সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতশাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার

আসছে পুলিশের নতুন ব্যাংক

দেশের খবর: ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ’ নামে আসছে পুলিশের ব্যাংক। ব্যাংকটির অনুমোদন দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া বৈঠকে ব্যাংকের অভ্যন্তরীণ বোনাস ও আয়ব্যয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ট্রাস্ট্র ব্যাংকের আদলে পুলিশ বাহিনীর জন্য একটি স্বতন্ত্র ব্যাংকের অনুমোদন চেয়ে গত মার্চে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে পুলিশ সদর দপ্তরের কল্যাণ ট্রাস্ট। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিল।

এবিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, পর্ষদ বৈঠকে অন্যতম আলোচ্য বিষয় ছিল কমিউনিটি ব্যাংকের অনুমোদন। পর্ষদ বিভিন্ন দিক বিবেচনা করে ব্যাংকটির অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এরপর ব্যাংকের উদ্যোক্তাদের কাছে কিছু ক্রাইটেরিয়ার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। সেসব পূরণ হলে চূড়ান্ত অনুমোদন পাবে। এরপর তারা কার্যক্রম শুরুর অনুমোদন পাবে।

জানা গেছে, বাংলাদেশ পুলিশ বাণিজ্যিকভাবে এই ব্যাংক প্রতিষ্ঠা করতে ২০১৭ সাল থেকে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মূলধনের ৪০০ কোটি টাকা সংগ্রহ শুরু করে। পুলিশ সদস্যদের কাছ থেকে গত ফেব্রুয়ারিতে মূলধন সংগ্রহ শেষ হয়। গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডে করা হয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয়। এরই মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিডল্যান্ড ব্যাংকের সাবেক ডিএমডি মশিউহুল হক চৌধুরীকে।

পুলিশ সদর দপ্তরের কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা জানিয়েছেন, শুরুতে ঢাকাসহ সারা দেশে ছয়টি শাখায় ব্যাংকের কার্যক্রম চলবে। পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানায় ব্যাংকটি প্রতিষ্ঠিত হলেও প্রচলিত অন্য বাণিজ্যিক ব্যাংকের মতোই এর কার্যক্রম পরিচালিত হবে। সব ধরনের গ্রাহক লেনদেন করতে পারবেন এই ব্যাংকে। তবে পুলিশ সদস্যরা স্বল্পসুদে ঋণ নেওয়ার সুবিধা পাবেন।

সারা দেশে পুলিশের এক লাখ ৬৬ হাজার সদস্য মূলধনের পুরো টাকা জোগান দিয়েছেন। তবে যারা তিন বছরের মধ্যে অবসরে যাবেন তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়নি। অবশ্য তারাও ব্যাংকের সব সুবিধা পাবেন। ব্যাংক লাভজনক হলে তিন বছর পর মূলধন যোগানের ওপর প্রত্যেকে নির্ধারিত হারে লভ্যাংশ পাবেন। তা ছাড়া আরো বেশ কিছু সুবিধা পাবেন পুলিশ সদস্যরা। জমি কেনা, বাড়ি নির্মাণ, ব্যবসা উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে সদস্যরা স্বল্পসুদে ঋণ সুবিধা পাবেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি পুলিশের কল্যাণ ট্রাস্টের বোর্ডসভায় নতুন ব্যাংকটির নাম ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ করার সিদ্ধান্ত হয়। এর আগে প্রাথমিকভাবে নাম করা ছিল বাংলাদেশ পুলিশ ব্যাংক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্তানদের সামনে মাকে পিটিয়ে গণধোলাই খেল ডিবি পুলিশ

দেশের খবর: দুই সন্তানের সামনে মাকে মেঝেতে ফেলে কিল, ঘুষি ও লাথি মারছে ডিবি পুলিশের দুই পুরুষ কর্মকর্তা। হাউমাউ করে চিৎকার করছেন মা। সন্তান কি আর বসে থাকতে পারে! মাকে বাঁচাতে ডিবি কর্মকর্তার ওপর ঝাঁপিয়ে পড়ে দুই ছেলে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এমনই দৃশ্যের অবতারণা হয়েছে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায়।
এদিকে, ন্যক্কারজনক এ ঘটনায় পুরো নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন বিব্রত। মহিলার সারা শরীরে আর মুখে শুধু আঘাতের চিহ্ন। প্রশ্ন উঠেছে, ডিবির দুই পুরুষ কর্মকর্তা কীভাবে একজন মহিলাকে পেটাল!
ঘটনার সূত্রপাত হয় নারায়ণগঞ্জ ডিবির দুই কর্মকর্তা এএসআই আমিনুল ও এএসআই বকুল একটি ফাস্টফুডে খাবার খেয়ে বিল দিতে অপারগতা প্রকাশ করায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানপুর বরফকল খেয়াঘাট-সংলগ্ন চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কের সামনে মাইলাইফ কেয়ার ফাস্টফুড নামের একটি দোকানে পরিবার-পরিজন নিয়ে খেতে যান ডিবির দুই সদস্য এএসআই আমিনুল ও এএসআই বকুল। মিল্কশেইক খাওয়ার পর তা ভালো হয়নি দাবি করে বিল দিতে রাজি হননি এএসআই আমিনুল ও এএসআই বকুল। এ সময় তাদের সঙ্গে ফাস্টফুডটির মালিক ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জালালের ছেলে আলামিন ও রবিন বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। বাগিবতণ্ডার সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় যুবলীগ নেতা জালাল ও তার স্ত্রী রিনা ইসলাম ঘটনাস্থলে এলে ডিবির দুই এএসআই মিলে তাদের মারধর করেন। রিনাকে কিল-ঘুষি মারতে মারতে মেঝেতে ফেলে দেয় দুই এএসআই। দুই কর্মকর্তার সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র। ভয়ে দুই ছেলে তাদের মাকে বাঁচাতে এগোতেও পারছিল না। একপর্যায়ে মায়ের চিৎকার আর সহ্য করতে পারেনি দুই ছেলে। আলামিন ও রবিন ঝাঁপিয়ে পড়ে ডিবির দুই কর্মকর্তার ওপর। বসে থাকেননি প্রত্যক্ষদর্শীরাও। আশপাশের লোকজন এগিয়ে এসে ওই দুই এএসআইকে বেধড়ক পিটুনি দেয়। এ সময় খবর পেয়ে ডিবির পরিদর্শক মাসুদ, এসআই মিজান ও এসআই সায়েম ঘটনাস্থলে এলে দ্বিতীয় দফা রিনাসহ পুরো পরিবারকে লাঠিপেটা করে। উত্তেজিত ডিবির সদস্যদের লাঠিপেটা থেকে রক্ষা পায়নি সাধারণ পথচারীরাও। পরে স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় ডিবি পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া। ওই সময় সংঘর্ষে আহতদের মধ্যে ডিবির এসআই মিজান ও এসআই সায়েম এবং যুবলীগ নেতা জালাল, ছেলে আলামিন ও রবিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ডিবির পরিদর্শক মাসুদ, এএসআই আমিনুল ও এএসআই বকুলসহ বাকিদের নগরীর ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিনা বলেন, ‘আমার শরীরে শুধু আঘাতের চিহ্ন। দুজন ডিবির পুুরুষ সদস্য কীভাবে একজন মেয়েলোকের ওপর ঝাঁপিয়ে পড়ল। সারা শরীরে আমার ব্যথা। বিভিন্ন স্থান থেকে হুমকি আসছে আবার দেখে নেওয়া হবে। শুধু চুপ থাকতে বলা হচ্ছে।’ এদিকে এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন দোকানটির মালিক জালাল উদ্দিন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কের মালিক আবদুস সাত্তারকে। মামলার অন্য আসামিরা হলেন ডিবির এএসআই আমিনুল (৪৮), বকুল (৫০), এসআই মিজান (৪৮) ও এসআই সায়েম (৪২)। মঙ্গলবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে মামলাটি করা হয়। এর আগে সোমবার ভোরে এএসআই আমিনুল মূল ঘটনা আড়াল করে জালাল উদ্দিন, তার স্ত্রী ও দুই সন্তানকে আসামি করে সদর মডেল থানায় পৃথক দুটি মামলা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটা এবিসি কেজি স্কুলের অভিভাবক ছাউনির উদ্বোধন

আশাশুনি ব্যুরো : আশাশুনির বুধহাটা এবিসি কেজি স্কুলের অভিভাবক ছাউনির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় স্কুল হল রুম এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টুর পরিচালনায় এবং স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এ. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বুধহাটা কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু দাউদ হোসেন।

এসময় প্রধান অতিথি বলেন এবিসি কেজি স্কুল প্রতিষ্ঠার পর থেকে আমাদের ছেলে মেয়েদের আর ভালো মানের স্বুলে ভর্তির জন্য সাতক্ষীরায় যাওয়ার প্রয়োজন হচ্ছে না। শিশু শিক্ষার জন্য এবিসি কেজি স্কুল আশাশুনি একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সহ-সভাপতি, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে অভিভাবক ছাউনির উদ্বোধন করেন। এসময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেক্সপিয়ারের গল্পের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদনের খবর: বেশ কয়েক বছর বলিউডে অনুপস্থিত প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে তাকে দেখা গেলেও, ‘‌বাজিরাও মাস্তানি’‌ ছবির পর আর কেউ তাকে কোনও বলিউডের ছবিতে দেখেননি। তবে বর্তমানে ফের বলিউডে ক্যামব্যাকের জন্য বেশ ভালো সময় যাচ্ছে প্রিয়াঙ্কার। শোনা যাচ্ছে, পরিচালক বিশাল ভরদ্বাজের আগামী ছবিতেই দেখা যাবে এই অভিনেত্রীকে।
এক সাক্ষাৎকারে পরিচালক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, প্রিয়াঙ্কার সঙ্গে একটি সিনেমার বিষয়ে কথা চলছে তার। আগামী বছর থেকেই তার কাজ শুরু হয়ে যাওয়ার কথা। গত বছরই শোনা গিয়েছিল বলিউডে কাজ শুরুর জন্য অনেক স্ক্রিপ্টের মধ্যে থেকে বিশাল ভরদ্বাজের কাজটিই বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
এই বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, ‘‌প্রিয়াঙ্কাও আমার সঙ্গে কাজ করতে চায় এবং আমরা একে অপরের সঙ্গে আগেও কাজ করেছি। আশা করছি আগামী বছরেই সিনেমার কাজ শুরু হয়ে যাবে।’‌ এর আগে দু’বার বিশাল ভরদ্বাজের পরিচালনায় কাজ করেছেন প্রিয়াঙ্কা। ২০০৯ সালের ‘‌কামিনে’‌ এবং ২০১১ সালের ‘‌সাত খুন মাফ’‌ সিনেমায় দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। দুটি সিনেমাই সমালোচকদের দ্বারা প্রশংসিত এবং সমালোচিতও হয়েছিল।
বিশাল ভরদ্বাজ অবশ্য এখনই তার ছবি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে শেক্সপিয়ারের ‘টুয়েলফথ নাইট’-এর গল্প অবলম্বনেই এই সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শোক দিবসের আলোচনা সভা

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়নের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ইউপি মেম্বর আব্দুল হান্নান, তাঁতীলীগ নেতা এনামুজ্জামান নিপ্পন প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখন্ড পেতাম না। যে নেতার জন্য লাল সবুজের পতাকা পেলাম সেই নেতাকে যারা নির্মমভাবে হত্যা করেছিলো তাদের উদ্দেশ্য কখনও সফল হবেনা। বঙ্গবন্ধু নেই কিন্তু তার স্বপ্নের দেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেসার কুকারে রান্না করলে খাবারের পুষ্টিগুণ কমে যায়

অনলাইন ডেস্ক: প্রেসার কুকারে রান্না করা খাবার স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী? এই নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। প্রেসার কুকারে যে কোন রান্নাই অনেক তাড়াতাড়ি হয় বলে এর ব্যবহার প্রত্যেকেই করতে চায়।
স্বাভাবিক তাপমাত্রার তুলনায় অনেক বেশি তাপমাত্রায় রান্না হয় বলে প্রেসার কুকারে রান্না করা খাবারের গুণাগুণ নাকি নষ্ট হয়ে যায়। এমন ধারণা অনেকেরই রয়েছে। সেটা যে খুব একটা ভুল নয়, সেটা বিজ্ঞানীরাই জানিয়েছেন। কিন্তু একইসঙ্গে এটাও ঠিক যে প্রেসার কুকারে রান্না করলেই খাবারের নিউট্রিয়েন্ট নষ্ট হয় না।
বিজ্ঞানীরা বলেন, এক একটা খাবারের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। অনেক খাবারের ক্ষেত্রেই রান্নার সময় কম লাগে বলে খাদ্যের উপকারিতাও বজায় থাকে। প্রেসার কুকারে যেমন মাংস রান্না করলেও তা সহজেই হজম হয়। আবার ভাতের ক্ষেত্রে রান্নার পর তা ভারী হয়ে যায়।
‘সায়েন্স অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার’ নামে এক জার্নালের তরফ থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষায় দেখা যায় যে, প্রেসার কুকারে রান্না করলে খাবারের ল্যাকটিন কমে যায়। এটি একটি ক্ষতিকারক কেমিকেল যা খাবারের পুষ্টি গুণ কমিয়ে দেয়।
সেদিক থেকে দেখতে গেলে প্রেসার কুকারে রান্না করা খাবার খেলে বিশেষ কোনও ক্ষতির আশঙ্কা নেই। একই সঙ্গে এটাও ঘটনা যে, প্রেসার কুকার ব্যবহার করলে রান্নায় সময়ও কম লাগে। ফলে জ্বালানিও বাঁচানো সম্ভব অনেকাংশেই ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবির ভর্তি পরীক্ষা; প্রতি আসনে লড়বে ৩৮ জন

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় এ আবেদন প্রক্রিয়া শেষ হয়। এ বছর মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭২ হাজার ৫শ’ ১২ জন ভর্তি প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য লড়বেন ৩৮ ভর্তিচ্ছু।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭২ হাজার ৫শ’ ১২ জন ভর্তি প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। এর মধ্যে ক-ইউনিটে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪৭ জন। এই আসনে ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে আবদেন করেছে ৮২ হাজার ৯শ’ ৭০ জন। খ-ইউনিটে প্রতি আসনের বিপরীতে ১৫ জন লড়বে। এই ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবদেন পড়েছে ৩৬ হাজার ২শ’ ৫০ জন। গ-ইউনিটে প্রতি আসনে লড়বে ২২ জন। এই ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫শ’ ৩৪ জন আবেদন করেছে। ঘ-ইউনিটে প্রতি আসনে ৬২ জন লড়বে। সম্মিলিত এই ইউনিটে ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬শ’ ১৪ জন আবেদন করেছে এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১শ’ ৪৪ জন আবেদন করেছে।
ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটের ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটের ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ১২ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলেখার প্রথম চুমু; রেশ ছিল এক বছর

বিনোদনের খবর: শ্রীলেখা মিত্র। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের একজন। ৪৩ বছর বয়সী এ অভিনেত্রী এখনো দাপিয়ে বেড়াচ্ছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সবর্ত্র তার গ্লামার উপস্থিতি।
নিজের জন্মদিনে স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। যার মধ্যে আছে প্রথম চুমুর গল্প।
শ্রীলেখা তখন কলেজে পড়তেন। দ্বাদশ শ্রেণীর ছাত্রী থাকাকালে কোনো এক কিশোর তার মন কেড়েছিল। সেই কিশোরের সঙ্গে আড্ডা হতো, শেয়ার হতো ক্যাডবেরি। না, হাত দিয়ে ভেঙে নয়; মুখেই হতো শেয়ার। দুজনের কামড়ে কামড়ে যখন চকোলেটটি ছোট হয়ে আসত, মিলে যেত দুজনের ঠোঁট। সেই প্রথম চুমু।
শ্রীলেখার ভাষায়, ‘সেটা মারাত্মক চুমু ছিল। কী করে খেতে হয় জানতাম না। সেটার রেশ বোধহয় পরের এক বছর ছিল।’
এছাড়াও শ্রীলেখা বলেছেন, তার প্রথম মিথ্যেও সহপাঠীদের সঙ্গেই। ‘তোদের বাড়িতে ১০টা টিভি, আমাদের বাড়িতে ৫০টা টিভি’ এই জাতীয় ছেলেমানুষি মিথ্যে। তবে সেই মিথ্যে কোনোদিন কারও ক্ষতি করেনি। আইএসসি পড়ার সময় ডন বক্সো ফেস্টে নাচার কথা ছিল তার। কিন্তু একমাস পরে পরীক্ষা থাকায় বাবা এসে মারধর করে নিয়ে যান তাকে। এটা তখন তার কাছে খুব অপমানজনক ছিল। তবে কোন ছেলেকে চুমু খেয়েছিলেন, সেকথা কিন্তু বলেননি শ্রীলেখা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest