সর্বশেষ সংবাদ-
কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?ভয়াবহ লোডশেডিং, বিদ্যুত – গ্যাসের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়ের প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিকালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যুমারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১মারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালিসাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মানি দেয়ার সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় নেতাদের ক্ষোভসাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী: শ্যামনগরে ড. মনিরুজ্জামানজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: সাইদুর রহমান অপু। উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আমিনুর রহমান উল্লাস,যুগ্ম সাধারণ সম্পাদক কাজি সাদিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান জেমস, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক উম্মে সালমা,

ধর্ম বিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাতুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক তাহিরা রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডি রাসেল, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আল আমিন, নির্বাহী সদস্য তৌফিক ওমর, শেখ জুবায়দুল ইসলাম রানা, ফরহাদ হোসেন নাসিম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক রায়হাতুল জান্নাত রিমি।

সংগঠনটি সুস্থ সাংস্কৃতির মাধ্যমে জেলার তরুন প্রজন্মকে সাথে নিয়ে সামাজিক বিভিন্ন প্রকার কার্যক্রমে অংশগ্রহণ ও সেবা মূলক স্বেচ্ছাসেবী কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক :

সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বিপুল পরিমান পুশকৃত বাগদা চিংড়ি আটক করা হয়েছে। এ সময় তরল জেলিসহ পুশের সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একজন নারী শ্রমিককে আটক করা হয়েছে।

সূত্র জানায়, শনিবার (১১ মে ২০২৪) সকাল সাড়ে ৯টার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আশাশুনির দক্ষিণ চাপড়া গ্রামের মালেক গাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে এক নারী শ্রমিককে আটক করা হয়। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থল থেকে কয়েক ক্যারেট বাগদা চিংড়ি, তরল জেলি, পুশ করার সিরিঞ্জসহ অন্যান্য সামগ্রী আটক করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক

:
সাতক্ষীরায় এন এস আইয়ের তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সময় ৭২০ কেজি রাসায়নিক মিশ্রিত আম এবং ক্ষতিকর জেলি পুশকৃত ৪০৯ কেজি বাগদা চিংড়ী জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার বিকালে এন এস আইয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে আশাশুনি মৎস্যকাটি থেকে আসা মাছ ভর্তি ৫ টি ট্রাক ও ২টি ইঞ্জিন আটক করে ভ্রাম্যমান আদালত। আটকের পর পরীক্ষা করে ওই ট্রাক গুলো থেকে ১৭ ক্যারেট জেলি মিশ্রিত বাগদা চিংড়ী এবং ৩১ ক্যারেট রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়। চিংড়ীর ওজন ৪০৯ কেজি এবং আমের ওজন ৭২০ কেজি। পরে ভ্রাম্যমান আদালত আম ব্যবসায়ীতে ৩০ হাজার টাকা এবং দুই চিংড়ী ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করে।

সদর উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) অসিত কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ট্রাকগুলো আটক করেছি। রাসায়নিক মিশ্রিত আম এবং ক্ষতিকর জেলি পুশকৃত বাগদা চিংড়ী জব্দ করা হয়। আমগুলো ট্রাক দিয়ে ডলে এবং চিংড়ীগুলো নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে। সাতক্ষীরার আম ও মাছের সুখ্যাতি রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে খাদিজা খাতুন নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার পৌর সদরের গদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা খাতুন উপজেলার পৌর সদরের গদখালী গ্রামের ওয়াজেদ গাজী ও তাসলিমা খাতুনের মেয়ে। সে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়তো।

জানা গেছে, শুক্রবার দুপুরে খাদিজা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে কলারোয়া সরকারি কলেজের পুকুরের পানিতে পড়ে যায়।

পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরাসহ এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। মসজিদের মাইকে খাদিজা খাতুনের নিখোঁজ হওয়ার খবর প্রচার করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে এক জোড়া জুতা ভেসে উঠতে দেখতে পান স্থানীয়রা। সেখানে নেমে তাকে উদ্ধার করে। পরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা খাতুনকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএম আলাউদ্দীন, আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ সম্পত্তিতে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে প্রতাপনগরের সুভদ্রাকাটি গ্রামে। মৃত জোনাব আলী গাজীর ছেলে ভুক্তভোগী নুরুজ্জামান গাজী জানান, একই গ্রামের মৃত কওছার গাজীর ছেলে ইউসুফ গাজী ও ইউনুছ গাজীর সাথে চাকলা তেলিখালি মৌজায় বিএস ৪৩৪ ও ৪৭১ নং খতিয়ানের ৩টি দাগে ১একর ৪ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বিরোধের জের ধরে তারা আমার উক্ত জমি জবর দখল করতে প্রায়ই সময় অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। তাদের অবৈধ দখল রোধে ১৮ ফেব্রুয়ারি (পিটিশন মামলা নং- ৩৭০/২৪) সাতক্ষীরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ দায়ের করি। বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী চলমান মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্ব স্ব স্থানে বসবাস করতে হবে। প্রতিপক্ষকে বিজ্ঞ বিচারক ১৫/৭/২০২৪ তারিখে আদালতের ধার্য দিনে হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ প্রদান করেছেন।

কিন্তু বিবাদীরা ১৪৫ ধারা অমান্য করে গত ইং-১৭ এপ্রিল সকাল ১১টার দিকে ইউসুফ গাজী ও ইউনুছ গাজীর লোকজন আমাদের বসত বাড়ীতে এসে ঘেরাবেড়া ভাংচুর করে এবং বিভিন্ন গাছগাছালি কেটে নিয়েছে।

আশাশুনি থানার এসআই আব্দুল আলীম উভয় পক্ষকে নোটিশ করে আদালতের নির্দেশ জানালেও প্রতিপক্ষের ইউসুফ গাজী ও ইউনুছ গাজী আদালতের নিষেধাজ্ঞার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত কয়েকদিন ধরে নতুন ঘেরাবেড়া দিয়েছেন এবং পাকা খুঁটি ও সিমেন্ট সিড দিয়ে বসতঘর নির্মাণ করে চলেছেন। এ ঘটনায় আদালতে আবেদনকারী নুরুজ্জামান গাজী থানাপুলিশের ভূমিকা দেখে হতাশ হয়ে পড়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইউসুফ গাজী ও ইউনুছ গাজী বাদীর অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদককে জানান, ৫০ বছরের দখলে থাকা আমাদের জমিতেই আমরা ঘেরাবেড়া দিয়ে ঘরবাড়ি নির্মাণ করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার দেবহাটায় অপরিপক্ক ক্যামিক্যাল মিশানো ১১৫০ কেজি আম বিনষ্ট করলো উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের উপস্থিতিতে দেবহাটা ফুটবল মাঠে এই বিষ মিশানো আমগুলো বিনষ্ট করা হয়।

গত কয়েকদিন যাবৎ কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় অপরিপক্ক আম পেড়ে ক্যামিক্যাল মিশায়ে ঢাকায় পাঠানোর চেষ্টা করছে। এবিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযানের মাধ্যমে আম জব্দ করা হচ্ছে এবং সেগুলো বিনষ্ট করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা আদায় করা, সাজা প্রদানের পাশাপাশি কয়েক মেট্রিকটন আম বিনষ্ট করা হয়েছে।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার উপজেলা পারুলিয়া ও কামটা এলাকা থেকে ট্রাক ভর্তি অপরিপক্ক ১১৫০ কেজি গোপালভোগ আম জব্দ করেন। আমগুলো বৃহষ্পতিবার সকাল ১১ টায় দেবহাটা ফুটবল মাঠে এনে বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, প্রশাসনের একাধিক কর্মকর্তা মাঠে থেকে তদারকির মাধ্যমে এই বিষযুক্ত আমগুলো জব্দ করছেন। ক্যামিক্যাল মিশ্রিত এই আম খেলে মানুষের শরীওে একাধিক সমস্যা ও স্বাস্থ্যহানী ঘটতে পারে।

যার কারনে জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসন এই আম জব্দ, জরিমানা ও বিনষ্ট করছে। ইউএনও আরো জানান, জেলা প্রশাসন সকল ব্যবসায়ী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে আম পাড়ার একটি নির্দিষ্ট তারিখ ঘোষনা করেচে। তিনি সেই আম ক্যালেন্ডার দেখে আম পাড়ার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর ও সাংবাদিক বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি
: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আলামিনকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক নাসরীন খান লিপি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান উল্লাস, সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
এ সময় প্রধান শিক্ষক নাসরীন খান লিপি বলেন, আলামিন আমাদের স্কুলের গৌরব। সে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৪ এ শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক নির্বাচিত হওয়ায় আমাদের স্কুলের সুনাম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আলামিকে অনুসরণ করবে। এবং স্কুল পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার মত সুনাম বয়ে নিয়ে আসবে এমনটি প্রত্যাশা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

(৯মে) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কুখরালীর আম চাষীর মোকছেদ মোড়লের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে,উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাত, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী সহ আরো অনেকে।

এদিকে সাতক্ষীরার আমের কদর রয়েছে বিশ্বজুড়ে। তাই গুণগত মানের আম সরবরাহে সাতক্ষীরা জেলা প্রশাসন বেধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময়। আমের জাত ভেদে আম গাছ থেকে সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আম সংগ্রহ ও বাজার জাতকরণ ক্যালেন্ডার।

তবে ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে ৯মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ১১ মে গোবিন্দভোগ, ২২মে হিমসাগর, ন্যাংড়া আম ২৯ মে, আমরুপালি আম ১০ জুন নির্ধারণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest