সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানাশহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

‘বাংলাদেশ ব্যাংকে মাত্র তিন কেজি সোনা দূষিত হয়েছে’

দেশের খবর: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত ৯৬৩ কেজি সোনার মধ্যে মাত্র তিন কেজি দূষিত হয়েছে। এটা কোনো সমস্যাই নয়। এটা নিয়ে ইউজলেস (অপ্রয়োজনীয়) আলোচনা হচ্ছে। এ বিষয়ে এনবিআরের কথা বলার প্রয়োজন ছিল না।’

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

গত ১৭ জুলাই দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ-সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক অনুসন্ধান প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণে অনিয়মের তথ্য উঠে এসেছে। দৈবচয়ন পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা ৯৬৩ কেজি স্বর্ণ পরীক্ষা করে বেশিরভাগের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ে। ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ভল্টে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে শুল্ক গোয়েন্দা।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘জমা রাখা হয়েছিল তিন কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার চাকতি ও আংটি, তা হয়ে আছে মিশ্র বা সংকর ধাতু। ২২ ক্যারেট সোনা, হয়ে আছে ১৮ ক্যারেট।’

পরে ওইদিনই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ প্রতিবেদন যথাযথ নয় বলে দাবি করা হয়।

গত ১৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণের ‘হেরফের’ নিয়ে যে প্রতিবেদন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি সত্য নয় বলে দাবি করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি আরো দাবি করেন, সেখানে রাখা স্বর্ণ পুরোপুরি নিরাপদে আছে। বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন ইমরান খান : জরিপ

বিদেশের খবর: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জেলে রেখে দেশটির প্রধানমন্ত্রী হতে চলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান। নির্বাচনের মাত্র একদিন আগে প্রকাশিত বেশ কয়েকটি জরিপের ফলাফলে এমনটাই নাকি আভাস মিলেছে।

এদিকে সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশারফ ক্ষমতা থেকে সরে গেছেন মাত্র ১০ বছর। এরইমধ্যে দুই মেয়াদের সরকার ক্ষমতায় ছিল। একবার পিপিপি ক্ষমতায় আসলেও পরবর্তীতে ক্ষমতায় আসে নওয়াজ নেতৃত্বাধীন মুসলীম লীগ। মুসলীম লীগ ৫ বছর ক্ষমতায় থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ মেয়াদপূর্ণ করতে পারেননি। এর আগে পিপিপি ক্ষমতায় থাকাকালেও তৎকালীন প্রধানমন্ত্রীও ৫ বছর মেয়াদপূর্ণ করতে পারেননি।

আগামিকাল বুধবারের নির্বাচনে নওয়াজ শরীফের দলকে কোণঠাসা করে রেখেছে দেশটির সেনাবাহিনী, এমন অভিযোগ দেশটির গণমাধ্যমসহ বেশ কয়েকটি গোষ্ঠীর। এরইমধ্যে ইমরান খানকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে নেপথ্যে কাজ করছে সেনা গোয়েন্দারা, এমন অভিযোগ এনে নওয়াজ পন্থীরাও বলছেন, তারা আশা ছেড়ে দিচ্ছেন না।

নওয়াজ শরীফের দলের হাল ধরেছেন তারই ছোট ভাই শাহবাজ শরীফ। নওয়াজ শরীফের কারাদণ্ড দেওয়ার ঘটনাকে রাজনৈতিক বিচার বলেও মন্তব্য করেন শাহবাজ। তবে নির্বাচনী মাঠ নওয়াজ শরীফের মতো গরম করতে পারছেন না শাহবাজ। এদিকে নওয়াজ কন্যা মরিয়মও রয়েছেন জেলে। মাঠে আছেন কেবল শাহবাজ শরীফ ও মরিয়মপুত্র।

ওদিকে পাকিস্তানিদের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে যে, নির্বাচনী ম্যাকানিজমের মাধ্যম ইমরানকে জয়ী করানোর চেষ্টা করছে সেনাবাহিনী। শুধু তাই নয়, নির্বাচনের ফলে দেশটিতে কোনো ধরণের সহিংসতা শুরু হলে, ক্ষমতা আবারও ক্যান্টনমেন্টে নিয়ে যেতে পারে সেনাবাহিনী। সব সন্দেহ-দ্বিধা-দ্বন্দ্বের অবসান হবে এই সপ্তাহেই এমনটাই মনে করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে পরীক্ষামূলক ফাইভ জি চালু হচ্ছে: জয়

দেশের খবর: দেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভ জি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামীকাল বুধবার এই সেবার পরীক্ষামূলক প্রদশর্নী হবে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সজীব ওয়াজেদ জয় লিখেন, এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪জি ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েকমাস আগে ৪জি সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এর জন্য টেলিকম কম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।

জয় লিখেছেন, ‘আগামীকাল (বুধবার) সকালে আমরা ফাইভ জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো। চোখ রাখুন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল সীমান্ত থেকে ৪২২ বোতল ফেন্সিডিল আটক

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪২২ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি।

মঙ্গবার দীবাগত রাত ৩.৩০ মিঃ দিকে ৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র একটি টহল দল বেনাপোলের সীমান্তবর্তী অঞ্চল শিকড়ি বটতলা পশ্চিম মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

৪৯ বিজিবি’র বেনাপোল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মনির সাংবাদিকদের বলেন,রাতে টহলদল বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক নুরুল ইসলামের একটি টহলদল বেনাপোলেরর শিকড়ি বটতলা নামক স্থানে টহল দেওয়ার সময় তাদের কাছে সংবাদ আসে বড় রকমের একটি ফেন্সিডিলের চালান পাশর্^বর্তী দেশ ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। সেইমতে বিজিবি’র টহল দলটি শিকড়ি পশ্চিম মাঠে অভিযান চালালে সেখানে পরিত্যাক্ত বস্তাবন্দী অবস্থায় ঐ ফেন্সিডিলের চালানটি আটক করা সম্ভব হয়।

বিজিবি’র ক্যাম্প কমান্ডার মনির আরও বলেন ধারনা করা হচ্ছে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তার মালামাল ফেলে পালিয়ে যায়। সে কারনে এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক ৪২২ বোতল ফেন্সিডিলের চালানটির ব্যাপারে অফিসিয়াল কার্যক্রম শেষে যশোর মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে পাঠানো হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ আটক ৫৬

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী ও এক জামায়াত কর্মীসহ ৫৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ফেন্সিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ১০ জন, আশাশুনি থানা ৮ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিপিবির সঙ্গে কাদেরের বৈঠক, বসবেন অন্য বামদের সঙ্গেও

রাজনীতির খবর: বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুলাই) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

জানা গেছে, ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে তোপখানা রোডে সিপিবি কার্যালয়ে যান। এ সময় তিনি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক জোট নিয়ে আলোচনা হয়েছে। তবে, বৈঠকের বিষয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে কথা বলার জন্য তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জরুরি বৈঠক রয়েছে বলে পরে ফোন করতে বলেন।

নাম প্রকাশ না করার শর্তে দলের এক নেতা বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনেকটা আকস্মিকভাবে আমাদের কার্যালয়ে এসেছিলেন। এই সাক্ষাৎ সৌজন্যমূলক। এই সাক্ষাতে জোট গঠন ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’

আওয়ামী লীগ ও বাম রাজনৈতিক সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের আরও কিছু বাম দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই-একদিনের মধ্যে তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রসঙ্গত, সম্প্রতি সিপিবি ও বাসদ (খালেকুজ্জামান)-সহ ৮টি বামপন্থী রাজনৈতিক দল মিলে বাম গণতান্ত্রিক জোট নামে নতুন জোট গঠন করেছে। জোট গঠনের পরপরই ওবায়দুল কাদেরের এই সাক্ষাৎ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এই সাক্ষাৎকে কেউ কেউ ১৪ দলীয় জোটের কলেবর বৃদ্ধির অংশও মনে করছেন। ওবায়দুল কাদের বাম গণতান্ত্রিক জোটভুক্ত ৮টি দলের প্রত্যেকটির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। বাম জোটভুক্ত অন্য দলগুলো হলো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক আন্দোলন, গণসংহতি আন্দোলন ও বাসদ (মার্ক্সবাদী)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবদুল্লাহ আবু সায়ীদের গল্পে মৌসুমী

বিনোদন সংবাদ: ২৫ জুলাই আলোকিত মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।

এই সাহিত্যিকের গল্প থেকে চ্যানেলটি নির্মাণ করেছে টেলিছবি ‘রূবিরন’। আর এটি প্রচার হবে আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে।

চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমীরুল ইসলামের তত্ত্বাবধানে টেলিফিল্মটি পরিচালনা করেছেন মোঃ মাহফুজুল হক এবং মাইনুল হাসান হীরা।
এতে প্রধান চরিত্র অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী।
চ্যানেল কৃর্তপক্ষ জানায়, আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে শুভাশিস জানাতেই তাদের এ আয়োজন। টেলিছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সালমান রাইয়ান। এতে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, কৃতিকা, কাজী উজ্জ্বল, শিরীন বকুল, বি এম আজাদ, সাজু মেহেদী, শাহনেওয়াজ, তিথি, শারিকা, রিন্টু প্রমুখ। এটি প্রযোজনা করেছেন হারুন রশীদ খন্দকার।
টেলিফিল্মটি ২৫ জুলাই (বুধবার) দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে প্রকাশ্যে মূল্য তালিকা টানাতে হাইকোর্টের নির্দেশ

স্বাস্থ্য সংবাদ: বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টারের চার্জ এবং ফি প্রকাশ্য স্থানে প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন করতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যন্ড ডেন্টাল কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ।

এছাড়া, আদেশে আরও বলা হয়, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুসারে নীতিমালা তৈরি এবং বাস্তবায়নের জন্য ৬০ দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে।

রুলে চলমান হাসপাতাল এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স অনুমোদন, তাদের সেবার বিষয় তদারকি এবং নিয়ন্ত্রণের জন্য দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুসারে নীতিমালা তৈরির কেন নির্দেশ দেওয়া হবে না, সকল জেলা সদরের হাসপাতালে আইসিউ/সিসিইউ স্থাপনের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাব মহাপরিচালককে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

হিউম্যান রাইটস ল’ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে কোষাধক্ষ্য মো. শাহ আলম জনস্বার্থে এ রিট আবেদনটি দায়ের করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest