সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানাশহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

চলছে দীপিকার মাপজোখ!

বিনোদন ডেস্ক: মোমের মূর্তিটি বানাচ্ছেন বিখ্যাত শিল্পীরা। আর এ কারণেই এই বলি নায়িকার শরীরের মাপজোখ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট পরিমাপ ও ছবি তোলার জন্য ইতোমধ্যে মাদাম তুসোর বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন দীপিকা। লন্ডনে আগামী বছরের শুরুতে উন্মোচিত হবে এর একটি। এর কয়েক মাস পর দিল্লিতে শোভা পাবে আরেকটি।
৩২ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘আমি খুব আনন্দিত। মাদাম তুসো বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা করা ছিল বিশেষ অভিজ্ঞতা। আমার মোমের মূর্তি দেখতে মুখিয়ে আছি।’
দীপিকা এখন বৈশ্বিক তারকা। এ বছর টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পান তিনি। গত বছর ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় তার। মেট গালা, অস্কার পরবর্তী পার্টিসহ হলিউডের কয়েকটি বড় আয়োজনেও অংশ নিয়েছেন তিনি।
ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। বলিউডে তার জনপ্রিয় ছবির তালিকায় আরও আছে ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’, ‘পিকু’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’।
দিল্লির মাদাম তুসোতে দীপিকার মোমের মূর্তি থাকবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলি, আশা ভোঁসলের মতো তারকাদের পাশে। লন্ডনের মাদাম তুসোতে অমিতাভ বচ্চন, সালমান খান, ক্যাটরিনা কাইফসহ বলিউডের বেশ কয়েকজন তারকার মোমের মূর্তি রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রিসে ভয়াবহ দাবানলে ২০ জনের মৃত্যু

বিদেশের খবর: গ্রিসে ভয়াবহ দাবানলে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। রাজধানী এথেন্সের কাছে সমুদ্র উপকূলীয় এলাকা মাটিতে এ দাবানলের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকার। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দবানলে একটি নৌকায় আগুন ধরে গেলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। অন্যরা ঘরবাড়ি ও অন্যত্র মারা যান।

এ ঘটনায় ১০৪ আহত হয়েছে। তাদের মধ্যে ১৬ শিশু রয়েছে, যাদের ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ট্রোকের লক্ষণ এবং করণীয়

স্বাস্থ্য কণিকা: স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। অনেক কম বয়সীরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু স্ট্রোকের লক্ষণগুলো জানা থাকলে রোগীকে রক্ষা করা সম্ভব। স্ট্রোকের প্রধান ও প্রথম লক্ষণ রোগীর মুখম-লে ধরা পড়ে। মুখের বাম পাশের মাংসপেশি ঝুলে পড়ে, যাতে রোগীর নিয়ন্ত্রণ থাকে না। লক্ষণটি ভালো করে বুঝতে হলে রোগীকে হাসতে বলুন। হাসতে না পারলে দ্রুত হাসপাতালে নিন। স্ট্রোক করার আগে রোগী দুহাতে অস্বাভাবিক দুর্বলতা অনুভব করেন। সঙ্গে সঙ্গে হাত মাথার ওপরে তুলে ধরতে বলুন। তুলতে না পারলে বা তুলে ছেড়ে দিলে হাসপাতালে নিন। স্ট্রোকের আগে কথা জড়িয়ে যায়। কেউ যদি কথা বলতে বলতে হঠাৎ অস্পষ্ট কথা কিংবা জড়িয়ে যাওয়া গলায় কথা বলতে থাকেন, তা হলে হাসপাতালে নিন। স্ট্রোকের আগে তীব্র মাথাব্যথা হয়ে থাকে। যদি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মাথার বাম অংশে তীব্র ব্যথা শুরু হয়, অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিন। মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাধা পাওয়ায় শরীরের সাধারণ কাজ করার ক্ষমতা ব্যাহত হয়। ফলে হাত-পা কিংবা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের ওপর স্ট্রোকের রোগীরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রোগীকে উঠে দাঁড়াতে বলুন। উঠে দাঁড়াতে না পারলে দ্রুত হাসপাতালে নিন। স্ট্রোকের আরেকটি লক্ষণ হলো রোগী আপনজনকেও চিনতে পারেন না। এমনকি নিজের নামও ভুলে যান। অবস্থা এমন দেখলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই’

দেশের খবর: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়নের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার এসব কথা বলেন। এর আগে বিএনপির একটি প্রতিনিধি দল ইসির কমিশনারদের সঙ্গে বৈঠক করে।
শাহাদাত হোসেন বলেন, সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। তবে তিন সিটিতে কিছু কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। এর অগে সিসি ক্যামেরা গাজীপুরেও ব্যবহার করা হয়েছিল।
নির্বাচন কমিশনার বলেন, কোন দল জালিয়াতির চেষ্টা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে তাদের ছাড় দেওয়া হবে না, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি প্রস্তুত।
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। পরিবেশ ভালো রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনকে। আমরা সিটিগুলোর পুলিশ কমিশনার সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি। আইন -শৃঙ্খলার কোনো ক্রটি হতে দেওয়া যাবে না। আপনারা জানেন, রাজশাহীর একটি ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তিন সিটিতে নির্বাচনী পরিবেশ রয়েছে।
বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বিএনপি তাদের নেতাকর্মীদের একটি তালিকা দিয়েছে। সেটা খতিয়ে দেখা হবে, যে কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে কি না। আমরা পুলিশ প্রশাসনকে পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা দিয়েছি।
এই কর্মকর্তঅ বলেন, বিএনপিকে আমরা তাদের পোলিং এজেন্টের নামের তালিকা দিতে বলেছি। সেটা আমরা পুলিশ প্রশাসনকে দেব, যেনো হয়রানি না করা হয়।করা হয়েছে কি না। আমরা পুলিশ প্রশাসনকে পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা দিয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ শুরু হচ্ছে তিন দিনের ডিসি সম্মেলন

দেশের খবর:  আজ মঙ্গলবার (২৪ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিসি (জেলা প্রশাসক) সম্মেলন। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন দেশের ৬৪ জেলায় কর্মরত জেলা প্রশাসক এবং আট বিভাগীয় কমিশনার।
সূত্র জানায়, ইতিমধ্যেই ডিসি সম্মেলনকে সামনে রেখে মোট ৩৪৭টি প্রস্তাব পাঠিয়েছেন ডিসিরা। তারা নিজেদের প্রস্তাব ও সুপারিশ লিখিত আকারে পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে। সম্মেলনের দ্বিতীয় দিন সন্ধ্যায় ডিসিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় করবেন এবং রাতের খাবার খাবেন। তৃতীয় দিনের অনুষ্ঠান শেষে সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই সম্মেলনে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে মাঠ পর্যায়ে সম্মুখীন হওয়া নানা প্রতিবন্ধকতা ও সমস্যার কথা প্রধানমন্ত্রীর সামনে খোলামেলাভাবে তুলে ধরবেন ডিসিরা। উদ্বোধনের পর বাকি অধিবেশনগুলো হবে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিনিয়ররাই দলের প্রাণ

সিনিয়ররাই দলের প্রাণ

কর্তৃক daily satkhira

খেলার খবর: বাংলাদেশের ক্রিকেটে ‘পঞ্চ পাণ্ডব’— মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ সিনিয়রই দুর্দান্ত খেলেছেন। মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। মাশরাফি বোলিংয়ে এবং তামিম-সাকিব-মুশফিক ব্যাটিংয়ে দাপট দেখিয়েছেন। কিন্তু মাহমুদুল্লাহ বলে-ব্যাটে সুযোগ না পেলেও ফিল্ডিংয়ে দেখিয়েছেন ক্যারিশমা। বাংলাদেশ দলে এখন ৫ সিনিয়র ক্রিকেটারই প্রাণ।
মাশরাফি ফিরেই দলকে যেন বদলে দিয়েছেন। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলে যে আত্মবিশ্বাসের ঘাটতি তা প্রথম ওয়ানডেতে চোখে পড়েনি। বরং উইন্ডিজরা অবাক হতে পারে এই ভেবে যে, টেস্টে যে দলকে তারা লজ্জায় ডুবাল সেই দলটিই কিনা প্রথম ওয়ানডেতে তাদেরকে উড়িয়ে দিল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের এমন জয়ের পেছনে মূল কারিগর অধিনায়ক মাশরাফি। বল হাতে দুর্দান্ত দাপট দেখিয়ে নড়াইল এক্সপ্রেস নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ১০ ওভারে ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
তামিম ও সাকিব ব্যাটিংয়ে দেখিয়েছেন তাদের ক্যারিশমা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার এনামুল হক বিজয় আউট হওয়ার পর তারা ৪৫ ওভার পর্যন্ত খেলেছেন। সাকিব ৯৭ রান করে আউট হয়ে গেলেও ১৩০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তামিম। ৫০ ওভারের মধ্যে তামিম একাই খেলেছেন ২৬.৪ ওভার।
তামিম-সাকিব বেশি সতর্ক হয়ে খেলতে গিয়ে রানের গতিটা খুব বেশি সচল রাখতে পারেননি। তা ছাড়া টার্নিং উইকেটে ব্যাটিং করাও কঠিন ছিল। কিন্তু শেষ দিকে আরেক সিনিয়র মুশফিক এসে মাত্র ১১ বলে ৩০ রানের সাইক্লোন ইনিংস খেলে স্কোর বাড়িয়ে দেন। মাহমদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ের সুযোগই পাননি বলতে গেলে। বাইশগজে গিয়ে মাত্র এক বল ফেস করার সুযোগ পেয়েছেন— একটি বাউন্ডারী হাঁকিয়েছেন। তবে অসাধারণ ফিল্ডিং করেছেন তিনি। একাই তিন তিনটি ক্যাচ নিয়ে ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস, আন্দ্রে রাসেল ও নার্সকে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন। ভয়ঙ্কর ক্রিস গেইলকেও রান আউট করতে প্রধান ভূমিকা রেখেছেন মাহমুদুল্লাহ।

৫ সিনিয়রের দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশ জয় এনে দিলেও ভাবনায় ফেলে দিয়েছে ‘জুনিয়র’দের পারফরম্যান্স। সিনিয়রদের সঙ্গে পাল্লা দিয়ে জুনিয়ররা পারফরম্যান্স প্রদর্শন করতে পারছেন না। এমন তো নয় যে প্রতিটি ম্যাচেই সিনিয়ররা ভালো করবেন! সিনিয়রদের ওপর অধিক নির্ভরতা দলের জন্য বিপদের কারণ হয়েও দাঁড়াতে পারে!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়ানডেতে মুমিনুল, টি-২০তে সৌম্য অধিনায়ক

খেলার খবর: টেস্ট সিরিজের ব্যর্থতা সামলে নিয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের ধাক্কা সামলে ওয়ানডে সিরিজের প্রথমটিই জিতে নিয়েছে বড় ব্যবধানে। এখন মাশরাফিরা সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ অবস্থা যখন জাতীয় দলের তখন আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে ও তিন টি-২০ ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট খেলে দেশে ফিরে আসা মুমিনুল হক এবং টি-২০ সিরিজের অধিনায়ক সৌম্য সরকার। দুই ফরম্যাটে এবারই প্রথম ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন দুই ক্রিকেটার। ওয়ানডে সিরিজে মুমিনুলের সহকারী সৌম্য। তিন সপ্তাহের সফর করতে ‘এ’ দল দেশ ছাড়বে ২৮ জুলাই।
আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো ফল করার টার্গেটে শক্তিশালী দল পাঠাচ্ছে বিসিবি। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন স্কোয়াডে। তারা হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান, ডান হাতি পেসার তাসকিন আহমেদ, বাঁ হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলাম, অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। সফর শেষে দেশে ফিরবেন মুমিনুল, সৌম্যরা ১৮ আগস্ট।

স্কোয়াড
বাংলাদেশ ‘এ’ দল : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল-আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, শরীফ উদ্দিন, সাঈফ হাসান ও তাসকিন আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্প ও রুহানির পাল্টাপাল্টি হুমকি

বিদেশের খবর: এবার ইরানকে পাল্টা হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের প্রেসিডেন্টকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে আর কখনো হুমকি দেবেন না। এর ফল হিসেবে আপনাকে এমন কঠোর পরিণতির মুখে পড়তে হবে, যা ইতিহাস এর আগে খুব কমই প্রত্যক্ষ করেছে।’
সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার টুইটারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা লেখেন।
এর আগে রোববার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক বার্তায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, ‘সিংহের লেজ নিয়ে খেলবেন না। ইরানের সঙ্গে যুদ্ধ করা মানে সকল যুদ্ধের মায়ের সাথে যুদ্ধ করা।’
ট্রাম্প টুইটটি শুরু করেন এভাবে, ‘ইরানি প্রেসিডেন্ট রুহানির প্রতি…।’
ট্রাম্প টুইটারে আরো লিখেন, ‘আমরা এমন কোনো দেশ না, যে দেশ আপনার সহিংসতা ও হত্যার হুমকি দেওয়া উন্মত্ত কথাকে ছাড় দেবে।’
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে রুহানি বলেছিলেন, ‘ইরানের সঙ্গে শান্তি, সকল শান্তির জননী। ইরানের সঙ্গে যুদ্ধ, সকল যুদ্ধের জননী।’
এদিকে ট্রাম্পের টুইট বার্তার আগে আগে ইরানের প্রেসিডেন্ট রুহানির বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বর্তমান সরকারকে ‘সরকারের চেয়ে বেশি মাফিয়া’ বলে মন্তব্য করেন।
পম্পেও আরো জানান, তেহরানের ওপর চাপ অব্যাহত রাখতে এ বছর নভেম্বর নাগাদ যাতে অন্য দেশগুলো ইরান থেকে তেল আমদানি না করে, সে ব্যাপারে কাজ করবেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest