সর্বশেষ সংবাদ-
দেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতি

নিজস্ব প্রতিনিধি : বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য অগ্নি সংযোগ ও অবরোধ কর্মসূচির বিরুদ্ধে সাতক্ষীরায় আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের খুলনা রোড মোড়ে আওয়ামী লীগের উক্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশির সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভিন রত্না। এছাড়া বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আ.লেগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সদর উপজেলা আ.লীগের সহ সভাপতি সায়েম ফেরদৌস পলাশ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, সহ সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর বসু, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মতিয়ার রহমান, ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক রাফিনুর আলী, আ.লীগ নেতা আব্দুস সালাম, আমজাদ হোসেন লাভলু, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা সীমা সিদ্দিকী, শ্রমিকলীগ নেতা আব্দুল্লাহ সরদার, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ শাহিনুল ইসলাম, ছাত্রলীগের নূর ইসলাম, সোহেল, হৃদয়, রনি, আশরাফুল প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সারা দেশে মডেল মসজিদ, মন্দির নির্মাণ করেছেন। বিশ্বের মাঝে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে ক্ষমতা লোভি বিএনপি-জামায়াত দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্থ করার লক্ষে আন্দলনের নামে অবৈধ অবরোধের ডাক দিয়েছে।

তারা অবরোধের নামে পুলিশ হত্যা করা, বাসে অগ্নি সংযোগ করে সাধারণ মানুষ পুড়িয়ে মারা, দেশের সম্পদ নষ্ট করছে। দেশের সাধারণ জনগণ তাদের এই অবৈধ অবরোধ প্রত্যাখান করেছে। প্রধান অতিথি আরো বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচন বানচাল করার জন্য বিএনপি- জামায়াতের সন্ত্রাসীরা দেশে-বিদেশে বিভিন্ন ভাবে সড়যন্ত্র করছে। তাদের ওই সড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে। আগামী ২০২৪ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের অবস্থান কর্মসূচি অব্যহত থাকবে। ইনশাআল্লাহ কোন অপতৎপরতা নির্বাচনকে বাঁধাগ্রস্থ করতে পারবেনা। কেউ বাঁধা দিতে আসলে বাংলাদেশ আওয়ামীলীগ দাত ভাঙা জবাব দেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত সাতক্ষীরা সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদী।
সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

বক্তব্য রাখেন, সদর উপজেলার শিক্ষা অফিসার আব্দুল গণি, ইন্সট্যাক্টর বৈদ্যনাথ সরকার, সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি, শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি আরিফুন্নেছা, বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি প্রকৃতি মন্ডল।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করে বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী শেখ তানভীর আজিজ, অনিন্দিতা চক্রবর্তী ও ফাহিম আহমেদ।

আলোচনাসভা শেষে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা হলো, বিদ্যালয়ের শিক্ষার্থী অস্মিতা বর্ণা রায় দেশব্যাপী বয়স ও বিষয়ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২২ – ক বিভাগ লোক নৃত্যে সেরা নৃত্যশিল্পী, অনিন্দিতা চক্রবর্তী আন্ত:প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ জাতীয় পর্যায়ে অভিনয়ে বিশেষ সম্মাননা, শেখ তানভীর আজিজ প্রাথমিক শিক্ষা পদক-২০২৩, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু ২য় স্থান অধিকার করে, জাতীয় পর্যায়ে গল্পবলায় ৩য় স্থান অধিকার করে আববার আহমেদ আরাফ এবং এস এম নাদিদ তাহসিন দি ডেইলি স্টার নিউজ পেপার অলিম্পিড সেশন-৩ চ্যাম্পন হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ,গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফর উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা অঅওয়ামী লীগের আয়োজনে বুধবার দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়াম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, নির্বাহী সদস্য বাবু নির্মল কুমার চ্যাটার্জী, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান প্রমুখ। এছাড়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ক্যু করে ক্ষমতায় আসার জন্য সারাদেশে ১৪ সালের মতো আবারও সহিংসতা শুরু করেছে। তাদেরকে রুখতে আওয়ামী লীগের সবপর্যায়ের নেতা-কমীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। বক্তারা এ সময় আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার জনসভা সফল করার জন্য সাতক্ষীরা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মীকে উপস্থিত থাকার আহবান জানান।

প্রসঙ্গত ঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউজ ময়দানে খুলনা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং রেজি: চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করার প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় শহরের ইটাগাছাস্থ সাতক্ষীরা ড্রাগ সুপার এর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি তালা উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় তালা উপজেলার ঔষধ ব্যবসায়ীদের নিয়ে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। “ঔষধ – বিক্রয় ইনভয়েস/ ক্যাশমেমোর মাধ্যমে করি” ভেজাল মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিরোধ করি” স্লোগানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ঔষধ পরিদর্শক সুশীল কুমার ঢালি।

বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আব্দুস সবুর, সহ-সভাপতি আনিসুর রহমান, সদস্য মজিবর রহমান প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এড. গোলাম মোস্তফা সরকারের উন্নয়নের লিফলেট বিতরন করেছেন। সোমবার ৭ নভেম্বর, ২৩ ইং বিকালে দেবহাটা উপজেলার ঘলঘলিয়া, ভাতশালা, পাঁচপোতা ও টাউনশ্রীপুর বাজারে জনসাধারণের মধ্যে তিনি এই বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরন করেন।

এসময় তিনি স্থানীয় জনসাধারণ, পথচারীসহ সর্বস্তরের মানুষকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন মেঘা প্রকল্পের বিস্তর বর্ননার সাথে সাথে গ্রামীন জনপদে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডগুলো তুলে ধরেন।

এড. গোলাম মোস্তফা দেবহাটা উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ ২২ বছর একটানা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সাধারন মানুষের দোরগোড়ায় সরকারের উন্নয়ন কর্মকান্ড পৌছে দিতে কাজ করেন। আগামী সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের পক্ষে নির্বাচন করতে বিভিন্ন সভা সমাবেশ, গনসংযোগ ও পথসভাসহ বিভিন্ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

তারই ধারাবাহিকতায় তিনি এই লিফলেট বিতরন কার্য্যক্রম অব্যাহত রেখেছেন। লিফলেট বিতরনকালে এড. গোলাম মোস্তফা বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আগামীতেও নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য সাধারন মানুষের প্রতি অনুরোধ জানান এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে নির্বাচন করার জন্য সকলের দোয়া কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলার (৭ নভেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় সভায় এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, অর্থ-সম্পাদক শেখ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, কার্যনির্বাহী সদস্য মকসুমুল হাকিম, মাসুদুর জামান সুমন ও এম শাহিন গোলদার প্রমুখ।

সভায় প্রেসক্লাবকে গতিশীল রেখে গঠণতন্ত্রিক প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের সিদ্ধান্তসহ সাংগঠনিক বিষয়ে বেশ কিছু গুরুত্ব পূর্ন সিদ্ধান্ত গৃহিত হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ নাচ,গান, কেককাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক প্রথম আলোর ২৫ তম প্রতিষ্ঠা উদযাপন করা হয়েছে। প্রথম আলো বন্ধু সভার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাবেক অধ্যক্ষ অহেদুজ্জামান, সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, কলেজ অব বিজনেস এন্ড টেকনিক্যাল এডুকেশনের শিক্ষক ভারতেশ^রী বিশ^াস, উন্নয়ন কর্মী মাধবচন্দ্র দত্ত, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ¦ল, সাংবাদিক রাম কৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল জলিল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস।

বক্তারা বলেন, সত্য তথ্য প্রকাশে প্রথম আলোর বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রথম আলো মানুষের মন জয় করেছে। বক্তারা এ সময় প্রথম আলোর উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা পৌর ছাত্রলীগের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান এবং সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসানের নেতৃত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিথুন, ২নং ওয়ার্ডের আহবায়ক শাকিল, যুগ্ম আহবায়ক মামুন, ৩নং ওয়ার্ডের সভাপতি সানজির, ৪নং ওয়ার্ডের সভাপতি কামাল, সাধারণ সম্পাদক শামিম, ৭নং ওয়ার্ডের সভাপতি নাইচ, সাধারণ সম্পাদক সুজন, ৯নং ওয়ার্ডের আহবায়ক মেহেদি,

সরকারি টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি শাফিন, সাধারণ সম্পাদক নুর মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক তৌফিক সহ বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest