সর্বশেষ সংবাদ-
চলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফিরেই ব্রাজিলের জয়ের নায়ক নেইমার

খেলার খবর: নেইমার খেলবেন তো? রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এমন প্রশ্ন ঘিরে ছিল ব্রাজিলিয়ান সমর্থকদের মনে। নেইমার শেষঅবধি খেললেন। শুধু খেললেনই না, দারুণ এক গোল করে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলকে এনে দিলেন অসাধারণ জয়ও। সেইসঙ্গে তাকে ঘিরে সেলেসাওদের বিশ্বকাপ স্বপ্নের পালে দিলেন জোর হাওয়া।

রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারের পাশাপাশি গোল পেয়েছেন সেলেসাওদের লিভারপুল মিডফিল্ডার ফিরমিনো।

প্রীতি ম্যাচ বলেই নেইমারকে শুরুর একাদশে রেখে ঝুঁকি নিতে চাননি ব্রাজিল কোচ টিটে। তাতে অ্যানফিল্ডে প্রথমার্ধে ম্যাচের লাগামটা অনেকখানি ছিল ক্রোয়েটদের হাতেও। ১২ মিনিটে দেজান লভ্রেনের বুলেট গতির হেড অল্পের জন্য খুঁজে পায়নি জাল। তিন মিনিট বাদে আন্দ্রে কামারিচের ২৫ গজ দূর থেকে নেয়া জোরাল শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফার্নানদিনহোকে বদলে নেইমারকে মাঠে নামান টিটে। তাতে খেলার ধার বাড়ে সেলেসাওদের। ৫২ মিনিটের মাথায় মার্সেলোর দূরপাল্লার এক শট অল্পের জন্য হয় লক্ষ্যচ্যুত। মাঝে অবশ্য গোলের ভালো এক সুযোগ হাতছাড়া করেছে ক্রোয়েশিয়াও। ৫৯ মিনিটে কামারিচের ক্রসে আন্তে রেবিচের হেড ফিরিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক।

চোটের কারণে মাঠের খেলায় তিনমাসের লম্বা বিরতি ছিল বলেই হয়ত শুরুতে অস্বস্তিতে ছিলেন নেইমার। সময় যেতে যেতে সেই অস্বস্তি কাটিয়ে স্বরূপে ধরা দেন বিশ্বের সর্বোচ্চ দামি ফুটবলার। ৬৯ মিনিটে দেখান পায়ের জাদু। উইলিয়ানের পাসে ক্রোয়েটদের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড। দীর্ঘ বিরতির পর ফিরে তিনি যে ফিট, সেটিও জানান দিলেন ওই গোলে।

ম্যাচের শেষ মিনিটে কাসেমিরোর পাসে ক্রোয়েট গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে ব্রাজিলের সহজ জয় নিশ্চিত করেন ফিরমিনো।

১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষে শেষ অনুশীলন ম্যাচ খেলে রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে টিটের দল। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন। গ্রুপ ‘ই’ থেকে সেলেসাওদের বাকী প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানের কাছে আবার হারলো বাংলাদেশ

খেলার খবর: দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানে হেরেছে বাংলাদেশ। রাশিদ খান, মুজিবুর রহমান ও মোহাম্মদ নাবির স্পিন ঘূর্ণির কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছেন সাকিবরা। ফলে মাত্র ১৬৮ রানের টার্গেটও লড়াই করে তাড়া করতে পারল না বাংলাদেশ। প্রথম বলেই আফগানিস্তানকে ব্রেক থ্রো এনে দেন মুজিবুর রহমান। রানের খাতা খোলার আগেই সাজঘরে তামিম। এরপর সাকিবকে ক্যাচে পরিণত করেন মোহাম্মদ নাবি। লিটন দাসও কাবু হয়েছেন নাবির স্পিনেই।

আর রাশিদ খান তো তার চমক দেখিয়েই চলেছেন। বল হাতে নিয়েই মুশফিককে বোল্ড করলেন। পরের বলেই তুলে নিলেন সাব্বিরের উইকেটও। নিজের দ্বিতীয় ওভারে উইকেট শূন্য থাকলেও তৃতীয় ওভারে ফিরিয়েছন মোসাদ্দেককে। ততক্ষণে বাংলাদেশের পরাজয়টা শুধুমাত্র সময়ের ব্যবধান হয়েই থাকল। আফগানদের এমন স্পিন ঘূর্ণিতেই কাবু হয়েছে টাইগাররা।

তবে শেষ দিকে ঝলক দেখিয়েছেন শাপুর জাদরান। ১৮তম ওভারে একে একে তুলে নেন আবুল হাসান রাজু, মাহমুদুল্লাহ ও রুবেল হোসেনের উইকেট। সবমিলিয়ে ১২২ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন লিটন দাস। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে। মুশফিক ২০, সাকিব ১৫ ও মোসাদ্দেক ১৪ রান করেন।

এর আগে দেরাদুনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় আফগানিস্তান। দুই ওপেনারের দারুণ শুরুর পর মিডল অর্ডারে সামিউল্লাহ শেনওয়ারি ও শফিকুল্লাহ করলেন ঝড়ো ব্যাটিং। তাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানদের স্কোর দাঁড়ায় ১৬৭ রান। দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও ওসমান গনি ৮.৩ ওভারে ৬২ রান যোগ করেন। রুবেল হোসেন শেষ পর্যন্ত জুটি ভাঙেন। ২৬ রান করা গনিকে ফেরান পরিষ্কার বোল্ড করেন। ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দেওয়া শাহজাদকে ফেরান সাকিব। ৪০ রান করেন এই ওপেনার। এরপর মাহমুদউল্লাহর জোড়া আঘাতে চাপ সৃষ্টি করে বাংলাদেশ। ১৪তম ওভারে বল করতে এসে তুলে নেন নাজিবুল্লাহ জাদরান (২) ও মোহাম্মদ নবীকে (০)। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে আফগানরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জায়েদানগর ভূমিহীন জনপদে বিদ্যুতের খুটি বসানোর কার্যক্রম উদ্বোধন করলেন ডা: রুহুল হক এমপি

তোষিকে কাইফু : রবিবার সকাল ১০ টায় নলতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে জায়েদানগর ভূমিহীন জনপদে বিদ্যুতের খুটি বসানোর কার্যক্রম উদ্বোধন করেন ডা: রুহুল হক এমপি। এসময় তিনি ভূমিহীন পরিবারদের সাথে মত-বিনিময় ও আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভায় বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও কালিগঞ্জ-দেবহাট ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আ: ওগাব আলি সরদার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আছাদুর রহমান সেলিম, ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুর রহিম,কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহারিয়ার,আব্দুল খালেক সহ প্রমুখ। এসময় ডা: আফম রুহুল হক এমপি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকতে দেশের মানুষ অন্ধকারে থাকবে না। বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে প্রতিশ্র“তি বদ্ধ। ইতোমধ্যে দেবহাটায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। দেশের প্রত্যান্ত অঞ্চল বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার কাছে হারল জার্মানি

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের অভিযান শুরুর আগেই বড় রকমের ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। প্রতিবেশী দেশ অস্ট্রিয়ার সঙ্গে শনিবারের প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

এই নিয়ে ৩২ বছরে প্রথমবার অস্ট্রিয়ানদের কাছে হারল তারা। আর এনিয়ে ৫ ম্যাচ থাকল জয়হীন, ১৯৮৭-৮৮ মৌসুমের পর যেটা সবচেয়ে লম্বা সময়।

চাপের প্রত্যাশা নাকি রক্ষণের দুর্বলতা? ম্যাচ শেষে এমনই প্রশ্নের মুখে পড়তে হল জোয়াকিম লোকে। কারণ একটাই প্রাক বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালী অস্ট্রিয়ার (ফিফা ব়্যাঙ্কিংয়ে রয়েছে ৩২ নম্বরে) কাছে হেরে লজ্জা পেল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

প্রথমার্ধে ওজিলের গোলে (১১ মিনিট) শুরুটা ভাল করলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে দাগ কাটতে পারেনি জার্মান আক্রমণ। উল্টো ঘরের মাঠে বার বার প্রতিআক্রমণে ঝড় তুলে গতবারের চ্যাম্পিয়নদের বন্দি করে রাখে অস্ট্রিয়া। এদিন মুলার, ম্যাটস হুমেলস, টনি ক্রুসদের বিশ্রাম দেন জার্মান কোচ। ক্লাব মৌসুম শেষ হওয়ার পর পর্যাপ্ত বিশ্রাম দিতেই তাদের ম্যাচের বাইরে রাখেন লো।

পিছিয়ে পড়ে প্রথমে ৫৩ মিনিটে দুরন্ত ভলিতে মার্টিন হিন্টারেগার গোল শোধ করেন। তারপর ৬৯ মিনিটে আলেকজান্দ্রোর গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। ম্যাচে পচা শামুকে পা কাটার পরই জার্মানির পারফরম্যান্স নিয়ে কাটা-ছেঁড়া শুরু করে দিয়েছে ফুটবলদুনিয়ার সমর্থকরা।

চোট সারিয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে এদিন কামব্যাক করলেন ম্যানুয়েল ন্যুয়ার। যদিও প্রস্তুতি ম্যাচে তিনি দাগ কাটতে ব্যর্থ। শেষ বিশ্বকাপে সোনার দস্তানার মুকুটজয়ী এদিন দুটি গোল হজম করেন।

আগামী ১৭ জুন ‘এফ’ গ্রুপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর আগে জার্মানি আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। শুক্রবার লেভারকুসেনে তাদের মুখোমুখি হবে সৌদি আরব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তি পেল ঈদের ছবি ‘কমলা রকেট’র ট্রেলার (ভিডিও)

বিনোদন ডেস্ক: নবাগত নির্মাতা নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ ছবির ট্রেলার শনিবার রাতে প্রকাশ করা হয়েছে। আগামী ঈদে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটি।

ছবির গল্পে কমলা রকেট মূলত একটি স্টিমারের নাম। গল্পে দেখা যাবে কমলা রকেট নামের স্টিমারে নিয়মিত সব প্যাসেঞ্জারের সাথে উঠে পড়েছে আতিক নামের অনিয়মিত এক ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। ক্লাসের রকম ভেদে সবাই সবার থেকে আলাদা। এ যেন ছোট এক বাংলাদেশ। ব্যবসায়ী আতিক তার নিজের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে ইন্সুরেন্স থেকে টাকা পাওয়ার আশায়। আগুনের ঘটনা যখন সারাদেশের মূল খবরে পরিণত হয় তখন সে ঢাকা থেকে স্টীমারে করে মংলায় বন্ধুর বাসায় আত্মগোপন করতে যাচ্ছে। অন্যদিকে মৃত ফ্যাক্টরি কর্মীর আগুনে পুরা লাশ নিয়ে তার স্বামী মনসুরও একই স্টিমারে যাত্রী হয়েছে। কুয়াশায় আটকে যায় স্টিমার এবং চরে বেধে রকেটের খাবার সংকট যখন তীব্র হতে থাকে ঠিক তেমন এক মুহূর্তে লাশের মালিক মনসুরের সাথে আতিককের দেখা হয়ে যায়। আতিকের স্টিমারের খাবার খাওয়ার অনীহা, আভিজাত্যের অহংকার কাম, ক্ষুধা,গন্ধের মত আদিম জিজ্ঞাসায় ধীরে ধীরে টলে যেতে থাকে।

ছবিতে ব্যবসায়ী আতিকের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ,আবু রায়হান রাসেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ রাতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

খেলার খবর: নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে প্রথমবারের মত দ্বিপক্ষীয় সিরিজে আজ রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। ভারতের দেরাদুনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যা আফগানদের হোম সিরিজ। দুদলেরই লক্ষ্য প্রথম ম্যাচ জিতে সিরিজ শুরু করা।

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এ পর্যন্ত মাত্র একটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও আফগানিস্তান। টি-টোয়েন্টি এই প্রথম।

এই প্রথমবারের মতো টি-২০ সিরিজ শুরু করলেও, ছোট ফরম্যাটে ইতোমধ্যে লড়াই করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। তাও আবার মাত্র একবার। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে ঢাকায় অনুষ্ঠেয় ওই ম্যাচে হেসেখেলে জয় পেয়েছিলো টাইগাররা।

চার বছর আগের সেই আফগানিস্তান, এখন আর আগের চেহারায় নেই। বদলে গেছে আফগান দলের চিত্রপট। টি-২০ ফরম্যাটে সর্বাধিক উন্নতি করা দল আফগানরা। আইসিসির র‌্যাংকিং সেটিই প্রমাণ দিচ্ছে। আইসিসি টি-২০ র‌্যাংকিং-এ বাংলাদেশকে পেছনে রেখেছে যুদ্ধ-বিধ্বস্ত দলটি। বর্তমানে অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান দশম।

তাই আফাগানিস্তানের থেকে পিছিয়ে থেকেই প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-২০ সিরিজ শুরু করতে হবে বাংলাদেশকে। তবে জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

দলনেতার মতো একই সুরে কথা বলেন বাংলাদেশের দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

সর্বশেষ টি-২০ সিরিজ থেকে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারে বাংলাদেশ। শ্রীলংকার মাটিতে অনুষ্ঠেয় নিদাহাস টি-২০ সিরিজে স্বাগতিকদের টপকে ফাইনাল খেলে টাইগাররা। ফাইনালে ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ বলে হার মানে সাকিবের দল। তারপরও বাংলাদেশের পারফরমেন্স ছিলো চোখে পড়ার মতো।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য তারুণ্যনির্ভর দল গঠন করেছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী ব্যাটসম্যান দারউইশ রসুলি। যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের কারনেই জাতীয় দলে ডাক পেলেন তিনি।

পাশাপাশি স্পিন বিভাগে রয়েছেন রশিদ খান ও মুজিব-উর রহমান। সদ্যই শেষ হওয়া আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে রশিদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন মুজিব। রশিদ ১৭ ম্যাচে ২১ উইকেট এবং ১১ ম্যাচে ১৪ উইকেট নেন। তাই রশিদের সাথে মুজিবের স্পিন আক্রমনের বিপক্ষে বড় ধরনের পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালে অগ্নিকাণ্ড

যশোর প্রতিনিধি: বেনাপোল বন্দরে ট্রাক টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ রবিবার ভোরে ট্রাক টার্মিনালে থাকা আমদানি করা পণ্যবোঝাই একটি ভারতীয় ট্রাকে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে অন্য ট্রাকে। এতে আমদানি পণ্য তুলা, সুতা, কাগজ, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য পুড়ে যায়।

জানা গেছে, নিয়মবহির্ভূতভাবে ভারত থেকে আমদানি করা বিভিন্ন যানবাহনের চেসিস ও তৈরি মোটরসাইকেল রাখা হয় টার্মিনালের অভ্যন্তরে। আর এক পাশে রাখা ছিল অ্যাসিড জাতীয় পদার্থ। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ করে অ্যাসিডের ড্রাম বিস্ফোরিত হয়ে পাশের একটি পণ্যবোঝাই ট্রাকে পড়লে আগুনের সূত্রপাত ঘটে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস বেনাপোলের স্টেশন ইনচার্জ তৌফিকুর রহমান সাংবাদিকদের জানান, রবিবার ভোর ৪টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস বেনাপোল স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরো ২টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরার ৩ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে ধান বোঝাই ট্রাক খাদে পড়ে ধান কাটার তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয় শ্রমিক।

শনিবার (০২ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কানার বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা এখনও ট্রাকের নিচে চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন আহত শ্রমিকরা। এছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানা গেছে।

নিহতরা হলেন- ইদ্রিস বিশ্বাস (৭০), রহমত গাজী (৪০) ও নাইমুল ইসলাম (১৭)। তারা সবাই সাতক্ষীরা জেলার আশাাশুনি উপজেলার বাসিন্দা ছিলেন।

আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছ। তারা হলেন- ইসমাইল সরদার (৩৫), মহসিন (৪০), হামিদ (৩০), রবিউল ইসলাম (১৭) ও মালেক (২০)।

এছাড়াও বাকি আহতরা হলেন- খায়রুল ইসলাম (৩৫), মালেক সরদার (৪০), আব্দুল আলিম (৩০) ও রবিউল গাজী (২৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ইসমাইল সরদার বলেন, আমরা ২০ জন শ্রমিক ৪০ দিন আগে কানার বাজার এলাকায় ধান কাটতে এসেছিলাম। এর মধ্যে আটজন এক সপ্তাহ আগে বাড়ি চলে যান। বাকি আমরা ১২ জন আজ একটি ট্রাক ভাড়া করে ২১০ বস্তা ধান নিয়ে কানার বাজার থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে আমাদের তিন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ বলেন, রাত ১০টায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ট্রাকের নিচে মরদেহের সন্ধান পাওয়া গেছে। আমরা তা উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest