সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

রেকর্ড চুক্তিতে ব্রাজিলের এলিসনকে দলে টানছে লিভারপুল

খেলার খবর: রোমা থেকে রেকর্ড চুক্তিতে ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসনকে দলে নিয়ে গোলরক্ষক সমস্যার সমাধান করতে চাচ্ছে লিভারপুল। ৬২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই চুক্তি সম্পন্ন করতে চায় লিভারপুল।

ইতালিয়ান ক্লাব ব্রাজিলিয়ান নাম্বার ওয়ান গোলরক্ষকের জন্য অবশ্য ৬৬ মিলিয়ান পাউন্ড দাবি করেছে বলে জানা গেছে। এলিসনকে দলে নিতে প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট চেলসিও আগ্রহ দেখিয়েছিল। ২৫ বছর বয়সী এলিসনও বেশ কিছুদিন ধরেই প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে আসার জন্য মুখিয়ে ছিলেন। লিভারপুলও চেলসির আগ্রহ সম্পর্কে অবগত আছে। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের আগ্রহই হয়তবা শেষ পর্যন্ত সফল হতে যাচ্ছে।

এর আগে অবশ্য রোমাার পক্ষ থেকে ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথে বলা হয়েছির এলিসনকে তারা কোন মূল্যেই ছাড়বে না। কিন্তু পরবর্তীতে তা পাল্টে যায়। উভয় ক্লাবের সম্মতিতেই শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে ইঙ্গিত রয়েছে। পুরো গ্রীষ্ম মৌসুম জুড়েই লিভারপুল বস জার্গেন ক্লপের নাম্বার ওয়ান টার্গেট ছিলেন এলিসন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লোরিস কারিয়াসের পারফরমেন্সের পরে এলিসনকে দলে নেয়াটা জরুরি হয়ে পড়ে। গত দুই মাস ধরে রোমা তাদের সিদ্ধান্তে অটল থাকায় বিষয়টির খুব একটা অগ্রগতি হয়নি। তবে গত গ্রীষ্মে মোহামেদ সালাহকে লিভারপুলের কাছে ৩৯ মিলিয়ন পাউন্ডে ছেড়ে দেয়ায় এবার তারা এলিসনের জন্য আর কোনো ছাড় দিতে রাজি নয়।

এদিকে বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবাট কর্তুয়ার ভবিষ্যত নিয়ে চেলসি নিশ্চিত ছিল না। যে কারনে এলিসনের জন্য তারাও প্রতিযোগিতা শুরু করে। ফলে বিষয়টি আরো জটিল হয়ে উঠে।

যদিও কারিয়াসকে সবসময়ই সহযোগিতা করেছেন ক্লপ। কিন্তু গত সপ্তাহে প্রাক মৌসুম প্রস্তুতিতে ট্রানমেয়ার রোভার্সের বিপক্ষে প্রীতি ম্যাচে কারিয়ান আবারো ভুল করে বসেন। ক্লপ অবশ্য জানিয়েছিলেন ওয়েলসের ড্যানি ওয়ার্ডকেও গোলরক্ষকের এক নম্বর জার্সিটি দেয়া যেতে পারে।

এলিসনকে দলে পেলেও বিশ্বকাপ থেকে ফিরে ছুটিতে থাকায় প্রাক মৌসুম যুক্তরাষ্ট্র সফরে তাকে পাচ্ছে না লিভারপুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদো পা রাখতেই লাভের মুখে জুভেন্টাস

খেলার খবর: মাত্র তিন দিনের মতো হলো ইতালিতে পা রেখেছেন রোনালদো। এর মধ্যে পর্তুগালের এ তারকার বদৌলতে লাভের মুখ দেখতে শুরু করেছে ইতালির পেশাদার ফুটবল ক্লাব জুভেন্টাস। ক্লাবটি ইতিমধ্যে বাংলাদেশী টাকায় আয় করেছে ৫২৩ কোটি টাকা।

রোনালদো ইতালির ক্লাবে পা দিতেই সিআরসেভেন জার্সির চাহিদা ব্যাপক বেড়ে যায়। ক্লাবটি জানায় তারা ইতিমধ্যে ৫ লাখ ২০ হাজার জার্সি বিক্রি করে ফেলেছে। জুভেন্টাসের প্রধান স্পন্সর ‘এডিডাস’ও মাত্র এক ঘন্টায় ক্লাবটির ২০ হাজার জার্সি বিক্রি করেছে।

জুভেন্টাসের কর্মকর্তারা জানায়, ২০১৬ সালে তারা প্রায় ৮ লাখ জার্সি বিক্রি করেছিলো। এবার তারা আশা করছে অতীতের সব রেকর্ড ভাঙবে। বাংলাদেশী টাকায় জুভেন্টাসের প্রতিটি জার্সির দাম প্রায় ১০ হাজারের মতো। তবে রেপ্লিকা হলে দাম পড়ে প্রায় ৪ হাজার।

পর্তুগিজ এ তারকাকে ক্লাবে নিতে জুভেন্টাসের রিয়ালকে দিতে হয়েছে ১০ লাখ ইউরো। ৪ বছরের চুক্তিতে রোনালদো নিবে ১২ লাখ ইউরো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশু রাইফার মৃত্যু; ৩ চিকিৎসক ও হাসপাতাল মালিকের বিরুদ্ধে মামলা

দেশের খবর: ভুল চিকিৎসায় আড়াই বছরের শিশু রাইফার মৃত্যুতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং অভিযুক্ত তিন চিকিৎসকের বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেছেন রাইফার বাবা রুবেল খান।
ভুল চিকিৎসা, চিকিৎসায় অবহেলা, গাফেলতি, অদক্ষতা এবং আলামত নষ্ট করার অভিযোগ এনে বুধবার বিকেলে এই মামলা দায়ের করা হয়।

মামলায় আসামী করা হয়েছে রাইফার মৃত্যুর পর সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত তিন চিকিৎসক ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সেনগুপ্ত, ও ডা. শুভদেব এবং এছাড়া ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খানসহ ব্যবস্থাপনা পর্ষদকে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

গত ২৯ জুন দিবাগত রাত একটায় গলা ব্যথার চিকিৎসা নিতে এসে ম্যাক্স হাসপাতালে রাইফা নামের এক শিশু মারা যায়। তার বাবার অভিযোগ চিকিৎসকদের অবহেলায় সন্তান মারা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকসহ সামাজিক মাধ্যম নজরদারিতে আনতে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত

দেশের খবর: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নজরদারিতে আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এই মাধ্যমগুলোতে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আইন-শৃঙ্খলার অবনতির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমনটি জানান কমিটির সভাপতি আমির হোসেন আমু।

আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে এই কমিটি।

মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযান চলবে বলেও জানিয়েছেন কমিটির সভাপতি আমির হোসেন আমু।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আলোচনায় উঠে আসে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার সার্বিক চিত্র, মাদক বিরোধী অভিযান, জঙ্গি তৎপরতাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নজরদারি করার বিষয়।

কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। গাজীপুর ও খুলনার নির্বাচনের কোন সহিংসতা না হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত সারাদেশে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার হয়েছে ৩৭ হাজার ২২৫ জন। তালিকায় যাদের নাম আছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবচেয়ে বড় পরিবারের সদস্য সংখ্যা ৩৪৬!

ভিন্ন স্বাদের খবর: বৃদ্ধ পাভেল সিমিনইয়ুক। বসবাস করেন দক্ষিণ ইউক্রেনের দ্রোবোস্লাভে। তার পরিবারের সদস্য ৩৪৬! এতো বড় পরিবার পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন ৮৭ বছর বয়সী ওই বৃদ্ধ।

তিনি দাবি করেছেন, তার পরিবার পৃথিবীর সবচেয়ে বড় পরিবার। কারণ ৩৪৬ জন সদস্য নিয়ে তার বসবাস। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সর্ববৃহৎ পরিবারের জন্য আবেদনও করেছেন।

ইউক্রেনের এ বাসিন্দার সন্তান ১৩ জন, নাতি-নাতনি ১২৭ জন, নাতি-নাতনির সন্তান ২০৩ জন এবং নাতি-নাতনির সন্তানের সন্তান ৩ জন। এ নিয়ে সর্বমোট ৩৪৬ জন সদস্য নিয়ে তার বসবাস।

বিশাল এ পরিবারের কর্তা সাবেক নির্মাণ শ্রমিক। তিনি বলেন, এতো বড় পরিবার পেয়ে আমি ভাগ্যবান। কিন্তু মুশকিল হলো, পরিবারের প্রত্যেকের নাম মনে রাখা খুব কঠিন।

পাবেল জানান, প্রত্যেক বছর তার পরিবারের কোনো সদস্য নতুন পরিবার গঠন করেন। তাই তার নির্মাণ ব্যবসায় লোকের অভাব হয় না।

দেশটির জাতীয় নিবন্ধন সংস্থার প্রধান লানা ভেদরোভা বলেন, এরকম পরিবারের সংখ্যা পৃথিবীতে নেই বললেই চলে। এর আগে অবশ্য ১৯২ সদস্য নিয়ে ভারতের একটি পরিবার গিনেস বুকে রেকর্ড করে।-ডেইলি মেইল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সুন্দরবনের জীববৈচিত্র্য এবং রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ’৭৫-পরবর্তী সময়ের শাসকরা সুন্দরবনের নদ-নদী, খাল ও চ্যানেলগুলো বন্ধ করে চিংড়ি চাষ প্রকল্প করায় এখানকার পানি লবণাক্ত হয়ে পড়েছিল। তাঁর সরকার এই নদী এবং খাল পুনর্খনন করে নাব্যতা বৃদ্ধির পাশাপাশি তা জাহাজ চলাচলের উপযুক্ত করে তুলেছে।

প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০১৮ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৮-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ বীর শহীদের স্মরণে সারা দেশে একযোগে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন। দেশে প্রথমবারের মতো এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বনের দস্যুতা দূর করার জন্য আত্মসমর্পণকারী জলদস্যুদের পুনর্বাসন এবং বনের অপরাধ দমনের উদ্যোগের পাশাপাশি সেখানে বসবাসকারী জনগোষ্ঠীর জীবন-জীবিকার জন্য সহব্যবস্থাপনা এবং বিকল্প আয়েরও ব্যবস্থা করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শিক্ষা বন্ধু বাতি প্রকল্পের উদ্বোধন

দেবহাটা ব্যুরো : দেবহাটায় জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আয়োজনে এবং উপজেলা পরিষদের সহযোগীতায় শিক্ষা বন্ধু বাতি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা বন্ধু বাতি বিতরন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার নবনিযুক্ত ওসি সৈয়দ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৫শত জন শিক্ষার্থীকে শিক্ষা বন্ধু বাতি বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার নবনিযুক্ত ওসিকে উপজেলা পরিষদের সংবর্ধনা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা থানার নবনিযুক্ত ওসি সৈয়দ আব্দুল মান্নানকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত ওসি সৈয়দ আব্দুল মান্নানকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে ওসিকে ফুলের তোড়া ও দেবহাটা থানার সাবেক ভবনের একটি ছবি উপহার দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest