ম পাড়ার কান পাতলে গুঞ্জন শোনা যাচ্ছে এবং কেউ কেউ বলছেন রোদেলা নাকি ‘শাহেনশাহ’ ছবির পরিচালক রনির ‘ঘনিষ্ঠ’ বন্ধু। আর সে সুবাদেই নাকি রোদেলার নায়িকা হওয়ার পথটি তরান্বিত হল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসিকে পাল্টা জবাব রিয়াল কোচের

খেলার খবর: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ায় স্প্যানিশ ক্লাবটির দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন লিওনেল মেসি। এ নিয়ে ঝড় উঠেছে ফুটবল বিশ্বে। তারই জের ধরে মেসিকে পাল্টা জবাব দিলেন রিয়ালের নতুন কোচ হুলেন লোপেতেগুই।
স্প্যানিশ লা লিগায় মেসি-রোনালদোর দ্বৈরথ নতুন নয়। তবে লা লিগায় মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা এখন অতীত। জুলাইয়ে সিআর সেভেন রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায় বেশ অবাকই হয়েছেন লিও মেসি। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ায় দলটির শক্তি কমেছে বলে মনে করেন মেসি। দলটি আর আগের মতো শক্তিশালী নেই। মেসির ভাষায়, রোনালদোর অনুপস্থিতিতে রিয়ালের ‘শক্তি কমেছে’। সেই সঙ্গে জুভেন্টাসে যোগ দেওয়ায় ইতালিয়ান ক্লাবটিকে এবারের চ্যাম্পিয়নস লিগে ফেভারিটও মানছেন বার্সা তারকা।
কাতালুনিয়া রেডিওকে মেসি বলেন, “রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা দল, তাদের স্কোয়াড দুর্দান্ত। কিন্তু রোনালদো ছেড়ে দেওয়ায় দলটির শক্তি কমেছে এবং জুভেন্টাস তাকে নিয়ে চ্যাম্পিয়নস লিগে পরিষ্কার ফেভারিট।”
এদিকে রোনালদোহীন রিয়ালকে খাটো করে না দেখতে মেসিকে অনুরোধ জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগুই। মেসিকে উদ্দেশ্য করেই রিয়াল কোচের উক্তি, “এই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের আমি এক সেকেন্ডের জন্যও সন্দেহের চোখে দেখি না।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৯তম বিসিএসের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক: ৩৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের লক্ষ্যে ৩৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সহকারি সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন প্রার্থী ও সহকারি ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন প্রার্থী পাস করেছেন।
ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়া টেলিটক সিম থেকে এসএমসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএস অপসনে গিয়ে PSC(space)39(space) registration number লিখে 16222 নাম্বারে পাঠাতে হবে। যেমন- PSC 39 123456 send to 16222.
মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে যথাসময়ে জানানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন ৩৯ হাজার ৯৫৪ চিকিৎসক। এই বিসিএসে চার হাজার ৭৯২ জন চিকিৎসককে নিয়োগ করা হবে। এর মধ্যে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন ও ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন। সেই হিসাবে প্রতি পদের জন্য গড়ে আটজনের বেশি চিকিৎসক প্রতিযোগিতা করছেন।গত ৩ আগস্ট রাজধানীর ২৫টি কেন্দ্রে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনজেমার পারফরম্যান্সের প্রশংসা করলেন জিদান

খেলার খবর: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবটির শক্তি নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। তবে রিয়ালের জার্সিতে চলতি মৌসুমটি দারুণ শুরু করেছেন করিম বেনজেমা। স্বদেশি কোচ জিনেদিন জিদান ও সতীর্থ রোনালদো ক্লাব ছাড়লেও রিয়ালকে জয় উপহার দিতে দারুণ ভূমিকা রেখে চলছেন ফরাসি এ তারকা।
তারই জের ধরে বেনজেমার পারফরম্যান্সের প্রশংসা করে জিদান বলেন, ‘আক্রমণের ধরন বিবেচনায় করিম যে কোনো সুষম দলে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। অন্যদের সাহায্য করলে মাঠে যে কোনো পরিকল্পনায়ই সফল হয়। সে সত্যিকারের একজন টিম প্লেয়ার।’
রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের হ্যাট্রিক শিরোপা নিয়ে জিদান বলেন, ‘চ্যাম্পিয়নস লিগের শিরোপাগুলো আমার কাছে নানা কারণে বিশেষ ছিল। প্রথমটি কোচ হিসেবে আমার কাছে প্রথমবারের অন্যরকম মতো ছিল। দ্বিতীয়টি আগ্রহ ও প্রতীকি ছিল আর তৃতীয়টি আমার তিনটি মৌসুমকে পূর্ণতা দিয়েছে। অনেক সময় আমরা ঘরের মাঠের চেয়ে বাইরে অনেক ভালো করেছিলাম। সেরা প্রতিভার খেলোয়াড়দের নিয়ে কাজ করলে তারা বুঝে কিভাবে খেলার সময়কে ম্যানেজ করে নিতে হয়। খারাপ করলেও তারা দ্রুত স্বাভাবিক হয়ে ‍ওঠার চেষ্টা করে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিসিবি’র নতুন স্পন্সর ইউনিলিভার

খেলার খবর: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। মাশরাফি-সাকিবদের নতুন স্পন্সর হিসেবে চুক্তি করে প্রতিষ্ঠানটি। আসন্ন এশিয়া কাপসহ দীর্ঘমেয়াদেই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে তারা।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন। তবে ইউনিলিভার কত দিনের জন্য বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি করছে তা জানাননি নিজামউদ্দীন সুজন।
ক্রিকেট দলের স্পন্সর কারা হচ্ছে এমনটি জানতে আজ সকাল থেকেই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ভিড় করেন গণমাধ্যম কর্মীরা। বেলা সাড়ে ১২টায় এশিয়া কাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও নানাবিদ কারণে সময়মতো শুরু করা যায়নি এই সম্মেলন। পরে বিসিবি সিইও স্পন্সরের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত মাসের শেষদিকে হুট করেই বাংলাদেশ দলের স্পন্সরশীপ বাতিল করে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’। জাতীয় দলের ক্রিকেটাররা অন্য মোবাইল সেবাদান প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ থাকাসহ বেশ কয়েকটি কারণ দেখিয়ে নিজেদের সরিয়ে নিয়েছিল রবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জীবনে যাদের এড়িয়ে চলা ভালো

অনলাইন ডেস্ক: কিছু লোকদের সঙ্গে সময় কাটালে আপনার শক্তির অপচয় হবে। এরা সবসময়ই আপনাকে হতাশ করবে। আপনার ইতিবাচক চিন্তা-ভাবনাকে সীমিত করে দিতে পারে। এদের এড়িয়ে চলাটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এমন লোকদের সাধারণ কয়েকটি বৈশিষ্ট্য হলো-

* সবকিছুরই সমালোচনা করে
নিজেদের স্বার্থের বিরুদ্ধে যায় বা যেতে পারে এমন সবকিছুরই নেতিবাচক সমালোচনা করে এরা। এমনকি নিজেদের ছাড়া কারো মধ্যেই ভালো কিছু দেখতে পায় না।

* অন্যকে দিয়ে স্বার্থোদ্ধার প্রবণতা
এরা নিজেদের জন্য যা দরকার তার সবই অন্যদের দিয়ে কৌশলে করিয়ে নিতে চায়।

* দায় স্বীকার করে না
এরা নিজেদের অনুভূতিগুলোর ব্যাপারে কোনো দায় স্বীকার করে না। কেউ যদি তাদের অনুভূতিগুলোর দিকে অঙ্গুলি নির্দেশ করে তখন তারা সবসময়ই নিজেদের সাফাই গাইতে থাকে। আর এরা নিজেদের কোনো কাজেরই দায় স্বীকার করে না।

* এরা কখনো ক্ষমা চায় না
এরা কখনো কোনো কাজের জন্য ক্ষমা চায় না। কারণ তাদের ধারণা তারা যা করে তার সবই ঠিক আছে। তারা মনে করে তারা নিজেরা কোনো ভুল করতে পারে না। এমনকি এরা নিজেদের ঘনিষ্ঠ সম্পর্কগুলোকেও শুধু ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই ব্যবহার করতে চায়। আর এরা সবসময়ই নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে অন্যের করুণা পেতে চায় এবং মনোযোগ আকর্ষণ করতে চায়।

* অসঙ্গতি
আপনি এদেরকে সহজে বুঝতে পারবেন না। কারণ এরা ক্ষণে ক্ষণেই ভোল পাল্টায়। নিজেদের ভিন্ন ভিন্ন লক্ষ্য-উদ্দেশ্য অনুযায়ী তারা তাদের মনোভাব, দৃষ্টিভঙ্গি এবং আচরণও বদলায়। এমনকি উদ্দেশ্য হাসিলের জন্য এরা মেকি দয়াও প্রদর্শণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩০০ আসনে প্রার্থী দেবে জাপা: এরশাদ

দেশের খবর: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, খুন-গুম আর রক্তে দেশ আজ ভালো নেই। প্রমাণ হয়েছে শুধু জাতীয় পার্টি ছাড়া কেউ এ দেশে সুশাসন দিতে পারে না। আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত, আমরা ৩০০ আসনেই নির্বাচন করব।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-১৭ সংসদীয় আসনের শাহজাদপুর, কড়াইল বস্তি ও মহাখালী কাঁচাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ কথা বলেন সাবেক এ রাষ্ট্রপতি।
এ সময় বক্তৃতা করেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী, সুনীল শুভরায়, মেজর (অব.) খালেদ আখতার, সফিকুল ইসলাম সেন্টু, আমির হোসেন ভূঁইয়া এমপি।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, খুন-গুম আর রক্তে দেশ আজ ভালো নেই। শান্তির বাংলাদেশ এভাবে চলতে পারে না। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ বাঁচতে চায়। আমরা মানুষকে বাঁচাতে পথে নেমেছি। আমরা দেশের মানুষকে শান্তি দেব- মুক্তি দেব।
বেলা ১১টায় বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে গাড়িবহর নিয়ে বের হয়ে পল্লীবন্ধু এরশাদ গুলশানের শাহজাদপুর ঝিলপাড়ে এক জনসভায় বক্তৃতা করেন। এর পর কড়াইল বস্তিসংলগ্ন আনসার ক্যাম্প মাঠে এবং মহাখালীর কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন তিনি।
বক্তৃতাকালে হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, আমি যখন ক্ষমতা ছেড়েছি, তখন চালের দাম ১০ টাকা কেজি ছিল। নিত্যপণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল। তিনি বলেন, মধ্যম আয়ের দেশ ঘোষণায় যারা উল্লসিত, তারা গ্রামের খবর জানেন না। মানুষের কষ্টের খোঁজ রাখেন না। সবাই ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যস্ত, মানুষের কষ্টের খোঁজ রাখার সময় নেই কারো।
তিনি বলেন, খবরের কাগজ খুললেই শুধু মানুষ খুন আর রক্তের খবর; ইচ্ছে করলেই এ খুন বন্ধ করা যায়। কিন্তু কারো খেয়াল নেই, কারো ইচ্ছে নেই হত্যাযজ্ঞ বন্ধ করতে।
এরশাদ বলেন, ঢাকা-১৭ আসনের এমপি থাকাকালে এ এলাকায় পানির কষ্ট দূর করতে ১৪টি পানির পাম্প বসিয়েছিলাম। আমরা রাস্তাঘাট করেছি, মানুষের জীবনমানের উন্নয়ন করেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘দেশে সাক্ষরতার হার বাড়ছে’

দেশের খবর: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে সাক্ষরতার হার ৭২ শতাংশ ৯ শতাংশ। গতবার এই হার ছিল ৭২ দশমিক ৩ শতাংশ।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গণশিক্ষামন্ত্রী বলেন, সাক্ষরতার হার শতভাগ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের উপ-আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা বাধার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়াও বড় কারণ।
মন্ত্রী বলেন, যতক্ষণ একজনও নিরক্ষর মানুষ থাকবে ততক্ষণ সরকার কাজ চালিয়ে যাবে। আমাদের অঙ্গীকার বাস্তবায়নে আমরা চেষ্টা করে যাব।
পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কতদিন চলবে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মোস্তাফিজুর রহমান বলেন, যতদিন সরকার এই সিদ্ধান্ত বহাল রাখবে, ততদিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত করার বিষয়টি এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এটার বাস্তবায়ন হবে।
আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের নানা কর্মসূচি তুলে ধরেন গণশিক্ষামন্ত্রী। এর মধ্যে আছে শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ উজ জামান, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest