সর্বশেষ সংবাদ-
দেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতি

ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় বেসরকারি নারী উন্নয়ন সংগঠন “প্রেরণার পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রেরণা’র নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর সার্বিক নির্দেশনায় সংস্থাটির সকল কর্মি ও স্বেচ্ছাসেবী এই দুর্যোগ পরিস্থিতির উপর সক্রিয় ও সজাগ দৃষ্টি রেখেছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঘুর্নিঝড় সাতক্ষীরার কালীগঞ্জ সহ উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এই পূর্বাভাস ও সতর্কবার্তা পেয়ে প্রেরণা’র পক্ষ থেকে ঘূর্ণিঝড় এর প্রস্তুতি ও মোকাবেলায় কালিগঞ্জ উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান সহ অফিসের অন্যান্য কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে।

নারী উন্নয়ন সংগঠন “প্রেরণা’র অ্যাডভোকেসি কর্মকর্তা সাহিত্য ভঞ্জ চৌধুরী জানান ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় প্রাথমিক পর্যায়ে জনসাধারণকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগের আগে ও পরে সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

বিশেষ করে প্রেরণার ইউথ গ্রুপের ভলান্টিয়াররা ঘূর্ণিঝড় বিষয়ে আগাম সতর্কতার মধ্য দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ বিষয়ে উপকূলীয় নদী এলাকার ঝুঁকিপূর্ণ ভেড়িবাধ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সহ দুর্যোগ কালীন সময়ে জরুরী ত্রাণ সামগ্রী মজুদ রাখা হয়েছে বলে জানান তিনি ।প্রধান নির্বাহী শম্পা গোস্বামী জানান প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তা প্রদান করতে আমরা এবং আমাদের সংস্থা সর্বদা প্রস্তুত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি\
কালিগঞ্জে আছিয়া লুৎফর প্রিপারেটরী স্কুলে মা সমাবেশ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মনজুর লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা নয়ন কুমার সাহা। প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি.এম, মমতাজ উদ্দীন, নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকবর আলী, অত্র স্কুলের প্রধান শিক্ষক জি.এম, রফিকুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্ছু। এছাড়াও আরো বক্তব্য রাখেন অভিভাবক উম্মে হাবিবা, শ্বশ্মান কুমার সরকার, শীখা রানী সরদার, শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এস.এম, আফসার উদ্দিন, শেখ আশেখ ইকবাল পাপ্পী, শেখ নুরুজ্জামান, সাংবাদিক শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, আলমগীর হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ কৃষকলীগের নির্দেশনা অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠনকে গতিশীল করতে সাতক্ষীরা জেলার সকল উপজেলা শাখা কৃষকলীগের বর্ধিতসভা এক যোগে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৬ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় এ বর্ধিতসভাগুলো অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার পুরাতন আইনজীবী ভবন কার্যালয়ে সাতক্ষীরা সদর ও পৌরশাখা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, পৌর কৃষকলীগের সভাপতি মো: রাশিদ হাসান চৌধুরী বাবু।

প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু, প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: সামছুজ্জামান জুয়েল। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার আব্দুল করিম, সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ মো: আনারুল ইসলাম। তালা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো: ইন্দ্রিজিৎ কুমার সাধু। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য মো: মনজুর হোসেন। কলারোয়া উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আহবায়ক মো: আমানুল্লাহ মোড়ল।

সঞ্চালনায় ছিলেন সঞ্জিব রায়। আশাশুনি উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি রাশেদ সরোয়ার শেলি। সঞ্চালনায় ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক মতিলাল সরকার। দেবহাটা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহবায়ক নির্মল কুমার মন্ডল। সঞ্চালনায় ছিলেন,যুগ্ম আহবায়ক আব্দুর রব লিটু ও সদস্য সচিব হুমায়ুন কবির হিম। কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো: আব্দুর রাজ্জাক। সঞ্চালনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মো: মোকলেছুর রহমান। শ্যামনগর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী। সঞ্চালনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান আনিস।

সকল উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় আগামী ২১ নভেম্বর ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা ডাকার আহ্বান জানানো হয়। ইউনিয়ন বর্ধিত সভা থেকে প্রতি ইউনিয়ন থেকে ১০০ জন করে ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দের নাম ও মোবাইল নাম্বার সংগ্রহ করার আহ্বান জানানো হয়। সংগৃহিত সকল নেতাকর্মীদের নামের তালিকা নির্ধারিত সময়ে কেন্দ্রীয় কৃষকলীগ বরাবর পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
এনআই নজরুল ইসলাম নূরানী ক্যাডেট মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদরের ফিংড়ীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার ৩তলা বিশিষ্ট নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন এনআই নজরুল ইসলাম নূরানী ক্যাডেট মাদ্রাসার সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুম, বাসার গাজী, হামিদ গাজী, সামাদ গাজী, তাইরুল ইসলাম, রশিদ গাজী, মামুন, জজ, মাদ্রাসার মুহতামিম মাও: মিজানুর রহমানসহ অন্যরা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :

কালিগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বাস্তবায়িত-ব্রি ধান ৮৭ প্রদর্শনী, নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামে ব্রি-ধানের নমুনা শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

“কৃষি সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী মাঠ দিবসে অনুষ্ঠানিক ভাবেন ধান কাটার শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা‘র সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ শফিউল্লাহ‘র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, থানা অফিসার ইনচার্জ মামুন রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবির,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হাসান খান, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কেবলমাত্র কৃষিখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই কৃষকরা সর্বোচ্চ ভর্তুকি ও সহযোগিতা পেয়ে অধিক ফসল উৎপাদনের দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু তাই নয়, বর্তমান সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। তিনি আরো বলেন বিশ্বের বুকে বর্তমান আ‘লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও স্মার্ট প্রযুক্তির কার্যক্রম রোল মডেলে রুপ নিয়েছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই। উপজেলা জুড়ে কৃষি ও মৎস্য চাষে একটি সমৃদ্ধ কালিগঞ্জ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং রেজি: চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করার প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় শহরের ইটাগাছাস্থ সাতক্ষীরা ড্রাগ সুপার এর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি শ্যামনগর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় শ্যামনগর উপজেলার ঔষধ ব্যবসায়ীদের নিয়ে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। “ঔষধ – বিক্রয় ইনভয়েস/ ক্যাশমেমোর মাধ্যমে করি” ভেজাল মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিরোধ করি” স্লোগানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ঔষধ পরিদর্শক সুশীল কুমার ঢালি।

বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মোঃ দবির উদ্দিন। অনুষ্ঠানের শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক অ্যাজেন্ডা এবং সংশ্লিষ্ট জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে মতামত সংক্রান্ত সচেতনতামূলক সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা ডিজিটাল কর্ণার মিলনায়তনে দিনব্যাপি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও চুপড়িয়া মহিলা সংস্থার আয়োজনে তৃণমূলনেতা, সরকারি-বেসরকারি দপ্তর, কমিউনিটি ফোরাম ও ইয়ুথ দলের সাথে দিনব্যাপি সংলাপ ও কর্মশালার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী বেগম মরিয়ম মান্নান।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা উদ্দেশ্য, পিলারভিত্তিক কাজ ও আউটপুট বিষয়ে সংলাপে আরো বক্তব্য রাখেন জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রফেসর মোজাম্মেল, সিডো সংস্থার নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ^াস, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত, মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যো¯œা দত্ত প্রমূখ।

অনুষ্ঠানে হার্ডশীপ প্রোগ্রামের ফ্যাসিলেটেশনের দায়িত্ব পালন করেন চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী বেগম মরিয়ম মান্নান এবং তাকে সহযোগিতা করেন সংস্থার সমন্বয়কারী সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পাগলী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নাম রাখা হয়েছে আব্দুর রহমান। গত ১২ নভেম্বর রবিবার বিকালে সে এই পুত্র সন্তানের জন্ম দেয় ।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, নতুন জামা কাপড় পরে সুন্দর বিছানায় পাগলী মায়ের পাশেই ফুটফুটে বাবু ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরেই সেবিকারাই ফিডারে দুধ খাওয়াচ্ছেন।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়ার নার্স নাছিমা খাতুন জানান, তালার বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন “সহানুভূতি”র সভাপতি আব্দুল আলিম গত ৩ নভেম্বর অসুস্থ অবস্থায় অজ্ঞাত নামা এক পাগলীকে গর্ভবতী অবস্থায় হাসপাতালে ভর্তী করেন। পরে ১২ নভেম্বর সকালে প্রশববেদনা দেখা দেয়। বিকালে তার ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। পাগলী এবং সন্তান সুস্থ আছেন।

“সহানুভূতি”র সভাপতি আব্দুল আলিম বলেন, “সহানুভূতি” অসহায় অসুস্থ ও ভবঘুরে মানুষদের নিয়ে কাজ করে। গত ৩ নভেম্বর খবর পেয়ে তালার খলিসখালী এলাকা থেকে গর্ভবতী অবস্থায় এক অসুস্থ পাগলীকে উদ্ধার করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করি। নাম রাখা হয়েছে আব্দুর রহমান।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনায় তাকে ভর্তী করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহানুভূতী ও স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসার ব্যয়ভার বহন করছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন জানান, বিষয়টি জানার পরেই আমি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করানো সহ আমি নিজেই তাকে দেখে এসেছি। তার চিকিৎসার সহ সকল প্রকার খোঁজখবর রাখছি। আইন অনুযায়ী যদি কেউ বাচ্চাকে দত্তক নিতে চায় তাহলে যাচাই বাছাই করে তাকে দেয়া হবে।
##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest