সর্বশেষ সংবাদ-
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবারপুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারাদেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ : তিন ব্যবসায়ীকে জরিমানাশ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা : কৃষকের মাথায় হাতসংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকেরদক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুসাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ১৭ বিজিবি

মাশরাফির সামনে শোয়েব আখতারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ

খেলার খবর: মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। মাশরাফির হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় বড় জয় এসেছে। এবার সেই মাশরাফির সামনে অসাধারণ এক মাইলফলক অর্জনের হাতছানি। আর মাত্র তিনটি উইকেট শিকার করতে পারলেই ওয়ানডে সংস্করণে উইকেটসংখ্যায় পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারকে ছাড়িয়ে যাবেন তিনি।
আসছে ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এশিয়া কাপ। সব কিছু ঠিক থাকলে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। একই সঙ্গে টুর্নামেন্টে আরও একটি অর্জনে নাম লেখানোর সুযোগ পাবেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ২৫তম বোলার এবং প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট শিকারের কৃতিত্ব গড়বেন ম্যাশ। এ জন্য দরকার মাত্র ৫ উইকেট।
শোয়েব আখতারকে টপকে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারলে মাশরাফির সামনে সুযোগ থাকবে কপিল দেব, মাখায়া এনটিনিদের মতো কিংবদন্তি বোলারদের টপকে যাওয়ার।
২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। এখন পর্যন্ত ১৯০টি ওয়ানডে খেলেছেন তিনি। প্রতি ইনিংসেই বল করার সুযোগ পেয়েছেন। নিজের নামের পাশে যুক্ত করেছেন ২৪৫ উইকেট। সেরা বোলিং ফিগার ২৬/৬, কেনিয়ার বিপক্ষে ২০০৬ সালে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি নড়াইল এক্সপ্রেসই, যা তাকে দাঁড় করিয়েছে অনন্য অর্জনের দোরগোড়ায়।
১৯৯৮ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শোয়েবের, প্রতিপক্ষ ছিল সেই জিম্বাবুয়ে। সেই থেকে ২০১১ পর্যন্ত ১৩ বছরের ক্যারিয়ারে তার শিকার ২৪৭ উইকেট। এ পথে ১৬৩ ম্যাচ খেলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সেরা বোলিং ফিগার ১৬/৬, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০২ সালে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিত্রনায়ক শাকিল খানের গণসংযোগ

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাগেরহাট- ৩ (রামপাল – মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নায়ক শাকিল খান দু’দিন ধরে এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। মঙ্গলবার দিনভর তিনি মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে আজ বুধবার সকাল থেকে রামপাল উপজেলায় গণসংযোগ শুরু করেন।
রামপাল উপজেলায় নিজের এলাকা গৌরম্ভায় গণসংযোগকালে শাকিল খান সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাই বিতাড়িত। অনেক নেতা-কর্মীরা দুঃখ-কষ্ট ও ক্ষোভের মধ্যে আছেন। এলাকায়ও ঠিকমত থাকতে পারছেন না। এটি শুনলে নিজের কাছেও অনেক খারাপ লাগে। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে এলাকার সবাইকে নিয়ে কাজ করার পাশাপাশি মোংলা-রামপালের প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। গণসংযোগকালে মোংলা ও রামপালে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন বলেও দাবি করেন শাকিল খান।
নায়ক শাকিল খানের দু’দিনের গণসংযোগে মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী ইজারাদার, মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসিনা-মোদী বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন

অনলাইন ডেস্ক: নেপালে অনুষ্ঠেয় বিমসটেক (দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের সংগঠন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল আ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ সরকারপ্রধান অন্য দেশগুলোর নেতাদের সঙ্গেও আলোচনা করবেন।
বিমসটেক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বুধবার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এই শীর্ষ সম্মেলন শুরু হবে। এবারের সম্মেলনের উদ্দেশ্য- দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যমে একটি সেতুবন্ধন তৈরি করা।
বিফ্রিংয়ে প্রতিমন্ত্রী বলেন, নেপালে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীসহ অন্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) বৈঠক হবে বলে আশা করা যাচ্ছে।
বিমসটেকের এ চতুর্থ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ আগস্ট) কাঠমান্ডু যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করবেন। সেদিনই নেপালের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ফ্লাইটটি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। অভ্যর্থনা পর্ব শেষে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত মোটর শোভাযাত্রাসহকারে হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় নিয়ে যাওয়া হবে। নেপাল সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।
সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী নেপালের রাষ্ট্রপতির বাসভবন ‘শীতল নিবাসে’ দেশটির রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে নেপালের রাষ্ট্রপতির দেওয়া মধ্যাহ্ন ভোজেও অংশ নেবেন শেখ হাসিনা। বিকেলে তিনি অন্য নেতাদের সঙ্গে সোয়ালটি ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন।
সন্ত্রাসবাদ মোকাবেলা, আঞ্চলিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সম্মেলনের অলোচনার মূল বিষয়বস্তু হবে বলে আশা করা হচ্ছে। অংশগ্রহণকারী নেতারা সম্মেলনে তাদের তিন বাহিনীর সম্মিলিত সামরিক অনুশীলন এবং একটি মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়ও মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য নেতারা স্থানীয় হায়াৎ রিজেন্সি হোটেলে তাদের সম্মানে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন। ব্যস্ত সফর শেষে শুক্রবার (৩১ আগস্ট) বিকেলেই প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।
১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে গঠিত হয় বিমসটেক। এর সদস্য দেশগুলোর মধ্যে পাঁচটি দক্ষিণ এশিয়ার। এগুলো হচ্ছে- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা। অন্য দু’টি দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার, মিয়ানমার এবং থাইল্যান্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের ‘মৌখিক অনুমতি’

দেশের খবর: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সমাবেশের অনুমতি পেয়েছে বলে দাবি করেছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আজ বুধবার দুপুরে মৌখিকভাবে এ সমাবেশের অনুমিত দেন বলে দলের পক্ষ থেকে জানিয়েছেন সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
আজ বুধবার বেলা ১টায় সমাবেশের অনুমিত চাইতে ডিএমপি কার্যালয়ে যান চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের অন্যরা হলেন দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ দাবি করেন, ‘আমাদের আগামী ১ সেপ্টেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা গত ১৪ আগস্ট সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করি। আজ আনুমতি দেওয়া হলো।’
আবদুস সালাম আজাদ বলেন, ‘আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করার জন্য দুই জায়গা বরাদ্দ চেয়ে আবেদন করি। তার মাঝে ছিল সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনে আমাদের দলীয় কার্যালয়ের সামনে। ডিএমপি কমিশনার আমাদের নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিয়েছেন।’
সমাবেশের অনুমতি লিখিত না মৌখিক পেয়েছেন জানতে চাইলে বিএনপির এ প্রতিনিধি বলেন, ‘আমাদের ডিএমপি কমিশনার মৌখিক অনুমিত দিয়েছেন এখন। এ ছাড়া তিনি ওই এলাকার ডিসিকে বলেছেন সমাবেশের জন্য লিখিত অনুমতি দিতে।’
আবুদুস সালাম আরো বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিকেল ৩টা থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। কোনো শর্ত ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, কিছু শর্ত তো থাকবেই। তবে আমাদের ডিএমপি কমিশনার বলেছেন, আপনারা সমাবেশ করতে পারবেন ১ সেপ্টেম্বর, শনিবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুবর্ণা মৃত্যুর আগে খুনিদের নাম বলে গেছেন

অনলাইন ডেস্ক: বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী মৃত্যুর আগেই তার ওপর হামলাকারীদের নাম বলে গেছেন।
সাবেক স্বামী রাজীব কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে সুবর্ণাকে কুপিয়েছেন বলে হাসপাতালে আহতাবস্থায় সুবর্ণা জানিয়েছেন বলে দাবি করেছেন তার মা ও মেয়ে।
সুবর্ণার মা মর্জিনা বেগম বলেন, মেয়ে মৃত্যুর আগে হাসপাতালে হামলাকারীদের নাম আমাদের জানিয়ে গেছে। রাজীব ও তার সহকারী মিলনসহ কয়েকজন তাকে কুপিয়েছে। আমার মেয়ে তাদের চিনেছিল। র‌্যাব ও পুলিশকে আমি সব তথ্য জানিয়েছি।
নিহত সুবর্ণার মেয়ে জান্নাতও (৭) একই তথ্য পুলিশকে জানিয়েছেন।
জানা যায়, বছর দেড়েক আগে রাজীবের সঙ্গে নদীর ডিভোর্স হয়। এই ডিভোর্সের ঘটনাকে কেন্দ্র করে আদালতে একটি মামলাও চলছে।
নিহত সুবর্ণা আকতার নদীর বোন চম্পা খাতুন বলেন, আমার বোন তার সাবেক স্বামীর বিরুদ্ধে গত বছরের ৪ জুন থানায় মামলাটি করেছিলেন। মামলা আদালতে বিচারাধীন। তার সাবেক স্বামী রাজিবের লোকজন নিশ্চিত ছিলেন যে তারা মামলায় হেরে যাবেন। আর এই কারণেই সুবর্ণা নদীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার বড় বোন।
তিনি আরো বলেন, আবুল হোসেনের ছেলে রাজীবের সঙ্গে বছর দুয়েক পূর্বে বিয়ে হয়। বছর দেড়েক আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর সুবর্ণা নদী পাবনার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি যৌতুক মামলা করেন। এ মামলায় সুবর্ণা তার সাবেক স্বামী রাজীব ও তার বাবা আবুল হোসেনসহ তিনজনকে আসামি করেন।
মঙ্গলবার এ মামলার সাক্ষ্য দেয়ার দিন ছিল। এতে সুবর্ণা আদালতে সাক্ষ্য উপস্থাপন করেন। মামলায় ফেঁসে যাওয়ার আশঙ্কায় আসামিরা পরিকল্পিতভাবে সুবর্ণাকে হত্যা করেছে বলে দাবি তার পরিবারের।
তারা জানান, ইতিপূর্বেও সুবর্ণা নদীকে বিভিন্ন ভাবে শহরে ভয়-ভীতি প্রদর্শন করা হয়। গত বছরের জুনে তার গলায় চাকু চালানোর চেষ্টা করে ব্যর্থ হয় তারা। পরে সুবর্ণা নদী জীবনের নিরাপত্তা চেয়ে পাবনা সংবাদপত্র পরিষদ মিলনায়তনে গত ২২ জুলাই সংবাদ সম্মেলন করেন। পরে ওই বছরেই ৩ অক্টোবর একই দাবিতে ঢাকার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন করেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নিজ বাসার সামনে খুন হন সুবর্ণা নদী।
এ ঘটনায় মামলা নিহত সাংবাদিকের মা বুধবার বিকাল ৩টায় পাবনা থানায় মামলা করেছেন। মামলায় সুবর্ণার সাবেক শ্বশুর আবুল হোসেনকে প্রধান আসামি করা হয়।
এদিকে মামলার পরই পুলিশ আবুল হোসেনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘টেস্ট ক্রিকেটে বিশ্বের সেরা স্পিনার অশ্বিন’

খেলার খবর: ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার গ্রায়েম সোয়ানের দৃষ্টিতে টেস্ট ক্রিকেটে বিশ্বের সেরা স্পিনার হচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।
বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ডের মধ্যে শুরু হতে যাচ্ছে চতুর্থ টেস্ট। এর আগে অশ্বিনকে এই বিশেষ ‘সার্টিফিকেট’ দিলেন সোয়ান।
সিরিজের তৃতীয় টেস্টে জয়ী ম্যাচে ভারতের হয়ে খুব বেশি ভূমিকা রাখতে পারেননি অশ্বিন। তবে বার্মিংহামে সিরিজের প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ ৭ উইকেট শিকার করেন অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে এ পর্যন্ত ৬১ টেস্টে ২৫ দশমিক ৪৫ গড়ে মোট ৩২৪ উইকেট শিকার করা ৩১ বছর বয়সী অশ্বিন রোজ বোলে শুরু হওয়া চতুর্থ ম্যাচেও ভারতের সেরা একাদশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
সোয়ান বলেন, ‘উপমহাদেশে তার রেকর্ড অসাধারণ এবং এজবাস্টনে তার বোলিং আমার খুব ভালো লেগেছে।’
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার নাথান লিঁও এ পর্যন্ত খুবই ভালো করে আসছেন এবং নিজ মাঠে তার সাফল্য দেখে সত্যিই আমি দারুণ অনুপ্রাণীত। তবে ইংল্যান্ডের মাটিতে তিনি ততটা কার্যকর নন এবং ভিন্নতা ও ধারাবাহিকতার দিক থেকে আমি অশ্বিনকেই এগিয়ে রাখব।’
সম্প্রতি কাউন্টি ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের সুবাদে অলরাউন্ডার মঈন আলী পুনরায় ইংল্যান্ড দলে জায়গা পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। তিনি ফিরলে ইংল্যান্ডের সেরা একাদশ থেকে বাদ পড়তে পারেন আদিল রশিদ।
সোয়ান আরো বলেন, ‘হ্যাঁ আমাদের সমস্যা হচ্ছে। তবে মঈন একজন ভালো স্পিনার। তবে আমার মনে হয় সে একজন ভালো স্পিনার সেটা সে নিজেই বিশ্বাস করে না। লাল বলে নিজের আত্মবিশ্বাস ফিরে না পাওয়া পর্যন্ত টেস্টে সে কখনোই ভালো করতে পারবে না। ব্যাটসম্যানদের আউট করতে তাকে আরো বেশি রিভার্স সুয়িং পেতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাটকীয়তায় ভরপুর সানির বায়োপিকের ২য় পর্ব

বিনোদন সংবাদ: তার নাম করেনজিত কৌর ভোরা। তবে পর্ন ইন্ডাস্ট্রিতে সবাই তাকে সানি লিওন নামেই চেনে। অনেক নাটকীয়তায় ভরপুর সানির জীবন। তার নাম যে করেনজিত কৌর, এই সেদিনও তা কেউ জানতেন না। এক সাধারণ ঘরেই জন্ম হয়েছিল করেনজিতের। কিন্তু ঘটনাচক্রে অ্যাডাল্ট দুনিয়ায় এসে পড়েন তিনি। জীবনের এসব গল্পের প্রথম পর্বে সামনে এসেছে সবার। এবার প্রকাশ্যে আসছে আরও একটি পর্ব। সম্প্রতি তারই ট্রেলার মুক্তি পেয়েছে।

ইরোটিক ইন্ডাস্ট্রি থেকে তাকে যখন তুলে এনেছিল ভাট ক্যাম্প, তখনও তার পরিচয় পর্নস্টার। তিনি যতই নিজেকে মডেল হিসেবে তুলে ধরুন না কেন, পর্ন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকাকে কেউই সহজে গ্রহণ করতে পরছিল না। সেখান থেকে অভিনেত্রী হয়ে উঠতে সানিকে পেরোতে হয়েছে সামাজিক ও মানসিক বাধা। পর্ন দুনিয়াকে পেছনে ফেললেও, সে দুনিয়ার বাইরে তাকে কেউই ভাবতে নারাজ। ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেন সানি লিওন।

‘করেনজিত কৌর : দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’-এর প্রথম সিজনে নিজের পরিবারের সঙ্গে করেনজিতের লড়াইয়ের কথা দেখা গিয়েছিল। স্কুল জীবনে অনেক সময় হাসির খোরাক হতে হয়েছিল তাকে। বাড়িতেও শান্তি ছিল না। এই অশান্তিই তাকে এনে ফেলেছিল ইরোটিক পৃথিবীতে। সানির সেই ছোটবেলার গল্প স্থান পেয়েছিল প্রথম সিজনে।

এবার দ্বিতীয় পর্বে দেখা যাবে করেনজিতের সানি হয়ে ওঠার গল্প। অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে যখন তিনি পা রাখেন, স্বাভাবিকভাবেই আপত্তি ওঠে পরিবারে। দুর্ঘটনার শিকার হন মা। সবাই ভুল বোঝে সানিকে। এই সময়ই তার জীবনে আসেন ড্যানিয়েল ওয়েবার। সানিকে ভালোবাসতে শেখান তিনি। এই সব নিয়েই সেকেন্ড সিজনের গল্প।

‘করেনজিত কৌর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আদিত্য দত্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি নির্বাচন করতে চান হিরো আলম

বিনোদন সংবাদ: সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত ও সমালোচিত আশরাফুল আলম। যিনি হিরো আলম নামেই সবার কাছে পরিচিত। এবার বগুড়া-৬ আসন থেকে এমপি নির্বাচন করতে চান তিনি।

এর আগে ২০১৬ সালের ৪ জুন বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচনে পরাজিত হলেও বেশ ভালোই ভোট পেয়েছিলেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে কয়েকটি গণমাধ্যমকে হিরো আলম বলেন, আমি জনগণের ভালোবাসা ও প্রত্যক্ষ ভোটে বগুড়া-৬ আসনের এমপি হতে চাই। সেই মনোবল থেকেই আমার উঠে আসা। চেহারা দেখে মানুষের যোগ্যতার বিচার করা যায় না। প্রতিটি সফলতার ধাপে ধাপে থাকতে হয় প্রতিভা। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি।

বলিউডে অভিনয় নিয়ে তিনি বলেন, আমি বলিউডে সুযোগ পেয়েছি। সত্যিই এটা স্বপ্নের মতো। মিডিয়া আর জনগণের ভালোবাসায় আমার স্বপ্ন পূরণের পথে।

হিরো আলম এর আগে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইবার নির্বাচন করেছেন। এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করতে চান। তবে কোনো রাজনৈতিক দল তাকে মনোনয়ন দেয়ার প্রস্তাব দিলে ভেবে দেখবেন।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিকভাবে আলোচনায় উঠে আসেন হিরো আলম। এরপর বগুড়া থেকে ঢাকায় এসে একের পর মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ মেলে তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest