সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনতালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

দেবহাটার কুলিয়ায় মাদক বিরোধী যুব ফাউন্ডেশনের কমিটি গঠন

দেবহাটা ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ ‘মাদকমুক্ত বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদক সিন্ডিকেট সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করা এবং এলাকা ভিত্তিক মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার জন্য মাদক বিরোধী যুব ফাউন্ডেশন দেবহাটা উপজেলা শাখা বদ্ধপরিকর। মাদক বিরোধী যুব ফাউন্ডেশন দেবহাটা উপজেলা শাখার কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে দেবহাটার কুলিয়া ইউনিয়ন মাদক বিরোধী যুব ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। মহিউদ্দীন মাহি সজিবকে সভাপতি ও সবুজ ইসলাম ছোটকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কুলিয়া ইউনিয়ন মাদক বিরোধী যুব ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। মাদক বিরোধী যুব ফাউন্ডেশন দেবহাটা উপজেলা শাখার সভাপতি মিন্টু রহমান মিঠু ও সাধারন সম্পাদক এনামুল হাসান সবুজ এই কমিটি অনুমোদন করেন। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জ ডেস্ক: বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭জুন) বিকাল ৫ টায় সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম,। কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জামিরুল হায়দার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাঃ গাজী আজিজুর রহমান, ভাড়াশিমলা ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক, সাংবাদিক সমিতির জেলা সভাপতি এসএম আমির হামজা, পার্ক কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্ল্যাহ ইব্রাহিম, কৃষি ব্যাংক কৃষ্ণনগর শাখার ব্যাবস্থাপক শেখ হাবিবুল্ল্যাহ,কালিগঞ্জ থানার উপ পরিদর্শক হেকমত আলী প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, শ্যামনগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম কামরুজ্জামান, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ ইমরান আলী, সাধারন সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সাব্বির আলম, ইউপি সদস্য খাইরুল আলম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মোঃ আব্দুল গফুর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর এলাকার ২টি মসজিদে সোলার প্যানেল প্রদান

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌর এলাকার দু’টি মসজিদে সৌর বিদ্যুতের সোলার প্যানেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা মিলনায়তনে এ সোলার প্যানেল প্রদান করেন ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত ২০১৭-১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষণ (টিআর-নগদ অর্থ) কর্মসুচীর আওতায় সোলার হোম সিস্টেম খ্যাতে ২য় পর্যায়ে গৃহীত প্রকল্পে সাতক্ষীরা পৌর এলাকায় ০৯ নং ওয়ার্ডের চৌরঙ্গী মোড় বায়তুল মামুর জামে মসজিদ ও রসুলপুর পশ্চিমপাড়া জামে মসজিদে এ সোলার প্যানেল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, চৌরঙ্গী মোড় বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি মো. ইকবাল জমাদ্দার ও রসুলপুর পশ্চিমপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ মো. ইবাদ আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদন্ড

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জে মাদক সেবনের অপরাধে বাবলা গাজী (২৮) নামের এক ব্যক্তিকে কারদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক হেকমত আলীর নেতৃত্বে পুলিশ উপজেলার চম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় উজিরপুর গ্রামের আনছার গাজীর ছেলে বাবলাকে আটক করে। পরবর্তীতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে তাকে সাত দিনের কারদন্ড প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ইভটিজিং; ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তির কারাদন্ড

আরাফাত আলী :কালিগঞ্জে শ্লীলতাহানীর অপরাধে সোহরাব হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে ২ মাসের কারদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার নলতা ইউনিয়নের মৃত রুস্তম আলীর ছেলে। থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান বৃহস্পতিবার সকাল সাড়ে ১২ টার দিকে ওই বক্ষাটে একই এলাকার হাবিবুলের স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে। ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম তাৎক্ষনিক ঘটনা স্থলে উপস্থিত হয়ে শ্লীতহানীর অপরাধে সোহরাবকে ২ মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইফতারে মুখরোচক বোরহানি

স্বাস্থ্য ডেস্ক: সারা দিন রোজা রাখার পর মুখ তেতো হয় অনেকের। খাবারের তেমন রুচিও থাকে না। মুখে রুচি বাড়াতে অন্যান্য খাবারের সঙ্গে খেতে পারেন মুখরোচক বোরহানি।

বাড়িতেই তৈরি করা যায় বলে এর পুষ্টিমানও থাকে অক্ষুণ্ন। সহজে তৈরি করা গেলেও অনেকেরই হয়তো জানা নেই বোরহানি তৈরির রেসিপি।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মুখরোচক বোরহানি।

উপকরণ

মিষ্টি দই—দুই কাপ, টক দই—দুই কেজি, কাঁচামরিচ কাটা—দুই চা চামচ, পুদিনা পাতা বাটা—দুই চা চামচ, সরিষা বাটা—দুই চা চামচ, বিট লবণ—দুই চা চামচ, পানি—পরিমাণমতো (পাতলা বা ঘন যেমনটি করতে চাইবেন)।

চিনি—দুই টেবিল চামচ, লবণ—দুই চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া—দুই চা চামচ।

প্রণালি

কাঁচামরিচ, পুদিনা পাতা, একসঙ্গে বেটে নিন। বিট লবণ পাটায় গুঁড়া করে করে নিন।

উপকরণগুলো একসঙ্গে অল্প পানি দিয়ে গুলে দইয়ের মধ্য দিন। এবার মিষ্টি দই, টক দইসহ সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করুন।

বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হোয়াইট হাউজে আগুন দিয়েছিল কানাডা!

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন। কানাডা, মেক্সিকো ও ইউরোপ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বসানোর সিদ্ধান্ত কীভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাড়াবে সেটির যৌক্তিকতাই জানতে চেয়েছিলেন ট্রুডো। উত্তরে ট্রাম্প বলেন, তোমরাই তো হোয়াইট হাউজে আগুন দিয়েছিলে?

২৫ মে করা সেই ফোন কলে ট্রাম্প এ কথা রসিকতা করে নাকি রাগ করে বলেছেন সেটি বোঝা যায়নি। তবে তিনি যে ২০৬ বছর আগের অর্থাৎ ১৮১২ সালের যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন সেটি স্পষ্ট। কথা হল, কানাডা তখন কীভাবে হোয়াইট হাউজে আগুন দেবে। তখনতো কানাডারই জন্মই হয়নি। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে রাষ্ট্র হিসেবে কানাডার যাত্রা শুরু ১৯৬৭ সালে। ১৮১২ সালে হোয়াইট হাউসে আগুন দিয়েছিল ব্রিটিশ সৈন্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চার তারকার গোয়েন্দা সিরিজ

বিনোদন ডেস্ক: মৌলিক গল্পের গোয়েন্দা ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র প্রচার আবারও শুরু হচ্ছে। ঈদুল ফিতুর উপলক্ষে দুটি নতুন গল্প ‘অপহরণ’ ও ‘ভয়ংকর রাত’ দেখানো হবে। যথারীতি এর নাম ভূমিকায় থাকছেন আজাদ আবুল কালাম। তার সহশিল্পীদের মধ্যে আছেন- বিজরী বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, অপর্ণা ঘোষ প্রমুখ।

বাংলাঢোল প্রযোজিত ‘ডিটেকটিভ লাভলু মিয়া’ নির্মাণ করেছেন সাকিব রায়হান।

ঈদের দিন থেকে রবিস্ক্রিন ও এয়ারটেলস্ক্রিনে প্রচার শুরু হবে ‘অপহরণ’-এর। চারদিনে চারটি পর্বে হাজির হবেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ প্রমুখ। ঈদের চতুর্থদিন থেকে একই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ভয়ংকর রাত’। এই গল্পটি শেষ হবে তিনটি পর্বে। এতে অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, অপর্ণা ঘোষ, শাহরিয়ার সজীব, ফারুক আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest