সর্বশেষ সংবাদ-
গণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভা

রোববার উপবৃত্তির টাকা পাচ্ছে ৬ লাখ শিক্ষার্থী

শিক্ষা ডেস্ক: উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছয় লাখেরও বেশি শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হচ্ছে। আগামীকাল (রোববার) থেকে প্রথম ধাপের উপবৃত্তির টাকা হস্তান্তর করা হবে বলে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প থেকে জানা গেছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই এ অর্থ উত্তোলন করতে পারবে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্র এ উপবৃত্তির টাকা পাচ্ছে। দ্বিতীয় ধাপের টাকা দেয়া হবে আগামী ডিসেম্বরে। এ বছর মোট ছয় লাখ দুই হাজার শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে। সরকারের তহবিল থেকে এ বাবদ প্রায় ১৬২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় ধার্য করা হয়েছে।

সূত্র জানায়, সারাদেশে দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ও পরিবারের ওপর চাপ কমাতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে ‘উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প’ চালু হয়। এ প্রকল্পের মাধ্যমে গত কয়েক বছর ধরে দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হচ্ছে। ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হলেও দ্বিতীয় দফায় আরও দুই বছর এর সময়কাল বাড়ানো হয়।

প্রকল্প কর্মকর্তারা জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি, বইক্রয়, ফরমপূরণসহ অন্যান্য খরচের জন্য বিজ্ঞান শিক্ষার্থীদের বার্ষিক দুই হাজার ৮০০ এবং মানবিক, কারিগরি ও মাদরাসা শিক্ষার্থীদের দুই হাজার ১০০ টাকা হারে উপবৃত্তি দেয়া হবে।

জানা গেছে, তালিকা সংগ্রহে গত ডিসেম্বরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ কার্যক্রম চলে ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর তা যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। এছাড়াও বৃত্তিপ্রাপ্তরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে। এ জন্য প্রকল্প থেকে কলেজ কর্তৃপক্ষকে মাসিক ৫০ টাকা দিতে হবে।

উপ-প্রকল্প পরিচালক এস এম সাইফুল আলম বলেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়ালেখা বাবদ অভিভাবকদের ব্যয় কমাতে গত কয়েক বছর ধরে উপবৃত্তি চালু রয়েছে। ‘উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের’ মাধ্যমে প্রতি বছর বিপুল শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে।

তিনি বলেন, নিয়মিত পড়ালেখা চালিয়ে যেতে শুধু দরিদ্র শিক্ষার্থী নয়, প্রতিবন্ধী, এতিম, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি, নদীভাঙন কবলিত এবং দুস্থ পরিবারের সন্তানদেরও অগ্রাধিকার দেয়া হয়ে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউটিউব থেকে ‘সুপার হিরো’ গায়েব!

বিনোদন ডেস্ক: কিছুদিন আগে ইউটিউবে মুক্তি পায় শাকিব খান ও বুবলীর ঈদের ছবি ‘সুপার হিরো’র টিজার। আলোচিত এই টিজারে অন্য রকম এক শাকিব খানকে দেখেছেন দর্শক। কিন্তু কয়েক দিন না যেতেই শুক্রবার থেকে ইউটিউবে আর দেখা যাচ্ছে না টিজারটি। পরিচালক আশিকুর রহমান বলছেন, ‘হুট করেই আমার ছবির টিজার গায়েব হয়ে গেছে।’

এ বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয় ‘সুপার হিরো’ ছবির শুটিং। গত মাসের শেষ সপ্তাহে ঢাকার অদূরে পুবাইলে ছবিটির শুটিং শেষ হয়। থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব খান ও বুবলী ছাড়া ছবিতে আরও অভিনয় করেন তারিক আনাম খান, শম্পা রেজা, টাইগার রবি প্রমুখ।

হার্টবিট প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবি ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। এবার ঈদের সঙ্গে যেহেতু বিশ্বকাপ ফুটবল জড়িত, তাই পরিচালক ও প্রযোজক আগেভাগে ছবিটির প্রচারণা শুরু করেছেন। তারই অংশ হিসেবে লাইভ টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান ছবিটির টিজার প্রকাশ করে। এরপর গান আর ট্রেলার ছাড়ার পরিকল্পনা থাকলেও টিজার গায়েব হয়ে যাওয়ায় বিরক্ত প্রযোজক তাপসী ঠাকুর। তিনি বলেন, ‘আমি কোনোভাবেই বুঝতে পারছি না, আমার ছবি, আমার গান, আমার ছবির দৃশ্য নিয়ে টিজার—উল্টো ইউটিউব আমাকেই ব্লক করে দিল। শুনেছি একাত্তর টেলিভিশন আমার ছবি নিয়ে একটা প্রতিবেদন করেছে, যেখানে ছবির টিজার ব্যবহার করেছে। এরপর তারা ইউটিউবে আপলোড করেছে। শুনেছি এদের ইউটিউব যাঁরা দেখাশোনা করেন, তাঁদের অভিযোগে আমাদের টিজার বন্ধ হয়ে গেছে। সবকিছুই ষড়যন্ত্র। ছবিটি নিয়ে আমি নানা জটিলতায় আছি। একের পর এক সব খোঁড়া যুক্তি শুনছি।’

একাত্তর টেলিভিশন চ্যানেলের ভুলের জন্য ‘সুপার হিরো’ ছবির ফার্স্ট লুক কেউ দেখতে পারছে না।—এমনটাই মনে করছেন ছবিটির পরিচালক আশিকুর রহমান। তিনি বলেন, ‘ইউটিউবে অটোমেটিক ক্লেইম অপশনের জন্য আমাদের কনটেন্ট আসল হওয়ার পরও স্বয়ংক্রিয়ভাবে “সুপার হিরো”র ফার্স্ট লুকের ওপর অভিযোগ যায়। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুল শুধরে আগামীকাল রোববার তাদের ইউটিউব থেকে অভিযোগ তুলে নেওয়া হবে। কিন্তু ঈদের আগে টেলিভিশন চ্যানেলের ভুলের খেসারত আমি কেন দেব! বাংলাদেশে তরুণ নির্মাতাদের কেন বারবার অন্যের ভুলে খেসারত দিতে হচ্ছে? আমি কার কাছে অভিযোগ করব? কার কাছে আমি বিচার চাইব?’

বিষয়টি নিয়ে একাত্তর টেলিভিশনের আইটি বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী সাইদুর রহমান বলেন, ‘আমাদের একটি সংবাদে “সুপার হিরো” ছবির ট্রেলার প্রচারিত হয়। আমাদের প্রতিষ্ঠানের কনটেন্টগুলো আবার ইউটিউবে আপলোড করা হয়। হয়তো ভিডিও কনটেন্টগুলো যে প্রতিষ্ঠানের মাধ্যমে ইউটিউবে আপলোড করা হয়, সেই প্রতিষ্ঠানের অভিযোগের কারণে সাময়িকভাবে তা বন্ধ হয়ে গেছে। আমাদের ইউটিউব কনটেন্টের যাবতীয় কার্যক্রম দেশের বাইরে পরিচালিত হয়। শনিবার আর রোববার অফিস বন্ধ। আশা করছি, সোমবারের মধ্যে এই সমস্যা মিটে যাবে।’

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার চমৎকার লোকেশন নির্মিত হয়েছে ‘সুপার হিরো’। প্রযোজনা করছে হার্টবিট প্রোডাকশন। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে ‘সুপার হিরো’। শিগগিরই ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে ছবিটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের মাদকবিরোধী অভিযানে গভীর ‘নজর’ রাখছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মাদকবিরোধী অভিযানে গভীরভাবে ‘নজর’ রাখছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে সদস্য দেশগুলোকে মাদক নিয়ন্ত্রণে ভারসাম্য এবং মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি মেনে চলারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে তিনটি আন্তর্জাতিক কনভেনশনেরও উল্লেখ করেছে ইউএনওডিসি।
জাতিসংঘের মাদক এবং অপরাধবিরোধী সংস্থাটির বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মান ও রীতিনীতির সঙ্গে সঙ্গতি রেখে যথাযথ আইনি সুরক্ষার আওতায় অপরাধীদের বিচারের আওতায় আনার ব্যাপারে আমরা সবকটি দেশের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত রয়েছি।

এদিকে শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, চলমান মাদকবিরোধী অভিযানে কোনও নিরীহ মানুষকে হয়রানি করা হবে না। আর যদি কোনও পুলিশ সদস্য নিরীহ মানুষকে হয়রানি করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘মাদক ব্যবসায়ী কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তবে নিরীহ লোকের ভয়ের কোনও কারণ নেই। ডিএমপি এলাকায় মাদকবিরোধী অভিযান বা জঙ্গিবিরোধী অভিযানের নামে কোনও নিরীহ লোককে হয়রানি করা হবে না। যদি করা হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা আ’লীগের ইফতার মাহফিলে ডাঃ রুহুল হক এমপি

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা আঃলীগের ইফতার ও দোয়া মাহফিল শনিবার বিকাল ৫ টায় টাউনশ্রীপুর হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হক এমপি। সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। প্রধান অতিথির বক্তব্যে রুহুল হক এমপি বলেন, উন্নয়নের সরকার শেখ হাসিনার সরকার, উন্নয়নের জন্য দরকার শেখ হাসিনার সরকার। তিনি দেবহাটা সহ সারাদেশের মানুষের জীবনযাত্রার উন্নয়নে রান্তাঘাট, মসজিদ মাদ্রাসা, অবকাঠামোগত উন্নয়ন সহ শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, বছরের শুরুতে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সরকারের অন্যতম সাফল্য। তিনি বলেন, যারা উন্নয়ন চাইনা তারা বর্তমানে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। আর সেই ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সতর্ক থাকার জন্য তুলে ধরেন। রমজান মাস সিয়াম সাধনা ও আল্লাহর নৈকট্য লাভের সময় সেজন্য তিনি এই মাসে সকলের প্রতি বেশী করে দোয়া কামনা করেন। উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটার বিশিষ্ট সমাজসেবক এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ্ব আবুল কাশেম, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, দেবহাটা উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা আঃলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল ফজল, উপজেলা আঃলীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ মারুফ হোসেন, নওয়াপাড়া ইউপি আঃলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে মৎস্য ব্যাবসায়ী সমিতির পুশ বিরোধী আলোচনা সভা

পলাশ দেবনাথ, নুরনগর : শনিবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলার নুরনগর মৎস্য ব্যাবসায়ী সমিতির উদ্যেগে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মৎস্য ব্যাবসায়ীরা আর কখনও মাছে পুশ করবে না বলে অঙ্গীকার করেন। আগামী দিন গুলোতে নুরনগর মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি সহ সকল সদস্যরা এই পুশ বিরোধী অভিযান চালাবেন বলে জানা গেছে। এবং নিজেদের মধ্যে তদারকি কমিটি গঠন করে পুশ চিরতরে বন্ধ করবে বলে জানিয়েছেন তারা। শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর এর নির্দেশে নুরনগর মৎস্য ব্যাবসায়ী সমিতির ছোট বড় সকল মৎস্য আড়ৎ গুলোতে পুশ কৃত বাগদা চিংড়ী না কেনার জন্য বলা হয়েছে। এছাড়া কোন প্রকার অপদ্রব পুশ করছে এমন প্রমান পেলে ছোট ব্যবসায়ীদের ১০.০০০/=টাকা এবং আড়ৎ মালিকদের ২০.০০০/=টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। নুরনগর মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান সহ সমিতির অনান্য সদস্যদের সাথে নিয়ে নুরনগরের বিভিন্ন মাছের আড়ৎ গুলোতে যান এবং পুশ না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। উক্ত আলোচনা সভায় আলহাজ্ব মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এস এম সোহেল রানা বাবু, জাহাঙ্গির আলম, রাশিদুল ইসলাম,আব্দুল জলিল, মাছুদুর রহমান,লুৎফর রহমান, রুহুল আমিন, মিজানুর রহমান, নাজিম, শফিকুল ইসলাম, হাসান,আব্দুল্লাহ আল বাক্কি সহ সকল মৎস্য ব্যাসায়ীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা থেকে সাতক্ষীরা আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে সাতক্ষীরা আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পড়ে হেলপার নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন সুপারভাইজার।
আহত সুপারভাইজার সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার নারায়ন কুমার দাসের পুত্র মিলন কুমার দাস ও হেলপার পলাশপোল এলাকার শিমুল।
শনিবার ঢাকা থেকে সাতক্ষীরায় আসার পথে সাতক্ষীরা এসপি গোল্ডেন লাইন সন্ধ্যা ৭টার দিকে যশোরের জামতলা নামক স্থানে পৌছানো মাত্রই নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়ীর সুপার ভাইজার ও হেলপার আহত হলেও যাত্রীরা সুস্থ আছেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এসময় সুপারভাইজার মিলন কুমার দাশ ও হেলপার মারাত্মক আহত হন। বর্তমানে মিলন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, হেলপার শিমুল চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল্লীতে সাতক্ষীরা সদরের এমপি প্রার্থী বাবু’র নির্বাচনী গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরা আসনের এমপি প্রার্থী আসাদুজ্জামান বাবু উপজেলার বল্লী ইউনিয়নের রায়পুর বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন। শনিবার দিনভর তিনি অত্র এলাকার সাধারণ মানুষের সার্বিক খোজ খবর নেন তাদের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে তিনি বলেন, এক সময় বাংলাদেশ কে বিদেশীরা তলাবিহীন ঝুড়ি বলতো। অথচ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করেছেন। ৫৭ তম দেশ হিসাবে বঙ্গবন্ধু স্যাটালাইট এখন মহাআকাশে। সারাদেশ আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। সারের জন্য আজ আর লাইনে দাড়াতে হয় না। বিনা চিকিৎসায় কোন মানুষ মারা যায় না। পদ্ম সেতুর কাজ প্রায় শেষের দিকে। রাস্তা-ঘাটসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা বিগত সরকারের আমলে সম্ভব হয়নি। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সকলকে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে এক গৃহবধূকে মারপিট করে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনিতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারপট করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে এঘটনা ঘটে। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ওই গৃহবধূ মারা যায়।
নিহত গৃহবধূর নাম মোছাঃ মুসলিমা খাতুন(২০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাজাপুর গ্রামের সোহাগ হোসেন গাইনের স্ত্রী ও একই গ্রামের মঈনুল খাঁর মেয়ে।
নিহতের বাবা রাজাপুর গ্রামের মঈনুল খাঁ জানান, প্রায় দুই বছর আগে একই গ্রামের আইয়ুব আলী গাইনের ছেলে সোহাগ হোসেন গাইনের সাথে তার মেয়ে মোছাঃ মুসলিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ি প্রায় গৃহবধূ মুসলিমা খাতুনকে মারপিট করতো। এক বছরের একটি মেয়ে সন্তান থাকায় সব নির্যাতন সহ্য করে সে স্বামীর সংসার করে আসছিল। শুক্রবার দুপুরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাশুড়ি জেসমিন নাহার মুসলিমা খাতুনকে মারপিট করলে মেয়েকে নিয়ে সে আমার বাড়িতে চলে আসচ্ছিল। পথে স্বামী সোহাগের সাথে দেখা হলে সে মুসলিমাকে মারপিট করতে করতে ফের তাদের বাড়িতে নিয়ে যায়। এক পর্যায় মুসলিমা জ্ঞান হারিয়ে ফেললে মারা গেছে ভেবে তার মুখে জোর করে বিষ ঢেলে দেয় সোহাগ। কিছুক্ষন পর নড়চড়া করতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় বিছট বাজারে গ্রাম্য ডাক্তার অরুন কুমার বিশ্বাসের চেম্বারে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তার তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রাতেই তাকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সে মারা যায়। এঘটনায় তিনি নিজে বাদি হয়ে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আপততঃ থানায় একটি অপমৃতূ মামলা দায়ের করা হয়েছে। মৃতের ময়না তদন্ত শেষে রির্পোট পাওয়ার পর পরবর্তী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest