সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনতালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

বুবলী আউট অপু ইন

বুবলী আউট অপু ইন

কর্তৃক Daily Satkhira

বিনোদন ডেস্ক: আসছে ঈদে মুক্তির তালিকায় ছিলো শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘সুপার হিরো’ চলচ্চিত্র দুইটি। কিন্তু হুট করেই মুক্তির মিছিল থেকে সরে গেলো চলতি বছরের আলোচিত ছবি ‘সুপার হিরো’। অন্যদিকে ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ছবি ‘পাংকু জামাই’।

সুপার হিরো ছবিটি পরিচালনা করেছেন কিস্তিমাৎ খ্যাত নির্মাতা আশিকুর রহমান। ‘সুপার হিরো’ থ্রিলারধর্মী ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। জানা গেছে ‘সুপার হিরো’ ছবির অধিকাংশ শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায় কিন্তু বিদেশে শুটিং করার জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নেয়নি ছবির প্রযোজনা সংস্থা। বিষয়টি স্বীকার করে প্রযোজক তাপসী ফারুক সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছিলেন। মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) শাহিন আরা বেগম। যদিও এখনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানা যায়নি।

অন্যদিকে ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে শাকিব-অপু জুটির ‘পাংকু জামাই’। সোমবার (৪ জুন) ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। হয়েছে প্রশংসিত। ‘পাংকু জামাই’ ছবিটির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। ওই সময় টানা শুটিংয়ে ছবির বেশিরভাগ কাজও সম্পূর্ণ হয়েছিল। এরপর হঠাৎ অপু বিশ্বাস পর্দার অন্তরালে চলে যাওয়ায় থেমে ছিল ছবির কাজ, শাকিবও ব্যস্ত ছিলেন অন্য ছবির শুটিংয়ে। প্রায় আট মাস নিরুদ্দেশ থাকার পর আড়াল ভেঙে গেল বছর ফিরে আসলে গত ৭ অক্টোবর ফের এই ছবির শুটিং করেন অপু। এফডিসি ও পূবাইলে তিনদিন শুটিং করে অপু তার অংশের কাজ শেষ করেন।

ছবিটি মুক্তি নিয়ে ছবির প্রজোযক মোজাম্মেল সরকার জানান, ‘শাকিব-অপু জুটি দীর্ঘ পর্দায় অনুপস্থিত। সেজন্য দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ‘পাঙ্কু জামাই’ ঈদের সময় মুক্তি দেওয়ার চিন্তা করা হয়েছে। কারণ সিনেমাটি মুক্তির এটিই ভালো সময় মনে করেছি।’

রোমান্টিক কমেডি গল্পের এই ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পুষ্পিতা পপি, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারা জীবন কংগ্রেসের নুন খেয়ে শেষ বয়সে বিজেপির গুণগান

আন্তর্জাতিক ডেস্ক: প্রণব মুখার্জি। কংগ্রেসের নীতিনির্ধারক ও ভারতের সাবেক রাষ্ট্রপতি। মাত্র কয়েক ঘণ্টার নোটিশে ভারতের ৫৪৩ লোকসভা কেন্দ্রে দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ সেরে ফেলতে পারতেন তিনি।

এ রকমই রাজনৈতিক ক্ষমতা ছিল তার। অথচ বুধবার কানপুরে ২৪ ঘণ্টা কাটানোর পরও কোনো নেতা কর্মী কংগ্রেস রাজনীতির এ প্রাণপুরুষের সঙ্গে সাক্ষাৎ করেননি। একমাত্র কারণ হলো বিজেপি ঘনিষ্টতা। রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

সারা জীবন কংগ্রেসের নুন খেয়েছেন। আর আজ শেষ বয়সে সেই প্রণবের মুখে বিজেপির গুণগান। বৃহস্পতিবার বিজেপির মিত্রগোষ্ঠী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রতিষ্ঠাতা প্রয়াত কেবি হেগদেওয়ারকে ‘ভারতের শ্রেষ্ঠ সন্তান’ বলে প্রশংসায় ভাসিয়েছেন প্রণব মুখার্জি। আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া।

আলোচনা-সমালোচনার পর অবশেষে বৃহস্পতিবার বিকালে আরএসএস সদর দফতরে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এক উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন। যদিও তার আরএসএস দফতরে যাওয়াকে কখনোই মেনে নিতে পারেনি কংগ্রেস। কংগ্রেস আর তার পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি শেষ অবধি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন।

প্রণবের এমন ব্যবহারে বেশ ক্ষুব্ধ হয়েছেন কংগ্রেসের সাবেক নেত্রী সোনিয়া গান্ধী। সম্মান বজায় রেখে এক টুইট বার্তায় তিনি বলেন, প্রণব দার কাছে আমি এমনটা প্রত্যাশা করিনি। আরএসএস সভায় যোগ দেয়ার নিন্দা জানিয়ে সোনিয়া দলের নেতাকর্মীদের প্রণবের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।

বুধবার নাগপুর বিমানবন্দরে প্রণবকে স্বাগত জানান আরএসএস নেতা মোহন ভাগবত। বৃহস্পতিবার আরএসএস প্রতিষ্ঠাতা কেবি হেগদেওয়ার মোমোরিয়াল কমপ্লেক্স এলাকা পরিদর্শন করেন প্রণব।

সেখানকার পরিদর্শক বুকে তিনি লিখে আসেন- ‘প্রতিষ্ঠাতা (হেগদেওয়ার) ভারত মাতার এক শ্রেষ্ঠ সন্তান। ভারতের শ্রেষ্ঠ এ সন্তানকে শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি।’ হেগদেওয়ারের মোমোরিয়াল পরিদর্শনের আগে তার বাসভবনে যান প্রণব।

সেখানে থেকে মধুকর ভবনে পৌঁছান সাবেক রাষ্ট্রপতি। সেখানে প্রণববাবুর জন্য চা-চক্র আয়োজিত হয়। চা-চক্রের ফাঁকে সঙ্ঘের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রণবকে আলাপ করিয়ে দেন সংঘপ্রধান মোহন ভাগবত।

মধুকর ভবনে থেকে হেগদেওয়ার স্মারকে যান প্রণব। সেখান থেকে সরাসরি রেশিম বাগ ময়দানে অনুষ্ঠানমঞ্চে আসেন তিনি। তার সঙ্গে মঞ্চে ছিলেন মোহন ভাগবতসহ সঙ্ঘের আরও কয়েকজন শীর্ষ নেতা। প্রথা ভেঙে অনুষ্ঠানে প্রণবের আগেই ভাষণ দেন মোহন।

বেশ কিছুদিন ধরে প্রণব মুখার্জি আরএসএসের আমন্ত্রণ স্বীকার করার পর থেকে রাজনৈতিক মহলে বিরাট আলোড়নের সৃষ্টি হয়েছে। আরএসএসের প্রশিক্ষণরত সহস্রাধিক স্বেচ্ছাসেবকের উদ্দেশে বার্ষিক এ সভার আয়োজন করা হয়েছে।

কংগ্রেস নেতা শর্মিষ্ঠা মুখার্জি জানিয়েছেন, আরএসএসের পক্ষ থেকে প্রণব মুখার্জি বক্তব্য রাখবেন- এমন আশা আরএসএসও করে না, এটাকে তিনি বিজেপির একটা ঘৃণ্য চাল বলেই অভিহিত করেছেন।

শ্রীমতি মুখার্জি টুইট করে বলেন, ‘ভাষণটা সবাই ভুলে যাবে, সবার মনে থেকে যাবে ছবিটা।’ তার মতে, নাগপুরে গিয়ে প্রণব মুখার্জি কী বক্তব্য রাখলেন, সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, আরএসএসের সভায় প্রণব অংশগ্রহণ করেছেন, সেটাই বড় বিষয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করের আওতায় আসছে গুগল, ফেসবুক ও ইউটিউব

ন্যাশনাল ডেস্ক: জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ প্রত্যয়ে নিয়ে এবার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। আর এবারের বাজেটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ভিডিও আদান-প্রদানের ওয়েবসাইট ইউটিউব এবং সর্ববৃহৎ অনুসন্ধান ইঞ্জিন গুগল করের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে এ প্রতিষ্ঠানগুলোকে আয়ের ৩৫ শতাংশ উৎস কর দিতে হবে।

আজ বাজেট অধিবেশনে বলা হয় ‘ভার্চুয়াল ও ডিজিটাল খাত যেমন- ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদির বাংলাদেশে অর্জিত আয়ের উপর করারোপণের জন্য আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে প্রয়োজনীয় আইনী বিধান সংযোজনের প্রস্তাব করা হলো।’

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, ভার্চুয়াল ও ডিজিটাল লেনদেনের মাধ্যমে অনেক বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে প্রচুর আয় করছে, কিন্তু তাদের কাছ থেকে আমরা তেমন একটা কর পাচ্ছি না। ভার্চুয়াল ও ডিজিটাল লেনদেনের বিষয়টি তুলনামূলক নতুন বিধায় এসব লেনদেনকে করের আওতায় আনার মতো পর্যাপ্ত বিধান এতদিন আমাদের কর আইনে ছিল না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বরেকর্ড গড়ে আফ্রিদি-ক্যালিসের পাশে সাকিব

খেলার খবর: আফগানিস্তানের বিপক্ষে খুব বাজে একটা সিরিজ যাচ্ছে সাকিব আল হাসানের। ব্যাট হাতে চরম ব্যর্থ। বল হাতেও আলো ছড়াতে পারেননি। চরম সমালোচিত হয়েছেন অধিনায়ক হিসেবেও। ইতিমধ্যেই সিরিজ হেরে আজ বৃহস্পতিবার হোয়াইটওয়াশ এড়ানোর জন্য লড়ছে তার দল। এমন ম্যাচেই এক উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বিরল রেকর্ড অর্জন করলেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

চতুর্থ ওভারে এসে নিজের প্রথম উইকেট পেলেন সাকিব আল হাসান। সেটা তাকে নিয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশ উইকেটের মাইলফলকে। সাকিবকে লং অন দিয়ে উড়াতে চেয়েছিলেন নাজিবুল্লাহ জাদরান। বাঁহাতি ব্যাটসম্যান সীমানা পার করতে পারেননি। লং অনে উড়তে থাকা বলটিকে তালুবন্দি করেন মাহমুদ উল্লাহ।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অল-রাউন্ডার জ্যাক ক্যালিস ও পাকিস্তানি অল-রাউন্ডার শহিদ আফ্রিদির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। তবে ক্যালিস ও আফ্রিদির চেয়ে অনেক কম ম্যাচ লেগেছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। এমন রেকর্ড গড়ার ম্যাচে নিশ্চয়ই দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে দেবেন না বিশ্বসেরা অল-রাউন্ডার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একজন রশিদের কাছে হোয়াইটওয়াশ হলো পুরো বাংলাদেশ দল!

খেলার খবর: শেষটা রাঙানো হলো না। প্রথম দুই ম্যাচ হেরে আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুঁইয়েছিল বাংলাদেশ। আজ মাহমুদ উল্লাহ-মুশফিকের ভায়রা-ভাই জুটিতে ৮৪ রান তুললেও শেষ রক্ষা আর হলো না। আফগানদের দেওয়া ১৪৬ রানের টার্গেটের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রানেই থামল বাংলাদেশ। শেষ ম্যাচ ১ রানে জিতে বাংলাদেশকে ধবলধোলাইয়ের লজ্জা দিল টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা দেশটি। রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারের নায়ক সেই রশিদ খান। আর শেষ বলে বাউন্ডারি বাঁচিয়ে মহানায়ক হয়ে গেলেন শফিকুল্লাহ শফিক।

আফগানদের দেওয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টালমাটাল হয়ে যায় বাংলাদেশ। দলীয় ১৬ রানে মুজিব উর রহমানের বলে ক্যাচ দেন তামিম (৫)। এরপর দুটি রান-আউটর শিকার হয় বাংলাদেশ। সৌম্য সরকার (১৫) আর লিটন দাস (১২) অপ্রয়োজনীয় রান নিতে গিয়ে স্রেফ আত্মহত্যা করেন! দারুণ খেলতে থাকা সৌম্য ১৩ রানই নিয়েছেন মুজিবের ওভার থেকে। অধিনায়ক সাকিব আল হাসানের এতটাই তাড়া ছিল যে, ১০ রান করেই করিম জানাতের বলে ক্যাচ তুলে দিলেন।

দলের করুণ অবস্থায় হাল ধরেন দুই ভায়রা ভাই মাহমুদ উল্লাহ এবং মুশফিক। দ্রুতই উইকেটে সেট হয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন দুজন। জুটি ছাড়িয়ে যায় ৫০। উত্তেজনা ছড়িয়ে শেষ ওভারের প্রথম বলে রশিদের শিকার হন ৩৭ বলে ৭ বাউন্ডারিতে ৪৬ রান করা মুশফিক। ভাঙে ৮৪ রানের দুর্দান্ত জুটি। এরপর আরিফুলকে নিয়ে শেষের হিসাবটা মেলাতে পারেনননি মাহমুদ উল্লাহ। শেষ বলে দরকার ছিল ৪ রান। আরিফুল হাঁকিয়েছিলেন, কিন্তু শফিকুল্লাহ শফিকের অসাধারণ ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত ১ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ!

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান তোলে আফগানিস্তান। টানা তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে ভালো শুরু এনে দিলেন মোহাম্মদ শাহজাদ এবং উসমান গনি। দুজনে মিলে গড়লেন ৫৫ রানের জুটি। এর মধ্যে প্রথম ওভারেই ১৮ রান দিয়েছেন মেহেদী মিরাজ। শেষ পর্যন্ত নাজমুল অপুর বলে শাহজাদ (২৬) এলবিডাব্লিউ হলে ভাঙে এই জুটি।

নবম ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান আবু জায়েদ। অপর ওপেনার উসমান গনি (১৯ তার বল পুল করতে গিয়ে ক্যাচ দেন মুশফিকের গ্লাভসে। দলীয় ৯৫ রানে আরিফুল হকের বলে ফিরেন অধিনায়ক আসগর স্তানিকজাই। মোহাম্মদ নবীকে (৩) মাহমুদ উল্লাহর তালুবন্দি করে দ্বিতীয় শিকার ধরেন আবু জায়েদ।

এরপর সাকিবের শিকার হন নাজিবুল্লাহ জারদান (১৫)। জারদানকে মাহমুদ উল্লাহর ক্যাচে পরিণত করে ৫০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অল-রাউন্ডার। শেষ ওভারে শফিকুল্লাহকে (৪) নাজমুল ইসলাম দ্বিতীয় শিকারে পরিণত করলে ৬ উইকেটে ১৪৫ রানে থামে আফগানিস্তান। সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন সামিউল্লাহ শেনওয়ারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপে স্ত্রী-বান্ধবীদের ‘সঙ্গ পাবে’ ব্রাজিলের ফুটবলাররা!

খেলার খবর: আর মাত্র এক সপ্তাহ। তারপরই বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে নামছে ৩২টি দল। আর জেতার জন্য নানা ধরণের কৌশল অবলম্বন করছেন দলের কোচরা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কোচ জোয়াকিম লো বিশ্বকাপের সময় তার ফুটবলারদের সঙ্গে তাদের স্ত্রী-বান্ধবীদের মেলামেশায় নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু ব্রাজিলের বিশ্বখ্যাত কোচ তিতে ঠিক উল্টো কথাই বললেন। নেইমারদের ক্ষেত্রে বেশ শিথিল নীতি নিয়েছেন তিনি।

তিতের বক্তব্য, বিশ্বকাপের জন্য ব্যাপক খাটাখাটুনির মধ্য দিয়ে যাচ্ছেন ফুটবলাররা। মাঝে মাঝেই তিনি ফুটবলারদের তাই ছুটি দেবেন। তিনি বিশ্বাস করেন, ফুটবলারদের কাছ থেকে সেরাটা পেতে বিশ্রাম খুবই জরুরি। এবং ওই ছুটির দিনগুলোয় ফুটবলাররা তাদের স্ত্রী-বান্ধবীদের সঙ্গে মেলামেশা করতে চাইলে তিনি আপত্তি করবেন না। তেরোজোপলিসে ব্রাজিলের শিবির থেকেই তিনি এই নিয়ম চালু করেছেন। তবে স্থানীয় রাশিয়ান মেয়েদের সঙ্গে মেলামেশা করা যাবে কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিতে।

ছুটির যে কয়দিন এখন পর্যন্ত ফুটবলাররা পেয়েছেন, প্রতিদিন নেইমার, উইলিয়ানরা তাদের প্রিয়জনদের সঙ্গে হইহল্লা করেই কাটিয়েছেন। নেইমাররা অবশ্য এখনও খুব বেশি ছুটি পাননি। তবু কমপক্ষে দিন দুয়েকের ছুটিই তারা চুটিয়ে উপভোগ করেছেন।

ব্রাজিল দলের চিকিৎসক রদরিগো লাসমার বলেছেন, ‘লো যা করছে তাতে আমার সম্মতি নেই। যৌনতা স্বাভাবিক ব্যাপার। আমাদের দলের বেশির ভাগ ফুটবলারেরই বয়স কম। প্রত্যেকেই সুস্বাস্থ্যের অধিকারী। আমাদের কোচ মনে করেন, ওদের ভালবাসার সুযোগ দিলে তরতাজা হয়েই মাঠে ফিরবে।’

তিতে অবশ্য হোটেলে ফুটবলারদের রুমে তাদের স্ত্রী-বান্ধবীদের নিয়ে আসতে নিষেধ করেছেন। ফুটবলাররা বাইরে কোথাও আনন্দ করলে সেক্ষেত্রে তার কোনো আপত্তি থাকবে না। এটুকু শৃঙ্খলা তো রাখতেই হবে নাকি? যদিও ব্রাজিল দলে নারীসঙ্গের ঘটনা নতুন কিছু না। গ্যারিঞ্চাদের সময় থেকে তা চলে আসছে। একই ভাবে মারিও জাগালোও পেলেদের এ রকম ছুটি দিতেন। ছুটি কাটিয়ে আসার পরে তার সেই বিখ্যাত উক্তি তো কিংবদন্তিতে পরিণত। তিনি বলেছিলেন, ‘অনেক হয়েছে, এ বার যাও মাঠে নেমে ম্যাচ জিতে এসো।’ নেইমারদের কি একই কথা বলবেন তিতে?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদকবিরোধী অভিযানের মধ্যে কলারোয়া ছাত্রলীগের নেতৃত্বে আসছে মাদকসেবীরা!

কলারোয়া ডেস্ক: কলারোয়া উপজেলায় জোর গুঞ্জন চলছে সারাদেশে যখন মাকবিরোধী অভিযান চলছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন এই অভিযান চলতে থাকবে তখন কলারোয়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আসতে যাচ্ছে মাদকসেবীরা।
উল্লেখ্য, সাবেক ছাত্রলীগ নেতাদরে অবিযোগ- ইদানীং সাতক্ষীরায় ছাত্রলীগের একের পর এক কমিটি হচ্ছে প্রেস রিলিজের মাধ্যমে। কোন সম্মেলন ছাড়াই এসব কমিটি হচ্ছে ব্যক্তিগত পছন্দে-অপছন্দে। এরই ধারাবহিকতায় যেকোন মুহুর্তে প্রেস রিলিজের মাধ্যমে গঠিত হতে পারে কলারোয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি।
ইতিমধ্যেই সভাপতি, সাধারণ সম্পাদক পদ প্রার্থীরা শুরু করেছেন দৌঁড়ঝাঁপ। তবে সভাপতি পদে এস এম আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক পদে শাকিল খান জর্জ এগিয়ে আছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এস এম আবু সাঈদ এর বিরুদ্ধে মাদকসেবনের গুরুতর অভিযোগ রয়েছে। ফেসবুকে ভাইরাল হয়েছে মাদক সেবনের ভিডিও। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে সে গত ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনেকলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার অন্যতম আসামি জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক রবিউল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র জমা দিতে যায়। এ সময় কলারোয়া উপজেলা চত্বরে নৌকা প্রতিকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সমর্থকসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের হাতে গণপিটুনির শিকার হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল আবু সাঈদ।
এদিকে, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, কিছুদিন আগেই সাঈদ উপজেলার বিভিন্নস্থানে টাকা দিয়ে কমিটি নিয়ে আসার কথা বলেছেন।
এছাড়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাকিল খান জর্জ এর বিরুদ্ধেও মাদকসেবনের গুরুতর অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে এস এম আবু সাঈদ বলেন, আমি কোনো ধরনের মাদক সেবন করি না। আমার বিরুদ্ধে চক্রান্ত করে এসব গুজব ছড়ানো হচ্ছে। আমি রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ের ‘ল’ ডিপার্টমেন্টের একজন ছাত্র। আমার আইডি নং M-21313227. মাদকসেবনরত অবস্থায় তার ছবির প্রসঙ্গে তিনি বলেন, একদিন দলীয় প্রোগ্রাম শেষে খেয়েছিলাম। মূলত, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করেছেন। এ বিষয়ে আমি এর আগেও সংবাদ সম্মেলন করেছি।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে শাকিল খান জর্জ বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। আমি কোনো ধরণের মাদক গ্রহণ করি না। মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক একটি নাটক থেকে আমার মাদক সেবনের ছবি তুলেছে। বর্তমান সভাপতি ইমরান এই ষড়যন্ত্রের সাথে জড়িত।
তবে এ ব্যাপারে কলারোয়া উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ইমরান হোসেন বলেন, সাঈদ এবং জর্জ এলাকার চিহ্নিত মাদকসেবী। এলাকায় তাদের বিরুদ্ধে মাদক সেবনের সব ধরণের প্রমাণ রয়েছে। তারা টাকার বিনিময়ে উপজেলা ছাত্রলীগের কমিটি আনার জন্য জোর তদবির চলাচ্ছেন।
এ অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা জানিয়েছেন, দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকবিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে কিভাবে এই মাদকসেবীরা বংলাদেশ ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের দায়িত্ব পাচ্ছেন? এ ব্যাপারে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আকিজ সিমেন্ট লিঃ এর আয়োজনে সাতক্ষীরায় ইফতার

আকিজ সিমেন্ট লিঃএর আয়োজনে বৃহস্পতিবার সাতক্ষীরা লেকভিউতে রিটেইলার, ইউজার, ইঞ্জিনিয়ার ও রাজমিস্ত্রীদের সমন্নয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন আকিজ সিমেন্ট কোঃ লিঃ এর সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ ইয়াসিন আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ সিমেন্ট কোং লিঃ এর সিনিয়র টেরিটরি সেলস অফিসার মোঃ শাহরিয়ার আলম, কোম্পানীর ইঞ্জিনিয়ার মোঃ তরিকুল ইসলাম, নিরালা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ শাহিনুজ্জামান, ইউজার আশরাফুল করিম ধনী, সওকাত, হায়ধার, মিঠু, রাজমিস্ত্রিদের মধ্যে আব্দুস সামাদ, আব্দুল আলিম, কওছার আলী, জাহিদুল ইসলামসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার রাজমিস্ত্রিরা উপস্থিত ছিলেন। ইফতারের পুর্বে আকিজ সিমেন্ট এর মালিক এর রুহের মাগফিরাত কামনা ও কোম্পানীর সুমান যাতে উত্তোরত্তর বৃদ্ধি পায় সে ব্যাপারে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest