সর্বশেষ সংবাদ-
দেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতি

সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল এক বিবৃতিতে জানান যে, ৪ নভেম্বর ২০২৩ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত পাটকেলঘাটা থানা কৃষক লীগের পরিচিতি সভা নামে সংবাদ পরিবেশিত হয়েছে।

ওই পরিচিতি সভায় জেলা কৃষক লীগের সদস্য শেখ শাহিদুজ্জামান পাইলটকে আহবায়ক এবং মোঃ শেখ আব্দুর রহমানকে সদস্য সচিব দেখানো হয়েছে।

বাংলাদেশ কৃষক লীগের গঠনতন্ত্রের ১২ ধারা অনুযায়ী জেলা শাখায় কোন থানা কমিটি গঠন করার সুযোগ নাই। থানা কমিটি গঠিত হয় মহানগর কমিটির অধীনে। আর জেলা কমিটির অধীনে উপজেলা কমিটি গঠিত হয়। বর্তমানে ত্রি- বার্ষিক কাউন্সিলরের মাধ্যমে তালা উপজেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত রয়েছে। জেলাধীন উপজেলা কৃষকলীগের মধ্যে কোন থানা কমিটি গঠন করার সুযোগ নাই। সঙ্গত কারনে কথিত পাটকেলঘাটা থানা কৃষক লীগ কমিটি অবৈধ এবং জেলার সাংগঠনিক কাঠামোয় অস্তিত্বহীন। এই অবৈধ এবং অস্তিত্বহীন কমিটি গঠনের সাথে জড়িত শেখ শাহিদুজ্জামান পাইলট ও মো: শেখ আব্দুর রহমানকে জেলা কৃষক লীগের সদস্য পদ হতে বহিষ্কারের সুপারিশ করে

কেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বরাবর প্রেরন করা হবে না তার কারন দর্শানোর জন্য আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ভাবে স্ব শরীরে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের নিকট হাজির হয়ে জবাব দেওয়ার জন্য বলা হল। প্রেস বিজ্ঞপ্তি)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
“সমবায়ের গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সহকারী (ভূমি) আজহার আলী‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন। উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড় এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন। সমবায়িদের মধ্যে বক্তব্য বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আলগীর হোসেনপ্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আব্দুস শুকুর খান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা পৌর ছাত্রলীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ।

উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিথুন, ২নং ওয়ার্ডের আহবায়ক শাকিল, যুগ্ম আহবায়ক মামুন, ৩নং ওয়ার্ডের সভাপতি সানজির, ৪নং ওয়ার্ডের সভাপতি কামাল, সাধারণ সম্পাদক শামিম, ৭নং ওয়ার্ডের সভাপতি নাইচ সাধারণ সম্পাদক সুজন, ৯নং ওয়ার্ডের আহবায়ক মেহেদি, সরকারি টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি শাফিন, সাধারণ সম্পাদক নুর, মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক তৌফিক সহ বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার দেবহাটা উত্তর সখিপুর ঋষি পাড়ার অরুন চন্দ্র দাসের শিশু দীপ কুমার দাস বয়স (০১ মাস) সে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তার সমস্ত শরীর ঘা পাচড়া ভরা শারীরিক অবস্থা অত্যান্ত অবনতি দিকে উন্নত চিকিৎসা করার মত সমর্থ্য পরিবারের নেই। এখন দিন গুনছে কখন এই সুন্দর পৃথিবী ছেড়ে শিশুটির চলে যেতে হবে।

দীপ কুমারের বাবা অরুন দাস জানিয়েছে, ইতোপূর্বে আমার এক ছেলে একই রোগে আক্রান্ত হয়ে ১ মাস ১৩ দিন বয়েসে মারা যায়। আমি খুবই গরীব ও অসহায়।

সাতক্ষীরায় বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, কিন্তু তারা ঢাকাতে বড় ডাক্তারের নিকট চিকিৎসার পরামর্শ দিয়েছেন, আমি সামান্য দীন মজুরী অতিকষ্টে কোন রকমে চলে সংসার, সামান্য আয়ে সংসার চালিয়ে সন্তানকে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, আমার ছেলের উন্নত চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন এ ব্যয়ভার আমার একার পক্ষে একেবারে অসম্ভব , আমার সন্তানকে বাঁচাতে আপনাদের মত দয়ালু, দানবীর ও বিত্তবানদের কাছে বিনীত অনুরোধ আমার সন্তানের জন্য দোয়া ও প্রার্থনা সহ অতি দ্রুত আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, তাহলে আমার সন্তানকে মহান ঈশ্বরের কৃপায় সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দেবেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-অরুন চন্দ্র দাস ।
মোবা: ০১৭৮১-১৫৯৩৫৬ নগত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি, কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে এসময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোছনা আরা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে পুলিশ ও সাধারণ জনগণ এক হয়ে কাজ করে যাচ্ছে বলে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছ। পুরাতনকে ভুলে গিয়ে নতুন দিগন্তের পথে এগিয়ে যেতে হবে।

জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি একসাথে কাজ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে। তিনি আরো বলেন, নিজেদের দায় পুলিশের উপর চাপানো যাবেনা। পুলিশ এখন জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই পুলিশ জনতা এক সাথে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে হবে। এর আগে দিবসটি উপলক্ষে সেখানে একটি কেককাটা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : “প্রতি ইঞ্চি জমি হলে আবাদি, বৃদ্ধি পাবে দেশের সমৃদ্ধি, চাষি আর চষা মাটি, এ দুয়ে হয় দেশ খাঁটি ” এই প্রতিপাদ্যে দেবহাটায় এনসিসি ব্যাংক পারুলিয়া শাখার আয়োজনে বিশেষ সিএসআরের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার ৩ নভেম্বর, ২৩ ইং বিকাল ৪টায় এনসিসি ব্যাংক কার্য্যালয় চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মনিরুল আলম। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি উদ্যোক্তা ও ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক দেবহাটা টাউনশ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এম.এ কাশেম।

এনসিসি ব্যাংক পারুলিয়া শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ডেপুটি ম্যানেজার জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের প্রধান কার্য্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ শহিদুল ইসলাম ।

অনুষ্ঠানে উপজেলার ৩শত জন কৃষকদের মধ্যে ইউরিয়া, এমওপি ও ডিএপি সার, জিপ সাম, জিংক, কোটান কীটনাশক, এমিস্টোন ছত্রাকনাশক, লবনাক্ত সহিষ্ণু হাইব্রিড ধানের বীজসহ বিভিন্ন কৃষি উপকরন বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা, ওয়ারেন্ট ও চুরি মামলায় মোট ১০ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে অভিযানে দেবহাটা থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের নেতৃত্বে এসআই গোলাম আজম, এসআই শোভন দাশ, এসআই সেলিম রেজা ও এএসআই জাহিদুর রহমান পৃথক পৃথক অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেফতার করেন। আটককৃত আসামিরা হলেন নাশকতা মামলায় তিলকুড়া গ্রামের গ্রাম্য ডাঃ মিজানুর রহমান, কোমরপুর গ্রামের জাবিরুল ইসলাম, দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুস সামাদ ও বসন্তপুর গ্রামের ইদ্রিস আলী। এনজিআর মামলায় জগন্নাথপুর এলাকার শামছুর রহমানের ছেলে কামরুজ্জামান লেলিন ও রফিকুল ইসলাম ভেলু, আব্দুল গফ্ফারের ছেলে ইয়াসিন আলী ও দেওয়ান আলীর ছেলে রওশন। নারী শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী টাউনশ্রীপুরের রফিকুল ইসলামের ছেলে আশরাফুল কবীর।

এছাড়া চুরি মামলায় দক্ষিণ পারুলিয়া গ্রামের আলফার উদ্দীনের ছেলে মেহেদী হাসানকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উক্ত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, দেবহাটার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে অভিযান চালিয়ে ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অশিম‌ কুমার মৃধা আবার ও বেপরোয়া। বিলবোর্ডে ছবি না দেওয়ায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক ও মৎস্যজীবী লীগ নেতাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্যামনগর‌ উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম-আহবায়ক উপজেলা মোঃ আব্দুল্লাহ আল মামুন ইউনিয়ন পরিষদে ডেকে‌ নিয়ে অবরুদ্ধ করে রেখেছে।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ২ নভেম্বর বৃহস্পতিবার ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অশিম‌ কুমার মৃধা ০১৯১৬৬৮৬০৮২ থেকে ফোন করে ইউনিয়ন পরিষদে ডেকে‌ নেই। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে বিল বোর্ডে আমার ছবি ব্যাবহার‌ করিশনি কেনো। এ এলাকায় আমার অনুমতি ছাড়াই বিলবোর্ড লাগাবিনা। জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে‌ ফজলুল হক এর ছবি কার অনুমতি নিয়ে ব্যাবহার‌ করেছিস‌। আমি সভাপতি সাহেব এর অনুমতি নিয়ে ব্যাবহার‌ করেছিলাম। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে‌ ফজলুল হক সাহেব সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি হবার পর শ্যামনগর‌ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক এর পক্ষ থেকে অভিনন্দন জানানোর কারণে ক্ষিপ্ত হয়ে।

পুলিশে সোপর্দ করার জন্য উপস্থিত থাকা‌ শ্যামনগর‌ থানার এসআই পিংকু‌ ও এএসআই মেহেদী হাসান কে আটক করার নির্দেশ দেন। পরবর্তীতে উপজেলা মৎস্যজীবীলীগ যুগ্ন‌ আহবায়ক মোঃ মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান ও ইউপি সদস্য হরিদাস হালদার ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আমাকে নিয়ে আশে।

শ্যামনগর থানার এসআই পিংকু জানান, আমরা ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম আমাদের একটি তদন্তের কাজে যেয়ে দেখে চেয়ারম্যান বাবু ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উচ্চসরে কথাবার্তা বলছে, আপনাদের ঝামেলা আপনার আমারেন বিনা অপরাধে আমি কাউকে অ্যারেস্ট করতে পারি না, আমরা সেখান থেকে চলে আসি।

ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম মৃধার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইউনিয়ন পরিষদের ৯ জন উপ সদস্য অনাস্থা এনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় লিখিত অভিযোগ দেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলে বাওয়ালিদের চাউল বিতরণের অনিয়মের অভিযোগ এনে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অভিযোগ দেওয়ায় তাকে বাড়ি থেকে তুলে এনে নির্যাতন করেন।

ইতিপূর্বে মুন্সিগঞ্জ বাজারে বীর মুক্তিযোদ্ধাদের অফিস ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের সাথে অশালীন আচরণ করার তার বিরুদ্ধে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে নানা অভিযোগ তুলে বীর মুক্তিযোদ্ধারা লিখিত অভিযোগ দিয়েছেন । তার এই একের পর এক মানহানিকর কার্যকলাপের কারণে এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান মারুফ জানান, শ্যামনগর উপজেলা মৎস্যজীবীলীগের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি চাচা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হক সাহেব কে অভিনন্দন জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জয় সাহেবের ছবি সহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য এস‌ এম জগলুল হায়দার। সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা সাঈদ উজ্জ জামান‌ সাঈদ এর ছবি ব্যবহার করায় তাকে অবরুদ্ধ করে রাখে। আমাদের নেতৃবৃন্দ যে তাকে উদ্ধার করে নিয়ে আসে। আমি আমার সংগঠনের নেতাকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে উদ্বোধন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি। এবং আইনে সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে‌ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest