সর্বশেষ সংবাদ-
দেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতি

নিজস্ব প্রতিনিধি :
মোহনা টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা ও কেককাটা মধ্য দিয়ে অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধক্ষ আশেক-ই-এলাহি, প্রথম আলোর ষ্টাফ রিপোটার কল্যাণ ব্যানার্জি ।

জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, আওয়ামীলীগ নেতা এড. আজহারুল ইসলাম,সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান জেলা জানালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মহিদার রহমান, সাধারণ সম্পাদক কে এম আনিসুর রহমান ,সাংবাদিক ফরিদ আহম্মেদ ময়না, মোহনা টেলিভিনের দর্শক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। অনুষ্ঠান শুরুতেই স্বগত বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল ।
প্রমুখ।

পরে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিবৃন্দ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ডিসিবি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের জন্ম দিন উপলক্ষে সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান,

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রিপন, দুই নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক শাকিল, তিন নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সামিউর সানজির, ৭ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন সুজন,

৯ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান, ও সাতক্ষীরা সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ও অন্যান্য নেতাকর্মী বৃন্দ। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় সাংবাদিক বাপ্পার পিতা সাবেক স্কুল শিক্ষক সৈয়দ আবুল কালামের ১০ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ নভেম্বর দেবহাটা উপজেলা মডেল মসজিদে মরহুম সৈয়দ আবুল কালামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২০১৩ সালে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ব্রেন স্ট্রোকজনিত কারনে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাংবাদিক বাপ্পার পিতা ইন্তেকাল করেন।

তিনি অত্যন্ত সদালাপী মানুষ ও স্কুল শিক্ষক ছিলেন। সাংবাদিক বাপ্পার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাদের পরিবারের পক্ষ থেকে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক বাপ্পা তার পিতার জন্য ও তাদের পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: “বিএনপি-জামায়াতের চলমান নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ” এই ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সংগঠনের সভাপতি এডভোকেট ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশের জনগণ সন্ত্রাস, জঙ্গিবাদ, আগুনে পুড়িয়ে মারা পছন্দ করেনা। যেকারণে বাংলার জনগণ ঐ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে।

বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধভাবে বাংলাদেশবে অস্থির করতে চায় এবং দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায়। বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব ১৭ কোটি মানুষের। বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে সন্ত্রাসী কর্মকান্ড হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে চায়। কোন ষড়যন্ত্র করে লাভ হবেনা। আগামী ২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেবে এবং জয়লাভের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে এবং জননেত্রী শেখ হাসিনা ৫ম বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। এসময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাংবাদিক এসএম রেজাউল ইসলাম, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহমিনা রহিম, ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, শাকিলা ইসলাম জুঁই, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রারোধ,শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ছাত্রসমাজের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো: আজমল হোসেন।

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতি আজমল বলেন,বিএনপি জামাতের অবৈধ হরতাল অবরোধ সচেতন নাগরিক এবং সারা বাংলার ছাত্র সমাজ মেনে নেয় নি। কুচক্রীমহল শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির যে অপচেষ্টা করছে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রসমাজকে সাথে নিয়ে রুখে দিয়েছে।

বিক্ষোভ সমাবেশে আবু সাঈদ সাবেক সাংগঠনিক সম্পাদক, মুহিত,রায়হান কবির, আলিফুল ইসলাম দিপ,প্রিন্সসাহা,ইমুসহ বিভিন্ন বর্ষের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং রেজি: চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করার প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের ইটাগাছাস্থ সাতক্ষীরা ড্রাগ সুপার এর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার ঔষধ ব্যবসায়ীদের নিয়ে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

“ঔষধ – বিক্রয় ইনভয়েস/ ক্যাশমেমোর মাধ্যমে করি” ভেজাল মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিরোধ করি” স্লোগানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ঔষধ পরিদর্শক সুশীল কুমার ঢালি।

বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আব্দুর রশিদ , সহ-সভাপতি মমিনুর রহমান প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
দ্যা পোল স্টার এন্ড পৌর হাই স্কুল সাতক্ষীরার নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় স্কুল ক্যাম্পাসে নতুন ভবন নির্মাণের কাজ শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অত্র স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এ সময়ের উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডল, সহকারী প্রধান শিক্ষক মিতুন নাহার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ঝর্ণা মন্ডল, শিক্ষক দীপক কুমার মৃধা, রেহানা পারভীন, অসিত বরন মন্ডল, আমজাদ হোসেনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জেলা পরিষদ এবং জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত আর্থিক সহায়তায় ভবনটি নির্মাণ হচ্ছে বলে বিদ্যালয়টির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি বিদ্যালয়ের সকল শিক্ষা এবং একাডেমিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বাশকল এলাকা থেকে ১ কোটি ২৪
লাখ ৩৬ হাজার টাকা মূল্যর ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃত চোরাকারবারি সাতক্ষীরার সদর উপজেলার কোমরপুর গ্রামের নূর হামজার
ছেলে আশরাফুল ইসলাম (২৪)।

অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বৃহস্পতিবার সকাল ৮ টার সাতক্ষীরার
ভোমরা সীমান্তের বাশকল এলাকা দিয়ে চোরাকারবারীরা বাইসাইকেলে করে
বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে।

এমন সংবাদে তাৎক্ষনিক সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় ভোমরা বিজিবির বিওপির নায়েক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বাইসাইকেল চালককে আটক করে। এসময় বাইসাইকেলের চালকের দেহ তল্লাশী করে ১০টি স্বর্ণেরবার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪১০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।

তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক আশরাফুল ইসলামকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest