সর্বশেষ সংবাদ-
ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণদেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ কারেন্ট জাল জব্দফের হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি সেঁজুতিআসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রীসাতক্ষীরা জেলা পরিষদের উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে খুলনায় তদন্ত সোমবারদেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অতিবর্ষণে জেলার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধহাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৬স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন নজরদারি, মাউশির জরুরি নির্দেশনাশেষের ঝড়ে আর্জেন্টিনা সেমিফাইনালে, প্রতিপক্ষ সেখানে ইংল্যান্ড

বড়পর্দায় বিশ্বকাপ দেখতে কলারোয়ায় নেতাকর্মীদের প্রোজেক্টর দিলেন লাল্টু

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ফুটবল বিশ্বকাপের খেলা দেখার জন্য নেতাকর্মীদের মাঝে প্রোজেক্টর বিতরণ করলেন কলারোয়া উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
৯জুন শনিবার সকালে লাল্টু তাঁর বাসভবনে আগত উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর হাতে ওই প্রোজেক্টর তুলে দেন।
আমিনুল ইসলাম লাল্টু জানান- ‘সবাই মিলে বড় পর্দায় খেলা দেখার আনন্দ-ই আলাদা। সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করাই আমার মূল উদ্দেশ্য। আর তাই উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের নির্যাতিত ও সুবিধাবঞ্চিত দলীয় নেতা-কর্মীদের মাঝে প্রোজেক্টর বিতরণ করলাম।’
এসময় উপস্থিত নেতা-কর্মীরা লাল্টুর দীর্ঘায়ু ও উত্তোরত্তর উন্নতি কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইদ উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

আসাদুজ্জামান: ইদুল ফিতর উপলক্ষ্যে সাতক্ষীরায় অসহায় ও দূঃস্থদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০ টায় পুলিশ লাইন মাঠে উক্ত বস্ত্র বিতরন করা হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে দূঃস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন করেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈন উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার) হুমায়ন কবির, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান প্রমুখ। উক্ত অনুষ্ঠান থেকে এ সময় জেলার ৬’শ পুরুষ ও ৩’শ মহিলাদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ধুলিহরে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

আসাদুজ্জামান: সাতক্ষীরার ধুলিহরে বজ্রপাতে বেল্লাল হোসেন নামের এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে এ ঘটনাটি ঘটে।
শিশু বেল্লাল হোসেন বালুইগাছা গ্রামের মোঃ ইব্রাহিম হোসেন খোকনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বালুইগাছা গ্রামে আকষ্মিক বিকট শব্দে বজ্রপাত ঘটে। এ সময় বজ্রপাতের শব্দে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা শিশু বেল্লাল অতংকিত হয়ে অসূস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় ব্রহ্মরাজপুর বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ দিকে, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগুনে দগ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের মৃত্যু

শিক্ষা সংবাদ: নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক শিক্ষক আতাউর রহমান ভূঁইয়া নিহত হয়েছেন।

শুক্রবার (৮ জুন) বিকেল পাঁচটার দিকে জেলার শিবপুরে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, আতাউর রহমান বাড়িতে একাই বসবাস করতেন। বিকেলে রান্না করার সময় চুলা জ্বালাতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। তাৎক্ষণিক বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশী সেলিম মিয়া চিৎকার চেচামেচি করে এলাকার মানুষ  জড়ো করেন। এসময় আতাউর রহমানের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতিহাস গড়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

খেলার খবর: মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে মহিলা এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কুয়ালালামপুরে শনিবার রবিন রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের ৭০ রানে হারিয়েছে সালমা খাতুনরা। যাতে প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে ওঠার আনন্দে মাতে বাংলাদেশ, রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা ভারতের।

রবিন রাউন্ড পদ্ধতির টি-টোয়েন্টি এশিয়া কাপের শুরু থেকেই চমক দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পর ভারতকেও হারিয়ে দেয় তারা, তাতে ফাইনালের সম্ভাবনা তৈরি হয় রুমানা আহমেদ-জাহানারা আলমদের সামনে। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে শনিবার আক্ষরিক অর্থে উড়িয়েই দিয়েছে মালয়েশিয়াকে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শামিমা সুলতানা ও আয়েশা রহমানের দারুণ শুরুর ওপর ভর দিয়ে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৩০ রান। জবাবে চলতি টুর্নামেন্টে বল হাতে ধারাবাহিক পারফর্ম করা বাংলাদেশের দাপটের সামনে মালয়েশিয়া ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ৬০ রান।

স্বাগতিকদের বিপক্ষে জিতলেই ফাইনাল- এমন সমীকরণ সামনে রেখে মাঠে নেমেছিল বাংলাদেশ। সমীকরণটা সহজভাবে মিলিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় সালমা খাতুনরা। টানা তিন ম্যাচ জিতে ফাইনাল স্বপ্নে বিভোর বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া।

আগের ম্যাচে অলরাউন্ড পারফর্ম করা রুমানা আহমেদ এই ম্যাচেও বল হাতে জ্বলে ওঠেন। তার ভেলকিতে দিশেহারা মালয়েশিয়ান ব্যাটাররা। ৪ ওভারে মাত্র ৮ রান খরচ করে রুমানা পেয়েছেন ৩ উইকেট। যদিও উইকেট উৎসবের শুরুটা করেছিলেন জাহানারা আলম। তার আঘাতের পর রান আউটে ১৭ রানে ২ উইকেট হারানো স্বাগতিকরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট যাওয়া দলটি শেষ পর্যন্ত থামে ৬০ রানে। দলের দুজন কেবল পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। মাস এলাইসা করেন ১৭, আর উইনফ্রেড ডুরেজিংম করেন ২২ রান।

রুমানার ভেলকির সঙ্গে উইকেট উৎসবে মেতেছিলেন জাহানারা আলম, সালমা খাতুন, নাহিদা আক্তার ও খাদিজাতুল কোবরা; প্রত্যেকেই পেয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শামিমা ও আয়েশা দারুণ শুরু এনে দেন বাংলাদেশকে। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৫৯ রান। শামীমা ৫৪ বলে করেন ৪৩, আর আয়েশা ২৭ বলে খেলেন ৩১ রানের ইনিংস। ভারত জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফারজানা হক অবশ্য থামেন ৭ রান করে। তবে ঝড়ো ব্যাটিং করেছেন ফাহিমা। তার ১২ বলে ৩ বাউন্ডারিতে খেলা হার না মানা ২৬ রানের ইনিংসেই বাংলাদেশের রান ১৩০ পর্যন্ত যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ধুলিহরে বজ্রপাতে শিশুর মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরার ধুলিহরে বজ্রপাতে বেল্লাল হোসেন নামের এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে এ ঘটনাটি ঘটে।
শিশু বেল্লাল হোসেন বালুইগাছা গ্রামের মোঃ ইব্রাহিম হোসেন খোকনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বালুইগাছা গ্রামে আকষ্মিক বিকট শব্দে বজ্রপাত ঘটে। এ সময় বজ্রপাতের শব্দে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা শিশু বেল্লাল অতংকিত হয়ে অসূস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় ব্রহ্মরাজপুর বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ দিকে, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর স্থানীয় সতর্ক-সংকেত

দেশের খবর: উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর এক সতর্কবার্তায় একথা জানিয়েছে।

আবহাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণিভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘণিভূত হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অধিদফতর। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদকবিরোধী অভিযানের মধ্যে দুই মাদকাসক্তের নেতৃত্বে গঠিত হলো কলারোয়া ছাত্রলীগের কমিটি!

কলারোয়া প্রতিবেদক: সারাদেশে যখন মাদকবিরোধী অভিযান চলছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন এই অভিযান চলতে থাকবে তখন গুঞ্জনকে সত্য করে কলারোয়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আনা হয়েছে মাদকসেবনের দায়ে অভিযুক্তদের। একই সাথে এসব কমিটি যেমন কোন প্রকার সম্মেলন না করে দেয়া হচ্ছে তেমনি সংশ্লিষ্ট এলাকার আওয়ামীলীগ নেতৃবৃন্দকেও অন্ধকারে রাখা হচ্ছে। এর ফলে কার্যত মাদার সংগঠন আওয়ামীলীগের শীর্ষ নেতাদের থেকে জেলার অনেক স্থানেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ছাত্রলীগ।
উল্লেখ্য, সাবেক ছাত্রলীগ নেতাদের অভিযোগ- ইদানীং সাতক্ষীরায় ছাত্রলীগের একের পর এক কমিটি হচ্ছে প্রেস রিলিজের মাধ্যমে। কোন সম্মেলন ছাড়াই এসব কমিটি হচ্ছে ব্যক্তিগত পছন্দে-অপছন্দে। এরই ধারাবহিকতায় গভীর রাতে ফেসবুকে প্রেস রিলিজের মাধ্যমে গঠিত হলো কলারোয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি।
কলারোয়া উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মাদকাসক্ত। ছবিতে নব গঠিত কমিটির সভাপতি এস.এম আবু সাঈদ ফেন্সিডিল সেবন করছেন। আরেকটি ছবিতে সাধারণ সম্পাদক শাকিল খান জজ ফেন্সিডিলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। এই ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। মন্তব্যে অনেকেই বলছেন কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়নি এখনও। এই অন্তবর্তী সময়ের সুযোগ নিয়ে গঠনতন্ত্রের প্রতি বিন্দুমাত্র সম্মান না দেখিয়ে অর্থের বিনিময়ে সাতক্ষীরায় বিক্রি করা হচ্ছে একের পর এক ছাত্রলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিটের পদ।

শুক্রবার মধ্যরাতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক তাদের নিজ ফেসবুকে একটি কমিটি প্রকাশ করেছেন। আগামী এক বছরের জন্য ৫ সদস্য বিশিষ্ট নব গঠিত কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুইজনই মাদকাসক্ত।- বলছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতিসহ অকেনেই।

কলারোয়া উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কুিমটির সভাপতি শেখ ইমরান হোসেন জানান, আমি গত ৮ বছর ছাত্রলীগের কলারোয়া উপজেলার সভাপতির দায়িত্ব পালন করেছি। আমার কিছু চাওয়া পাওয়ার নেই। তবে মাদকাসক্তদের দিয়ে কমিটি গৌরবজ্জ্বল ছাত্রলীগের ঐতিহ্য বিলীন করবে।

এদিকে, মাদকসেবনের বিষয়ে জানতে চাইলে সদ্য গঠিত কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আবু সাঈদ বলেন, আমি মাদকের সঙ্গে যুক্ত নই। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এক শ্রেণির ছাত্রলীগের নেতাকর্মীরা।

মাদক সেবনরত ছবির বিষয়ে জানতে চাইলে তিনি তার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। তবে বলেন, আমি এটা নিয়ে সংবাদ সম্মেলন করেছিলাম। আর আমি মাদকের সঙ্গে কোন ভাবেই জড়িত না।
অন্যদিকে, ফেন্সিডিলের বোতল হাতে দাঁড়িয়ে থাকা সদ্য গঠিত কমিটির সাধারণ সম্পাদক শাকিল খান জজ বলেন, ছবিটা আমার তবে আমি মাদক সেবন করি না। তবে ছবি আসলো কিভাবে এমন প্রশ্নে তিনি বলেন, সাবেক কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন একজন চিহ্নিত মাদকসেবী। পূর্বে তার সঙ্গে আমার সখ্যতা ছিলো। একদিন সে এই ছবিটা তুলেছিলো।
এদিকে কলারোয়া উপজেলা ছাত্রলীগের এমন বিতর্কিত কমিটি নিয়ে সর্বত্র চলছে সমালোচনা। বিষয়টি সকলেই নেতিবাচক দৃষ্টিতে দেখছেন।
কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, এস. এম আবু সাঈদ ও শাকিল খান জজ এলাকায় চিহ্নিত মাদকসেবী। কারা কিভাবে কমিটি দেয় এটি আমার বোধগোম্য নয়। সহযোগী সংগঠন ছাত্রলীগের কমিটির জন্য মাদার সংগঠন আ.লীগের সঙ্গে সামান্যতম যোগাযোগ করা হয় না। তা ছাড়া আবু সাঈদ ও শাকিল খান জজ এদের আ.লীগের কোন প্রগামেও দেখা যায়নি। জামায়াত-শিবির পরিবারের অন্তভূক্ত এরা। এলাকায় চিহ্নিত মাদকসেবী ও জামায়াত-শিবির পরিবারের সদস্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়।
এসব বিষয়ে কথা বলতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজার সঙ্গে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক বলেন, বিষয়টি জেনেছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কেউ বলতে চায় ছবিটি এডিট করা। তবে ঘটনার সত্যতা মিললে কমিটি বাতিল করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest