সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ সম্মানি বিতরনআশাশুনিতে ইউএনও’র বাজার মনিটরিং : মোবাইল কোর্টে ২ হাজার টাকা জরিমানাম্যানগ্রোভ প্রজাতির গাছ কর্তনের প্রতিবাদ করে পুত্রসহ চেয়ারম্যান চাঁদাবাজি মামলার আসামী: উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদDigital Fairness in the Age of Big TechSoftware de Trading para Inversores en Españaসাতক্ষীরার দেবহাটায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধারতালায় সড়ক দুর্ঘটনায় দাদা-নাতীর মৃত্যুতিন শতাধিক ম্যানগ্রোভ প্রজাতির গাছ কর্তনের প্রতিবাদ করে পুত্রসহ চেয়ারম্যান চাঁদাবাজি মামলার আসামীপাটকেলঘাটায় তাল গাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যুহত্যা মামলা কারাগারে থাকা অবস্থায় সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি লতিফের মৃত্যু

কারও পৌষ মাস, কারও সর্বনাশ !

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর বৃহস্পতিবারের (১০ মে) একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

প্রবাদ আছে- কারও পৌষ মাস, কারও সর্বনাশ। দিল্লি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই মর্মের। সানরাইজার্স হায়দরাবাদ যেখানে এই ম্যাচ জিতলেই নিশ্চিত করবে প্লে-অফ, আর হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে দিল্লি। চলতি আসরে দারুন ছন্দে অরেঞ্জ আর্মিরা। তাদের বড় শক্তি বোলিং লাইন আপ যার কারণে লো স্কোরিং ম্যাচেও সাকিব-রশিদদের নৈপুণ্যে জয় ছিনিয়ে নিতে সক্ষম হচ্ছে। এখন পর্যন্ত ১০ ম্যাচে খেলে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফে খেলা নিশ্চিত করতে চায় সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।

অপরদিকে চলমান আসরে ভালো করতে পারছে না দিল্লি। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দিল্লি আছে টেবিল পয়েন্টের তালানিতে। এ ম্যাচে হেরে গেলেই প্লে-অফে খেলার আশা বিসর্জন দিতে হবে শ্রেয়াস আয়ারের দলকে। আর জিতলে সামান্য হলেও টিকে থাকবে তাদের আশা। জয় পেতে মরিয়া তারাও। ফলে একটি জমজমাট লড়াইয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ম্যাচে।

হায়দরাবাদ চাইবে প্লে-অফ নিশ্চিত করতে। অন্যদিকে দিল্লি ঘরের মাঠে শেষ কামড়টি দিতে চাইবে। জয় সাকিবের দলের হবে নাকি দিল্লির তা জানতে অপেক্ষা করতে হবে। আজকের ম্যাচের ফলাফল পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সৌদি যুবরাজ শত্রু নন, ইসরায়েলের মিত্র’

মিশরে নিযুক্ত ইহুদি রাষ্ট্র ইসরায়েলে রাষ্ট্রদূত ডেভিড গুভেরিন বলেছেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব ইসরায়েলের শত্রু নয়। বরং সৌদি যুবরাজ (ক্রাউন প্রিন্স) ইসরায়েলের মিত্র (পার্টনার)।

ইসরায়েলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি এ মন্তব্য করেন ডেভিড। এসময় তিনি দীর্ঘ দিনের দুই বৈরী রাষ্ট্রের মধ্যে বর্তমানে উষ্ণতম সম্পর্ক বিরাজ করছে বলেও দাবি করেন।

ইসরায়েলি সরকারের আরবি ভাষার টুইটার একাউন্টে রাষ্ট্রদূতের এ বক্তব্য প্রচার করা হয়।

যদিও ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে এখনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে ডেভিড গুভেরিন বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরিবর্তনের ওপর নজর রাখছে এবং এসব দেশ ইসরায়েলের সঙ্গে যে পরিবর্তিত সম্পর্ক রাখছে তা এ অঞ্চলের জন্যে এক ভাল বাস্তবতা। সৌদি আরবকে শত্রু নয় বরং ইসরায়েলের এক অংশীদার দেশ হিসেবে অভিহিত করেন এই রাষ্ট্রদূত।

তিনি বলেন, সৌদি আরব ইসরায়েল ও মিসরের সঙ্গে যে অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে কাজ করছে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ইসরায়েল এধরনের সম্পর্ককে আরো জোরদার ও সম্প্রসারণ করবে যা ইরান ও দেশটির অনুপ্রাণিত রাষ্ট্র ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।

সাম্প্রতিক সময়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া মেনে নেওয়া উচিত অথবা তাদের নিশ্চুপ থাকা ভাল। তিনি এও বলেন ইসরায়েলের ভূমির অধিকার রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালয় রাজাকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আহ্বান জোহর সুলতানের

জনগণের মতামতের প্রতি সম্মান রেখে মালয়েশিয়ার রাজাকে জরুরি ভিত্তিতে নতুন প্রধানমন্ত্রীর শপথের ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছেন দেশটির স্বায়ত্তশাসিত রাষ্ট্র জোহরের সুলতান ইব্রাহীম ইসকান্দার।

বৃহস্পতিবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি এ আহ্বান জানান। খবর মালয় মেইলের।

তিনি স্পষ্ট করে বলেন, গতকাল মালয়েশিয়ার নাগরিকরা নির্বাচনে নতুন সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। এবং তাদের সিদ্ধান্তের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে।

ইব্রাহীম ইসকান্দার বলেন, আমি বলতে চাই জরুরি ভিত্তিতের একটি সরকার গঠন করতে হবে এবং কোনো সময় অপচয় করা ঠিক হবে না। আমি আশা করি, ইস্তানা নেগারা (রাজার বাসভবন) নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন খুব দ্রুত, এখন, এখন।

তার এই আহ্বান নিজের ব্যক্তিগত ইচ্ছার নয়, জনগণের ভালোর জন্য তিনি এ আহ্বান জানাচ্ছেন বলেও জানান জোহর সুলতান। তিনি নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদগ্রীব হয়ে আছে বলেও উল্লেখ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্নীতি মামলায় ৪ জুন পর্যন্ত খালেদার জামিন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৪ জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মামলার বকশীবাজার কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আক্তারুজ্জামান এ রায় দেন। রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল।

এদিন কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয়, খালেদা আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি। অপরদিকে, খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ৪ জুন পযন্ত খালেদার জামিন মঞ্জুর করেন। ২২ এপ্রিল খালেদা জিয়ার জামিন ১০ মে পর্যন্ত মঞ্জুর করেন আদালত। এর আগে ৫ এপ্রিল খালেদা জিয়ার জামিন ২২ এপ্রিল পর্যন্ত এবং তার আগে ২৮ মার্চ ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান ৫ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার জামিন বৃদ্ধি করেন।

দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এ দুটি মামলারই প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। আসামিদের মধ্যে জামিনে থাকা দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন। ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয় ওই মামলায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাজীপুর সিটি নির্বাচন ২৮ জুনের মধ্যে আয়োজনে আপিল বিভাগ’র নির্দেশ

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে নির্বাচন কমিশনকে আগামী ২৮ জুনের মধ্যে এই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার সকালে জিসিসি নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে দুপুর ১টার দিকে আদালত এ সংক্রান্ত নির্দেশ দেন।

রিটকারীর পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে অ্যাডভোকেট ওবায়দুর রহমান মোস্তফা শুনানিতে অংশ নেন। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলকারী জিসিসি নির্বাচনের প্রার্থী ও বিএনপি নেতা হাসান সরকারের আইনজীবী জয়নুল আবেদিনও শুনানিতে ছিলেন। তিনি আদালতকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ১৫ মে পূর্বনির্ধারিত তারিখে ভোটগ্রহণ সম্ভব না। পরে ইসির আইনজীবী বলেন, সামনে রোজা। রোজার পর ভোটগ্রহণ হতে পারে। এরপর আদালত ২৮ জুনের মধ্যে ভোটগ্রহণের নির্দেশ দেন।

এর আগে বুধবার (৯ মে) জিসিসি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) আপিলের সিদ্ধান্তের কথা জানিয়ে সময় চেয়ে আবেদন করে। পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য করেছিলেন।

গত ৬ মে জিসিসি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে জিসিসি’র অন্তর্ভুক্ত করা গেজেট এবং নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব (সিটি করপোরেশন-২), ঢাকা জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচার জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা বিষয়ে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজের ওই রিট আবেদন করেন।

গত ৭ মে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেন জিসিসি নির্বাচনের বিএনপি’র মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। এরপর মঙ্গলবার (৮ মে) একই বিষয়ে আপিল আবেদন করেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্যাটেলাইটে লেখা থাকছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

মহাকাশে থাকা স্যাটেলাইটে সাধারণত স্মৃতি হিসেবে কোনো কিছুই লেখা থাকে না বা লিখে রাখার কোনো নিয়ম নেই। কিন্তু এক্ষেত্রে আরেকটি ইতিহাসের সাক্ষী হচ্ছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের গায়ে লেখা থাকছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার একটি হোটেলে এমনটিই জানালেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

মাস কয়েক আগে সরেজমিনে স্যাটেলাইট কার্যক্রমের অগ্রগতি দেখতে ফ্লোরিডা আসেন তারানা হালিম। তখন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থালাস এলেনিয়া তারানা হালিমকে বলেন, সাধারণত স্যাটেলাইটের কোথাও কিছু লেখা যায় না। লেখার কোনো নিয়মও নেই। কিন্তু ৫৭তম স্যাটেলাইট দেশ হতে যাওয়া বাংলাদেশকে তারা স্মৃতি হিসেবে কিছু একটা লিখার সুযোগ দিতে চান।

তখন তারানা হালিম তাদের উদ্দেশে বলেন, আমি এখানে কিছু লেখার সাহস দেখাতে চাই না। আর যদি এতে কারও নাম লিখতেই হয় তাহলে তা অবশ্যই আমাদের জাতির জনকের নাম লিখতে হবে। আর আমাদের স্বাধীনতা সংগ্রামের স্লোগান হচ্ছে জয় বাংলা। তখন তিনি থালাসের বিশেষ অমোচনীয় কালিতে নিজ হাতেই স্যাটেলাইটের গায়ে লিখে দেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। স্যাটেলাইটের পুরো মেয়াদকাল অর্থাৎ ১৫ বছরেও এ লেখা মুছেবে না।

বুধবার ফ্লোরিডায় বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে স্পেস এক্সের দেয়া নৈশভোজে অংশ নিয়ে তারানা হালিম সাংবাদিকদের জানালেন এসব তথ্য। তারানাকে এ সময় বেশ আবেগাপ্লুত দেখা যায়।

এর আগে ১০ মে উৎক্ষেপণের জন্য চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করে স্পেসএক্স। সংস্থাটির এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়। ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে প্যাড ৩৯-এ থেকে ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসি স্পেসএক্স-এর বরাত দিয়ে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করে। মঙ্গলবার বিকেলে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের চূড়ান্ত সময় হালনাগাদ করা হয়।

এই প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হচ্ছে ২ হাজার ৯০২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেয়া হচ্ছে ১ হাজার ৫৪৪ কোটি টাকা। আর ঋণ হিসেবে এইচএসবিসি ব্যাংক বাকি ১ হাজার ৩৫৮ কোটি টাকা দিচ্ছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি ট্রান্সপন্ডার বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে।

গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লোরিডায় উৎক্ষেপণ কার্যক্রমের সঙ্গে সরাসরি সংযুক্ত হবেন। আর ক্যাপ ক্যানাভেরালে থাকবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ মে সকাল ৮টায় (বাংলাদেশ সময় ৮ মে) মহাকাশে যাত্রা করার কথা ছিল স্যাটেলাইটটির। তবে কারিগরি ত্রুটি ও আবহাওয়া প্রতিকূলে থাকায় নির্ধারিত দিনে মহাকাশে যাত্রা করতে পারেনি স্যাটেলাইটটি।

৪ মে স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলকে লক্ষ্য করে ২০টি রকেট ছুঁড়েছে ইরান!

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা করেছে ইরানের বাহিনী। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এই হামলা করা হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বৃহস্পতিবার সকালে গোলান মালভূমিতে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে প্রায় ২০টি রকেট ছুঁড়েছে ইরানের  রেভ্যুলিশনারী গার্ড। তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে, গত সপ্তাহে ইসরায়েল দাবি করেছিল, এই অঞ্চলে ইরানীয়ান বাহিনীর ‘‌অনিয়মিত অবস্থানের’ লক্ষণ দেখা যাচ্ছে। এ কারণে গোলান মালভূমিতে ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। শুধু তাই নয়, ওই অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহবান জানানো হয়েছে।

এদিকে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস(আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের এই হামলাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে আমলে নিচ্ছে। এবং সম্ভাব্য হামলা মোকাবেলায় বৃহত্তর পরিসরে প্রস্তুতি নিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব পেয়ে গেছে সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন পাকাতান হারাপানকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। একই সঙ্গে রীতি অনুযায়ী সরকার গঠনের জন্য মাহাথিরকে আমন্ত্রণ জানিয়েছেন রাজা।

বিবিসি বলছে, মাথাথির মোহাম্মদের বয়স এখন ৯২। মানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে তিনি হবে বিশ্বের সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হবে মাহাথির।

রাজনৈতিক জোট বারিসান ন্যাশনাল (বিএন)-এর হয়ে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন মাহাথির। বুধবার নিজের পুরাতন সেই রাজনৈতিক জোটকে হটিয়ে আবারও ক্ষমতায় ফিরছেন তিনি।

মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে ২২২ আসনে মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান জয় পেয়েছে ১১৩টি আসনে। কোনো দল বা জোট ১১২ আসনের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই শাসনক্ষমতায় আসীন হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest