সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানাশহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

ধুলিহরে নৌকায় ভোট চেয়ে পথসভা করলেন নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : ধুলিহর মাটিয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন স.ম. আব্দুর রউফ ব্রিজ পরিদর্শন শেষে সেখানে তাৎক্ষণিক এক পথসভায় অংশ নেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
সোমবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর মাটিয়াডাঙা মুক্তিযোদ্ধা বাজারে অনুষ্ঠিত তাৎক্ষণিক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন, ‍”জননেত্রী শেখ হাসিনা টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে দ্রুত উন্নয়নের এক রোল মডেলে পরিণত হয়েছে। একের পর মেগা প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার দেশের জীবন-মানের অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। সাতক্ষীরাও এই উন্নয়নের অংশীদার হয়েছে। সাতক্ষীরাবাসীর স্বপ্নের মেডিকেল কলেজ, বাইপাস সড়কের কাজ সম্পন্নের পথে, রেললাইন স্থাপনের প্রাথমিক প্রস্তুতিও শেষ হয়েছে। ” আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, “যতবার বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। বিশ্ব দরবারে আমাদের প্রিয় মাতৃভূমিকে অসম্মানিত করেছে। বিপরীতে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামীলীগ প্রতিবার ক্ষমতায় এসে বাংলাদেশকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। বিশ্ববাসী অবাক হয়ে দেখেছে শেখ হাসিনার নেতৃত্বে একের পর এক সাফল্য। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্ব পারমাণবিক ক্লাবের গর্বিত সদস্য। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বকে আগামীর বাংলাদেশের বার্তা শুনিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। ”
রুপালী সংঘের আয়োজনে পথ সভায় ধুলিহর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ: রশিদ, সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জালাল উদ্দীন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ধুলিহর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বোরহান উদ্দীন, সহ-সভাপতি সালাম সানা, ধুলিহর ইউনিয়ন ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ মজিদ, রুপালী সংঘের এসএম সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন রুপালী সংঘের সভাপতি মঈনুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিদ্যুৎ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়ন যখন শুরু হয়েছে অবিলম্বে এটিও হবে। এ ব্রীজটি জেলা পরিষদের উদ্যোগে সংস্কার করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা নিশ্চয়ই জনগণের পছন্দের প্রার্থীকে দলীয় মনোনয়ন দিবেন এবং দলমত নির্বিশেষে সবাই সেই প্রার্থীর পক্ষে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনা সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সদস্য নাজমুল হুদা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে ৬৭০ কোটির ‘গুপ্তধন’ উদ্ধার!

ভিন্ন স্বাদের খবর: পাকিস্তান আমলের গুপ্তধন রয়েছে এমন খবরের ভিত্তিতে রাজধানীর মিরপুরের একটি বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি সেই বাড়ির একটি ঘরে খননকাজও শুরু হয়। কিন্তু প্রথম দিনের খোঁড়াখুড়িতে কিছু তো মেলেইনি উল্টো ঝুঁকিতে পড়ে যায় বাড়িটি। শেষমেষ বাড়ির ঝুঁকির কথা ভেবে দুই মণ স্বর্ণ খোঁজার চেষ্টায় আপাতত ক্ষান্ত দেয়া হয়েছে। যার ফলে দ্বিতীয় দিনের খননকাজ আর হয়নি।

এদিকে গুপ্তধন খোঁজার কাজ যে শুধু বর্তমানে বাংলাদেশেই চালু রয়েছে এমনটা কিন্তু নই। অন্যান্য দেশেও শুরু হয়েছে এর তোড়জোর। তবে আমাদের মত তারা কিন্তু ব্যর্থ হয়নি! ঠিকই গুপ্তধন খুঁজে বের করেছে।

ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর সেন্ট মার্কস রোডে। সেখানে ৬৭০ কোটি টাকার গুপ্তধন উদ্ধার করা হয়েছে!

জানা গেছে, ওই এলাকাটিতে বাস করতো সব ধনীদের পরিবার। আর সেখানকার ব্যস্ততম সড়কের পাশে ছিল ধনীদের ক্লাব বোরিং ইনস্টিটিউট। আর সেই ক্লাবটি ছিল পরিত্যাক্ত এক বিশাল ভবনে। প্রায় ১৫০ বছর পুরনো। ভবনের মধ্যে ছিল কয়েকটি পরিত্যাক্ত কক্ষ। ওই কক্ষগুলোতে সাধারণত কেউ যেতে চাইতো না। আর সে কারণে দীর্ঘদিন ধরে বিব্রত ছিল ক্লাব কর্তৃপক্ষ।

তবে মজার ব্যাপার হল ওই পরিত্যাক্ত কক্ষ গুলোতে ছিল কয়েকটি লকার। লকারগুলো কারো নামেও ছিল না। বারবার নোটিশ দেয়া হলেও ক্লাবের কোনো সদস্যই ওই লকার নিতে রাজি হননি। কি আর করার! অবশেষে সেগুলো পরিষ্কারের জন্য গত শুক্রবার বাধ্য হয়েই লকার ভাঙতে শুরু করেন ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু লকার ভেঙ্গে হতভম্ব হয়ে পড়েন তারা!

ক্লাবের ব্যাডমিন্টন কোর্টের তিনটি লকার ভেঙে পাওয়া যায় বাংলাদেশি টাকায় প্রায় ৬৭০ কোটি টাকার সম্পদ। এর মধ্যে আছে জমির দলিল, স্বর্ণ ও হিরা, চার কোটি টাকার বিদেশি মুদ্রা ও দুই কোটি ভারতীয় টাকা।

৬৯, ৭১ এবং ৭৮ নম্বরের লকারের মধ্যে এসব সম্পদ পাওয়া যায়। পরে অবশ্য স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী অবিনাশ অমরলাল কুকরেজা সম্পদের মালিকানা দাবি করেন। তবে তার দাবি এখনো বিশ্বাস করেনি স্থানীয় আয়কর বিভাগ। তারা সব সম্পদ বাজেয়াপ্ত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রকৃতির মায়াজাল রংধনুর নদী! (ভিডিও)

ভিন্ন স্বাদের খবর: প্রাকৃতিক পরিবেশ একের পর এক আমাদের নিকট বিভিন্ন ধরণের বিস্ময় সৃষ্টি করে। তার এই বিস্ময়ের মাঝে বিভিন্ন অনন্য কৃতিত্ব রয়েছে। প্রকৃতির এক বিস্ময়কর মায়াজাল এই রংধনুর নদী। এখানে আপনি একই সাথে বিভিন্ন রং দেখতে পাবেন। কিন্তু মজার বিষয় হল এই রং একে-অপরের সাথে মেশে না।

রংধনুর নদী কলোম্বিয়ায় অবস্থিত। রংধনুর এই নদী ভলিউম রাজ্যের চতুর্থ স্থান দিয়ে প্রবাহিত হয়। এই নদীতে বিভিন্ন গুহা থেকে পানি প্রবাহিত হয়। একেকটি গুহা থেকে ভিন্ন ধরণের রং প্রবাহিত হয়। বিভিন্ন গুহা থেকে রং মিশে এই নদী রংধনুর নদী নামে পরিচিতি লাভ করেছে।

রংধনুর নদী ৫.৭ মাইল দীর্ঘ এবং ১০ ফিট গভীর। এই নদীর আশেপাশে গুহা থাকার পাশাপাশি বিভিন্ন ধরণের শিলা ও বালি রয়েছে। এই নদীর কিছু কিছু অংশে ২৫ ফিট গভীরতাও রয়েছে। এই নদীর পানি একসময় রেনবো স্প্রিং রাজ্যের পার্কের সাথে যেয়ে মিশে যায়। এই পার্কে বিভিন্ন সময় পর্যটকেরা ভ্রমণে আসেন।

ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন-

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশেষ ক্ষমতা আইনের বিলুপ্ত ধারায় মামলা না নিতে হাইকোর্টের নির্দেশ

দেশের খবর: বিলুপ্ত হওয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় মামলা গ্রহণ না করতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় জামিন শুনানিকালে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত আদেশে অস্তিত্বহীন আইন দিয়ে যেন জনগণকে গ্রেফতার করে হয়রানি না করা হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন। ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, এ আইনটি যেহেতু বাতিল। এ আইনের কোনো অস্তিত্ব নেই। সেহেতু এ আইনের মামলা নেয়া বেআইনি।’

এ আইনের বিবরণে জানা যায়, ১৯৯০ সালে এইচ এম এরশাদ সরকারের পরে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ একটি অধ্যাদেশ দিয়ে চুয়াত্তরের আইনের ১৬, ১৭ ও ১৮ ধারা বাতিল করেন। যা বিএনপি ১৯৯১ সালে সংসদে পাস করেছিল।

এরপর ২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে ‘ক্ষতিকর ও ধ্বংসাত্মক’ (প্রধানত সরকার ও রাষ্ট্রবিরোধী) কাজ থেকে বিরত রাখতে ১৬ ধারাটি পুনরুজ্জীবিত করা হয়।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর এই অধ্যাদেশসহ ১২২টি অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনে পেশ করা হয়, কিন্তু তা পাস হয়নি। ফলে বিশেষ ক্ষমতা আইনের ১৬, ১৭ ও ১৮ ধারা বাতিল অবস্থায় থেকে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত-পাকিস্তান প্রথম যৌথ সামরিক মহড়া! থাকবেন মোদি

দেশের খবর: সম্প্রতি ভারত ও পাকিস্তান উভয় দেশই ইউরেশিয়ার ৮টি দেশের সংগঠন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিএ)-এর সদস্যপদ পেয়েছে। আগস্ট মাসে এসসিও-র উদ্যোগে একটি সামরিক মহড়া হতে যাচ্ছে। রাশিয়ায় উড়াল পর্বতের পাদদেশে এই মহড়া অনুষ্ঠিত হবে। আর এই প্রথমবার একসঙ্গে সামরিক মহড়ার দিতে চলেছে ভারত ও পাকিস্তান। ওই মহড়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ওই মহড়ায় ভারত ও পাকিস্তান ছাড়াও এসসিও-র অন্যান্য সদস্য দেশের (ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, তাজিকিস্তান, কাজাকস্তানসহ পূর্ব ইউরোপের অন্যান্য রাষ্ট্র) সেনারাও অংশ নেবে। স্বাভাবিকভাবেই পুরো দুনিয়ার নজর থাকবে ভারত-পাকিস্তানের যৌথ মহড়ার দিকেই। কারণ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে একসঙ্গে কাজ করা ছাড়া এই দুদেশ কখনোই যৌথ সামরিক মহড়া দেয়নি।

এসসিও-র এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসসিও সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ চীন। চীনের সরকারি সংবাদ মাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, বিবদমান দুই দেশের সেনা একসঙ্গে মহড়া দিলে সংঘাতের পরিবেশ কিছুটা কম হতে পারে।
জানা গেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলাই তাৎপর্যপূর্ণভাবে এই সামরিক মহড়ার মূল লক্ষ্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসিতে আবেদন করা নতুন ৭৬ দলের, কেউই নিবন্ধন পায়নি

রাজনীতির খবর: এবার নির্বাচন কমিশনে (ইসিতে) কোনও নতুন রাজনৈতিক দল নিবন্ধন পায়নি। নিবন্ধনের জন্য আবেদন করা ৭৬টি দলের মধ্যে দু’টি রাজনৈতিক দল প্রাথমিক বাছাইয়ে যোগ্য হলেও চূড়ান্ত বিচারে অযোগ্য প্রমাণিত হয়েছে। দল দুটির মাঠ পর্যায়ের কার্যক্রম তদন্তে নিবন্ধনের শর্ত পূরণ না হওয়ায়, তাদের নিবন্ধনের আবেদন নাকচ করা হয়। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদও দল দুটির নিবন্ধন আবেদন নাকচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইসিতে আবেদন করা দলগুলোর মধ্যে বাংলাদেশ কংগ্রেস ও গণআজাদী লীগের আবেদন আমলে নিয়ে মাঠপর্যায়ে খোঁজ নেয় ইসি। ইসি তার নিজস্ব কর্মকর্তাদের দিয়ে দল দুটির মাঠ পর্যায়ের অফিস ও কমিটিসহ যাবতীয় কার্যক্রম তদন্ত করে। নিবন্ধনের শর্ত অনুযায়ী, মাঠপর্যায়ে যে সংখ্যক অফিস থাকার কথা, তদন্তকালে দলটির সেই সংখ্যক অফিস খুঁজে পাননি ইসির কর্মকর্তারা। মাঠ প্রশাসন থেকে নেতিবাচক প্রতিবেদন পাওয়ার পর কমিশন দল দুটির নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গত অক্টোবরে নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি দেয়। এতে সাড়া দিয়ে নিবন্ধন পেতে ৭৬টি দল আবেদন করে। এর মধ্যে প্রাথমিক তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রথম দফায় ১৯টি আবেদন বাতিল করা হয়। এরপর বাকি দলগুলোর কাছে আরও তথ্য চেয়ে চিঠি দেয় ইসি। এতে সাড়া না দেওয়ায় দ্বিতীয় দফায় আরও আটটি দলের আবেদন নাকচ করে ইসি। পরে ৪৯টি দলের তথ্য যাচাই করে মাত্র দুটি দল প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়। এরপর দল দুটির মাঠ পর্যায়ের কার্যক্রম তদন্ত করে ইসি। কিন্তু আবেদনপত্রে তাদের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার মিল না পেয়ে দল দুটির নিবন্ধন প্রস্তাব নাকচ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘আমরা আবেদিত ৭৬টি দলের মধ্যে প্রাথমিকভাবে যোগ্য মনে করে, দুটি দলের মাঠ পর্যায়ের কার্যক্রম তদন্ত করিয়েছি। তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। তাতে দেখা গেছে, নিবন্ধনের জন্য যেসব শর্ত পূরণ করার কথা রয়েছে, দল দুটির ক্ষেত্রে তা হয়নি। বিষয়টি আমরা কমিশনে তুলেছিলাম। কমিশন দল দুটিকে নিবন্ধন না দিতে নির্দেশনা দিয়েছে।’
২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন ব্যবস্থা চালুর পর ৩৮টি দল নিবন্ধিত হয়। এরপর নবম সংসদে দুটি এবং দশম সংসদে দুটি দল নিবন্ধন পায়। এছাড়া, শর্ত পূরণ না হওয়ায় একটি দলের নিবন্ধন বাতিল ও আদালতের আদেশে আরেকটি দলের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া, বর্তমান কমিশন সম্প্রতি কাজী ফারুকের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করেছে। সব মিলিয়ে এখন বাংলাদেশে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, যারা নিজস্ব প্রতীক নিয়ে দলীয়ভাবে নির্বাচন করতে পারে।

নিবন্ধনের শর্ত: নিবন্ধন পেতে গণপ্রতিনিধিত্ব আদেশ ও রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা-২০০৮ এর শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো— ১. আগ্রহী দলটিতে দেশ স্বাধীন হওয়ার পর যেকোনও জাতীয় নির্বাচনে যদি অন্তত একজন সংসদ সদস্য থাকেন। ২. যে কোনও একটি নির্বাচনে দলের প্রার্থীদের অংশ নেওয়া আসনগুলোতে যদি মোট প্রদত্ত ভোটের পাঁচ শতাংশ পায়। এবং ৩. দলটির যদি একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ (২১টি) প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটা কলেজ ছাত্রলীগের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ রাসেল। কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আহছানউল্লাহ কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা দেবহাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আকরাম হোসেন সেতু, ছাত্রলীগ নেতা আলিম হোসেন, আরাবিল ও ফরহাদ হোসেন প্রমুখ। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ বঙ্গবন্ধুর আদর্শের একজন প্রকৃত সৈনিক উল্লেখ করে এই ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানান এবং ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সোলার প্যানেল বিতরণ

আসাদুজ্জামান: সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডে ২০১৩ সালের জামায়াত-শিবিরের সহিংসতায় নিহত ও আহত পরিবারবর্গের মাঝে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সৌরবিদ্যুতের সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে এ সোলার প্যানেল বিতরন করা হয়। উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ সৌরবিদ্যুতের সোলার প্যানেল বিতরণ করেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাসসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডের আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest